banner

রবিবার, ১৫ মার্চ ২০২৬ ইং, ,

Daily Archives: January 16, 2026

অপরাজিতা’র বিশেষ আয়োজন

অপরাজিতাবিডি ডটকম:

14363_nari-1

 

৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এ দিবস উপলক্ষে নারী অধিকার, নারীদের সাফল্য, নির্যাতন নিয়ে থাকছে অপরাজিতাবিডি ডটকম’র বিশেষ আয়োজন।

 

DSC_0077

 

নারী অধিকার ও মর্যাদা রক্ষা, বাংলাদেশের নারী উন্নয়নমূলক কর্মকাণ্ড, নারীদের সাফল্য ও নির্যাতনসহ নারীদের নিয়ে আপনার মতামত তুলে ধরে লেখা পাঠাতে পারেন আমাদের কাছে।

 

labour

 

এছাড়া তুলে ধরতে পারেন আপনার আশে পাশের নির্যাতিত, লাঞ্ছিত,বঞ্ছিত এবং সফল নারীদের গল্পকথা

 

kr

 

লেখা পাঠানোর ঠিকানা:

সম্পাদক: অপরাজিতাবিডি ডটকম

১৭৩, পশ্চিম আরজত পাড়া, মহাখালী, তেজগাঁও, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইল : oporajitabd22@gmail.com

 

শ্রীপুরে যৌতুকলোভী স্বামীর হাতে স্ত্রী খুন

প্রতিনিধি, অপরাজিতাবিডি ডটকম

hotta

গাজীপুর: জেলার শ্রীপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নাধীন টেংরা সুতাপাড়া গ্রামে যৌতুক লোভী স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছে।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত তিন মাস পূর্বে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলাধীন বালিয়াপাড়া গ্রামের আবু ইউসুব আলীর কন্যা পলি আক্তারের (১৮) সাথে টেংরা সুতাপাড়া গ্রামের ইমান আলীর পুত্র জুলহাসের (৩০) বিবাহ হয়।

 

বিবাহের পর থেকেই জুলহাস ১ লাখ টাকা যৌতুক দাবী করে আসছিল। যৌতুকের দাবী না মেটায় গত তিন মাস যাবৎ তার স্বামী পর্যায়ক্রমে নির্যাতন করত। আজ শুক্রবার সকালে যৌতুকের টাকার দাবিতে পুনরায় চাপ সৃষ্টি করলে গৃহবধু পলি আক্তার যৌতুক দিতে অস্বীকার করলে পাষন্ড স্বামী বসত ঘরের ভিতরে পলি আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করে।

 

ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য নিহতের লাশটি ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখে। এলাকাবাসীর সন্দেহ হলে পুলিশকে খবর দেয়ার পূর্বেই ঘাতক স্বামী কৌশলে লাশটি মাটিতে নামিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের বাবা হত্যা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে পুলিশ জানায়।

 

অপরাজিতাবিডিডটকম/আরএ/এ/১৪৫৫ঘন্টা২১ফেব্রুয়ারি২০১৪

শ্রীপুরে বাল্যবিয়ে রোধে উন্নয়ন নাট্য

প্রতিনিধি, অপরাজিতাবিডি ডটকম

gazipur
গাজীপুর: শিশু অধিকার রক্ষা, শিশু বিয়ে রোধ, বালিকা ও যুব নারীর প্রতি সহিংসতা বন্ধে শুক্রবার বিকেলে উপজেলার লোহাগাছ গ্রামে উন্নয়ন নাট্য ‘জোনাকীর কথা’ মঞ্চস্থ হয়েছে।

 

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহায়তায়, ঢাকা আহছানিয়া মিশনের গার্ল পাওয়ার প্রজেক্টের আওতায় শ্রীপুরের সিএসও (সিভিল সোসাইটি অর্গানাইজেশন) নাটকটি মঞ্চস্থ করেন।

 

উপজেলা নেটওয়ার্ক কমিটির সভাপতি আব্দুল কাদির মাষ্টারের সভাপতিত্বে নাট্যানুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নেটওয়ার্ক কমিটির সম্পাদক আব্দুস সালাম রানা, সহ-সম্পাদক আনোয়া বেগম, ঢাকা আহছানিয়া মিশনের টেকনিক্যাল অফিসার মাহমুদা খানম ও ইউএফ আতাউর রহমান প্রমুখ। স্থানীয় তিন শতাধীক গ্রামবাসী নাটকটি উপভোগ করেন।

 

অপরাজিতাবিডিডটকম/আরএ/এ/১৪৫১ঘন্টা২১ফেব্রুয়ারি২০১৪

এবার ভটভটি যাত্রী গণধর্ষণের শিকার

প্রতিনিধি, অপরাজিতাবিডি ডটকম

rape
রাজশাহী : রাজশাহীর বাঘায় এবার ভটভটি যাত্রী এক গৃহবধূ (২৩) গণধর্ষণের শিকার হয়েছেন। বৃহস্পতিবার রাতে বাঘা উপজেলার আড়ানী এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িতদের শাস্তি দাবিতে শুক্রবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয়রা।

 

গণধর্ষণের শিকার ওই গৃহবধূর বাড়ি জেলার পুঠিয়া উপজেলা সদরে। এছাড়া তিনি পাবনার ঈশ্বরদী ইপিজেডে কাজ করেন।

 

এ ঘটনায় রাতেই পাঁচ ধর্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। ধর্ষণকারী সন্দেহে আটককৃতরা হলেন, আরিফ, মিলন, বুল্লা, মোহাম্মদ আলী ও জরিপ। এরা সকলেই বাঘা উপজেলার জোতরঘু গ্রামের বাসিন্দা।

 

চারঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোর্ত্তজা এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় শুক্রবার ধর্ষণের শিকার ওই গৃহবধূর স্বামী চারঘাট মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আটক ওই পাঁচ জনকে আদালতে পাঠানো হয়েছে।

 

এদিকে ধর্ষণের শিকার ওই গৃহবধূকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ওসিসিতে নেয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, নির্যাতিতা শ্যালোঞ্জিন চালিত ভটভটিযোগে ঈশ্বরদী ইপিজেড থেকে পুঠিয়ার ফিরছিলেন। পথে রাতে বাঘা উপজেলার আড়ানির অদূরে মাঠের মধ্যে ভটভটির চালকসহ ওই পাঁচ যাত্রীর গণধর্ষণের শিকার হন ওই গৃহবধূ।

 

পরে মুমূর্ষু ওই গৃহবধূ চারঘাট উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আলতাফ হোসেনের বাড়িতে আশ্রয় নেন। এরপর তিনি আলতাফ হোসেনকে বিষয়টি জানালে স্থানীয়রা একত্রিত হয়ে ওই পাঁচ ধর্ষণকারীকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নেয়।

 

এদিকে, ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ভটভটি চলাচল বন্ধের দাবিতে শুক্রবার সকালে বাঘা উপজেলার আড়ানী বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয়রা।

 

অপরাজিতাবিডিডটকম/আরএ/এ/১৪৫০ঘন্টা২১ফেব্রুয়ারি২০১৪

 

 

ঠাকুরগাঁওয়ে বিধবা’র আত্মহত্যা

প্রতিনিধি, অপরাজিতাবিডি ডটকম

attohotta logoঠাকুরগাঁ: জেলার বালিয়াডাঙ্গী উপজেলার উত্তর বালিয়াডাঙ্গী গ্রামের সংসারের অভাবের তারনায় আঞ্জু বেগম (২৫) নামে এক বিধবা’র গতকাল ভোরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

 

নিহত আঞ্জু বেগম বালিয়াডাঙ্গী উপজেলার উত্তর বালিয়াডাঙ্গী গ্রামের মরহুম পজির উদ্দীনের স্ত্রী। সে দুই সন্তানের জননী।

 

পুলিশ ও নিহতের পরিবার জানায়, আঞ্জু বেগম মানুষের বাড়িতে ঝি’র কাজ করতো। সংসারে অভাব অনটনের কারণে শুক্রবার ভোর রাতে নিজ শয়ন ঘরের সিলিঙ্গের সাথে ওরনা দিয়ে গলায় ফাঁস আত্মহত্যা করে। পরে সকালে বাড়ির লোকজন দেখতে পেয়ে পুলিশকে জানায়।

 

পরে দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। বালিয়াডাঙ্গী থানা (ওসি) ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার সকালে লাশ নিহতের পরিবারকে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে বালিয়াডাঙ্গী থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

 

অপরাজিতাবিডিডটকম/আরএ/এ/১৪৩৪ঘন্টা২১ফেব্রুয়ারি২০১৪