banner

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ইং, ,

Daily Archives: August 18, 2026

 

শীতে সোনামুনিকে উষ্ণ রাখতে কী করবেন

শীতে শিশুর জন্য চাই বাড়তি যত্ন। এ সময় তাপমাত্রা কমে যাওয়ার কারণে ঠাণ্ডা, জ্বর ও সর্দি-কাশি লেগেই থাকে সোনামুনিদের।

শিশুদের শরীর গরম রাখা, ঠাণ্ডা আবহাওয়া এবং শীতের বাতাস থেকে রক্ষা করার জন্য তাদের শীতের পোশাক পরাতে হবে।

আসুন জেনে নিই শীতে শিশুর শরীর গরম রাখতে কী করবেন-

মাথা ঢেকে রাখা জরুরি

শীতের সময়ে শিশুর মাথা ঢেকে রাখা উচিত। যদি মাথার তাপমাত্রা কম থাকে তা হলে এর প্রভাব পুরো শরীরে পড়ে। তাই শিশুকে ঠাণ্ডা থেকে রক্ষা করতে টুপি পরান বা কাপড় দিয়ে মাথা ঢেকে রাখুন। এ ছাড়া খেয়াল রাখবেন যে, শিশুর টুপিটি যাতে খুব আঁটসাঁট না হয় এবং নরম কাপড়ের হয়।

নাক উষ্ণ রাখুন

জীবাণু, ব্যাকটেরিয়া ও ক্ষতিকারক ধোঁয়া নাক দিয়েই শরীরে প্রবেশ করে। তাই শিশুর নাক সুরক্ষিত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হালকা গরম তেল দিয়ে শিশুর নাক মালিশ করতে পারেন। ঘরের তাপমাত্রা যাতে খুব কম না থাকে সেদিকেও নজর দিতে পারেন।

পা ঢেকে রাখুন

শিশুর শরীরের নিচের দিকেও ঠাণ্ডা লাগতে পারে। তাপমাত্রা তার পায়ের দিকটিও খুব গুরুত্বপূর্ণ। যদিও শিশুরা বেশিরভাগ সময় বিছানায় শুয়ে থাকে, মাটিতে পা রাখে না, তা হলেও তাদের দেহের নিচের দিকে ঠাণ্ডা লাগতে পারে। তাই শিশুকে মোজা পরানো বা পায়ের দিকে কাপড় দিয়ে ঢেকে রাখা প্রয়োজন।

ম্যাসাজ করুন
শিশুর শরীর উষ্ণ রাখতে ম্যাসাজ করতে পারেন। শরীর উষ্ণ রাখার জন্য সরিষার তেল দিয়ে ম্যাসাজ করুন।

হাত ঠাণ্ডা

শিশুর হাত ঠাণ্ডা হয়ে গেলে নরম গ্লাভস পরান এবং ফুল হাতা পোশাক পরান। তবে রাতে ঘুমানোর সময় শিশুর মুখ কম্বল দিয়ে ঢেকে রাখবেন না এবং গ্লাভস পরাবেন না।

তথ্যসূত্র: বোল্ডস্কাই

 

করোনাকালে বিয়ে: সুরক্ষিত থাকতে যা করবেন

শীত এলেই সামাজিক অনুষ্ঠানের ধুম পড়ে যায়। বিয়ের অনুষ্ঠানগুলো এ সময়েই বেশি হয়ে থাকে। তবে কোভিড-১৯ মহামারী দেখা দেয়ায় বহু সামাজিক অনুষ্ঠানে কড়াকড়ি চলছে। তবে এসব কড়াকড়ির মধ্যেও থেমে নেই বিয়েশাদি।

করোনার মধ্যেই যদি কারও বিয়ের অনুষ্ঠান থাকে, তা হলে কিছু বিষয় অবশ্যই মেনে চলতে হবে। কারণ শীতে করোনার সংক্রমণ বেড়েই চলছে।

আসুন জেনে নিই সংক্রমণ এড়াতে কী করবেন-

১. বিয়ের অনুষ্ঠানে অবশ্যই মাস্ক ও স্যানিটাইজারের ব্যবস্থা থাকতে হবে। প্রত্যেকের মুখেই যাতে মাস্ক থাকে, সেদিকে খেয়াল রাখা জরুরি।

২. যত্নসহ অতিথিদের খাবারের ব্যবস্থা করতে হবে। ক্যাটারিংয়ের জন্য এমন কাউকে ঠিক করতে হবে, যিনি পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখবেন।

৩. মহামারীর সময়ে বিয়ের পরিকল্পনা থাকলে অতিথিদের সংখ্যায় কাটছাঁট করুন। নিমন্ত্রিতদের তালিকায় শুধু কাছের লোকদেরই রাখুন।

৪. করোনার এ সময়ে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলুন। সরকারি নির্দেশিকা অনুসারে কতজন লোককে অনুষ্ঠানে অন্তর্ভুক্ত করা যাবে সেটিও মানার চেষ্টা করুন।

 

করোনাভাইরাস: অন্তঃসত্ত্বা মাকে সুরক্ষিত রাখার ৭ উপায়

করোনাভাইরাস থেকে বাঁচতে অন্তঃসত্ত্বা মায়েদের নিতে হবে বিশেষ যত্ন। সংক্রমণ রোধে নিয়মিত মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি।

আসুন জেনে নিই অন্তঃসত্ত্বা মাকে সুরক্ষিত রাখার ৭ উপায়-

১. খুব প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাওয়া যাবে না। গেলে অবশ্যই মাস্ক পরতে হবে। সঙ্গে রাখতে হবে স্যানিটাইজার।

২. সন্তান পেটে আসার পর নিয়মিত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রাখতে হয়। চিকিৎসকের কাছে গেলে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। ২ ফুট দূরত্ব মানতেই হবে, ভালো হয় ৬ ফুট দূরত্ব মেনে চললে। বাইরে বেরিয়ে চোখ, নাকে হাত দেয়া যাবে না।

৩. বাইরে থেকে ঘরে এসে কুসুম গরম পানি দিয়ে গোসল করতে হবে। যে জামাকাপড় পরে গিয়েছিলেন সেগুলো ধুয়ে ফেলুন।

৪. গর্ভাবস্থায় খাবারের বিষয়ে নজর দেয়া জরুরি। হবু মা যা খাবেন সেখান থেকেই পুষ্টি পাবে গর্ভস্থ শিশু। প্রোটিন, ফাইবার, ফলিক অ্যাসিডযুক্ত খাবার খেতে হবে। শাকসবজি, মাছ, মাংস, দুধ সব যেন থাকে খাদ্যতালিকায়।

৫. প্রতিদিন ব্যায়াম করুন। ফলে আপনার শরীর যেমন ভালো থাকবে, তেমন মনও।

৬. খাওয়ার আগে হাত ধোয়া অত্যন্ত জরুরি। এতে হাতে থাকা জীবাণু আপনার পেটে পৌঁছতে পারবে না।

৭. পরিবারের কারও জ্বর, সর্দি, কাশি বা হাঁচি হলে তার থেকে দূরে থাকুন। আলাদা ঘরে থাকলে খুব ভালো হয়।

তথ্যসূত্র: বোল্ডস্কাই