banner

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ইং, ,

Daily Archives: August 18, 2026

 

যে আমলে জান্নাত ওয়াজিব হয়

আল্লাহ তাআলা মানুষকে তাঁর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আবার মানুষের ইবাদত পদ্ধতিও তিনি বিস্তারিত বর্ণনা করেছেন। দৈনন্দিন জীবনে মানুষের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিটি কাজই ইবাদত হিসেবে পরিগণিত হবে, যদি তা কুরআন-সুন্নাহ মোতাবেক হয়।

যারা আল্লাহ তাআলার নির্ধারিত বিধান পালনের পাশাপাশি হাদিসে বর্ণিত আমলগুলো নিয়মিত আদায় করবেন, তাদের জন্য জান্নাত সুনিশ্চিত। এমনই একটি আমল তুলে ধরা হলো-

Amal

উচ্চারণ : রাদিতুবিল্লাহি রব্বাও ওয়া বিল-ইসলামি দিনাও ওয়া বি-মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাবিয়্যাও ওয়া রাসুলা। (মুসলিম, মুসনাদে আহমদ, তিরমিজি, মিশকাত)
অর্থ : ‘আমি আল্লাহকে প্রতিপালক হিসাবে, ইসলামকে দ্বীন হিসাবে এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নবি ও রাসুল হিসাবে পেয়ে খুশি হয়েছি। [এক হাদিসে এসেছে নবী হিসেবে পেয়ে খুশি, অপর হাদিসে এসেছে রাসুল হিসেবে পেয়ে খুশি।]

আমলটির ফজিলত
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বলবে ‘আমি আল্লাহকে প্রতিপালক হিসেবে, ইসলামকে দ্বীন হিসেবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে রাসুল হিসেবে পেয়ে খুশি হয়েছি। তার জন্য জান্নাত ওয়াজিব।’ (মুসলিম)

হজরত ছাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি সকাল-সন্ধ্যায় (ফজর ও মাগরিবের নামাজের পর) নিয়মিত এই দোয়াটি তিনবার পড়বে; তাকে সন্তুষ্ট করা আল্লাহ তাআলার দায়িত্ব হয়ে যায়।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ফজর ও মাগরিবের নামাজের পর এ দোয়াটি নিয়মিত আমল হিসেবে গ্রহণ করার তাওফিক দান করুন। বিশ্বনবির ঘোষণা অনুযায়ী জান্নাত লাভের তাওফিক দান করুন। আমিন।

Save

 

দুর্গাপূজা উৎসবে বলিউড তারকারা

দুর্গাপূজা- হিন্দু বাঙ্গালিদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান হলেও বর্তমানে বলিউডে জমজমাটভাবে পালন করা হয়। মুম্বাইয়ে দুর্গাপুজা ঝলমল করে তারকাদের উপস্থিতিতে। সাধারণ মানুষের মতোই বলিউডের তারকারাও বিভিন্ন প্যান্ডেলে দুর্গা পূজা দেখতে বেরিয়ে পড়েন। সেই সঙ্গে চলছে মাতৃবন্দনা। প্যান্ডেলের আলোকসজ্জাকেও ছাপিয়ে যায় তারকাদের চোখ ধাঁধানো উপস্থিতি। প্রতিবছর রানি মুখার্জী, কাজল, বিপাশার বাড়িতে ভিড় জমান বলিউডের সব বড় তারকারা। থাকে খাওয়া–দাওয়ার ব্যবস্থাও।

বাঙালি যেখানে, শারদ উৎসব সেখানেই। তারকাদের ভিড়, অঞ্জলি, পুজোর ভোগ সব মিলিয়ে জমে উঠেছে মুম্বাইয়ের দুর্গাপুজো। অনেকেই দুর্গাপূজার আসল স্বাদ নিতে ছুটে গেছেন কলকাতায়। অনেকে আবার কাজের চাপে ভারতের মুম্বাইয়ে থেকেই করছেন পূজা উদযাপন। মায়ের দর্শনের পাশাপাশি মুম্বাইয়ের জুহু রোডের মুখার্জী বাড়িতে চলছে তারকা দর্শনও। অষ্টমীর সকাল থেকেই তারকার ঢল নেমেছে মুখার্জী বাড়ির ঠাকুর দালানে। সপ্তমীতে সেখানে দেখা গিয়েছিল আলিয়া ভাট ও আশুতোষ গোয়াড়িকরকে। এদিকে কাজল, তানিশা, রানি, শর্বানী, অয়ন মুখার্জীও রয়েছেন সেখানে।

প্রতি বছরই কাজলের বাপের বাড়িতে বড় করে দুর্গাপুজোর আয়োজন করা হয়। পূজার চারদিনই কাজল এই পূজাতে উপস্থিত থাকার চেষ্টা করেন। তার সঙ্গে বেশ কয়েকবার অজয় দেবগণকেও দেখা গেছে। কাজল পূজার বিভিন্ন কাজেও হাত লাগান। যেমন অতিথেয়তা, ভোগ বিতরণ করা ইত্যাদি। পূজার শেষ দিন সিঁদুর খেলাতেও উপস্থিত থাকেন তিনি।

অষ্টমীর অঞ্জলি দিতে বচ্চন পরিবার বরাবরই ঐতিহ্য বহন করে আসছে। তাই সপরিবারে ডি এন নগরের পুজায় হাজির বচ্চন পরিবার। অষ্টমীর সকালে একেবারে বাঙালি বেশে ধরা দিল গোটা বচ্চন পরিবার। বাবা ও ছেলের পরনে পাঠান কোটের সঙ্গে সাদা পাজামা-পাঞ্জাবি। এদিকে জয়া বচ্চন ও মেয়ে শ্বেতা সেজেছেন শাড়িতে। আর মেয়ের সঙ্গে সাদা সালোয়ারে ঐশ্বরিয়া রায়।

ওদিকে বাঙালি কন্যা বিপাশা বসু বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। কয়েকমাস আগে বিয়ে করেছেন করণ সিং গ্রোভারকে। রক্তে বাঙালি। কিন্তু পেশার টানে অনেক ছোট থেকেই শহর কলকাতার বাইরে। অনেক দিন হল পুরনো জায়গায় ফেরা হয় না। তাই এ বার তিনি ফিরবেন বরকে নিয়ে। অবাঙালি বর কখনও দেখেননি কলকাতার পুজো। তাই এ বার শিকড়ে ফিরতে চান নায়িকা। বছর চারেক আগে পুজোর কলকাতায় আসার সুযোগ হয়েছিল। তাও কিছু ক্ষণের জন্য। কিন্তু এ বার চার দিনই কলকাতায় থাকার প্ল্যান রয়েছে। বাবা-মা, আত্মীয় বন্ধুদের সঙ্গে কলকাতায় পুজো কাটাবেন বিপাশা। করণ তো থাকছেনই। সঙ্গে থাকবেন করণের গোটা পরিবারও।

 

অফিসের জরুরী ৩ এটিকেট

অফিসে সবার মাঝে আকর্ষণীয় হতে গিয়ে আপনি হয়ত এমন কোন আচরণ করে বসছেন যা সবার কাছে লাগছে দৃষ্টিকটু। আবার হয়ত নিজের মত গুটিয়ে থাকতে গিয়ে হয়ে দাড়াচ্ছেন একটি প্রশ্নবোধক চিহ্ন। অফিসকে পুরোপুরি প্রফেশনালি নেওয়া খুবই জরুরী। তাহলে সবার সাথে আপনার সম্পর্কও প্রফেশনাল থাকবে। মেনে চলুন দরকারি এই ৩টি এটিকেট-
পোশাক
অফিসে যদি কোন ড্রেস কোড থাকে তাহলে তো সেটিই পরতে হবে। যদি না থাকে তাহলেও পোশাকের ব্যাপারে পরিবেশ বুঝে সচেতনতা জরুরী। আপনি যে অফিসে কাজ করছেন সে অফিসটি যদি কর্পোরেট অফিস হয় তবে স্ট্যান্ডার্ড প্রকাশ করে এমন পোশাকই বেছে নিতে হবে আপনাকে। অনেক অফিসেই ক্যাজুয়াল পোশাককে স্বাগত জানানো হয়। নতুন চাকরিতে ঢুকে প্রথমদিন কয়েকজনকে ক্যাজুয়াল পোশাকে দেখে নিজেও পরে আসবেন না যেন! আগে কিছুদিন পর্যবেক্ষণ করুন। যদি দেখেন পোশাকের ব্যক্তিগত পছন্দ সকল কর্মীর জন্যই প্রযোজ্য তাহলে আপনিও পরতে পারেন। তবে বেশীরভাগ অফিসই কর্মীদের ফরমাল পোশাকই পছন্দ করেন।
প্লিজ এবং থ্যাংক ইউ
ভদ্রতা, অমায়িক ব্যবহার কার না ভাল লাগে বলুন? আর অফিসে এর চেয়ে যাদুকরী আর কিছু হয় না। সবার সাথে ভাল সম্পর্ক বজায় রাখতে ব্যবহার করুন ‘প্লিজ’ এবং ‘থ্যাংক ইউ’ এই শব্দ দুইটি। অর্থাৎ, সকল কাজে অনুমতি নিন, মতামত নিন। একসাথে মিলে কাজ করুন। আদেশ নয় অনুরোধ করে মিষ্টি হেসেকাজ করিয়ে নিন। অবশ্যই কৃতজ্ঞতাস্বরূপ ধন্যবাদ জ্ঞাপন করুন।
টিমে থাকুন
অফিসে বসের মন জয় করতে গিয়ে কখনো বিচ্ছিন্ন হয়ে কাজ করবেন না। টিমের সাথে সংযোগ রক্ষা করুন সবসময়। একত্রে থাকার অনুশীলন করুন। তার মানে এই নয় যে, আলাদা দল গড়ে তুলবেন! এতে আপনার চাকরি পর্যন্ত চলে যেতে পারে। তাই নিজের কাজের সাথে সংশ্লিষ্ট সবার সাথে মিলেমিশে কাজ করুন। সব কাজ যেমন একা করবেন না, তেমনি নিজের কাজ অন্যদের দিয়ে করাবেন না।
লিখেছেন
আফসানা সুমী

 

একাই একশো নবাবী সবজি পোলাও

“নবাবী” শব্দটি শুনলেই মনে হয় মাখা মাখা মাংস আর বাসমতী চালের সুবাসে মৌ মৌ করতে থাকা ভোজ। কিন্তু তাহলে নিরামিষভোজীদের কী হবে? তাদের কপালে কি নবাবী খাবার নেই? আছে নিশ্চয়ই। আজ দেখে নিন নবাবী খাবারেরই একটি নিরামিষ সংস্করণ। স্বাদে-গন্ধে মাংসের বিরিয়ানির চাইতে কোনো অংশে কম নয় এই সবজি পোলাও। অনেকগুলো উপকরণ থাকায় প্রতি কামড়েই আছে চমক। তৈরির সময়টাও লাগবে কম।
উপকরণ
  • ২ কাপ (২০০ গ্রাম) চাল
  • ২ টেবিল চামচ ঘি
  • আধা টেবিল চামচ তেল
  • ১টা ছোট ফুলকপি
  • ১টা মাঝারি গাজর
  • ৬/৭টি সীম
  • আধা কাপ মটরশুঁটি
  • ৮-১০টি মুগ ডালের বড়ি/ সয়া বল
  • ১টি বড় পিঁয়াজ
  • ১ টেবিল চামচ আদা কুচি
  • ১ টেবিল চামচ রসুন কুচি
  • ৩টি কাচামরিচ মিহি কুচি
  • কয়েকটি তেজপাতা
  • ৪/৬টি লবঙ্গ
  • ৩/৪টি এলাচ
  • ১টি শাহী এলাচ
  • ৬/৭টি গোলমরিচ
  • ১ ইঞ্চি পরিমাণ দারুচিনি
  • ১ চা চামচ আস্ত জিরা
  • আধা চা চামচ হলুদ গুঁড়ো
  • আধা চা চামচ মরিচ গুঁড়ো
  • ১ চা চামচ ধনে গুঁড়ো
  • অল্প কিছু কাজুবাদাম ও কিসমিস
  • গার্নিশের জন্য ধনেপাতা কুচি
প্রণালী
১) বড়ি বা সয়া বল ডিপ ফ্রাই করে রাখুন।
২) একটি প্যানে তেল গরম করে নিন। এতে অর্ধেক পিঁয়াজ এবং অর্ধেক আদা ভেজে বেরেস্তা করে নিন। এরপর এতে দিন ফুলকপি, গাজর, সীম, মটরশুঁটি, এক চিমটি হলুদ এবং লবন। নেড়েচেড়ে ভেজে নিন ৫-৬ মিনিট। এরপর নামিয়ে রাখুন।
৩) প্রেশার কুকারে ঘি গরম করে নিন। এতে দিন তেজপাতা, জিরা, লবঙ্গ, গোলমরিচ, এলাচ এবং কয়েকটি কাজুবাদাম। ভাজতে থাকুন যতক্ষণ না হাল্কা গোলাপি হয়ে আসে কাজুবাদাম। এরপর কিছু কিসমিস দিতে পারেন। বাকি পিঁয়াজ, আদা, রসুন, কাচামরিচ দিয়ে ভাজুন যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায়। এরপর বড়ি দিয়ে কয়েক মিনিট ভেজে নিন। বাকি হলুদ, মরিচ গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিন। ভালো করে নেড়ে মিশিয়ে নিন।
৪) এতে চাল দিয়ে দিন। অল্প লবণ ছিটিয়ে দিন। ৪ কাপ পানি দিয়ে প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে দিন। মাঝারি আচে রান্না হতে দিন। একটা সিটি দিলেই সেদ্ধ হয়ে যাবে।
৫) আচ বন্ধ করে দিন। প্রেশার কমে গেলে প্রেশার কুকারের ঢাকনা খুলুন। এর ভেতরে সবজিগুলো দিয়ে দিন। ভালো করে নেড়ে সেদ্ধ পোলাওয়ের সাথে মিশিয়ে নিন। এরপর ঢাকনা বন্ধ করে রেখে দিন ১০ মিনিট। এতে সবজিগুলো সেদ্ধ হবে কিন্তু একটু কচকচেও থাকবে।
ওপরে ধনেপাতা কুচি দিয়ে গরম গরম পরিবেশন করুন নবাবী সবজি পোলাও। এর সাথে দিতে পারেন রায়তা। ব্যাস, আমিষের কোনো দরকারই হবে না!

 

পোশাকের সঙ্গে নান্দনিক স্যান্ডেল

পছন্দের পোশাকের সঙ্গে ভিন্ন লুক আনতে পরতে পারেন নান্দনিক ডিজাইনের স্যান্ডেল বা জুতা। একটা সময় ছিল যখন ছেলেরা ফ্যাশনে স্যান্ডেলকে বেশি প্রাধান্য দিত। ছুটির দিনে কিংবা উৎসবের সময় স্যান্ডেল বেশি পরতো ছেলেরা। ইদানীং আবারও স্যান্ডেলের ব্যবহার বাড়ছে।

গরমে স্বস্তিতে বাইরে বের হওয়ার জন্য অনেকেই চান একজোড়া মনের মতো স্যান্ডেল। তরুণরা এখন নানা রংয়ের জিন্স ও টি-শার্টের সঙ্গে মানিয়ে পরছে স্যান্ডেল। আর পাঞ্জাবির সঙ্গে স্যান্ডেল না পরলে নিজেকে তো পরিপাটিই মনে হয় না।

হাল সময়ে বাজারে পাওয়া যাচ্ছে দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের নানা ডিজাইনের স্যান্ডেল। রাজধানীর বিভিন্ন শপিং মলসহ বিভিন্ন ব্র্যান্ডের আউটলেটগুলোতে পাওয়া যায় নান্দনিক ডিজাইনের ও বাহারি রংয়ের স্যান্ডেল। এসব স্যান্ডেলে ব্যবহৃত মোটিফে রয়েছে বৈচিত্র্য এবং নানা রঙের।

গতানুগতিক কালো, লালচে, চকলেট ইত্যাদি রং তো আছেই। কিছু স্যান্ডেল আবার দারুণ বর্ণিল। বর্তমানে বিভিন্ন ব্র্যান্ড তরুণদের পছন্দের কথা মাথায় রেখে স্যান্ডেলের ডিজাইন করছেন তারা। সব সময় পরা যায় এমনি সব জুতা ও স্যান্ডেল দিয়ে সাজিয়েছেন তাদের আউটলেটগুলো। বিদেশি ব্র্যান্ডের স্যান্ডেলের ডিজাইনের মতো কিছু ডিজাইন আছে বাহারি রংয়ের।

স্যান্ডেল ছাড়াও সেখানে পাওয়া যায় সু, কেডস ও স্পোর্টস স্যান্ডেল। আর এসবের দামও অনেক সাশ্রয়ী। পিওর লেদারের সু দাম ১৮শ` থেকে ২ হাজার ৯শ` ৯০ টাকা, কেডস ১৪ শ` থেকে ২ হাজার ৮শ` ৯০ টাকা, স্পোর্টস স্যান্ডেল ১ হাজার ৩শ` ৯০ থেকে ১ হাজার ৭শ` ৯০ টাকা ও চামড়ার স্যান্ডেল ৪৫০ থেকে ১ হাজার ৯শ` ৯০ টাকায়।

 

করবিনের মন্ত্রিসভায় আরো বড় দায়িত্বে টিউলিপ

হাউজ অব কমোন্স এ জেরেমি করবিনের ছায়া মন্ত্রিসভায় আরো বড় দায়িত্ব পেলেন হ্যাম্পস্টিড অ্যান্ড কিলবার্নের এমপি, বঙ্গবন্ধুর নাতনী টিউলিপ সিদ্দিক। রোববার থেরেসা মে সরকারের শিক্ষা বিষয়ক পদে দায়িত্ব গ্রহণ করেছেন টিউলিপ।

নতুন দায়িত্ব পাওয়ায় দলের নেতাদের সঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গিকার ব্যক্ত করেছেন টিউলিপ।

রোববার শিক্ষা বিষয়ক পদে টিউলিপ সিদ্দিকের নাম ঘোষণা করেন ছায়ামন্ত্রী অ্যাঞ্জেলা রায়নার। এই পদে টিউলিপ সিদ্দিকসহ আরো তিন সদস্যের নাম উল্লেখ করা হয়েছে। এরা হলেন গর্ডন মার্সডেন এমপি,মাইক কেইন এমপি ও ইমা লয়েলবাক এমপি।

tulip
কয়েক বছর ধরেই ছায়া শিক্ষা সচিব অ্যাঙ্গেলা রেইনারের সঙ্গে কাজ করছেন টিউলিপ। এছাড়া গত মাসে করবিন পুনর্নির্বাচিত হওয়ার পর লেবার পার্টিকে ঐক্যবদ্ধ করতে লেবার সদস্যদের করবিনকে সমর্থন করা জরুরি বলে মত দিয়েছিলেন টিউলিপ।

গত মে মাসে হাউজ অব কমন্সে প্রথমবারের মত নির্বাচিত হয়েছিলেন টিউলিপ। করবিনের মন্ত্রিসভায় আরো বড় পদে দায়িত্ব গ্রহণের বিষয়ে বেশ উচ্ছাস প্রকাশ করেছেন তিনি।

Save

Save

 

সংসার ভাঙার ভয়ে স্তন ক্যান্সার লুকান নারীরা!

স্তন ক্যান্সারে আক্রান্তের হার ও মৃতের সংখ্যা প্রতিবছরই বাড়ছে। আর প্রতিবছর নতুন করে যারা আক্রান্ত হচ্ছেন, তাদের এক-চতুর্থাংশ চিকিৎসাসেবা নেন না। এর মূল কারণ হিসেবে উঠে এসেছে ধর্মীয় গোড়ামি ও কুসংস্কার। আছে শিক্ষা ও সচেতনতার অভাবও। আবার সংসার ভাঙার ভয়েও  স্তন ক্যান্সারে আক্রান্ত অনেক নারী স্বামী কিংবা পরিবারের কাছে বিষয়টি লুকিয়ে থাকেন।

বিশ্বজুড়ে অক্টোবর মাস স্তন ক্যান্সার সচেতনতা মাস আর ১০ অক্টোবর স্তন ক্যান্সার সচেতনতা দিবস হিসেবে পালিত হয়। এ উপলক্ষে বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিবছর দেশে ১৫ হাজার নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হয়। মারা যায় প্রায় আট হাজার। ক্যান্সার হাসপাতালের ২০১৪ সালের প্রতিবেদন অনুযায়ী, সেখানে চিকিৎসা নিতে আসা রোগীর সংখ্যা হাজার দেড়েকের মতো। বাকি হাসপাতালগুলোতে সব মিলিয়ে যায় চার হাজারের মতো। বাকি রোগীরা কোথায় যায়- এমন প্রশ্ন তুলে জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন  বলেন, ‘আক্রান্ত নারীদের সবাই এ অসুখের কথা বলছেন না। চিকিৎসার বাইরেই থেকে যাচ্ছেন তারা। এ বিষয়টি নিয়ে সরকারকে কাজ করতে হবে।’

ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার-এর প্রতিবেদন থেকে জানা যায়, বাংলাদেশে প্রতিবছর ১৪ হাজার ৮২২ নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হন। এর মধ্যে মৃত্যু হয় সাত হাজার ১৩৫ জনের। জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতালের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে মোট ক্যান্সার আক্রান্ত রোগীর মধ্যে ১৬ শতাংশই স্তন ক্যান্সারে আক্রান্ত। এর মধ্যে পুরুষ এক শতাংশ। ক্যান্সার আক্রান্ত নারীদের গড় বয়স ৪৩ বছরের বেশি হলেও অবিবাহিতরা এ ঝুঁকির বাইরে নন।

ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন বলেন, শহর এলাকায় চিকিৎসাব্যবস্থা থাকলেও গ্রামে সচতেনতা ও চিকিৎসাব্যবস্থার সুযোগ সৃষ্টি করতে হবে। চিকিৎসা নিয়ে সমাজের ভুল ধারণা দূর করাটা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

‘অপরাজিতা সোসাইটি অ্যাগেইনেষ্ট ক্যান্সার’এর কোষাধ্যক্ষ তাহমিনা গফুর বলেন, সংসার ভাঙার ভয়ে অনেক নারী মরনব্যাধী এই অসুখের কথা বলার সাহস পায় না। নারীদেরকে এই ভয় জয় করতে হবে। শরীরের অন্য আর দশটা অসুখের মতো এটাও একটা অসুখ। চিকিৎসা করালে ক্যান্সার ভালো হয়-এই বোধ সবার জন্য জরুরি।’

জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতালের সার্জিক্যাল অনকোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. হাসানুজ্জামান  বলেন, ‘দেশে স্তন ক্যান্সারে আক্রান্ত সব রোগী চিকিৎসাসেবায় আসেন না। কারণ, নারীরা এ বিষয়ে কথা বলেন না। যেসব নারী এ বিষয়ে সচেতন নন, তারাই মূলত চিকিৎসার বাইরে থাকেন। তারা সময়মতো আমাদের কাছে এলে অবশ্যই চিকিসা দেওয়া সম্ভব। কারণ, বাংলাদেশে স্তন ক্যান্সারের চিকিৎসা দেওয়ার সক্ষমতা রয়েছে।’