banner

মঙ্গলবার, ২১ Jul ২০২৬ ইং, ,

পোস্টটি 1452 বার পঠিত

 

শাহজালাল বিমানবন্দরে বেবি কেয়ার সেবা

নারী সংবাদ


বাংলাদেশে এই প্রথমবারের মতো মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বেবি কেয়ার উদ্বোধন করেছে। এই বেবি কেয়ারে ভ্রমণরত মায়েরা স্বাচ্ছন্দের সাথে তাদের সন্তানের যত্ন নিতে পারবে, ডায়াপার বদলাতে এবং ব্রেষ্টফিডিং করাতে পারবে।

২২শে জুলাই ২০১৮ তারিখে এই সেবাটি উদ্বোধন করেন বাংলাদেশের মাননীয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম এম শাজাহান কামাল এমপি। এছাড়াও আরো উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো: মোহিবুল হক, বেসামরিক বিমান চলাচল কতৃপক্ষ এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম নাইম হাসান এবংএমজিআই (মেঘনা গ্রুপ অব ইন্ডাস্টিজ )এর মাননীয় চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জনাব মোস্তফা কামাল।

Facebook Comments Box