banner

বুধবার, ১১ মার্চ ২০২৬ ইং, ,

Daily Archives: January 16, 2026

 

লালমনিরহাটে স্ত্রী হত্যার অভিযোগে স্বামীসহ আটক ৩


নারী সংবাদ


লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বালাপাড়া গ্রামে জোসনা বেগম (২১) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীসহ তার পরিবারের বিরুদ্ধে। এ অভিযোগে স্বামী হাবিবুর রহমান হাবিবসহ তার বাবা-মাকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় জোসনাকে মারধর করে স্বামী হাবিবুর রহমানসহ তার পরিবারের লোকজন। একপর্যায়ে ওই গৃহবধূর মৃত্যু হলে তার মুখে বিষ ঢেলে দেওয়া হয়। পরে এলাকাবাসী বিষয়টি বুঝতে পেরে স্বামীসহ তার বাবা-মাকে আটক করে পুলিশে খবর দেয়।

কালীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন জানান, পুরো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সুত্র: সমকাল