banner

রবিবার, ১৫ মার্চ ২০২৬ ইং, ,

Daily Archives: January 16, 2026

ফটিকছড়িতে গলায় ফাঁস লাগিয়ে কিশোরীর আত্মহত্যা

প্রতিনিধি,অপরাজিতাবিডি ডটকম
attohotta logo

চট্টগ্রাম: ফটিকছড়ি উপজেলায় গলায় ফাঁস লাগিয়ে এক কিশোরী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার লেলাং ইউনিয়নের গোপালঘাট্টা গ্রামে এ ঘটনা ঘটে। তার নাম সুখি আকতার (১৪)। সে ওই গ্রামের মৃত বাদশা মিয়ার তৃতীয় কন্যা। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় চেয়ারম্যান কুতুব উদ্দিন মুহুরী।

 

স্থানীয় সূত্র জানায়, পিতাহারা অসহায় দরিদ্র পরিবারটিতে অভাবের তাড়নায় প্রায় সময় ঝগড়া হতো। বৃহস্পতিবার সকালেও বাক-বিতান্ডা হয় মা -মেয়ের সাথে। এক পর্যায়ে অভিমানে পরিবারের সবার অগোচরে ঘরের ভিমের সাথে দঁড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সুখি আকতার।

 

পরে এলাকাবাসী ঝুলন্ত অবস্থা থেকে তার লাশ উদ্ধার করেন। থানা পুলিশকে খবর দিলেও পরিবারটি হতদরিদ্র হওয়ায় ময়নাতদন্ত ছাড়া লাশ দাফন করা হয়।

 

অপরাজিতাবিডিডটকম/আরআই/এ/২৭ফেব্রুয়ারি/২৩৩৪ঘন্টা২০১৪

রূপগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার: স্বামীসহ আটক ২

প্রতিনিধি,অপরাজিতাবিডি ডটকম
hotta
নারায়ণগঞ্জ: জেলার রূপগঞ্জে নাসরিন আক্তার (২৬) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী সুমন মিয়া ও শ্বশুর সামসুল হক (৪৮)কে আটক করেছে পুলিশ।

 

বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট চুঙ্গিরপাড় এলাকা থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।

 

ভুলতা পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সফিক আহাম্মেদ জানান, সাওঘাট এলাকার গৃহবধূ নাসরিন আক্তারের মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ সেখানে গিয়ে গৃহবধূর লাশ উদ্ধার করে।

এসআই আরো জানান, গৃহবধূর গলায় ও মাথায় জখমের চিহ্ন রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়না তদন্তের প্রতিবেদন আসলে প্রকৃত ঘটনা বলা যাবে।

 

এ ঘটনায় শ্বশুর সামসুল হক (৪৮) ও স্বামী সুমন মিয়াকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে, গৃহবধূর পিতা সালাম মিয়া জানান, গত আট বছর পূর্বে মেয়ে নাসরিন আক্তারের সঙ্গে সাওঘাট এলাকার সুমন মিয়ার বিয়ে দেন। বিয়ের পর তাদের সংসারে দু’টি সন্তান হয়।

 

কিন্তু বিয়ের পর থেকেই নাসরিনকে শ্বশুর বাড়ির লোকজন নির্যাতন করে আসছিল। ঘটনার সময় স্বামী, শ্বশুর-শাশুড়ি ও শ্বশুর বাড়ির লোকজন নাসরিনকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করেছে বলে তিনি অভিযোগ করেন।

 

অপরাজিতাবিডিডটকম/আরআই/এ/২৭ফেব্রুয়ারি/২৩৩৪ঘন্টা২০১৪

গোয়াইনঘাটে ঘুমন্ত স্ত্রীকে গলা কেটে হত্যা

প্রতিনিধি,অপরাজিতাবিডি ডটকম

hotta

সিলেট : সিলেটের গোয়াইনঘাটে মাদকাসক্ত পাষণ্ড স্বামী গলা কেটে ঘুমন্ত স্ত্রীকে হত্যা করেছে। তার নাম রাশিদা বেগম (২৬)। পরে গ্রামবাসী ঘাতক জামাল আহমদকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

বুধবার দিবাগত রাত ২টায় উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাশিদা তিন সন্তানের জননী।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান খান ঘটনাটি নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের জের ধরে বুধবার মাদকাসক্ত জামাল স্ত্রীকে বেদম মারপিট করে। এক সময় গভীর রাতে ঘুমে থাকা অবস্থায় রাশিদা বেগমকে দা দিয়ে জবগালা কেটে হত্যা করে পাষণ্ড জামাল।

পরে লাশ গুমেরও চেষ্টা করে সে। কিন্তু এ ক্ষেত্রে সফল না হতে পেরে বাড়ির পাশে গবাদি পশুর খড়ের স্তূপের ভেতরে লাশটি ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সে। বিষয়টি টের পেয়ে গ্রামবাসী তাকে আটক করে পুলিশের কাছে দেয়।

অপরাজিতাবিডিডটকম/আরআই/এ/২৭ফেব্রুয়ারি/২৩৩৪ঘন্টা২০১৪

চটজলদি ফিরিয়ে আনুন রোদেপোড়া ত্বকের হারানো উজ্জলতা

অপরাজিতাবিডি ডটকম:

mukher-jotno-2

ঘোরাঘুরি করতে কে না ভালোবাসে। নিজের পছন্দের মানুষগুলোর সাথে সুন্দর জায়গাগুলোতে বেড়ানোর মজাই আলাদা। কিন্তু ঘোরাফেরা শেষ করে বাসায় ফিরে আয়নায় নিজেকে দেখে মনই খারাপ হয়ে যায়।

রোদেপুড়ে ত্বকের উজ্জলতা চলে যায় অনেকেরই। এসপিএফ অনেক বেশি রয়েছে যে সানস্ক্রিনগুলোতে তা মেখেও এই রোদে পোড়ার হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব হয় না অনেক সময়। বিশেষ করে সমুদ্র এবং পাহাড়ি এলাকায় গেলে এই ধরনের সমস্যা বেশি হয়। এছাড়াও সাধারণত ঘরের বাইরে বেরুলেও রোদেপুড়তে হয়।

আজকে আপনাদের জন্য রইল এই রোদে পোড়া লালচে ত্বকের উজ্জলতা ফিরিয়ে আনার জন্য দারুণ কার্যকরী কিছু উপায়। ব্যবহার করেই দেখুন না, রোদে পোড়া দাগ এবং লালচে ভাব দূর হয়ে ত্বকে ফিরবে উজ্জলতা।

রোদে পোড়া দাগ দূর করতে আলু

Vegetables-for-SkinCare-Beauty-680x450

রোদে পোড়া দাগ দূর করতে আলু অনেক কার্যকরী একটি উপাদান।

প্রথমে একটি আলু খুব ভালো করে ধুয়ে ওপরের ময়লা এবং মরা খোসা তুলে ফেলুন। আলুর খোসা ছাড়ানোর কোনো প্রয়োজন নেই। এরপর একটি গ্রেটার নিয়ে আলুটি মিহি করে গ্রেট করে নিন। এরপর এই মিহি কুচি আলু ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিন। খুব ভালো করে ব্লেন্ড করে তরল পেস্টের মত তৈরি করুন। যদি আলুর পেস্টটি খুব বেশি শুকনো লাগে তবে পানি দিয়ে আরও ব্লেন্ড করে নিন। এরপর এই পেস্টটি লাগান ত্বকের পোড়া দাগের ওপরে। ২০-২৫ মিনিট পরে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। পোড়া দাগ অনেক দ্রুত দূর হবে।

চা এবং পুদিনা পাতার ব্যবহার

পুদিনা পাতা রোদেপোড়া লালচে ভাব দূর করে অনেক দ্রুত। এই মিশ্রণটি তৈরি করতে আপনার লাগবে ১ কাপ গরম পানি, ২/৩ চা চামচ চা পাতা, ৫/৬ টি তাজা পুদিনা পাতা। প্রথমে একটি পাত্রে ফুটন্ত গরম পানি নিয়ে এতে চা পাতা এবং পুদিনা পাতা দিয়ে ঢেকে রেখে দিন। ঠাণ্ডা হলে ছেঁকে পানিটুকু আলাদা করুন। এবার একটি পরিষ্কার পাতলা কাপড় নিয়ে এই পানিতে ভিজিয়ে ত্বকের রোদে পোড়া দাগের ওপর দিয়ে রাখুন। এভাবে দিনে ২ বার ব্যবহার করুন চা এবং পুদিনা পাতার রস। রোদেপোড়া দাগ দূর হবে।

রোদে পোড়া ত্বকের উজ্জলতা আনবে অ্যালোভেরা1b4c35d472cd198a

ত্বকের নানা সমস্যায় অ্যালোভেরা ব্যবহার করা হয়ে থাকে। ত্বকের রোদেপোড়া দাগ করতেও অ্যালোভেরার জুড়ি নেই। প্রথমে একটি অ্যালোভেরা পাতা নিয়ে ধুয়ে নিয়ে এর ওপরের সবুজ অংশ ফেলে দিয়ে ভেতরের জেলটুকু বের করে নিন। এই জেল ত্বকের পোড়া অংশে হাল্কা করে ঘষে লাগান। শুকোতে দিন। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বকের পোড়াদাগের সাথে অন্যান্য দাগও দূর করতে বেশ কার্যকরী এই অ্যালোভেরা।

 

অপরাজিতাবিডিডটকম/আরআই/এ/২৭ফেব্রুয়ারি১৩৪৬ঘন্টা২০১৪