banner

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ইং, ,

Daily Archives: August 18, 2026

 

চট্টগ্রামে ঘরের ভেতরে মা-মেয়ের ঝুলন্ত লাশ

চট্টগ্রামে ঘরের ভেতরে মা-মেয়ের ঝুলন্ত লাশ


নারী সংবাদ


চট্টগ্রামে একটি বাসা থেকে মা ও দুই বছর বয়সী মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার নগরীর পাঁচলাইশ থানার ষোলশহর মসজিদ গলির লিচু বাগান এলাকা থেকে লাশ দু’টি উদ্ধার করা হয়। এদের একজন লক্ষ্মী রানী সরকার (২২) এবং অন্যজন তার দুই বছর বয়সী মেয়ে অনন্যা সরকার। তাদের বাড়ি ব্রাহ্মহ্মণবাড়িয়ার নাসিরনগরে। স্বামীর সাথে চট্টগ্রামে থাকতেন লক্ষ্মী রানী। লক্ষ্মী রানীর স্বামী নন্দন সরকার নগরীতে ভ্রাম্যমাণ চা ও রুটি বিক্রি করেন। পাঁচলাইশ থানার এসআই ইমাম হোসেন বলেন, নন্দন সরকার বলেছেন, সকালে চা বিক্রি করতে বের হয়েছিলেন তিনি। দুপুরে তিনি বাসায় এসে ভগ্নিপতিকে নিয়ে আবার বের হন। স্ত্রীর ফোন পেয়ে বিকেল ৪টায় বাসায় আসেন। দরজা বন্ধ দেখে বাইরে থেকে লাঠি দিয়ে হুক খুলে ঘরে ঢুকে ফ্যানের সাথে স্ত্রী ও মেয়ের লাশ ঝুলন্ত দেখেন তিনি। থানায় খবর দেয়া হলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়।
সুত্রঃ নয়াদিগন্ত