banner

রবিবার, ১৫ মার্চ ২০২৬ ইং, ,

Daily Archives: January 16, 2026

গাজীপুরে দুই সন্তানের জননীকে ধর্ষণ

প্রতিবেদক,অপরাজিতাবিডি ডটকম

rape

গাজীপুর : বিদেশে নেয়ার কথা বলে দুই সন্তানের জননী (২২) কে ধর্ষণ করেছে কাপাসিয়ার বাঘের হাট গ্রামের দালাল মোখলেছ ও সিরু। কাপাসিয়া থানায় ধর্ষিতার এজাহার দায়ের।

 

জানা যায় গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার রায়েদ গ্রামের  শহীদুল্লাহ শেখের স্ত্রীকে পার্শ্ববতী বাঘের হাট গ্রামের ইসলাম উদ্দিনের পুত্র দালাল মোখলেছ ও সহযোগী দালাল সিরাজুল ইসলাম সিরু গত ১০ ফেব্রুয়ারি সোমবার রাত ভর ধর্ষণ করেছে।

 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রায়েদ গ্রামের শহীদুল্লাহর স্ত্রী বিদেশ যাওয়ার উদ্দেশ্যে পাশ্ববর্তী গ্রামের মোখলেছ ও সিরাজুলকে ৫০,০০০ টাকা দেয়। গত ১০ ফেব্রুয়ারি বিদেশ যাওয়ার চুক্তিপত্রে স্বাক্ষর লাগবে বলে মোখলেছের বাড়িতে নিয়ে ঘরে আটকিয়ে রাত ভর ধর্ষণ করে।

 

ঘটনাটি জানা জানি হলে স্থানীয় বাঘের হাট ও রায়েদ গ্রামের মাতাব্বরর কাশেম মাস্টার, আতাবউদ্দিন মাস্টার, বোয়াইল্লা কামাল, আল আমীন শেখ বিচারের আশ্বাস দিয়ে যায়। রহস্যজনক কারণে বিচার না করে তালবাহানা করলে ধর্ষিতা আর কোন উপায়ন্ত না দেখে গত ২৬ ফেব্রুয়ারি বুধবার কাপাসিয়া থানায় উপস্থিত হয়ে এজাহার দায়ের করেছে। ধর্ষক মোখলেছ ও সিরুর মোবাইল বন্ধ পাওয়া যায় এবং দুই দালাল পলাতক রয়েছে বলে এলাকাবাসী জানায়।

 

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আহসান উল্লাহ এজাহারের বিষয়টি স্বীকার করেছেন।

 

অপরাজিতাবিডিডটকম/আরআই/এ/২৮ফেব্রুয়ারি২২৩৪ঘন্টা২০১৪

গোপালগঞ্জে ৮ বছরের শিশু ধর্ষিত

প্রতিবেদক,অপরাজিতাবিডি ডটকম

Gopalganj
গোপালগঞ্জ: জেলার কোটালীপাড়া উপজেলায় ৮ বছরের একটি শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে জানা গেছে।

 

গুরুতর আহতবস্থায় শিশুটিকে উদ্ধার করে তাকে প্রথমে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।অবস্থার অবনতি হলে শিশুটিকে গোপালগঞ্জ সদর হাসপাতালের গাইনী ওয়ার্ডে স্থানান্তর করা হয়।

 

শিশুটির  মা জানায়, বৃহস্হপতিবার বিকালে বাড়ীর পাশের মাঠে খেলাধূলা করছিল  শিশুটি। এ সময় একই এলাকার সিকু শেখের ছেলে সোহাগ শেখ শিশুটিকে জোর করে বাগানে  নিয়ে গিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। বাগান থেকে শিশুটির চিৎকার শুনে উদ্ধার করে প্রথমে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।

 

এ ব্যাপারে থানায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি।

 

অপরাজিতাবিডিডটকম/আরআই/এ/২৮ফেব্রুয়ারি২২৩৪ঘন্টা২০১৪

ফেব্রুয়ারিতে রাজশাহীতে ২২ নারী-শিশু নির্যাতনের শিকার

প্রতিবেদক,অপরাজিতাবিডি ডটকম
image_68896_0
রাজশাহী : ফেব্রুয়ারি মাস জুড়ে রাজশাহীতে ২২ নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে নারী নির্যাতনের ঘটনা ১২টি। এছাড়া ১০টি শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। এর মধ্যে নগরীর চার থানায় ঘটেছে চারটি। বাকি আটটি ঘটনা ঘটেছে জেলার ছয় উপজেলায়।

 

বেসরকারি উন্নয়ন সংস্থা এ্যাসোসিয়েশন ফর কম্যুউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এ তথ্য প্রকাশ করেছে। সংস্থাটি নিজস্ব জরিপ এবং পত্র-পত্রিকায় প্রকাশিত খবরের ভিত্তিতে এ প্রতিবেদন প্রকাশ করেছে বলে এসিডির ডকুমেন্টেশন সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাসুম বিল্লাহ জানান।

 

নারী নির্যাতনের মধ্যে আত্মহত্যা, হত্যা, যৌন হয়রানি, ধর্ষণের চেষ্টার ১২টি ঘটনার মধ্যে চারটিই ঘটেছে নগরীতে। বাকি আটটরি মধ্যে জেলার দুর্গাপুরে তিনটি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। এছাড়া বাগমারা, পুঠিয়া, বাঘা, চারঘাট ও মোহনপুরে একটি করে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে।

 

অন্যদিকে শিশু নির্যাতনের মধ্যে অপহরণ, যৌন হয়রানি, হত্যা, হত্যা চেষ্টা, রহস্যজনক মৃত্যু ও আত্মহত্যার ১০টি ঘটনা ঘটেছে। এর মধ্যে নগরীতে দুটি এবং জেলার পুঠিয়া ও চারঘাটে দুটি করে এবং পবা, মোহনপুর, দুর্গাপুর এবং তানোরে একটি করে শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে।

 

অপরাজিতাবিডিডটকম/আরআই/এ/২৮ফেব্রুয়ারি২২৩৪ঘন্টা২০১৪