banner

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ইং, ,

Daily Archives: August 18, 2026

 

একজন ডাক্তার ক্ষুদ্র উদ্যোক্তার গল্প

ফাতেমা শাহরিন


তানজিলা জলিল অমি। হলি ফ্যামিলি মেডিক্যাল কলেজ এবং হসপিটাল থেকে এমবিবিএস শেষ করেছেন। একাধারে ‘কণ্ঠী’ এর ওয়নার,  ডিজাইনার দুটোই।

এক বছর আগের কথা,  নিজের ভেতরই পরিবর্তনের ডাক পেলেন অমি এভাবেই শুরু হল তার ‘কণ্ঠী’ র যাত্রা। ‘কন্ঠী’ মূলত হাতে বানানো গয়না এর অনলাইন দোকান। কন্ঠীর শুরুর গল্পটা বলতে গিয়ে অমি বলেন,  আমার প্রথম অনলাইন শপ আবোলতাবোল ক্রাফটস থেকে। মূলত ক্রাফটিং ম্যাটেরিয়াল সেল করতাম। ম্যাটেরিয়াল নিয়ে কাজ করতে করতেই এক সময় অল্পকিছু গয়না বানানো হয়। সবার ভালোলাগা আর উৎসাহতেই কন্ঠী চালু।

ক্ষুদ্র উদ্যোক্তা অমি বলছিলেন, ‘কণ্ঠী’ তে মূলত আমি একাই কাজ করি। এছাড়া আমার একজন ওয়ার্কার আছেন যিনি হাতের কাজ করেন। আমি কাজ কারো কাছে শিখিনি। নিজে নিজেই শেখা। ছোটবেলা থেকেই ক্রাফটিং এ উৎসাহ ছিলো আমার।
ম্যাটেরিয়াল সেল এর কারনে কাজ করা আরো সুবিধাজনক হয়েছে বলেও তিনি জানান। তিনি আরও বলেন, সবচাইতে বেশি সহযোগিতা ও উৎসাহ পেয়েছেন মা এবং কাছের দুই একজন বন্ধুর কাছ থেকে।

নারী হিসেবে কাজটি তার কাছে কতটা চ্যালেঞ্জের ছিল?
এ প্রসংগে অমি বলেন, নারী হিসাবে সবচাইতে সমস্যা হল, গয়না বানানোর কাঁচামাল জোগাড় করা। কারণ আমাদের দেশে এখনো হাতের কাজ জনপ্রিয় না। এবং এসবের পরিসর অনেক কম। সেগুলো খুঁজে বের করা এবং কাজ করা কিছুটা কঠিন। এছাড়া বড় চ্যালেঞ্জ মুলধন। নিজ উদ্যোগ কাজ শুরু করা আবার নারী হিসাবে আমাদের দেশের প্রেক্ষাপটে যে কোনো কাজেই সাফলতা পাওয়া কিছুটা কষ্টকর। বড় সমস্যা হল, মূল ধারার ব্যবসার জন্য নারীরা সহযোগীতা কম পায়। বাধা প্রধানত, পরিবার থেকে আসে। দ্বিতীয়ত, মূলধনের অভাব তো আছেই।

ক্ষুদ্র উদ্যোক্তা  অমি বলেন,’মেয়েদের সাবলম্বী হওয়ার জন্য এটা যথেষ্ট ভালো সুযোগ ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে কাজ করা। কারন ঘরে থেকেই এই কাজ করা যায়। সীমিত মুলধন হাতে থাকলেও শুরু করা যায়।
ক্ষুদ্র উদ্যোক্তা অমির মতে, ‘নতুন নারী উদ্যোক্তাদের জন্য একটা কথাই হল, ‘কোনোভাবেই হার মানা যাবেনা।’ অনেক বাঁধা আসবে। অনেক কষ্ট করতে হবে। কিন্তু তবুও সামনে এগোনোর চেষ্টা করতে হবে। কণ্ঠী নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান অমি। তিনি অনলাইনের পাশাপাশি অফলাইনেও কন্ঠীকে নিয়ে যাবেন। নিজের স্বপ্ন পূরণ করার ক্ষমতাই আসলে অমির কাছে বড় সফলতা।’

পরিশেষে একটাই কথা বলা যায়, যে কোন পেশার হতে পারেন সেটায় জীবনের মুল লক্ষ্য নয়, লক্ষ্য হওয়া চাই ‘সফলতা’। আর সফলতার জন্য কেবল মাত্র চাকুরিই মাধ্যম নয় বরং পরিশ্রমী, আত্মবিশ্বাসী, বুদ্ধিদীপ্ত উদ্যোক্তা হতে পারাটাই বড় সফলতা নিশ্চিত করে।

 

রোযায় খাদ্যাভ্যাস ও স্বাস্থ্য (পর্ব- ১)

ডা. ফাতিমা খান


রহমত, বরকত ও মাগফিরাত এর পয়গাম নিয়ে আসে মাহে রমজান। আমাদের দেহযন্ত্রটি সার্ভিসিং করার জন্যই এ মাসের আগমন ; শুধু দেহই নয়, আত্নার পরিশুদ্ধিরও এক বিশাল সুযোগ দেয়া হয়েছে এ মাসে। ইসলাম ধর্ম ছাড়া আরও কিছু ধর্মে উপবাসের প্রথা চালু আছে। কিন্তু ইসলাম ধর্মের মত এত সহজ ও স্বাস্থসম্মত নিয়ম-নীতি অন্য কোন ধর্মে নেই। তাই রোযা অনেকগুলো রোগ-ব্যাধির চিকিৎসাও বটে। এসময় সাহরী ও ইফতারের খাদ্যতালিকার ব্যাপারে আমাদের একটু মনোযোগি হওয়া উচিৎ। অনেক সময় রোযার মাসে খাবার নির্বাচনে ভুল করায় আমরা অসুস্থ হয়ে পড়ি। অনেকেই অসুস্থ হয়ে যাওয়ার ভয়ে রোযা রাখা থেকে বিরত থাকেন। আসলে একটু খেয়াল করে স্বাস্থ্যসম্মত মেনু নির্বাচন করা হলেই আর স্বাস্থ্যগত সমস্যা হয়না।

সাহরীতে যা খাওয়া উচিত :

সাহরীর খাবার এমন হওয়া উচিত যা দীর্ঘক্ষন পেটে থাকে অর্থাৎ হজম হতে বেশি সময় লাগে। কেউ কেউ মনে করেন, সাহরীতে প্রচুর পরিমান আমিষ ( Protien) জাতীয় খাবার খেলে সারাদিন একটু সবল থাকা যাবে। কেউ কেউ আবার ভাত (Carbohydrate) বেশী খাওয়ার পক্ষপাতি। আসলে এর কোনটিই ঠিক নয়। সাহরীতে খাবারের প্রত্যেকটি উপাদান যেন প্রয়োজনীয় পরিমাণে থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। বছরের অন্যান্য সময়ে হয়ত আমরা এভাবে সুষম খাবার খাওয়ার কথা ভাবি না, কিন্তু অন্যান্য সময় ত বটেই, রোযার মাসে এ দিকে বিশেষ খেয়াল রাখতে হবে। আমিষ, শর্করা ও চর্বি জাতীয় খাবারের কোনটিই যেমন খাদ্যতালিকায় বাদ পড়া উচিত নয়, তেমনি কোনটি পরিমানে বেশী খাওয়া ঠিক নয়। শর্করা জাতীয় খাবার বেশী খাওয়ার ফলে pancreas থেকে ইনসুলিন এর নিঃসরণ বেড়ে যায়। এই অতিরিক্ত ইনসুলিন গ্লুকোজ কে রক্ত থেকে দ্রুত দেহকোষে প্রবেশ করিয়ে দেয়। অর্থাৎ অতিরিক্ত ইনসুলিন এর কারনে রক্তে গ্লুকোজ বেশীক্ষণ থাকতে পারে না। অতিরিক্ত ইনসুলিন নিঃসরণের কারণে দেহের স্থুলতা বেড়ে যায়। আবার,আমাদের প্রতিদিনের খাদ্যাভ্যাসের কারণে দৈনিক যে নির্দিষ্ট পরিমাণ আমিষ-হজমকারী এঞ্জাইম আমাদের পাকস্থলি থেকে নিসৃত হয় , তা দিয়ে অতিরিক্ত আমিষ হজম করা সম্ভব নয়। তাছাড়া অতিরিক্ত আমিষ গ্রহনের ফলে শরীরে ঝিমুনি আসে ও রক্তে ইউরিয়ার পরিমান বেড়ে যায়, যা দেহের জন্য একটি ক্ষতিকারক বর্জ্য পদাথ। অনুরূপভাবে অতিরিক্ত চর্বি জাতীয় খাবার দেহকোষ ও রক্তে অনাকাংখিত মেদ তৈরী ছাড়া আর কিছুই করতে পারে না। যাদের পিত্তথলি বা লিভারের সমস্যা আছে তাদের জন্য অতিরিক্ত চর্বি অত্যন্ত ক্ষতিকর !তাই রোযার মাসে সাহরীতে অন্য মাস গুলোর মত স্বভাবিক খাবার খাওয়াই শ্রেয়ঃ। তবে জটিল শর্করা জাতীয় খাবার খুব ধীরে হজম হয় বলে এ ধরনের খাবার সাহরীতে খাওয়া ভালো। যেমন- ঢেঁকিছাটা চালের ভাত, লালরুটি, পাউরুটি, বার্লি, সব রকমের আলু, oatmeal, pasta, macaroni, spaggetti ইত্যাদি। এই খাবারগুলো পাকস্থলীতে দীর্ঘক্ষণ স্থিত থাকে ,হজম হয় ধীরে ধীরে। তাই রোযাদারের ক্ষুধাভাব কম অনুভব হয়। এর সাথে পছন্দ অনুযায়ী পরিমিত মাছ/ মাংস ও প্রচুর শাক-সবজি খাওয়া যেতে পারে। একজন রোযাদারের জন্য সবচেয়ে বেশী প্রয়োজন যথেষ্ঠ পানি ( দৈনিক অন্তত ২ লিটার ) ও তাজা ফলের রস পান করা । অনেকেই এ বিষয়টিকে গুরুত্ব দেন না। পানি দেহকে সতেজ রাখে। শরীর নামের কারখানার বিভিন্ন রাসায়নিক কার্যকলাপের মূল উপাদান এই পানি। পানি কম খেলে দেহের বর্জ্য পদাথগুলো বের হয় না, দেখা দেয় নানাবিধ সমস্যা। স্বাস্থবিজ্ঞানের দৃষ্টিতে সাহরীতে খাওয়ার বেলায় আল্লাহ রাসূলের (সাঃ) নিয়ম অনুযায়ী খাওয়াই উত্তম – অর্থাৎ পাকস্থলীর তিন ভাগের একভাগ খাবার ও তিন ভাগের একভাগ পানি দিয়ে পূরণ হবে এবং বাকী এক ভাগ খালি রাখতে হবে শ্বাস নেয়ার জন্য। অনেকেই হয়ত ভাববেন, আমরা তো পাকস্থলী দিয়ে শ্বাস নেই না, তাহলে পাকসথলীর এক-তৃতীয়াংশ শ্বাস নিতে সাহায্য করে কেমন করে ? উত্তরটা খুবই সহজ। পাকস্থলীর উপরে আছে ‘ডায়াফ্রাম’ নামের একটি বড় মাংসল পর্দা। আমরা যখন শ্বাস গ্রহণ করি, তখন ডায়াফ্রাম সংকুচিত হয়ে নিচের দিকে নেমে আসে এবং ফুসফুস স্ফীত হয়। খাদ্য দিয়ে পাকস্থলী পুর্ণ থাকলে শ্বাস গ্রহণের সময় নিশ্বাস-প্রশ্বাসের এই মূল পেশী – ডায়াফ্রাম সংকুচিত হয়ে নিচের দিকে নামতে পারেনা, ফুসফুস পর্যাপ্ত স্ফীত হয় না ও পরিমাণমত অক্সিজেন দেহে প্রবেশ করতে পারে না। তাই খাবার গ্রহণের ব্যাপারে রাসূল (সাঃ) এর Golden theory of one third মেনে চলা আবশ্যক।

ইফতারে যা খাওয়া উচিত :

সারাদিন রোযা থাকার পর পাকস্থলীতে এমন কিছু খাবার দেয়া উচিৎ যা দ্রুত শরীরে শক্তি যোগায় ও বিভিন্ন ঘাটতি পূরণ করে। ইফতার হিসেবে সরল শর্করা উত্তম। কেননা এটি দ্রুত হজম হয় ও শক্তি যোগায়। দেহের শরীরবৃত্তীয় চাহিদা পূরনের জন্য কিছু Essential elements গ্রহণ করা জরুরী। যেমন- মস্তিষ্কের খাদ্য হল গ্লুকোজ । গ্লুকোজের অভাবে মস্তিষ্কের কাজ ব্যাহত হয়। সৃষ্টিকর্তা মস্তিষ্ককে এভাবে তৈরী করেছেন যে, ইন্সুলিনের সাহায্য ছাড়াই গ্লুকোজ মস্তিষ্ক কোষে ঢুকে যায়।

শরীরের আরেকটি গুরুত্বপূরণ অঙ্গ হল কিডনি, যা পানির অভাবে মারাত্নভাবে ক্ষতিগ্রস্থ হতে পারে। ১২ ঘন্টায় ৩০০ মিলি র কম প্রস্রাব উৎপন্ন হলে kidney failure এর সম্ভবনা থাকে।
দেহের স্বাভাবিক কার্যকারিতার জন্য বিভিন্ন খনিজ উপাদান যেমন- সোডিয়াম, পটাশিয়াম, ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম ইত্যাদি অত্যাবশ্যক। ইফতারে এমন সব খাবার খাওয়া উচিত যে খাবারে প্রয়োজনীয় পরিমান পানি, গ্লুকোজ ও খনিজ উপাদান থাকে। তাতে মস্তিষ্ক, কিডনি ও ত্বকের কার্যক্রম ঠিক থাকে।

আল্লাহর রাসূল (সাঃ) বলেছেন, ” যদি তোমাদের কেউ রোযা রাখে তাহলে সে যেন খেজুর দিয়ে ইফতার করে। যদি সে তা না পায় তাহলে পানি দিয়ে। নিশ্চয়ই পানি হল পরিশোধক ( Purifiyer)।” [সূত্র-বুখারী ও বায়হাকী]

এদিক থেকে চিন্তা করলে পানি, শরবত ও ফলের রস ইফতার হিসেবে অতি উত্তম। খেজুরে আছে গ্লুকোজ ও নানা ধরনের খনিজ উপাদান। এতে রয়েছে সরল শর্করা যা দ্রুত শোষন হয় এবং মস্তিষ্ক ও দেহে শক্তি জোগায়। উচ্চ রক্তচাপ, রক্তশূন্যতা, কোষ্ঠকাঠিন্য ও বিভিন্ন হৃদরোগ প্রতিরোধে খেজুরের অবদান অপরিসীম। হাড়ের সুস্থতা ও রক্তে কোলেস্টেরল কমানোর ক্ষেত্রেও।