banner

রবিবার, ১৫ মার্চ ২০২৬ ইং, ,

Daily Archives: January 16, 2026

নলছিটিতে গৃহবধূর লাশ উদ্ধার

লাশঅপরাজিতাবিডি ডটকম,ঝালকাঠি : জেলার নলছিটিতে সিমা বেগম (২৬) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে উপজেলার রায়াপুর গ্রামের নিজ বাড়ির পাশের পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত সিমা বরিশাল সদর উপজেলার হরিণাফুলিয়া গ্রামের আলম চৌকিদারের মেয়ে এবং ঝালকাঠি সদর উপজেলার রায়াপুর গ্রামের জাফর সিকদারের স্ত্রী।

নলছিটি থানার উপ-পরিদর্শক (ওসি) এ জেড এম মাসুদুজ্জামান বলেন, ‘২৬ বছর বয়সের একটি বিবাহিত মেয়ে পানিতে ডুবে মারা গেছে, তা সন্দেহজনক। তাই ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। তদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর আসল রহস্য জানা যাবে’।

অপরাজিতাবিডিডটকম/আরএ/৭ফেব্রুয়ারি২৩২৭ঘন্টা২০১৪

ডোমারে স্কুলছাত্রীর আত্মহত্যা

attohotta logoঅপরাজিতাবিডি ডটকম, নীলফামারী: জেলার ডোমারে রত্না রানী (১৪) নামের এক স্কুলছাত্রী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। নিহত রতনা ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ভেসকিপাড়া গ্রামের ললিত বর্মণের মেয়ে।

শুক্রবার দুপুরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতের কোন এক সময় বাড়ির পাশ্ববর্তী আমগাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে রত্না। সকালে তার ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয় পরিবারের সদস্যরা। জেএসসি পরীক্ষায় ফেল করার কারণে সে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। হরিণচড়া ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কফিল উদ্দিন জানিয়েছেন, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন না আসা পর্যন্ত নিহতের মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হয়ে কিছু বলা সম্ভব নয় বলেও জানান তিনি।

অপরাজিতাবিডিডটকম/আরএ/৭ফেব্রুয়ারি২৩২৭ঘন্টা২০১৪