banner

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ ইং, ,

পোস্টটি 568 বার পঠিত

 

ঈদ আয়োজনে নিপুণের সম্ভার

ঈদের কেনাকাটায় ব্যস্ত হবার সময় চলে এসেছে। আপনার ঈদ আয়োজনে সঙ্গী হতে পছন্দসই পোশাকের সম্ভার নিয়ে হাজির হয়েছে দেশের অন্যতম দেশীয় ফ্যাশন হাউজ নিপুণ।

ফ্যাশনেবল, আরামদায়ক একইসঙ্গে দৃষ্টিনন্দন সব পোশাক রয়েছে এবারে নিপুণে। বাড়ির ছোট বড় সবার জন্য একই ছাদের নিচে পোশাক পাচ্ছেন নিপুণে। নিপুণ এবারের ঈদের পোশাক তৈরিতে বেছে নিয়েছে এন্ডি কটন, জয়সিল্ক, তাঁত, লিলেন, ভয়েল, স্ল্যাব-কটন, মসলিন কাপড়।

নিপুণের কাপড়ে করা হয়েছে হ্যান্ড অ্যাম্ব্রয়ডারি, মেশিন অ্যাম্ব্রয়ডারি, এপ্লিক, ব্লক প্রিন্ট এবং স্ক্রিণ প্রিন্ট। আর পোশাক হিসেবে রয়েছে শাড়ি, সালোয়ার কামিজ, ফতুয়া, কুর্তি, পুরুষের জন্য পাঞ্জাবি, হাফ স্লিভ প্রিন্টেড শার্ট, শিশুদের জন্য ফ্রক, স্লিভলেস ফতুয়া, ছেলে শিশুর পাঞ্জাবি, টিনএজারদের জন্য ফ্রক, পাঞ্জাবি।

ঈদ কালেকশনের সব পোশাকই পাওয়া যাচ্ছে নিপুণের সবগুলো শো-রুমে।

Facebook Comments Box