banner

রবিবার, ১৫ মার্চ ২০২৬ ইং, ,

Daily Archives: January 16, 2026

থিম্পু হয়ে পুনাখা

4f3f6c32a6ca7_Thimpu_Bhutan_02হালিমা খাতুন: সকালে নাস্তা সেরে আমরা নয়টার মধ্যে রওনা দিলাম। আমরা আল্লাহর অপার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে থিম্পু হয়ে পুনাখা আসি।

সেখানে থেকে ওয়াদিং হোটেলে কিং লায়ন এ আসি। সৃষ্টিকর্তার সৃৃষ্টি সৌন্দর্য কি আর বর্ণনা করে শেষ করা যায়।

‘‘তিনি সৃষ্টি করেছেন স্তরে স্তরে সপ্তাকাশ। দয়াময় আল্লাহর সৃষ্টিতে তুমি কোন খুত দেখতে পাবে না। আবার তাকিয়ে দেখো কোন দিকে ত্র“টি দেখতে পাও কি? অত:পর তুমি বার বার দৃষ্টি ফিরাও, সেই দৃষ্টি ব্যর্থ ও কান্ত হয়ে ফিরে আসবে’’। (সূরা মুলক ৩-৪)

কয়টার আর ছবি তুলবো? ছবি তুলে আর শেষ করা যাবে না। মনে হয় কোনটা রেখে কোনটার তুলি।

‘‘আর সারা ভূ-পৃষ্ঠে যতসব বৃক্ষাদি আছে সব যদি কলম হয়ে যায় এবং এই যে সাগর বর্তমান আছে,উহা ব্যতীত আর ও সাতটি সাগরের পানি কালি হযে যায়, তবু আল্লাহর গুনের কথা লিখে সমাপ্ত হবার নহে। নিশ্চয় আল্লাহ তায়ালা মহা প্রতাপশালী, প্রজ্ঞাবান’’। (সূরা লোকমান-২৭)

আল্লাহ সুবহানাহু তায়ালার সৃষ্টি সৌন্দর্য  বর্ণনা করে শেষ করা যাবে না, মানুুষের কিছু ভাল কাজ, ভাল লাগার বর্ণনা করি, যদি সে ভাল কাজগুলো আমরাও আয়ত্ব করতে পারি এই আশায়।

থিম্পু ভিতর দিয়ে যখন যাচ্ছিলাম তখন নজরে পড়ল প্রচুর গাড়ি, অথচ গাড়িগুলো রাস্তার একপাশ দিয়ে সুন্দরভাবে পার্কিং করে সাজিয়ে রেখেছে। যেন শো রুমের শো পিস। দেখতে এত সুন্দর লাগছিলো আর তাতে ছিলো না যানজট। আমরা যারা গাড়ি ব্যবহার করি তারা ড্রাইভারকে সুশংখলভাবে গাড়ি রাখার পরামর্শ দিয়ে সহযোগিতা করতে পারি। এক গাড়ি থেকে অন্য গাড়ি একটু ফাঁকা রেখে গাড়ি পার্কিং করাতে পারি। মাঝে মাঝে ড্রাইভারদের মধ্যে লিডিং দিলেও মন্দ হয় না।

আর একটা জিনিস দেখলাম, বড় ঢাকনাযুক্ত গাড়িতে ময়লা নিচ্ছে। কিছু লোক ময়লা দিচ্ছে, ময়লাগুলো অটোমেটিক প্রেস করছে আবার অন্যজনে ময়লা দিচ্ছে। রাস্তার পাশের বাড়ি ও দোকানদাররা ময়লা দিচ্ছে। এখানের রাস্তা-ঘাটও পরিস্কার ঝকঝকে। আমাদের দেশের মিউনিসিপ্যালিটির উচিৎ ময়লা ফেলার জন্য উন্নত গাড়ি আনা । ছোট ছোট ভ্যানে করে ময়লা নেয়, ময়লা পড়তে পড়তে যায়,দুর্গন্ধে টেকা যায় নাা। প্রত্যেক দোকানে দোকানে ময়লার ঝুড়ি রাখার ব্যবস্থা করার জন্য কর্পোরেশনের থেকে কড়াকড়ি করা উচিৎ।

4f3f6b8549c5b_Thimpu_Bhutan_01রাস্তার পাশে ডাস্টবিন খুবই বিরক্তি কর। যেমন দুর্গন্ধ বের হয় তেমনি চারিদিক ময়লা-আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে বিশ্র্রি অবস্থা। পথচারীদের চরম দূর্ভোগ। এ ব্যাপারে যথাযথ কর্র্তৃপরে উচিত নজরদারী করা।

হাদিসে আছে ‘‘পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ।’’ মানুষের একটা অঙ্গ ছাড়া যেমন মানুষ বিকলাঙ্গ-পরিপূর্ণ নয়, তেমনি ঈমান অঙ্গহীন হলে তা বিকলাঙ্গ। পথে, ঘাটে যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলে পরিবেশে নষ্ট করা উচিত নয়। তাতে যে কোন দুর্ঘটনাও ঘটতে পারে। অপর একটা হাদিসে আছে পাক-সাফ ঈমানের অর্ধেক।

ওয়াং দি হোটেল কিং লায়ন এ আসার পথে আমরা গেলাম দো চুলা পাস এ। এখানে ১০৮ টি স্টুপা আসে। এটা একটা ট্যাম্পল। এখান থেকে আমরা যাই পুনাখা, এখানে একটা লেকের পাশে বৌদ্ধ ট্যাম্পল, আমরা এর আশে পাশে ঘুরে দেখি। লেকের উপর দিয়ে ট্যাম্পলে যেতে একটা ব্রীজ আছে। লেকটা খুব ভাল লাগছিল। হোটেল কিং এলিং এ পৌছাতে পৌছাতে আমাদের বিকাল হয়ে গেল। পথে এক হোটেলে আমাদের দুপুরের খাবার খেয়ে নিলাম।(চলবে)

নওগাঁয় ভুল অপারেশনে প্রসূতি মৃত্যুর অভিযোগ

অপরাজিতাবিডি ডটকম, নওগাঁ: শহরে একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসকের ভুল অপারেশনে তারা বানু নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় ক্লিনিকের পরিচালক পল্লী চিকিৎসক আসাদুল ইসলাম ও নওগাঁ সদর হাসপাতালের অজ্ঞান বিশেষজ্ঞ, বেসরকারি হাসপাতাল প্রাইম ল্যাবের স্বত্বাধিকারী ডা. ইসকেন্দার হোসেনকে আসামি করে প্রসূতির স্বামী মিঠু খান বাদী হয়ে শুক্রবার রাতেই নওগাঁ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

অপরাজিতাবিডিডটকম/আরএ/১৭ফেব্রুয়ারি০৯১৫ঘন্টা২০১৪/এ

ছিনতাইকারীদের হামলায় বাকৃবির তিন ছাত্রী আহত

অপরজিতাবিডি ডটকম, ময়মনসিংহ: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) তিন ছাত্রীকে ধারালো অস্ত্র দেখিয়ে চারটি মোবাইল ফোন, একটি ডিজিটাল ক্যামেরা, দুটি পেনড্রাইভ ও ৫ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।

ওই সময় ছিনতাইকারীদের হামলার শিকার হয়ে এক ছাত্রী তিনটি দাঁত হারিয়েছে। পরে তাকেসহ আহত দুই ছাত্রীকে বিশ্ববিদ্যালয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।

শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি ক্লিনিকের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সার্জারি ও অবস্ট্রেটিঙ্ বিভাগের এমএস ছাত্রী ইউশা ইসলাম, মাৎস্য বিজ্ঞান অনুষদের তৃতীয় বর্ষের ফাতেমাতু আনজুম কাবেরী ও আরেক এমএস ছাত্রী অন্বেষা ক্যাম্পাসে ঘুরতে বের হয়।

রাত ৭টায় ওই তিন ছাত্রী ক্যাম্পাসের জবক্ষার মোড়ের হোটেল থেকে খাবার কিনে হলে ফেরার পথে ভেটেরিনারি ক্লিনিকের প্রধান ফটকের সম্মুখে ধারালো অস্ত্রসহ ৪ থেকে ৫ ছিনতাইকারী তাদের পথ রোধ করে। এ সময় ছিনতাইকারীরা ওই তিন ছাত্রীর তিনটি ব্যাগে থাকা চারটি মোবাইল ফোন, একটি ডিজিটাল ক্যামেরা, পেনড্রাইভ ৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।

 

অপরাজিতাবিডিডটকম/আরএ/১৭ফেব্রুয়ারি০৯১৫ঘন্টা২০১৪/এ

এই সময়ের কনকচাঁপা

konok

 

অপরাজিতাবিডি ডটকম: নকীব খান, মঈনুল ইসলাম খান এবং পিলু খান। তিন খানের সুর-সংগীতে একক অ্যালবাম করছেন কনকচাঁপা। আর অ্যালবামের সব ক’টি গানের কথা লিখছেন জুলফিকার রাসেল। বিশেষ এ অ্যালবাম তৈরির পরিকল্পনা গেল বছরের। তবে গানগুলো রেকর্ডিংয়ের গতি পেয়েছে চলতি বছরে এসে।এ্যালবামের রেকর্ডে ধীরগতি কেন? কনকচাঁপা বলেন, পরিকল্পনা করেই তো আর মাঠে নামা যায় না। একটু ধীরস্থির গতিতে এগোতে চাই। কারণ বাণিজ্যটা এখানে শতভাগ গৌণ। তিন খানসহ আমি এবং জুলফিকার রাসেল চাই অনবদ্য কিছু গান তৈরি হোক। সে জন্য অ্যালবামের গানগুলো নিয়ে আমাদের গবেষণার অন্ত নেই। তার ওপর গেল এক বছরে দেশের রাজনৈতিক পরিস্থিতি ছিল ভয়ঙ্কর। তবে সমপ্রতি পূর্ণ উদ্যমে গানগুলোর সুর-সংগীতায়োজনের কাজে গতি পেয়েছে।

 

আশা করছি কিছুদিনের মধ্যেই রেকর্ডিং শুরু করবো। কনকচাঁপা আরও জানান, সবকিছু ঠিক থাকলে আসছে পহেলা বৈশাখেই অ্যালবামটি প্রকাশ হবে। আশা করছি আমাদের সংগীতের তিন খান আপনাদের ১০টি শুদ্ধ-সুরেলা আধুনিক বাংলা গান উপহার দিতে পারবেন।

 

নাম ঠিক না হওয়া রেকর্ড চলতি এ অ্যালবামে প্রথমবারের মতো কনকচাঁপা একটি গানে কণ্ঠ দেবেন নকীব খানের সঙ্গে। গানটির শিরোনাম ‘ইচ্ছে করছে এই এখানে’। অ্যালবামে থাকছে মা’কে নিয়ে একটি গান। সব মিলিয়ে আগামী বৈশাখে ১০ গানের আলোচিত এ অ্যালবামটি প্রকাশের সম্ভাবনা রয়েছে। এদিকে প্লে-ব্যাক ঘরানার কণ্ঠতারকা কনকচাঁপা মূলত হারানো দিনের রিমেক গানের অ্যালবাম দিয়ে অডিও বাজারে এলেও, এ বছর আর কোনও রিমেক অ্যালবামের পরিকল্পনা নেই তার।

 

বরং, গানের কনকচাঁপা ক্রমশ নিজেকে ছড়াচ্ছেন সাহিত্যচর্চা আর রাজনীতির মাঠে। চলতি গ্রন্থমেলায় কনকচাঁপার নতুন কোন গ্রন্থ প্রকাশ না পেলেও আগামী গ্রন্থমেলায় দু’টি গ্রন্থ প্রকাশের প্রস্তুতি শুরু করেছেন এরই মধ্যে। যার একটি কবিতা। অন্যটি উপন্যাস। এদিকে রাজনৈতিক ময়দানে বর্তমানে তিনি এগোচ্ছেন বিএনপির সমর্থন নিয়ে। এ প্রসঙ্গে কনকচাঁপা বলেন, রাজনীতির মাঠে এখনও পুরোপুরি সক্রিয় হতে পারিনি। তবে দল যেভাবে নির্দেশনা দেবে, সেভাবেই কাজ করবো। দলের নির্দেশে আমি রাজনীতির মাঠে সক্রিয় হতে চাই। এছাড়া নিজ গ্রাম সিরাজগঞ্জের মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। আমার ইচ্ছে রাজনীতির মাধ্যমে সিরাজগঞ্জের মানুষের জীবনমান আরও উন্নত করা।

 

অপরাজিতাবিডিডটকম/আরএ/১৭ফেব্রুয়ারি০৯১৫ঘন্টা২০১৪/এ

মাধবপুরে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

অপরজিতাবিডি ডটকম, হবিগঞ্জ: জেলার মাধবপুর থানা পুলিশ গতকাল বিকালে ঘরের দরজা ভেঙে এক দম্পতির মৃতদেহ উদ্ধার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, পৌর সদরের শ্যামলীপাড়া এলাকার ডাক্তার ইকবালের মালিকানাধীন জান্নাত ভিলার নিচ তলার ভাড়াটিয়া পপুলার ওষুধ প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি ও ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার হরিপুর গ্রামের সাইফুল ইসলাম রেজা (৩৫) ও তার স্ত্রী নুরজাহান বেগম কথা (৩০) গত ৫ মাস যাবৎ ওই বাসায় ভাড়া থাকতেন।

দুপুর অবধি ওই দম্পতির বাসা বন্ধ দেখতে পেয়ে বাড়ির মালিক ডাক্তার ইকবালের সন্দেহ হলে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসার দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে মেঝেতে পড়ে থাকা অবস্থায় তাদের মৃতদেহ উদ্ধার করে।

থানার এসআই কামাল হোসেন জানান, তাদের শরীরের শিরায়  লাগানো কেনুলা পাওয়া গেছে। তাদের রুম থেকে কয়েকটি সিরিজ, বিষ জাতীয় কিছু ওষুধ উদ্ধার করা হয়। তাদের ডায়েরিতে লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। যাতে লেখা রয়েছে ‘আমাদের মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। এই সিদ্ধান্ত একান্তই আমাদের।’

পুলিশের ধারণা কেনুলার মাধ্যমে শিরায় বিষ প্রয়োগ করে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জের ধরে তারা আত্মহত্যা করতে পারে। লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করেছে।

অপরাজিতাবিডিডটকম/আরএ/১৭ফেব্রুয়ারি০৯১৫ঘন্টা২০১৪/এ

নাটোরে নারী পুলিশকে পেটানোর দায়ে পুরুষ পুলিশ আটক

অপরজিতাবিডি ডটকম,নাটোর: জেলার সদর থানায় কর্মরত এক নারী পুলিশ সদস্যকে পেটানোর দায়ে অপর এক পুরুষ পুলিশ কনস্টেবলকে আটক করা হয়েছে।

থানার ওসি আসলাম উদ্দিন জানান, মারপিটের কারণ উদ্ঘাটনের জন্য আটক পুরুষ পুলিশ কনস্টেবলকে জিজ্ঞাসাবাদ চলছে। পারিবারিক ভুল বোঝাবুঝির কারণে এ মারপিটের ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাটোর থানায় কর্মরত নারী পুলিশ সদস্য সাবিনা (২৮) (কনস্টেবল নম্বর ৬৫৮)-কে রাজশাহীতে কর্মরত পুরুষ পুলিশ কনস্টেবল নাসির উদ্দিন গতকাল দুপুরে মারপিট করে।

আহত অবস্থায় নারী পুলিশ সদস্য সাবিনাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হলেও পরে বিষয়টি জানাজানি হয়ে যাওয়ায় তাকে সরিয়ে নেয়া হয়। এ সময় খবর পেয়ে তার অভিযোগের ভিত্তিতে নাটোর থানা পুলিশ তাৎক্ষণিক পুরুষ পুলিশ কনস্টেবল নাসিরকে আটক করে থানায় নিয়ে আসে।

পুরুষ পুলিশ কনস্টেবল নাসির বলেছেন, মহিলা পুলিশ কনস্টেবল সাবিনা তার বিবাহিতা স্ত্রী। এ ঘটনায় নাটোরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অপরাজিতাবিডিডটকম/আরএ/১৭ফেব্রুয়ারি০৯১২ঘন্টা২০১৪/এ

ইয়াসমিনের আত্মহত্যার পরও মামলা নেয়নি পুলিশ

অপরজিতাবিডি ডটকম, মুন্সিগঞ্জ: জেলার শ্রীনগরে কলেজছাত্রী ইয়াসমিনের আত্মহত্যার পরও ধর্ষণের মামলা নেয়নি পুলিশ। ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য সালিশকারীদের প্রভাবে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

এ ঘটনায় গতকাল বেলা এগারটার দিকে খাহ্রা আদর্শ ডিগ্রি কলেজের শ’ শ’ ছাত্রছাত্রী একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল করে। এক পর্যায়ে তারা উত্তেজিত হয়ে বাড়ৈখালী গ্রামে এসে ইয়াসমিনের ধর্ষক সালামের বাড়িঘর ভাঙচুর করে।

এ সময় তাদের সঙ্গে ঐ গ্রামের বাসিন্দারা একত্রিত হয়ে লম্পট সালাম ও ধর্ষণের ঘটনাটি সালিশ করে ধামাচাপা দেয়া টাউট সালিশকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে। আলোচিত স্কুলছাত্রী সিনথিয়ার আত্মহননের পর একই এলাকায় ফের এ ঘটনায় থানা পুলিশ ধর্ষক ও সালিশকারীদের বিরুদ্ধে মামলা না নিয়ে অপমৃত্যু মামলা নেয়ায় এলাকাবাসী বিস্ময় প্রকাশ করেন।

এব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, ময়না তদন্তে ধর্ষণের ঘটনা প্রমাণ হলে ধর্ষণের মামলা নেয়া হবে। অপরদিকে শ্রীনগর সার্কেলের এএসপি মিয়া মো. কুতুবুর রহমান চৌধুরী জানান, ধর্ষণের তিনদিন পর মেয়েটি আত্মহত্যা করেছে। তাই ধর্ষণের আলামত নষ্টকারী সালিশদারদেরকেও আইনের আওতায় আনা হবে। গত বুধবার রাত আটটার দিকে ফাঁকা বাড়িতে একা পেয়ে ইয়াসমিন (১৮)কে ধর্ষণ করে তারই বাবার বন্ধু একই গ্রামের সাত সন্তানের জনক সালাম (৫৫)।

এ সময় ইয়াসমিনের চিৎকারে আশেপাশের লোকজন এসে সালামকে হাতেনাতে ধরে ফেলে। এর পরপরই ঐ বাড়িতে বাড়ৈখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, ইউপি সদস্য জাহের মোড়ল, কালাম মেম্বার, হেলাল মাতবর, সিরাজুল ইসলাম মিলনের নেতৃত্বে সালিশ বসে। সালিশে সালামকে তিন লাখ টাকা জরিমানা করে ইয়াসমিনকে গালমন্দ করে গ্রাম্য সালিশদাররা। এতে ক্ষোভ ও অপমানে শুক্রবার সকালে ইয়াসমিন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

অপরাজিতাবিডিডটকম/আরএ/১৭ফেব্রুয়ারি০৯১২ঘন্টা২০১৪/এ