banner

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ইং, ,

Daily Archives: August 18, 2026

মাসুমা হত্যার বিচার দাবিতে সহপাঠীদের মানববন্ধন

গাজীপুর প্রতিনিধি, অপরাজিতাবিডি ডটকম

masumaগাজীপুর: গাজীপুরের শ্রীপুরে স্কুল ছাত্রী মাসুমা আক্তার মনি হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে রোববার মানববন্ধন করেছে ওই স্কুলের মাসুমার সহপাঠী বন্ধু, শিক্ষক ও অভিভাবকেরা।

 

জানা গেছে, শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা আবেদ আলী গার্লস স্কুলের অষ্টম শ্রেণীর মেধাবী ছাত্রী মাসুমা আক্তার মনি ২৮ জানুয়ারি সকালে  স্কুলের উদ্দেশে রওনা হয়ে নিখোঁজ হয়। এর ছয় দিন পর  মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে ওই ছাত্রীর অর্ধগলিত লাশ পাওয়া যায়।

 

এ ঘটনায় ক্ষুদ্ধ ওই স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা স্কুল ছাত্রী মাছুমা আক্তার মনি হত্যার বিচার চেয়ে খুনের ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে রোববার সকালে স্কুল প্রাঙ্গনে মানববন্ধন করেছে। মানববন্ধন শেষে নিহতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

 

অপরাজিতাবিডি ডটকম/আরএ/২০১২জানুয়ারি২০১৪

 

শেষ হলো নারীদের ইজতেমা

ইসাহাক আলী, অপরাজিতাবিডি ডটকম

nariনাটোর: অর্ধ লক্ষাধিক নারীর আমিন আমিন ধ্বনিতে নাটোরের বড়াইগ্রাম উপজেলার মৌখাড়া ইসলামিয়া মহিলা ডিগ্রী কলেজ মাঠে শেষ হলো দেশের একমাত্র মহিলা বিশ্ব ইজতেমা।

রোববার দুইদিন ব্যাপী আয়োজিত ইজতেমার আখেরী মুনাজাত পরিচালনা করেন রাজশাহীর ফাতেমাতুজ্জোহরা। তার আগে নাটোরের তাসলিমা খাতুন, পাবনার বিশিষ্ট ওয়ায়েজিন মাওলানা আমজাদ হোসাইন জিহাদি ও মাওলানা দেলোয়ার হোসেন বক্তৃতা করেন। তারা বলেন, ব্যক্তি, পরিবার ও সামাজিক জীবনে নারীদের রাসুলের জীবনাদর্শ ও পবিত্র কোরআনের আলোকে জীবন গঠণের আহ্বান জানান।

nari melaইজতেমার আয়োজক শের আলী শেখ জানান, গত বছরের মতো এবারো দেশের বিভিন্ন এলাকার দ্বীনি মহিলারা ইজতেমায় অংশগ্রহণ করেছেন। শেষ দিনে প্রায় অর্ধ লক্ষাধিক মহিলা ইজতেমায় অংশ গ্রহণ করেছেন বলে তিনি জানান।

এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহিম হোসেন জানান, ইজতেমা ঘিরে সাদা পোশাকের পাশাপাশি পোশাকধারী মহিলা পুলিশ মোতায়েন ছিল। ফলে কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ইজতেমা শেষ হয়েছে।

অপরাজিতাবিডি ডটকম/আরএ/২০১২জানুয়ারি২০১৪

চাঁদপুরে এনজিওকর্মীর ওপর এসিড নিক্ষেপ

চাঁদপুর প্রতিনিধি, অপরাজিতাবিডি ডটকম:

chandpurচাঁদপুরের কচুয়ায় এনজিওকর্মী ফারহানা আক্তার পান্নার (১৮) উপর এসিড নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। পান্না বেসরকারি সাহায্য সংস্থা ‘সেবা’র কচুয়া উপজেলা শাখার কোষাধ্যক্ষ।

শনিবার রাতে উপজেলার নরুয়া গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার শিকার পান্না বর্তমানে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

পরিবার সূত্রে জানা গেছে, রাতে প্রাকৃতিক কাজে সাড়া দিতে ঘরের বাইরে আসলে ওত পেতে থাকা স্থানীয় বখাটে যুবক আবুল হোসেন পান্নার উপর এসিড নিক্ষেপ করে। এর আগে দু’সন্তানের জনক বখাটে আবুল হোসেনের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় সে এই ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছেন পান্নার পরিবারের সদস্যরা।

এসিড নিক্ষেপের পরে গুরুতর আহত পান্নাকে স্থানীয় হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক পান্নাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে পান্না হাসপাতালের তৃতীয় তলার ৮ নং বেডে আশংকাজনক অবস্থায় ভর্তি আছেন।

এ ঘটনায় রোববার পান্নার কাকা বাদী হয়ে কচুয়া থানায় একটি মামলা দায়ের করেছেন বলে জানা গেছে।

অপরাজিতাবিডি ডটকম/আরএ/২০১২জানুয়ারি২০১৪

কলেজছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে গ্রেপ্তার ৫

সাভার প্রতিনিধি, অপরাজিতাবিডি ডটকম: সাভারে খালুর বিরুদ্ধে কলেজছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। রবিবার ভোর রাতে সাভারের কলমাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে- নিহত ছাত্রীর খালু এজাবুল হক সরকার (৪২), তার সহযোগী সাভারের কলমা এলাকার রুবেল (২৯), ফরিদুজ্জামান (২৮), ইকবাল (২৬) ও সাইফুল (২৭)।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দীপক চন্দ্র সাহা জানান, নিহত ছাত্রীর মোবাইল ফোনের কল লিস্টের সূত্র ধরে অভিযান চালিয়ে প্রথমে ওই ছাত্রীর আপন খালু এজাবুল হককে গ্রেপ্তার করা হয়।

তার সঙ্গে ওই ছাত্রীর দীর্ঘদিনের দৈহিক সম্পর্ক ছিল বলেও জানা গেছে। পরবর্তীতে তার স্বীকারোক্তি অনুযায়ী সাভারের কলমা এলাকায় অভিযান চালিয়ে বাকিদের গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, রবিবার সকালে গ্রেপ্তারকৃতদের হত্যা মামলার আসামি হিসেবে আদালতে রিমান্ডের আবেদন করা হবে।

গত ১৪ জানুয়ারি গাজীপুর জেলার কালিয়াকৈর থানার নলুয়া গ্রামের আনসার সদস্য আবুল কালামের মেয়ে রুবি আক্তারকে (২১) মোবাইল ফোনে কল করে সাভারের কলমা এলাকায় ডেকে নেয় খালু এজাবুল হক সরকার। পরবর্তী সময়ে তিনি আরও ৪ সহযোগীকে নিয়ে কলেজছাত্রীকে গণধর্ষণের পর মৃতদেহটি গুম করার জন্য সাভারের ডেইরি ফার্মের জঙ্গলে ফেলে রেখে যান। নিখোঁজের ৭ দিন পর ঘটনাস্থল থেকে গলিত লাশটি উদ্ধার করে পুলিশ। পরে একটি হত্যা মামলা দায়ের করা হলে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

অপরাজিতাবিডি ডটকম/আরএ/২০১২জানুয়ারি২০১৪