banner

বুধবার, ২২ Jul ২০২৬ ইং, ,

পোস্টটি 977 বার পঠিত

 

ডিম কাহিনী

..

ডিম পেড়েছে শিয়াল মশাই
ডিম পেড়েছে হাতি
ডিম পেড়েছে পাশের বাড়ির
আবুল মিয়ার নাতি।

তাল মিলিয়ে ডিম পেড়েছে
দোয়েল-কোয়েল-টিয়ে
কে জিতে আর কে হারে
চিন্তা এটাই নিয়ে।

হঠাৎ করে উটপাখিটা
পাড়ল বিশাল ডিম
জয়ী হয়ে নাচছে যে তাই
টিম ডিমা টিম ডিম।

...

Sumaiya Barkatullah
Zoology

Facebook Comments Box