banner

রবিবার, ১৫ মার্চ ২০২৬ ইং, ,

Daily Archives: January 16, 2026

ভারতে পাচার হওয়া নারীকে পরিবারের কাছে হস্তান্তর

image_68896_0অপরাজিতাবিডি ডটকম, রাজশাহী: ভারত থেকে পালিয়ে আসা সোনিয়া আকতার (১৯) নামের এক নারীকে তার অভিভভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে। সোনিয়া মাদারীপুর জেলার ডাসা উপজেলার কর্নপাড়া এলাকার বাসিন্দা আরজ আলী হাওলাদারের মেয়ে।

 

সোমবার দুপুরে বাবা আরজ আলী হাওলাদারের কাছে সোনিয়াকে হস্তান্তর করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

ভারত থেকে পালিয়ে আসা আরেক নারী গৃহবধূ স্বপ্না আকতারকে (২০) তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়নি। স্বপ্নার পরিবারের অভিভাবক যোগাযোগ করার পরেই তাকে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। উদ্ধার হওয়া স্বপ্না জামালপুর জেলার মিলান্দ উপজেলার মধ্যচর এলাকার মৃত সুরুজ মন্ডলের মেয়ে।

 

নগরীর শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাফিজুর রহমান জানান, গত শনিবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা স্বপ্না ও সোনিয়াকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকা থেকে উদ্ধার করে শাহ মখদুম থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে হস্তান্তর করেন।

 

ভিকটিম সাপোর্ট সেন্টারের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই মাছুমা মুস্তারি জানান, শনিবার বিজিবি সদস্যরা  স্বপ্না ও সোনিয়াকে উদ্ধার করে।

 

প্রসঙ্গত, ২০১৩ সালের রমজান মাসে ভারতের চেন্নাইয়ে চাকরি দেয়ার নাম করে তাদের পাচার করে স্বপ্না আকতারের স্বামী নাজমুল হক এবং তার সহযোগীরা।

 

স্বপ্না জানান, অভাবের সংসারে দুই বেলা পেটের ভাত জোটে না। সংসারের অভাব মেটানোর কথা বলে স্বামী নাজমুল হক তাকে ভারতে চাকরির কথা বলেন। অভাবের তাড়নায় তিনি ভারতে যেতে রাজি হন। এরপর স্বপ্না তার আত্মীয় মাদারীপুর জেলার ডাসা থানার কর্নপাড়া এলাকার আরজ আলী হাওলাদারের মেয়ে সোনিয়া আকতারকে সঙ্গে নিয়ে ভারতে পাড়ি জমান।

 

এরপরেই তিনি বুঝতে পারেন যে তারা পাচারের শিকার হয়েছেন। স্বামী নাজমুল তাকে ও তার আত্মীয় সোনিয়াকে পাচারকারীদের হাতে তুলে দিয়েছেন।

 

উদ্ধারকৃত সোনিয়া জানান, পাচারের পরে তাদের বিক্রি করে দেয়া হয় একটি পতিতা পল্লীতে। সেখানে একটি বাড়িতে তাদের ওপর নির্যাতন চালানো হতো। সেখান থেকে তারা দুইবার পালানোর চেষ্টা করে ব্যর্থ হলেও তৃতীয়বার পালিয়ে আসতে সক্ষম হয়েছেন।

 

সোনিয়া আরো জানান, তারা দুইজনে পালিয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ক্যাম্পপাড়া সীমান্তে এসে বিজিবির কাছে বিষয়টি খুলে বলেন। পরে তাদের ভিকটিম সাপোর্ট সেন্টারে হস্তান্তর করা হয়।

 

ওসি হাফিজুর রহমান জানান, স্বপ্নার পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। কয়েকদিনের মধ্যে তাকেও হস্তান্তর করা হবে।

 

অপরাজিতাবিডিডটকম/আরএ/১২৩৫ঘন্টা১৮ফেব্রুয়ারি২০১৪/এ

নওগাঁয় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

অপরাজিতাবিডি ডটকম, নওগাঁ : নাওগাঁর আত্রাইয়ে ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে অজ্ঞাত (৪৫) এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার আহসানগঞ্জ ষ্টেশনে এই ঘটনা ঘটেছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় পার্বতীপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস আহসানগঞ্জ ষ্টেশনে এসে যাত্রী নিয়ে ছেড়ে যাবার সময় অজ্ঞাত ওই নারী ট্রেনে উঠার চেষ্টা করে। এ সময় তিনি ট্রেনে উঠতে না পেরে প্লাটফর্মের কিনারায় পড়ে গিয়ে লাইনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

 

সান্তাহার রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ অজ্ঞাত ওই নারীর লাশ উদ্ধার করেছে। তবে এখন পর্যন্ত তার কোন পরিচয় পাওয়া যায় নি।

 

অপরাজিতাবিডিডটকম/আরএ/১২৩০ঘন্টা১৮ফেব্রুয়ারি২০১৪/এ

ঠাকুরগাঁওয়ে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু

index_26362অপরাজিতাবিডি ডটকম, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও শহরের নিউ স্কয়ার হাসপাতাল নামে একটি প্রাইভেট ক্লিনিকে সোমবার রাতে ম্যানেজার ও সেবিকার ভুল চিকিৎসায় জবা রাণী (৩০) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।

 

এদিকে, মঙ্গলবার সকাল ১১টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিমুল বারী ওই ক্লিনিক সিলগালা করেন।

 

জানা গেছে , প্রসব বেদনা শুরু হলে জবা রাণীকে সোমবার দুপুরে রোগীর স্বজনরা অপারেশনের জন্য ঠাকুরগাঁও শহরের নিউ স্কয়ার ক্লিনিকে ভর্তি করেন। ডাক্তারের পরামর্শ ছাড়াই ক্লিনিকের ম্যানেজার শাহিনসহ কয়েকজন নার্স প্রসূতির অস্ত্রোপাচার করে।

 

এরপর সন্ধ্যায় নবজাত ও প্রসূতির মৃত্যু হয়। এ ঘটনায় ঠাকুরগাঁও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিমুল বারী ওই ক্লিনিক সিলগালা করেন এবং ঘটনাস্থল থেকে সহকারী ম্যানেজার ফেরদৌস আলম, নার্স শিলা রাণী সরকার ও শাহানাজ পারভীন শাপলাকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় ঠাকুরগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

নিহতের স্বামী মদন রায় জানান, ডাক্তার ছাড়াই ক্লিনিকের ম্যানেজার ও নার্স তার স্ত্রীর শরীরে অস্ত্রোপাচার করে।

 

ঘটনার সত্যতা স্বীকার করে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ খান জানান, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

অপরাজিতাবিডিডটকম/আরএ/১২৩০ঘন্টা১৮ফেব্রুয়ারি২০১৪/এ

 

সম্পাদকীয়

নারী শব্দটির সাথে জড়িয়ে আছে কয়েকটি পরিচয়- কন্যা, জয়া, জননী। প্রতিটি পর্যায়েই নারীর রয়েছে ভিন্ন ভিন্ন রুপ, অবস্থান এবং করণীয়। আমাদের সমাজে নারীর এ বিভিন্ন পর্যায়ে অবগাহন তো হচ্ছেই না বরং তারা নিপীড়িত হচ্ছে সবর্ত্র। আমরা  বিশ্বাস করি, একজন নারী যদি তার অবস্থার পরির্বতন করতে চায় তবে তাকে উদ্ভাসিত হতে হবে আপন আলোয়।

আমরা কারো কাছে অধিকার চাইবো না। আইনের কথাও বলবো না। আমরা প্রথমত এবং শেষ পযর্ন্ত নিজেকে অধিকার অজর্নের যোগ্য করে গড়ে তুলবো। আর এ দায়িত্ব সবার আগে একজন নারীর নিজের। আল্লাহ্ যে আসনে নারীকে সমাসীন করেছেন তার চেযে উচ্চতম আসন আর নেই। তাই সে উচ্চতাকে ছুয়ে যেতে হবে। আর উচ্চতাকে জয় করতে হলে তো সবার আগে নিজেকে বড় হতে হবে। অপরাজিতার যাত্রা পথের প্রারাম্ভিকতায় এটাই হলো আমাদের কথা।