banner

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ইং, ,

Daily Archives: August 18, 2026

 

ভিড়ের মাঝেও হয়ে উঠুন সবার মনোযোগের পাত্র!

আর দশজন সাধারণ মানুষের ভেতরে গণ্য হতে কার ভালো লাগে? বিশেষ করে যদি আপনি কোন অনুষ্ঠানে যান তাহলে তো বেশ মানসিক অস্বস্তিতেই পড়ে যেতে হয়। এমনটাতো ইচ্ছে করতেই পারে আপনার যে, সবাই আরো অনেকের মতন আপনার দিকেও বেশ খানিকটা ঈর্ষা ভরা চোখ নিয়ে তাকাবে। গুনবে একটু আলাদা আর অন্যরকমের তালিকায়। মনোযোগ দেবে আরো একটু বেশি। কিন্তু কী করে সেটা সম্ভব? চলুন জেনে আসি।

১. পোশাকে ভিন্নতা আনুন

পোশাক যে কোন স্থানে আপনাকে আর আপনার চিন্তা-ভাবনাকে ফুটিয়ে তোলার অন্যতম মাধ্যম হিসেবে কাজ করে থাকে। তাই তেমনটাই পোশাক বাছুন যেটা আপনার রুচিকে পরিপূর্ণভাবে ফুটিয়ে তুলতে পারে। সেইসাথে পোশাকের আকৃতির দিকেও লক্ষ্য রাখুন। খুব ঢিলে বা আঁটসাট পোশাক পরিধান করার চাইতে দুটোর মিশেলে পোশাক বাছুন। অর্থাৎ, পোশাকের একটি অংশ ঢিলে হলে অন্য অংশটি আঁটসাট দেখে পরিধান করুন। আর এর সাথে নজর রাখুন আনুষাঙ্গিক ব্যবহার্যের দিকেও। চেষ্টা করুন পোশাকে নিজের সংস্কৃতিকে ফুটিয়ে তুলতে। কারণ এতে করে কেবল নিজেকে একেবারে অন্যরকমভাবেই ফুটিয়ে তুলবেন না আপনি, হয়ে উঠবেন সবার চোখে শ্রদ্ধার পাত্রও।

২. অন্যকে মনোযোগ দিন

এটি পরীক্ষামূলকভাবে সত্যি যে, মানুষ তার কথাই বেশি মনযোগ দিয়ে মোনে যে নিজে অন্যের কথা শুনতে পছন্দ করে। তাই অন্যদের মনোযোগ নিজের দিকে টানতে হলে তাদেরকেও গুরুত্ব দিন। তাদের চিন্তা-ভাবনা যে পথে পরিচালিত হচ্ছে সেদিক নিয়েও কথা বলুন। কেবল নিজের কথা না ভেবে অন্যদেরকেও গুরুত্ব দিন। তারাও আপনাকে মনোযোগ দেবে।

৩. সবাইকে অংশগ্রহন করতে দিন

পুরো ঘরটাতে অনেক মানুষ আর কেউ আপনার দিকে ফিরেও তাকাচ্ছে না? কথা বলছেন অথচ একদমই মনোযোগ দিয়ে শুনছে না? থামুন। আপনি কী নিয়ে বলছেন, কীভাবে বলছেন একবার ভাবুন তো? কোন মানুষের সামনে কী নিয়ে বলছেন আপনি সেটার ওপর অনেকটা নির্ভর করে আপনার কথা সবাই মন দিয়ে শুনবে কিনা। এ কারণেই খুব ভালো কোন কথাও আপনার দিকে অন্যদেরকে টানবে না যদিনা ঠিক তাদের মতন করে আপনি সেটা বলেন। সামনের মানুষগুলোকে গুরুত্ব দিন। তাদেরকে প্রশ্ন করুন। তাদের মতামত জানতে চান। সবাই এতে করে আপনার কথা শুনবে আর মনোযোগটাও দেবে।

 

লিখেছেন-

সাদিয়া ইসলাম বৃষ্টি

 

দারুণ সুন্দর ব্লু ভেলভেট কেক তৈরি করুন নিজেই

ইদানিং বেশ জনপ্রিয় একটি কেক হলো রেড ভেলভেট কেক। প্রচলিত চকলেট বা ভ্যানিলার চাইতে একটু অন্যরকম স্বাদ, ফ্লেভার সেইসাথে লালচে রঙের কেকটা পছন্দ করেন অনেকেই। একইভাবে অভিনব একটি কেক হলো ব্লু ভেলভেট কেক। উজ্জ্বল নীল রঙের এই কেকটি তৈরি করুন নিজেই আর চমকে দিন সবাইকে।
উপকরণ
  • – ১ কাপ মাখন
  • – সোয়া এক কাপ কাস্টর সুগার
  • – ২টা ডিম
  • – নীল ফুড কালার
  • – ২ কাপ ময়দা
  • – ১ চা চামচ বেকিং পাউডার
  • – আধা কাপ বাটারমিল্ক
  • – সাজানোর জন্য ক্রিম চিজ এবং স্প্রিংকল
প্রণালী
১) মাখন এবং চিনি হ্যান্ড বিটার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এর সাথে একটি একটি করে দুইটি ডিম ভেঙ্গে বিট করে নিন।
২) ফুড কালারের বোতলের ক্যাপে করে দুই ক্যাপ নীল কালার এতে। ভালো করে বিট করে নিন যাতে পুরো মিশ্রণে রং সমানভাবে ছড়িয়ে যায়।
৩) ঝাঁঝরি দিয়ে ময়দা এবং বেকিং পাউডার দিন এই মিশ্রণে। ফোল্ড করে নিন যতক্ষণ না ব্যাটার মসৃণ হয়ে আসে। এরপর এতে আধা কাপ বাটারমিল্ক দিয়ে মিশিয়ে নিন।
৪) বেকিং প্যানে মিশ্রণটি দিয়ে ১৮০ ডিগ্রিতে বেক করে নিন ৩৫-৪০ মিনিট।
কেকটাকে প্যান থেকে বের করে নিন। পাশের গাড় অংশগুলো কেটে বাদ দিন। এবার কেকটাকে ছোট ছোট চৌকো টুকরো করে কেটে নিন। ওপরে ক্রিম চিজের পাইপিং এবং রঙ্গিন স্প্রিংকল দিয়ে পরিবেশন করুন অভিনব ব্লু ভেলভেট কেক।

 

বিশ্বের সবচেয়ে মূল্যবান হ্যান্ডব্যাগ

সম্প্রতি নিলামে বিক্রি হল বিরল একটি বার্কিন হ্যান্ডব্যাগ। এই নিলামটি ছাড়িয়ে গেল পূর্বের সকল নিলামের রেকর্ডকে। ক্রিস্টি’স এর দেয়া তথ্য অনুযায়ী এতে রয়েছে হিমালয় নাইলোটিকাস ক্রোকোডাইল ডায়মন্ড, ৩০ সেন্টিমিটার বার্কিন, ১৮ ক্যারেটের হোয়াইট গোল্ড এবং ডায়মন্ড। জানা যায়, এই সকল আনুষঙ্গিক এশিয়ার বিভিন্ন জায়গা থেকে ব্যক্তিগতভাবে সংগ্রহ করা হয়েছিল। নিলামে হ্যান্ডব্যাগটির দাম উঠেছে ৩,০০,১৬৮ মার্কিন ডলার।

ক্রিস্টি’স এর একটি প্রেসে বলা হয়, ‘হারমিসের বানানো ডায়মন্ডের টুকরাগুলো দারুণ চমৎকার। কিন্তু একটিও হিমালয়ের মতো নয় দেখতে।’ সেখানে আরও বলা হয়- ‘অনেকের ধারণা, বছরে একটি অথবা দু’টি হিমালয় ডায়মন্ড তৈরি করা হয় যাতে করে বিশ্বজুড়ে এই হ্যান্ডব্যাগের উৎপাদন কম থাকে।’

এই ব্যাগটি ২০০৮ সালে তৈরি হয় এবং সিএনএন এর দেয়া তথ্য অনুযায়ী ২০০৯ সালে এটি বিক্রির রেকর্ড ছিল ২,২২,০০০ মার্কিন ডলার।

[বার্কিন হ্যান্ডব্যাগ- অত্যন্ত মূল্যবান হ্যান্ডব্যাগ হিসেবে পরিচিত বিশ্বব্যাপি। বিখ্যাত অভিনেত্রী জেন বার্কিনের নাম অনুসারে এই ব্যাগের নামকরণ করা হয়েছে। বর্তমানে বড় সেলিব্রেটিরা এই ব্যাগ ব্যবহার করে থাকেন। এবং যারা এই ব্যাগ ব্যবহার করেন, তাদেরকে ধনী হিসেবে বিবেচনা করা হয়]

 

বাবার জন্যই বিজিবিতে জাহানারা

বাবা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। তাকে দেখেই শৈশব থেকে বাহিনীতে চাকরির স্বপ্ন বুনেছিলেন বিজিবিতে সদ্য নিয়োগ পাওয়া জাহানারা আক্তার। বগুড়ার মেয়ে জাহানারা বিজিবির ৮৮তম রিক্রুট ব্যাচের মৌলিক প্রশিক্ষণ শেষ করে ৯৭ নারীর সদস্যদের মধ্যে সেরা হয়েছেন।

রোববার (৫ জুন) চট্টগ্রামের সাতকানিয়ায় অবস্থিত বিজিবির প্রশিক্ষণ ক্যাম্পে জাহানারার হাতে পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

পুরস্কার গ্রহণ শেষে জাহানারা  বলেন, ‘বাবা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। ছোটবেলা থেকে তাকে সব কিছু নিয়মের মধ্যে করতে দেখেছি। সেখান থেকেই আমারও বাহিনীতে চাকরির স্বপ্ন জাগে। আজ আমার স্বপ্ন পূরণ হয়েছে। পরিবার বিশেষ করে বাবা, যার অনুপ্রেরণায় আমি বিজিবিতে যোগদান করেছি। আমার এমন অর্জনে বাবা অনেক খুশি হয়েছে।’

তিনি আরো বলেন, ‘৬ মাসের মৌলিক প্রশিক্ষণে আমি সেরাদের সেরা হয়েছি। আমার বিশ্বাস পরে যারা আসবে তারা আরো ভালো করবে।’

প্রশিক্ষক হিসেবে আসা আনসারবাহিনীর প্রশিক্ষক রূপালী আক্তারও জাহানারার প্রশংসায় পঞ্চমুখ। তিনি বলেন, ‘প্রশিক্ষণে অনেক সিরিয়াস ছিল জাহানার আক্তার। আর এই কারণেই সে সেরা হয়েছে।’

এদিকে জাহানারার বাবা জাহিদুল ইসলাম বলেন, ‘ওর জন্য আজ আমার সত্যিই গর্ব হচ্ছে। পড়াশুনাতেও জাহানারা যেমন সিরিয়াস ছিল, বাহিনীতে যোগ দেয়ার বিষয়েও তার আগ্রহের কমতি ছিল না।’

উল্লেখ্য, বিজিবি ৮৮ তম ব্যাচে ৯৭ নারীসহ সর্বোমোট ১১ শ ৪৪ জনকে পাসিং আউটের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন।