banner

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ইং, ,

পোস্টটি 1000 বার পঠিত

 

ওবামার নৈশভোজে আমন্ত্রিত প্রিয়াঙ্কা

ক্যারিয়ারে সাফল্যের একেবারে তুঙ্গে রয়েছেন বলি সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া। একের পর এক সাফল্যের পালক জুড়েই চলেছে নায়িকার মুকুটে। বলিউডের গণ্ডী ছাড়িয়ে সোজা পাড়ি হলিউডে(কোয়ান্টিকোতে)। তারপর অস্কারের মঞ্চে। এবার একেবারে হোয়াইট হাউজে। খোদ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে নৈশভোজে আমন্ত্রিত তিনি।

‘টাইমস অফ ইন্ডিয়া’য় প্রকাশিত খবর অনুযায়ী চলতি মাসে হোয়াইট হাউজের করেসপনডেন্টস ডিনারে উপস্থিত থাকবেন তিনি। এই ডিনারের হোস্ট খোদ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামা।

তবে আপাতত কোয়ান্টিকোর শুটিং-এ ব্যস্ত প্রিয়াঙ্কা। কোয়ান্টিকোর নতুন সিরিজের শুটিং করছেন তিনি। পাশাপাশি, নতুন ছবি বেওয়াচের জন্যও সময় দেওয়া রয়েছে তাঁর। তাই প্রিয়াঙ্কা ডিনারে যোগ দিতে পারবেন কি না, সে বিষয়টি এখনও পরিস্কার নয়।

অবশ্য, এই নৈশভোজে উপস্থিত থাকবেন হলি তারকা ব্র্যাডলি কুপার, লুসি লিউ, জেন ফন্ডা প্রমুখ।

Facebook Comments Box