banner

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ইং, ,

Daily Archives: August 18, 2026

 

চলন্ত বাস থেকে বাবাকে ফেলে মেয়েকে হত্যা


নারী সংবাদ


আশুলিয়ায় চলন্ত বাস থেকে বাবাকে ফেলে দিয়ে বাসের চালক ও তার সহযোগীরা মিলে মেয়েকে অপহরণের পর হত্যা করেছে। হত্যার পর মেয়েটির লাশ মহাসড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায় তারা।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে পুলিশ আব্দুল্লাপুর-বাইপাইল মহাসড়কের মরাগাং এলাকা থেকে মেয়েটির লাশ উদ্ধার করে। নিহতের নাম জরিনা খাতুন (৪৫)। সে সিরাজগঞ্জের চৌহালী এলাকার আকবর আলী মণ্ডলের মেয়ে।

নিহতের পারিবারিক সূত্র জানায়, জরিনা খাতুন তার বাবাকে নিয়ে শুক্রবার দুপুরে আশুলিয়ার গাজীরচট এলাকায় মেয়ের বাড়িতে বেড়াতে আসেন। পরে সেখান থেকে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে স্বামীর বাড়ি টাঙ্গাইলের উদ্দেশে রওনা দেন। এসময় বাসের মধ্যে চালক, হেলপার ও সুপারভাইজারসহ কয়েকজনের সাথে তাদের বাকবিতণ্ডা হয়।

একপর্যায়ে বাসের চালকের লোকজন তাদের দুজনকেই মারধর করে। পরে রাত ৮টার দিকে আশুলিয়া ব্রিজের নিচে জরিনার বাবা আকবর আলী মণ্ডলকে চলন্ত বাস থেকে ফেলে দিয়ে মেয়েকে নিয়ে পালিয়ে যায় সুপারভাইজার, বাস চালক ও তার সহকারীরা।

এদিকে বাস থেকে ফেলে দেয়ার পরপরই আকবর আলী বিষয়টি পুলিশকে জানায়। পরে টহল পুলিশের একটি দল পাশের মরাগাং এলাকায় গিয়ে আব্দুল্লাপুর-বাইপাইল মহাসড়কের পাশে ওই নারীর লাশ পড়ে থাকতে দেখে।

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে আশুলিয়ার জামগড়া বাসস্ট্যান্ড থেকে টাঙ্গাইল যাওয়ার উদ্দেশে একটি ফাঁকা বাসে ওঠেন বাবা-মেয়ে। বাসের চালক সেখান থেকে কিছুদূর যাওয়ার পর যাত্রী তোলার কথা বলে সাভারের হেমায়েতপুরের উদ্দেশে রওনা দেয়। এরপর আবার সেখান থেকে ফিরে আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক হয়ে আব্দুল্লাহপুরের উদ্দেশে চালাতে থাকে।

এভাবে ঘোরাঘুরি করতে থাকায় বাসচালক, হেলপার ও সুপারভাইজারের সাথে জরিনা বেগম ও তার বাবার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে বাসটি আশুলিয়া বাসস্ট্যান্ডের কাছাকাছি গেলে বাসের সুপারভারইজার ওচালকের সহকারীরা বৃদ্ধ আকবর আলীকে পিটিয়ে সাথে থাকা ৬০০ টাকা ছিনিয়ে নেয়। পরে তাকে আশুলিয়া ব্রিজের নিচে চলন্ত বাস থেকে ফেলে দেয়।

এ ব্যাপারে আশুলিয়া থানার ওসি (তদন্ত) জাবেদ মাসুদ বলেন,‘নিহত নারীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এছাড়াও এ ঘটনায় নিহতের মেয়ের জামাই নুর ইসলাম বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনার সাথে জড়িত বাসচালক, হেলপার ও বাসের নাম শনাক্তের চেষ্টা চলছে।’

ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) তাহমিদুল ইসলাম জানান, বাস থেকে ফেলে হত্যার আগে বাবার পাশাপাশি ওই নারীকেও পিটিয়েছে ঘাতক বাস শ্রমিকরা। কিন্তু টাঙ্গাইলের কোন বাসে তারা বাড়ি যাচ্ছিলেন তা ঠিক করে জানাতে পারছেন না বৃদ্ধ আকবর আলী। এ ঘটনায় একটি মামলা নেয়া হয়েছে। তদন্ত করে অপরাধীদের গ্রেফতারের আওতায় আনা হবে।

 

“প্যারেন্টিং ভাবনা”


সামিমা খাতুন


যেহেতু টপিকস টা প্যারেন্টিং এর উপর, তাই কিছু লিখতে ইচ্ছে করল। যদিও আমি গুছিয়ে লিখতে পারি না।তারপর ও ট্রাইং। পিজিতে বেশ কিছুদিন প্যারেন্টিং ট্রেনিং শেষন ক্লাস নেবার দায়িত্ব ছিল,সেই তাগিদ থেকেই লিখতে ইচ্ছে হচ্ছে।
আমরা মূলত ভাবি যে প্যারেন্টিং শুধুমাত্র বাবা মা করে থাকেন। এটা ভূল। পরিবারের সিনিয়ররা যেমন বাবা মা, বড় ভাই বোন,নানা,নানী, দাদা,দাদী, মামা,চাচা ইত্যাদি এমন কি স্কুলের শিক্ষকরাও প্যারেন্টিং করে থাকেন এবং প্যারেন্টিং এ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাই প্যারেন্টিংটা সবসময় পজিটিভ হচ্ছে কিনা এ ব্যাপারে সবাইকে সচেতন হওয়া উচিত।

প্যারেন্টিং স্টাইল মূলত ৪ ধরনের। আমি সংক্ষেপে বর্ণনা করছি।

১*অথোরেটারিয়ান: এই পদ্ধতিতে বাবা মা কড়া শাসনের মধ্যে সন্তানের মানুষ করতে চান। আদেশ করা মাত্র ই সন্তানরা তা অক্ষরে অক্ষরে মেনে চলবে এটাই প্রত্যাশা করেন। কোন ব্যাখ্যা ছাড়াই নিয়মকানুন মানতে বাধ্য থাকবে। “আমি বলছি তাই মানতে হবে'” এই জাতীয় মনোভাব থাকে প্যারেন্টসদের। সন্তাদের কোন স্বাধীনতা থাকেনা।এক্ষেত্রে বাচ্চারা কম আত্মমর্যাদা ও কম আত্মবিশ্বাসী হয়।

২*পারমিসিভ: এটা অথোরেটারিয়ান স্টাইলের সম্পূর্ণ বিপরীত। এখানে কোন নিয়ম কানুন থাকে না। থাকলেও খুব ই এলোমেলো। শিশুর সব চাহিদা বলা মাত্র পূরণ করা হয়। শিশু টি বিপদের দার প্রান্তে পৌছনোর সম্ভাবনা না থাকলে শিশু যাই করতে চায় তাতেই পিতামাতা অনুমিত দেন। শিশুদের প্রতি সমাজের কি চাহিদা, প্রত্যাশা সেই সম্পকের বাবা মা কোন ধারনা দেন না।সন্তান রা নিজেদের চাহিদার কাছে জিম্মি হয়ে পড়ে। এই শিশু কিশোরেরা পরবরতীতে হটকারী,অসংযত, আক্রমণাত্মক, অবিবেচক হয়।

৩*আন ইনভ্লমেন্ট: এক্ষেত্রে দেখা যায় বাবা মা সন্তানের কোন খোজ খবর রাখেনা। সন্তান রা যা খুশী করার সুযোগ পায়। শিশু ভালো কাজ করলেও খোজ রাখেনা,প্রশংসা করে না আবার ক্ষতিকর কাজ করলেও তা জানার চেষ্টা করে না। আর্থিক সংগতি থাকলে টাকা পয়সা দিয়ে বাবা মা তাদের দায়িত্ব শেষ করেন।কোন ধরনের গাইড লাইন তারা দেন না। সারা রাত শিশু জরে ভুগছে,কেউ জানতে ও পারলো না সে অসুস্থতায় কষ্ট পেল। শিশু তখন অনুভব করলো কেউ তাকে ভালোবাসে না। সে একাকীত্ব বোধ করে,সম্পক গুলো নিয়ে ককনফিউজড হয়,হীন মন্যতায় ভূগে।

৪:অথোরেটেটিভ: এই পদ্ধতিতে শিশুর জন্য পরিকল্পিত ও সুনির্দিষ্ট নিয়মকানুন থাকে, একটি নির্দিষ্ট সীমারেখা থাকে। এই সীমারেখার মাঝে সে স্বাধীনতা ভোগ করে। আলোচনার মাধ্যমে নিয়ম কানুন গুলো কখনো সামান্য ঢিলা দেওয়া হয়। শিশুরা বুঝতে পারে এই নিয়ম কানুন গুলো তাদের ভালোর জন্য।বাবা মার সাথে আলোচনার পথ খোলা থাকে।তারা জানে বকোন সমস্যায় পড়লে নিরভয়ে বাবা মায়ের সাথে আলোচনা করে সমস্যার সমাধান সম্ভব। সমস্যা শুনেই বাবা মা প্রথমেই বকা দেবেন না,শুধু শুধু তাদেরকে দোষারোপ করবে না এইটুকু নিশ্চায়তা তারা পায়।এই পদ্ধতিতে বাবা মা নিয়ম তৈরী করে দেন কিন্তু তার বাস্তবায়নের দায়িত্ব অনেকাংশ সন্তানের হাতে তুলে দেন।শিশু কোন ভুল করলে বাবা মা তাকে তিরস্কার না করে শিশুর সাথে বসেন,বোঝার চেষ্টা করেন এবং ঠান্ডা মাথায় আলোচনা করেন। নিজেদের প্রত্যাশা কথা শান্ত অথচ দৃঢ়ভাবে জানিয়ে দেন এবং ভবিষ্যৎ এ এই ভুল থেকে কিভাবে মুক্ত থাকা যায় সেটা নিয়ে আলোচনা করেন।এর ফলে শিশুরা আত্মবিশ্বাসী, আত্মমর্যাদাপূর্ন এবং আত্মনিয়ন্ত্রণ করতে শিখে যায়।

আপুরা এবার আপনারা নিজেরাই নিজেদের প্রশ্ন করুন কোন প্যারেন্টিং স্টাইল টা আপনার ভালো মনে হয়েছে?কোন টি আপনার শিশুর জন্য ইফেক্টিভ?আপনিও এখনো কোন প্যারেন্টিং স্টাইলের মধ্যে আছেন?

শিশুর আচরনের জন্য কখনোই শিশু দায়ী নয়,প্যারেন্টিং স্টাইল পজেটিভ হলে শিশুর আচরনও পজেটিভ হবে। মনোবিজ্ঞানীদের মতে অথোরেটেটিভ স্টাইল টা এখন পর্যন্ত বেস্ট।

আসুন পজেটিভ প্যারেন্টিং করি, শিশুদের ভাল আচরণ শিখতে সহায়তা করি।