banner

রবিবার, ১৫ মার্চ ২০২৬ ইং, ,

Daily Archives: January 16, 2026

কুষ্টিয়ায় প্রথম শ্রেণীর ছাত্রী ধর্ষণের শিকার: ধর্ষক গ্রেফতার

Rapঅপরাজিতাবিডি ডটকম, কুষ্টিয়া : জেলার সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পল্লীতে ছয় বছর বয়সী এক কন্যা শিশুকে ধর্ষণ করেছে ষাট বছর বয়সী বৃদ্ধ। মঙ্গলবার বিকেলে অসুস্থ অবস্থায় শিশুটিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার উজানগ্রাম ইউনিয়নের মাধপুর গ্রামে ধর্ষণের এ ঘটনা ঘটে । ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও ধর্ষিতার পরিবার সুত্রে জানা গেছে, ইসলামী বিশ্ববিদ্যালয় থানার উজানগ্রাম ইউনিয়নের বেসকো মডেল স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী মাধপুর গ্রামের শামসুল হকের ৬ বছর বয়সী শিশু কন্যা স্কুল থেকে বাড়ী ফেরার সময় একই গ্রামের  বৃদ্ধ রোজা ফকিরের (৬০) বাড়ীতে পানি পান করতে প্রবেশ করে। এ সুযোগে রোজা ফকির ঐ  শিশুটিকে ঘরে নিয়ে পাশবিক নির্যাতন চালায়। এতে শিশু কন্যাটি রক্তাক্ত অবস্থায় অসুস্থ হয়ে পড়লে রোজা ফকির তাকে তার বাড়িতে ফেলে রেখে পালিয়ে যায় । পরে শিশুটির চিৎকার শুনে স্থানীরা তাকে উদ্ধার করে বাড়ীতে পৌঁছে দেয়। পরিবারের সদস্যরা শিশুটিকে ঐদিনই হাসপাতালে ভর্তি করতে চাইলে স্থানীয় প্রভাবশালীরা মীমাংশ করার কথা বলে হাসপাতালে ভর্তি করতে দেয়নি। পরে তার অবস্থার অবনতি ঘটলে মঙ্গলবার বিকালে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লম্পট রোজা ফকিরকে গ্রেফতার করা হয়েছে।

অপরাজিতাবিডিডটকম/আরএ/৪ফেব্রুয়ারি২১৪০ঘন্টা২০১৪

ঝালকাঠির অপহৃত ছাত্রী মাদারীপুরে উদ্ধার: গ্রেফতার ১

অপরাজিতাবিডি ডটকম, ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুর উপজেলা থেকে অপহৃতকৃত দশম শ্রেণির ছাত্রীকে মাদারীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।

মাদারীপুর জেলার কালকিনি উপজেলার কৃষ্ণনগর এলাকা থেকে অভিযান চালিয়ে সোমবার গভীর রাতে তাকে উদ্ধার করা হয় ।

এ ঘটনায় অভিযুক্ত অপহরণকারী  সজীব ফকিরকে (২৪) গ্রেফতার করা হয়েছে। ফকির মাদারীপুর জেলার কালকিনি উপজেলার কৃষ্ণনগর গ্রামের ইসকান্দার ফকিরের ছেলে।

রাজাপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, গত ২ ফেব্রুয়ারি সকালে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার মনোহরপুর স্কুলে যাওয়ার সময় ওই ছাত্রীকে অপহরণ করে দুর্বৃত্তরা ।

এ ঘটনায় ছাত্রীর মা অজুফা বেগম অপহরণকারী সজীব ও তার বোন রুবি আক্তারের বিরুদ্ধে রাজাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। । মঙ্গলবার তাদের বিরুদ্ধে অপহরণের অভিযোগে মামলা দায়ের করা  হয়েছে বলেও জানান ওসি নজরুল ইসলাম ।

অপরাজিতাবিডিডটকম/আরএ/৪ফেব্রুয়ারি২১৪০ঘন্টা২০১৪

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রীর বিকৃত ছবি ইন্টারনেটে ছাড়ার অভিযোগ

Brammonঅপরাজিতাবিডি ডটকম,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কলেজ পড়ুয়া তিন ছাত্রীর ছবি বিকৃত করে ইন্টারনেটে ছেড়ে দেয়ার অভিযোগে পুলিশ সুব্রত দাস (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে।

পুলিশ ও পরিবারের লোকজন জানায়, উপজেলার গোর্কণ ইউনিয়নের তিন এইচএসসি পরীক্ষার্থীর ছবি বিকৃত করে ছাড়ার অপরাধে তাকে গ্রেফতার করা হয়। তিন ছাত্রীকে এলাকার কিছু বখাটে যুবক প্রায় বিরক্ত করে প্রেম নিবেদন করত। এতে তারা সাড়া না দেয়ায় বখাটে যুবকরা তিন ছাত্রীর ছবি সংগ্রহ করে তা বিকৃত করে ফেসবুকে ছেড়ে দেয়।

এ অভিযোগে নাসিরনগর থানার এস আই মো. শাহজালাল বাবুলের নেতৃত্বে পুলিশ চৈয়ারকুড়ি বাজারের তুহিন টেলিকমের মালিক সুব্রত দাসকে উপজেলা সদর থেকে গ্রেফতার করে।  পরে স্বীকারোক্তি অনুযায়ী তার দোকান চৈয়ারকুড়ি বাজারের তুহিন টেলিকম থেকে তিন বান্ধবীর প্রকৃত ছবি, বিকৃতছবিসহ পিসি ও কম্পিউটার জব্দ করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় জেঠাগ্রামের মন্টু দাসের পুত্র সুজন দাস বাদি হয়ে একই গ্রামের প্রতিষ্ঠ পর্দানের ছেলে পবিত্র পর্দান (২৫), সুচেন্দ্র চন্দ্র দাসের ছেলে সুব্রত দাস (২৪) ও ধীরেন্দ্র দাসের ছেলে নিতাই দাসকে (২০) আসামি করে নাসিরনগর থানায় তথ্য প্রযুক্তি ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করে ।

নাসিরনগর থানার ওসি আবদুল কাদের ঘটনার সত্যতা স্বীকার করে জানায়, আসামিদের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

অপরাজিতাবিডিডটকম/আরএ/৪ফেব্রুয়ারি২১৪০ঘন্টা২০১৪

ইসলামকে জানার চেষ্টায় আমার চোখ খুলে গেল: জেনিফার

অপরাজিতাবিডি ডটকম,নিউ ইয়র্ক: inida“ইসলাম সম্পর্কে জানার চেষ্টার ফলেই আমার চোখ খুলে গেল এবং হঠাৎ করেই আমার ভেতরে বিস্ময়কর পরিবর্তন ঘটল। এমনটি আমার জীবনে আর কখনই ঘটেনি। এভাবেই ইসলামের দিকে আমার পথচলা শুরু।”- ইসলাম ধর্ম গ্রহণের পর এভাবেই নিজের প্রতিক্রিয়া জানিয়েছিলেন আমেরিকান সংগীতশিল্পী জেনিফার গ্রাউট।

আরব গট ট্যালেন্ট প্রতিযোগিতায় গান গেয়ে আরব দুনিয়াকে মন্ত্রমুগ্ধ করেছিলেন জেনিফার। একটি আরবি শব্দ না জানা সত্ত্বেও ২৩ বছর বয়সী এই প্রতিভাবান শিল্পী গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত ওই প্রতিযোগিতায় বিশুদ্ধ আরবি ভাষায় গান গেয়ে সেরা তিনে স্থান করে নিয়ে সাড়া ফেলে দেন।

পরে আবারো আরব দেশে সংবাদের শিরোনাম হন জেনিফার। তবে গান গেয়ে নয়,  শিরোনাম হন ইসলাম গ্রহণ করে। অথচ আগে তিনি ছিলেন একজন আপাদমস্তক নাস্তিক। তার বিশ্বাস ছিল, ধর্ম কোনো উপকারে আসে না, বরং ক্ষতিই করে।

জেনিফার বলেন, “ইসলাম গ্রহণের জন্য আমি মসজিদে যাইনি কোনো ইমামের শরণাপন্ন হইনি এবং কোনো কাগজপত্রে স্বাক্ষর করিনি। তবে অন্তরের অন্তস্থল থেকে আমি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি এবং ইসলামের বিধান মেনে জাকাত দিই। আগামী রমজান মাসে রোজাও রাখব।”

জেনিফার বলেন, “এসব হচ্ছে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমি অবশ্যই ইসলাম, কোরআন ও ইসলামের ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করছি।”

ক্লাসিক্যাল সংগীতে ম্যাকগিল ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন জেনিফার। দুই বছর আগেও নাস্তিক জীবন যাপনে অভ্যস্ত ছিলেন তিনি। দেড় বছর আগে মরক্কোর এক সংগীতশিল্পীর প্রেমে পড়েন জেনিফার। এরপরেই বদলে যেতে থাকে জেনিফারের জীবন।

প্রেমিক সম্পর্কে জেনিফার বলেন, “সে খু্বই সাহসী, নাছোড়বান্দা ও হৃদয়বান। এজন্য মুসলমান হওয়া সত্ত্বেও আমি সম্পর্কটা চালিয়ে যেতে চেয়েছি। আমি তার প্রশংসা না করে পারি না। তার কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি।”

সেই প্রেমিককে বিয়ে করেছেন জেনিফার। স্বামীকে নিয়ে মরক্কোতেই আছেন তিনি। তারা দুজনে নিয়মিত বিভিন্ন পার্টি ও বিয়ে অনুষ্ঠানে আরবি সংগীত গাইছেন। জেনিফার বলেন, “আমি পুরো আরব দুনিয়া জুড়ে আরবি সংগীত পরিবেশন করতে চাই। আমার দেশ আমেরিকাতেও শুনতে চাই আরবি সংগীত।” সূত্র: ওয়েবসাইট।

 

অপরাজিতাবিডিডটকম/আরএ/৪ফেব্রুয়ারী২০১৪

কুষ্টিয়ায় গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা

অপরাজিতাবিডি ডটকম,কুষ্টিয়া:attohotta logo জেলার দৌলতপুরে নাজমা খাতুন (২৫) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে উপজেলার কৈপাল গ্রাম থেকে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবার রাত ৯টার দিকে মিজানুর রহমানের স্ত্রী নাজমা খাতুনকে নিজ ঘরের ডাফের সাথে ঝুলন্ত অস্থায় দেখে বাড়ির লোকজন পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে মঙ্গলবার সকালে নিহতের লাশ উদ্ধার করে। নিহত গৃহবধূর বাবা মা’র অভিযোগ এটি আত্মহত্যা নয়, তাকে শ্বাসরোধ করে হত্যা করে ঘরের ডাফের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে।

তবে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলায়েত হোসেন জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা দাবি করায় লাশের ময়না তদন্তের জন্য কুষ্টিয়া মর্গে পাঠানো হয়েছে।

 

অপরাজিতাবিডিডটকম/আরএ/৪ফেব্রুয়ারি১৬২২০১৪