banner

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ ইং, ,

পোস্টটি 464 বার পঠিত

 

নাচে-গানে-পরিপূর্ণ বিনোদনধর্মী চলচ্চিত্র নির্মাণ করতে চান সুবর্ণা

সুবর্ণা মুস্তাফা তার উত্তরসূরী অভিনয়শিল্পীদের জন্য এক আদর্শের নাম। বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় অভিনয়শিল্পীর তালিকা করলে সে তালিকায় সুবর্ণা মুস্তাফার নাম থাকবে প্রথম সারিতে। এই জনপ্রিয় শিল্পীই এবার সাবধান করেছেন অভিনেতা সাজু খাদেমকে।

তবে বাস্তবে নয়, ঈদের বিশেষ অনুষ্ঠান সাজু সাবধান-এর বিশেষ অতিথি হয়ে এসে সুবর্ণা মুস্তাফা অনুষ্ঠান সঞ্চালক সাজুকে জানিয়েছেন, তার জীবনের মজার কিছু তথ্য।

গত ২৮ আগস্ট বিএফডিসি’তে এ অনুষ্ঠানের ধারণকার্য সম্পন্ন হয়। সাজুর প্রতিবেশীদের সঙ্গে মজার এক আড্ডার অতিথি হয়ে এসে সুবর্ণা তার বর্ণাঢ্য ক্যরিয়ার নিয়ে বলেছেন না জানা অনেক কথা, পরামর্শ দিয়েছেন তরুণ প্রজন্মকে, জানিয়েছেন দর্শকদের দেশিয় টিভি চ্যানেলে ফিরিয়ে আনার জন্য প্রয়োজন আগের মত নাটক প্রচার করা। এজেন্সির কাছ থেকে নাটক ক্রয়ের পরিবর্তে টেলিভিশন চ্যানেলগুলোর উচিত স্বাধীনভাবে মেধাবী, গুণী, জনপ্রিয় নির্মাতাদের কাছ থেকে নাটক নেয়া।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা বলেন, সবকিছু ঠিক থাকলে যে কোনো মুহূর্তে তিনি নির্মাণ করবেন নাচে-গানে-পরিপূর্ণ বিনোদনধর্মী একটি চলচ্চিত্র।

জেড আই ফয়সাল ও মনিরুজ্জামান খানের প্রযোজনায় সাজু সাবধান প্রচারিত হবে ঈদের ২য় দিন, রাত ৯টায়, মাছরাঙা টেলিভিশনে।

Facebook Comments Box