banner

রবিবার, ১৫ মার্চ ২০২৬ ইং, ,

Daily Archives: January 16, 2026

নিখোঁজের ৩দিন পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

00_24608অপরাজিতাবিডি ডটকম, ঝিনাইদহ : নিখোঁজের ৩দিন পর লক্ষী রানী অধিকারী নামে ৪ বছর বয়সী এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে।  সে শৈলকুপার বসন্তপুর গ্রামের নেপাল চন্দ্রের মেয়ে।

রোববার দুপুর ১২টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শ্রীরামপুর হাইওয়ে ব্রীজের নীচ থেকে লাশটি উদ্ধার করা হয়। তার মুখে টেপ জড়ানো ছিল। নাক-কান দিয়ে রক্ত বের হয়েছে।

লক্ষীর পিতা নেপাল চন্দ্র জানায়, শুক্রবার বিকালে বাড়ি থেকে লক্ষী নিখোঁজ হয়। এর পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।

নিখোঁজের পর থেকে কে বা কারা তার শ্বশুরের কাছে মোবাইলে ৫০ হাজার টাকা দাবি করে আসছিল বলে জানান নেপাল চন্দ্র।

শৈলকুপা থানার ওসি আনোয়ার হোসেন জানান, ধারণা করা হচ্ছে মুখ চেপে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে। শিশুটিকে কারা ধরে নিয়ে যায় এবং অপহরণের নানা দিক খতিয়ে দেখছে পুলিশ।

তবে এ ঘটনায় কেউ গ্রেফতার বা আটক হয়নি।

অপরাজিতাবিডিডটকম/আরএ/৯ফেব্রুয়ারী২০৪০ঘন্টা২০১৪

মানিকগঞ্জে চলন্ত বাসে ধর্ষণ মামলার রায় ১৩ ফেব্রুয়ারি

Rapঅপরাজিতাবিডি ডটকম, মানিকগঞ্জ : চাঞ্চচল্যকর ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত বাসে পোশাক শ্রমিক ধর্ষণ মামলার রায় ঘোষণা করা হবে আগামী ১৩ ফেব্রুয়ারি।

রোববার যুক্তিতর্ক শেষে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ একেএম মোস্তফা দেওয়ান এই রায়ের দিন ধার্য্য করেন।

মামলা সূত্রে জানা যায়, গত বছরের ২৪ জানুয়ারি ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে তরা ব্রিজের মধ্যবর্তী স্থানে চলন্ত বাসে ধর্ষণের শিকার হন সাভারের একটি গার্মেন্টস কারখানার নারী শ্রমিক। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে আটক করা হয় বাস চালক দিপু মিয়া ও বাসের সহকারী কাশেমকে।

আটককৃতরা ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে ঘটনার ১৪ দিন পর গত বছরের ৮ ফেব্রুয়ারি আদালতে ওই দুই জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

মানিকগঞ্জ জেলার পিপি এ্যাডভোকেট আবদুস সালাম জানান, মোট ১৪ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী বাসের চালক দিপু মিয়ার সহযোগিতায় হেলপার কাশেম ওই নারী শ্রমিককে ধর্ষণ করে। আসামিদের জবানবন্দিসহ যে সাক্ষ্য প্রমাণ হাজির করা হয়েছে তাতে সর্বোচ্চ শাস্তি আশা করছেন তিনি।

অপরাজিতাবিডিডটকম/আরএ/৯ফেব্রুয়ারী২০৩৯ঘন্টা২০১৪

ভোলায় ঘরে ঢুকে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

অপরাজিতাবিডি ডটকম, ভোলা  :  সিঁদ কেটে ঘরে ঢুকে ভোলা সদর উপজেলার বাঘারহাওলা গ্রামের চার সন্তানের জননী কমলা বেগমকে (৫৫) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার দুপুরের দিকে ঘরের মধ্যে কমলার নিহত হওয়ার বিষয়টি জানতে পেরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশটির সুরতহাল রির্পোট শেষে রোববার বিকালে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায়

পুলিশ জানায়, বাঘারহাওলা গ্রামের পাশে হাওলাদার বাড়িতে একটি ঘরে কমলা বসবাস করতেন। তার চার ছেলে ও এক মেয়ে ঢাকায় বসবাস করে। স্বামী মো. রতন অনেক আগেই কমলাকে ছেড়ে অন্যত্র বিয়ে করে সংসার করছে।

সদর থানার ওসি  জানান, প্রাথমিকভাবে হত্যার কারণ উদঘাটন করা সম্ভব হয়নি। সুরতহাল রিপোর্টে কমলার গলা কাটার সঙ্গে সমস্ত শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে।

অপরাজিতাবিডিডটকম/আরএ/৯ফেব্রুয়ারী২৩২০ঘন্টা২০১৪

ছাতকে কলেজ ছাত্রীর আত্মহত্যা

attohotta logoঅপরাজিতাবিডি ডটকম, ছাতক : সিলেটের ছাতকে গলায় ফাঁস দিয়ে কবিতা দাস (১৯) নামের এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে।

রোববার সকালে পৌর শহরের নোয়ারাই পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

প্রতক্ষীদর্শীরা জানায়, কবিতা নিজের শোবার ঘরের ফ্যানের সঙ্গে গলায় শাড়ি পেঁচিয়ে অত্মহত্যা করেছে। সে গ্রামের বজেন্দ্র দাসের মেয়ে ও ছাতক কলেজের ডিগ্রী প্রথম বর্ষের ছাত্রী।

পুলিশ জানায়, আত্মহত্যার কোন কারণ তারা জানতে পারেনি।

লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ব্যাপারে ছাতক থানায় ইউডি মামলা করা হয়েছে।

অপরাজিতাবিডিডটকম/আরএ/৯ফেব্রুয়ারী২৩২০ঘন্টা২০১৪

চুয়াডাঙ্গায় ছাদ থেকে পড়ে অন্তঃস্বত্ত্বা নারীর মৃত্যু

mrittuঅপরাজিতাবিডি ডটকম, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার বেলগাছি গ্রামে ছাদ থেকে পড়ে শাহানাজ পারভীন (৩৫) নামের এক অন্তঃস্বত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার বেলগাছি গ্রামের হাতেম আলীর স্ত্রী।

রোববার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার বিকেলে উপজেলার বেলগাছি গ্রামের অন্তঃস্বত্ত্বা শাহানাজ পারভীন নিজ বাড়ির ছাদে শুকনো কাপড় আনার জন্য যায়।

কাপড় নিয়ে আসার সময় অসাবধানতাবশত একতলার ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

অপরাজিতাবিডিডটকম/আরএ/৯ফেব্রুয়ারী২৩২০ঘন্টা২০১৪

যৌতুকের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে হত্যা

firঅপরাজিতাবিডি ডটকম,কুমিল্লা: যৌতুকের দাবিতে কুমিল্লায় এক গৃহবধূকে পুড়িয়ে হত্যা করেছে তার স্বামী। শনিবার মধ্যরাতে চাঁদপুরের কচুয়া উপজেলার চাঙিনী গ্রামে নিজ স্ত্রীর গায়ে পেট্রল ছোড়ে স্বামী কেশব চন্দ্র দাস।

শনিবার সকালে দগ্ধ রীনা রানী দাসকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তার মৃত্যু হয়।

নিহত রীনা রানী দাসের গ্রামের বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার বাতেশ্বর। পাঁচ বছর আগে তাদের বিয়ে হয়। নিহতের এক ছেলে রয়েছে।

নিহতের ভাই বিজয় দাস জানান, শনিবার রাতে রীনাকে তার শ্বাশুড়ি, ননদরা যৌতুকের জন্য শারীরিকভাবে নির্যাতন করে। পরে রীনা রানি দাসের গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিলে তার মৃত্যু হয়।

তিনি জানান, বিয়ের পর রীনার স্বামীকে পাঁচ দফায় ১৫ লাখ টাকা দেয়া হয়েছে।

নিহত রীনা রানীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে জানান তার ভাই। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

অপরাজিতাবিডিডটকম/আরএ/৮ফেব্রুয়ারী২৩২০ঘন্টা২০১৪