banner

শুক্রবার, ০৫ Jun ২০২৬ ইং, ,

পোস্টটি 738 বার পঠিত

 

সাফার নেতৃত্বে বাংলাদেশি নারী

সাউথ এশিয়ান ফেডারেশন অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) ওমেন লিডারশিপ কমিটির চেয়ারম্যান মনোনীত হয়েছেন বাংলাদেশের মারিয়া হাওলাদার। আগামী দুই বছর তিনি এ দায়িত্ব পালন করবেন। মারিয়া হাওলাদার বর্তমানে দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) সহ-সভাপতি।

আইসিএবি গত সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে আরও বলা হয়, তিনি হাওলাদার মারিয়া অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ফার্মের প্রতিষ্ঠাতার পাশাপাশি ওমেন মেম্বারস এমপাওয়ারমেন্ট অ্যান্ড লিডারশিপ ডেভেলপমেন্ট কমিটি অব আইসিএবিরও চেয়ারম্যান। ২০০৮ সাল থেকে তিনি নিরীক্ষা পেশায় রয়েছেন।

Facebook Comments Box