banner

রবিবার, ১৫ মার্চ ২০২৬ ইং, ,

Daily Archives: January 16, 2026

চট্টগ্রামে যৌতুকের দায়ে গৃহবধুর মৃত্যু

1391964651.অপরাজিতাবিডি ডটকম, চট্টগ্রাম: নগরীর খুলশী থানাধীন পলিটকেনিক এলাকায় রোকসানা আক্তার (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে নগরীর পলিটেকনিক এলাকার আউয়াল সাহেবের বাড়ী থেকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

 

খুলশী থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সোলাইমান জানান, সকাল সাড়ে এগারোটার দিকে সংবাদ পেয়ে আমরা সিলিং ফ্যানে ঝুলানো অবস্থায় রোকসানা আক্তারের লাশ উদ্ধার করি। পরে ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

নিহত রোকাসানা আক্তারের চাচা অ্যাডভোকেট আ. সাত্তার জানান, খুলশী পাওয়ার হাউজের প্রকৌশলী নুরুল হকের সাথে গত বছরের ১৮ এপ্রিল রোকসানার বিয়ে হয়।

 

বিয়ের পর থেকে শশুরবাড়ীর লোকজন তাকে যৌতুকের জন্য নানা ভাবে শারীরীক ও মানসিক নির্যাতন করে আসছিলো। এ বিষয়ে মাঝে মাঝে স্বামী নুরুল হক এবং ননদ রোকসানাকে নির্যাতন করে আসছিলো। নিহত রোকসানা আক্তারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে অভিযোগ করে চাচা আব্দুস সাত্তার বলেন, লাশের শরীরে আত্মহত্যার কোন আলামত ছিলো না। লাশের মুখ স্বাভাবিক ছিলো এবং পা মাটিতে ঝুঁলানো ছিলো জানিয়ে তিনি আরো বলেন, তাকে হত্যা করে ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চাইছে শ্বশুর বাড়ীর লোকজন।

 

ঘটনার পর নিহতের স্বামী ও শ্বশুর বাড়ীর লোকজন পলাতক রয়েছে জানিয়ে খুলশী থানার এসআই আরো জানান, শ্বশুর বাড়ীর কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। ঘটনার পর থেকেই তারা পলাতক। তাছাড়া এ ব্যাপারে এখনো কারো বিরুদ্ধে কেউ কোন অভিযোগ করেনি।

 

অপরাজিতাবিডিডটকম/আরএ/১৫২২ঘন্টা১৯ফেব্রুয়ারি২০১৪/এ

 

কিশোরীর বস্তাবন্দি লাশ উদ্ধার

image_78109_0অপরাজিতাবিডি ডটকম, ঢাকা: রাজধানীর উত্তরা থেকে এক কিশোরীর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

 

বুধবার সকাল দশটার দিকে উত্তরা পশ্চিম থানার এসআই খগেন্দ্র চন্দ্র সরকার সংবাদ পেয়ে উত্তরার ৯ নম্বর সেক্টরের রোড নং ৩/এ হাউজ নম্বর ১ ও ৩ এর মাঝামাঝি স্থানে একটি গর্তের ভেতর থেক সাদা প্লাস্টিকের বস্তা থেকে ১৬ বছর বয়সী ওই কিশোরীর লাশ উদ্ধার করেন। কিশোরীর গলায় আঘোতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

 

কিশোরীটির পরনে গোলাপি ও কালো প্রিন্টের সালোয়ার কামিজ ছিল। তার বাম হাতে এস+এন ও ডান হাতে এস+এ লেখা রয়েছে।

 

অপরাজিতাবিডিডটকম/আরএ/১৫২২ঘন্টা১৯ফেব্রুয়ারি২০১৪/এ