banner

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ইং, ,

পোস্টটি 1049 বার পঠিত

 

ধর্ষণ শিকার চতুর্থ শ্রেণির প্রতিবন্ধী ছাত্রী


নারী সংবাদ


মধ্যদুর্গাপুর (হিন্দুপাড়া) মহল্লার অটোভ্যানচালকের প্রতিবন্ধী মেয়েকে পংকজ কুমার অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল। গত বৃহস্পতিবার প্রতিবেশী শ্রী অনুকুলের বাড়ির কাছে বসে খেলা করছিল মেয়েটি । মেয়েটিকে ডেকে পংকজ সেখানে গিয়ে কৌশলে অনুকুলের ঘরে নিয়ে যায়। এরপর ধর্ষণ করে পালিয়ে যায়। নওগাঁ শহরের মধ্যদুর্গাপুর মহল্লায় চতুর্থ শ্রেণির এক প্রতিবন্ধী ছাত্রীকে (১৪) ধর্ষণ করা হয়েছে।

ধর্ষক পংকজ কুমারকে (৩৮) আসামি করে নওগাঁ সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন ধর্ষিতার বাবা বাদী হয়ে। ঘটনার পর থেকে ধর্ষক পংকজ পলাতক।

নওগাঁ সদর মডেল থানার ওসি মো. আব্দুল হাই জানান, ঘটনার পরপরই আসামি পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা যায়নি। মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করা গেছে।

খুব শিগগিরই তাকে ধরা সম্ভব হবে।
নওগাঁ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক মনির উদ্দীন আকন্দ জানান, বর্তমানে মেয়েটি হাসপাতালের গাইনি বিভাগের কনসালট্যান্টের অধীনে চিকিৎসাধীন। তার ডাক্তারি পরীক্ষা শেষ হয়েছে। মেয়েটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

Facebook Comments Box