banner

রবিবার, ১৫ মার্চ ২০২৬ ইং, ,

Daily Archives: January 16, 2026

বাগেরহাটে এইচএসসি পরীর্ক্ষীর লাশ উদ্ধার

প্রতিনিধি, অপরাজিতাবিডি ডটকম

 hotta

বাগেরহাট: জেলার মল্লাহাটে শম্পা রাণী মন্ডল (১৭) নামে এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার ভৈরব নগর গ্রামের একটি ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

 

মৃত শম্পা রাণী টুঙ্গিপাড়া সেনের চর এলাকার রবীন্দ্র নাথ মন্ডলের মেয়ে ও গোপালগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী।

 

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মোহাম্মদ খায়রুল আনাম সোমবার দুপুরে জানান, মৃত শম্পা রাণী মন্ডলের সাথে দীর্ঘদিন ধরে মোল্লাহাট উপজেলার ভৈরব নগর গ্রামের সত্যেন্দ্র নাথ মন্ডলের ছেলে রমেন্দ্র নাথ মন্ডলের প্রেমের সম্পর্ক ছিল।

 

উভয়ের পরিবার বিষয়টি জানত। কিন্তু কোন পরিবারই তাদের প্রেমের স্বীকৃতি না দেয়ায়, গত বুধবার সন্ধ্যায় মেয়েটি ছেলের বাড়ি ভৈরব নগরে চলে আসে। এর ৪ দিন পরে ভৈরব নগর গ্রামের একটি ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

 

এ ঘটনায় মোল্লাহাট থানায় অজ্ঞাত আসামি দিয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

অপরাজিতাবিডিডটকম/আরআই/এ/২৪ফেব্রুয়ারি১৫৪৬ঘন্টা২০১৪

মানিকগঞ্জে ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে ছাত্রী অপহরণ মামলা

প্রতিনিধি,অপরাজিতাবিডি ডটকম

opohron

মানিকগঞ্জ: মানিকগঞ্জে ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে সংখ্যালঘু পরিবারের সন্তান ও কলেজছাত্রী (২২) অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রোববার সন্ধ্যায় ছাত্রলীগের ওই নেতার বিরুদ্ধে অপহরণ মামলা হয়েছে।

আসামিরা হলেন- জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাব্বিরুল ইসলাম ওরফে সনি এবং মানিকগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. লিয়াকত আলী।

মামলায় লিয়াকতের বিরুদ্ধে অপহরণ এবং সনির বিরুদ্ধে অপহরণে সহযোগিতার অভিযোগ করা হয়েছে।

পুলিশ এবং পারিবারিক সূত্রে জানা গেছে, স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের ওই ছাত্রীকে কলেজে যাওয়া-আসার পথে উত্যক্ত করে আসছিলেন ছাত্রলীগ নেতা লিয়াকত। এক মাস আগে কলেজ থেকে বাড়ি ফেরার পথে মেয়েটির সঙ্গে অশালীন আচরণ করেন লিয়াকত। পরে বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসা করা হয়।

মেয়েটির এক বান্ধবীর বরাত দিয়ে ওই ছাত্রীর বাবা জানান, শনিবার সকাল সাতটার দিকে প্রাইভেট পড়ার জন্য তার মেয়ে বাড়ি থেকে বের হন। সোয়া সাতটার দিকে শহরের গঙ্গাধরপট্টি এলাকায় পৌঁছালে ছাত্রলীগ নেতা লিয়াকত ও সনিসহ আরো দুইজন যুবক মেয়েটির পথরোধ করে দাঁড়ান। এরপর তারা মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায়।

এ ঘটনায় রোববার সন্ধ্যার পর মেয়েটির বাবা ছাত্রলীগের ওই দুই নেতাসহ অজ্ঞাত আরো দুইজনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেছেন। এর পর পরই সনিকে গ্রেফতার করা হয়েছে।

তবে অপহরণ ঘটনার সঙ্গে জড়িত নন বলে দাবি করেছেন গ্রেফতার হওয়া ছাত্রলীগ নেতা সনি।

মামলার তদন্তকর্মকর্তা ও সদর থানার উপপরিদর্শক (এসআই) রহমত আলী বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্বীকার করলেও তদন্ত চলছে। অপহৃত ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে।

অপরাজিতাবিডিডটকম/আরআই/এ/২৩ফেব্রুয়ারি২৩০০ঘন্টা২০১৪

‘বাল্যবিবাহ রোধে দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার’

প্রতিবেদক,অপরাজিতাবিডি ডটকম

ballo_27781_0

ঢাকা: বাল্যবিবাহকে ‘শিশুবিবাহ’ আখ্যায়িত করে এটি রোধে সমাজিক দৃষ্টি ভঙ্গির পরিবর্তন দরকার বলে মনে করেন বিশিষ্টজনরা।

রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বাল্যবিবাহ নিরোধ আইন পর্যালোচনা শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। সভায় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, যতক্ষণ পর্যন্ত ধর্মীয় আইনের প্রগতিশীল ব্যাখ্যা না দেয়া যাবে ততক্ষণ বাল্যবিবাহ রোধ করা যাবে না। তিনি বলেন, বাল্যবিবাহের ক্ষেত্রে কন্যাশিশুর ‘নিরাপত্তা’ প্রধান ভূমিকা পালন করে। নিরাপত্তার বিষয়টি পর্যালোচনা করলে দেখা যায়, সংখ্যালঘু হিন্দু মেয়েদের নিরাপত্তা অনেকাংশেই কম।

এ বিষয়টি বিবেচনায় নিতে হবে। বাল্যবিবাহ নিরোধ আইনের দুর্বল ও তার সমালোচনা করে তিনি বলেন, রাষ্ট্র একটি আইন বানিয়েছে। এই আইনে ধর্ষণকে জোরপূর্বক ধর্ষনের কথা বলা হয়েছে। কোন ধর্ষণ কি জোরপূর্বক ছাড়া হয়? অপরাধের সঙ্গে কোন আপস নয় মন্তব্য করে মিজানুর রহমান বলেন, খসড়া আইনটি আমরা পর্যবেক্ষন করে সংশ্লিষ্ট বিভাগকে অবহিত করবো। সভায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম ইমান আলী বলেন, বাল্যবিবাহের মূল কারণ সামাজিক প্রেক্ষাপট। নিরাপত্তার কারনে মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দেয়া হয়। তিনি বলেন, এজন্য যৌন হয়রানি বন্ধ করতে হবে। এ বিষয়ে হাইকোর্টের দুটি জাজমেন্ট আছে। সরকারকে উদ্যোগী হয়ে তা বাস্তবায়ন করতে হবে।

বাংলাদেশ মহিলা পরিষদের সভানেত্রী আয়েশা বেগম বলেন একজন কন্যাশিশু ভবিষ্যতের একজন ‘পারসন’ হবে। সেই কন্যাশিশুকে আমরা কিভাবে গড়ে তুলবো সেটা আমাদেরই বিবেচনা করতে হবে এবং তা মানবাধিকারের নীতিমালায় দেখতে হবে। তিনি বলেন বাল্যবিবাহ রোধে আমাদের অন্তহীন লড়াই। এ লড়াই চালিয়ে যেতে হবে। এজন্য নারীর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার। মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব তাহমিনা বেগম, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এডভোকেট ফৌজিয়া করিম প্রমুখ।

অপরাজিতাবিডিডটকম/আরআই/এ/২৩ফেব্রুয়ারি২৩০০ঘন্টা২০১৪

রাজশাহীতে শিশু ধর্ষিত

প্রতিনিধি,অপরাজিতাবিডি ডটকম
rape

রাজশাহী: জেলার পুঠিয়ায় চতুর্থ শ্রেণীপড়ুয়া একছাত্রী (১০) ধর্ষণের শিকার হয়েছে। রোববার সকাল ১০টার দিকে উপজেলার সাতবাড়িয়া এলাকায় প্রতিবেশী যুবকের ধর্ষণের শিকার হয় ওই শিশু। পরে শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল অনস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। ধর্ষণের শিকার ওই ছাত্রীর পরিবারের সূত্রে জানা যায়, সকালে ওই শিশু বাড়ির পাশে একটি শিমুল গাছের নিচে শিমুল ফুল কুড়াতে যায়।

এ সময় প্রতিবেশী বখাটে সাদ্দাম হোসেন তাকে কৌশলে পার্শ্ববর্তী মাঠের নির্জন জায়গায় নিয়ে ধর্ষণ করে। পরে ধর্ষণের শিকার ওই শিশু অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে কান্নাজড়িত কণ্ঠে ঘটনাটি তার মাকে জানালে প্রথমে তাকে পুঠিয়া থানা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হয়। দায়িত্বরত চিকিৎসক তাকে রামেক হাসপাতালের ওসিসিতে পাঠিয়ে দেন। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবাইদা খান জানান, এ ঘটনায় ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে পুঠিয়া থানায় একটি মামলা করেছেন। এ ছাড়া ধর্ষণকারী হিসেবে অভিযুক্ত যুবক সাদ্দাম হোসেন পলাতক রয়েছে।

অপরাজিতাবিডিডটকম/আরআই/এ/২৩ফেব্রুয়ারি২৩০০ঘন্টা২০১৪