banner

রবিবার, ১৫ মার্চ ২০২৬ ইং, ,

Daily Archives: January 16, 2026

সোনারগাঁয়ে ২ নারীকে পিটিয়ে আটকে রাখার অভিযোগ

অপরাজিতাবিডি ডটকম, সোনারগাঁ (নারায়ণগঞ্জ): তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় রোববার সকালে দুই নারী শ্রমিককে পিটিয়ে আহত করে আটক রাখার অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘরের তালা ভেঙে ওই শ্রমিকদের উদ্ধার করে দুপুরে থানায় নিয়ে আসে। এ ঘটনায় নারী শ্রমিকের বাবা তাজুল ইসলাম বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কাঁচপুর ইউনিয়নের পুরান কাঁচপুর এলাকার মুসলিম মোল্লার বাড়ির ভাড়াটিয়া নয়াবাড়ি এফ এফ গার্মেন্টের শ্রমিক শিল্পী আক্তার ও মাহমুদাকে তুচ্ছ ঘটনার জের ধরে মুসলিম মোল্লার ছেলে সাদেক মিয়া ও তার সহযোগী ৪-৫ জনের একটি বাহিনী শ্রমিকদের পিটিয়ে আহত করে ঘরের ভেতরে আটক রাখে। পরে খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘরের তালা ভেঙে শ্রমিকদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, দুই নারী শ্রমিককে পিটিয়ে আহত করার ঘটনায় থানায় লিখিত অভিযোগ নেয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

অপরাজিতাবিডিডটকম/আরএ/১৯১২২ফেব্রুয়ারী২০১৪

দাগনভূঞায় স্কুলছাত্রীর শ্লীলতাহানিকারী বখাটেকে ৭ দিনেও ধরতে পারেনি পুলিশ

অপরাজিতাবিডি ডটকম, দাগনভূঞা: দাগনভূঞা পূর্ব চন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টাকারী বখাটে আলাউদ্দিনকে ৭ দিনেও ধরতে পারেনি পুলিশ। ওই বখাটে ধরা না পড়ায় এলাকাবাসী, স্কুলের ছাত্রছাত্রীরা ও শিক্ষকরা দুঃখ প্রকাশ করেন।

নিন্দা জানিয়েছেন বাংলাদেশ মানবধিকার বাস্তবায়ন সংস্থা দাগনভূঞা উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম ক্লাইব। তার গ্রেফতার ও শাস্তির দাবিতে গত ২৭ জানুয়ারি স্থানীয় বৈরাগীর হাট বাজারে এক মানববন্ধন করেছে স্কুলের শিক্ষার্থীরা। মানববন্ধনে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হোসেন সোহেল আলাউদ্দিনকে ধরতে ১০ হাজার টাকা পুরস্কারও ঘোষনা করেন। কিন্তু এখনও ধরা না পড়ায় মেয়েটির পরিবার অসন্তোষ প্রকাশ করছে।

উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি এসএসসি পরীক্ষার্থী মেয়েটি স্কুল থেকে সকাল ৯টায় কোচিং শেষে ৪ বান্ধবীসহ বাড়ি ফিরছিল। বাড়ি ফেরার পথে বখাটে আলাউদ্দিন তাকে জোরপূর্বক ধরে মুখে কামড় দিয়ে পালিয়ে যায়। পরে বান্ধবীরা তাকে আহত অবস্থায় বাড়িতে নিয়ে যায়।

এ অবস্থায় দেখে মেয়েটির মা বখাটে আলাউদ্দিনের বিরুদ্ধে দাগনভূঞা থানায় নারী নির্যাতন মামলা করেন। স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য আবদুর রাজ্জাক এবং বিদ্যোত্সাহী সদস্য ওবায়দুল হক ছুট্টু জানান, স্কুলটি প্রতিষ্ঠার পর থেকে এ ধরনের ঘটনা আর কখনও ঘটেনি। ছাত্রীদের নির্বিঘ্নে চলাচলে এখন থেকে তারা কঠোর ভূমিকা নেবেন বলে জানান।

অপর দিকে ওসি নিজাম উদ্দিন জানান, বখাটে আলাউদ্দিনকে ধরতে মোবাইলের প্রযুক্তিসহ জোর প্রচেষ্টা চলছে।

অপরাজিতাবিডিডটকম/আরএ/১৯১২২ফেব্রুয়ারী২০১৪

গোলাপগঞ্জে তরুণীর বিকৃত লাশ উদ্ধার

অপরাজিতাবিডি ডটকম, সিলেট : 00_24608সিলেটের গোলাপগঞ্জের উত্তর গোলাপনগর নামকস্থানে অর্ধবিবস্ত্র তরুণীর বিকৃত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয়রা অজ্ঞাত তরুণী লাশ দেখতে পেয়ে পুলিশকে খরব দেয়।

জানা যায়, সোমবার গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের উত্তর গোলাপনগর গ্রামে একটি খালের পাড়ে অজ্ঞাতনামা (২৫) তরুণীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে যায় দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে রোববার দিবাগত মধ্যরাতে লাশটি ফেলে গেছে দুর্বৃত্তরা।

গোলাপগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) জমশেদ আলম জানান, লাশের মাথা, নাক হাত ও পায়ে বেশ কয়েকটি মারাত্মকভাবে দায়ের কোপের ক্ষত চিহ্ন রয়েছে। তবে নিহত তরুণীর পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে জানা যাবে হত্যার পূর্বে ধর্ষণের ঘটনা ঘটেছিল কি না।

অপরাজিতাবিডিডটকম/আরএ/১৯১২২ফেব্রুয়ারী২০১৪

রূপগঞ্জে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা

 অপরাজিতাবিডি ডটকম, নারায়ণগঞ্জ :

হত্যানারায়ণগঞ্জের রূপগঞ্জে আকলিমা আক্তার(২৮) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার সকালে উপজেলার রাণীপুরা পূর্বপাড়া এলাকা থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ।

আকলিমা আক্তার ওই এলাকার সোলায়মান রানার স্ত্রী।

নিহতের পরিবারের বরাত দিয়ে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান জানান, গত ৮ বছর আগে উপজেলার কেন্দুয়াপাড়া এলাকার আব্দুল রশিদের মেয়ে আকলিমা আক্তারের সঙ্গে রানীপুড়া পূর্বপাড়া এলাকার নাছির উদ্দিনের ছেলে সোলায়মান রানার বিয়ে হয়।

বিয়ের পর তাদের সংসারে একটি ছেলে সন্তান হয়। গত কয়েক দিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলে আসছিল।

রোববার রাতে যে কোনো সময় পাষণ্ড স্বামী সোলায়মান রানা তার স্ত্রী আকলিমা আক্তারকে শ্বাসরোধে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে সোলায়মান রানা পলাতক রয়েছে।

এসআই আরো জানান, সোমবার সকালে নিজ ঘরে আকলিমা আক্তারের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়।

অপরাজিতাবিডিডটকম/আরএ/১৯১২২ফেব্রুয়ারী২০১৪

হবিগঞ্জে স্কুলছাত্রীকে উত্যক্ত করায় বখাটের ৬ মাসের কারাদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি ,অপরাজিতাবিডি ডটকম

হবিগঞ্জ: জেলা শহরে স্কুলছাত্রীকে উত্যক্ত করায় এক বখাটেকে ছয় মাসের দণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম এই দণ্ডাদেশ দেন। দণ্ডিত যুবকের নাম তপন সরকার (২৬), তিনি আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও গ্রামের রমেন্দ্র সরকারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৮টায় হবিগঞ্জের বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রী প্রাইভেটে যাওয়ার পথে চৌধুরী বাজার এলাকার নারিকেল হাটা নামক স্থানে রাস্তায় তপন সরকার তাকে বাধা দেয় এবং থু থু নিক্ষেপ করে। তখন ওই ছাত্রী চিৎকার দিলে স্থানীয় জনতা তপনকে আটক করে চৌধুরী বাজার পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।

পরে, পুলিশ জেলা প্রশাসকের কার্যালয়ে খবর দিলে ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম ঘটনাস্থলে যান। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের চেম্বারে স্বাক্ষী ও উভয় পক্ষের বক্তব্য শুনে তপনকে ছয় মাসের কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ডের নির্দেশ দেয়া হয়। পরে দুপুরে তাকে জেল হাজতে পাঠানো হয়।

দণ্ডিত তপন একজন মাদক ব্যবসায়ী। এর আগে মাদক মামলায় তিনি দু’বার হাজত খেটেছেন বলে ম্যাজিস্ট্রেটের কাছে দেয়া স্বীকারোক্তিতে জানিয়েছেন।

অপরাজিতাবিডিডটকম/আরএ/১৯১২২ফেব্রুয়ারী২০১৪

বিয়ের প্রলোভনে আটকে রেখে যুবতীকে ধর্ষণ

দিনাজপুর প্রতিনিধি,অপরাজিতাবিডি ডটকম:

দিনাজপুর

দিনাজপুর:বিয়ের প্রলোভনে ফেলে এক যুবতীকে ৩ মাস আটকে রেখে ধর্ষণ করেছে এক লম্পট। মোবাইল ফোনের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে পরে এ ঘটায় ওই লম্পট। দেহ ব্যবসায় বাধ্য করার অভিযোগে কথিত স্বামী ও তার বন্ধুসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দিনাজপুর উপশহরে।

দিনাজপুর কোতোয়ালি থানার এসআই বিদ্যুৎ সাহা জানিয়েছেন, মোবাইল ফোনের মাধ্যমে বিয়ের প্রলোভনে ফেলে ৩ মাস আগে দিনাজপুর উপশহর ২নং ব্লকের বাবু মিয়ার পুত্র জয়নুদ্দিন জিৎ (২২) লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার ওই যুবতীকে (১৯) দিনাজপুরে নিয়ে আসে।

স্বামী-স্ত্রীর পরিচয়ে উপশহর ৭নং ব্লকের রানার বাসা ভাড়া নেয়। সেখানে তারা ৩ মাস ধরে বসবাস করছিল। শুক্রবার রাতে কথিত স্বামী জয়নুদ্দিন ৩-৪ জন খদ্দের এনে তাকে দেহ ব্যবসায় বাধ্য করায়। এ নিয়ে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। এ সময় যুবতীর উপর শারীরিক নির্যাতন করে তারা। পরে এলাকাবাসীর সহযোগিতায় ওই যুবতীকে কোতোয়ালি থানায় এসে ঘটনার বিবরণ জানায়।

তার অভিযোগের প্রেক্ষিতে কথিত স্বামী জয়নুদ্দিন জিৎ ও বাড়ির মালিক রানাকে গ্রেপ্তার করে পুলিশ। নারী ও শিশু নির্যাতন আইনের ধারায় বাদী হয়ে মামলা দায়ের করেছে যুবতী। শনিবার বিকালে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৩ সদস্যের মেডিকেল বোর্ডের মাধ্যমে নির্যাতিতার শারীরিক পরীক্ষা করা হয়। পরে সাইমুনকে দিনাজপুর সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক ঘটনার বিবরণ শোনার পর তাকে নিরাপদ হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। গ্রেপ্তারকৃত জয়নুদ্দিন জিৎ ও রানাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

অপরাজিতাবিডিডটকম/আরএ/১৯১২২ফেব্রুয়ারী২০১৪

মুক্তিযোদ্ধার পা

প্রতিবেদক,অপরাজিতাবিডি ডটকম:

image_105922ঢাকা: হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার হলদারপুর গ্রামে বাস করেন মুক্তিযোদ্ধা ফারিজা খাতুন। ১৯৭১ সালের ১৯ এপ্রিল বিমান সেলিংয়ে বাম পা হারান তিনি। তারপর থেকেই তাকে পঙ্গুত্ব বরণ করতে হয়। ৪২ বছর পর আজ সে নিজের পায়ে দাঁড়িয়েছে।

একটি প্রথম আলোর সহযোগিতায় তার কৃত্রিম পায়ের ব্যবস্থা করেছে ব্র্যাক। ২৯ জানুয়ারি মোহাম্মদপুর ব্র্যাক সেন্টারের আঙ্গিনায় ঠিক ছোট্ট শিশুর মতো করে নতুন পা নিয়ে হাঁটার চেষ্টা করছিলেন ফারিজা।

প্রশ্ন করলাম কেমন লাগছে, চোখভরা পানি নিয়ে হেসে বলেন বালাই। একটু থেমে আবার বলেন কত কথা মনে পড়ে। কি কথা? বাবার কথা। দুই ভাই আর এক বোনের সুখের সংসার ছিল তাদের। কিন্তু আমাদের মহান স্বাধীনতা যে হাজারো মানুষের আত্মত্যাগে রচিত।

তাদের একজন হয়ে ফারিজা জীবনালেখ্য শোনালেন। শোনালেন পা হারানোর জীবনকে টেনে নেয়ার গল্প। যা তাদের সংসাকে আচমকাই স্তব্ধ করে দেয়। জমিজমা বিক্রি করে, মেয়েকে কখনো কাঁধে কখনো পিঠে করে সেই পায়ের চিকিৎসা প্রান্তর চেষ্টা বাবার। যুদ্ধকালীন সময়ে তেমন চিকিৎসা দেয়া যায়নি। কিন্তু বাবা হাল ছাড়েননি। একমাত্র মেয়েকে এই ভাবে দেখতে খুবই কষ্ট বাবা কৃষক আব্দুল হাকিমের। তাকে আর দশটা মেয়ের মতো স্বাভাবিক জীবন দিতে নিরন্তর যুদ্ধে অবতীর্ন হন তিনি।

দেশ স্বাধীন হওয়ার পর আবার তাকে সু্স্থ করে একটা স্বাভাবিক জীবনদেয়ায় দায় থেকে নিজেকে কখনও বিচ্ছিন্ন করেননি আব্দুল হাকিম। তবে যখন সব জমিজমা হারিয়ে নিঃস্ব হন, তখন আর তাকে ভাল করার আশাটুকু ধরে রাখতে পারেনেনি তিনি। ফারিজা পঙ্গু পায়ের মতো অচল হয়েগিয়েছিল তার জীবনও।

মুক্তিযোদ্ধা হিসেবে তার ত্যাগের কৃতজ্ঞতা স্বীকার করে বঙ্গবন্ধুর লেখা একখণ্ড চিঠি আর দুই হাজার টাকাকে সম্বল করে প্রদীপে আলোর মতো নিভুনিভু জীবনকে বয়ে নেয়া। এ জীবনে কষ্টের অন্ত ছিল না তারপরও স্বামী আর ছেলেপুলে নিয়ে সংসার পাওয়া থেকে বঞ্চিত হওয়া আজও কেমন হাহাকার তোলে ফারিজার মনে।

আর দীর্ঘদিনে কতশত জনপ্রতিনিধি তাদের সুবিধামতো অসংখ্য মানুষকে দেন মুক্তিযোদ্ধার সনদ। শুধু পাননি তিনি। তাই মহান এই ত্যাগ নিয়ে তার কোন কিছু বলার আগ্রহ থাকে না। অভিমানে গুটিয়ে নেন নিজেকে। হবিগঞ্জের মুক্তিযুদ্ধ চেতনায় গড়ে ওঠা সংগঠন ‘চেতনা ৭১’ তাকে নিজের অধিকারের কথা নতুন করে জানান দেয়।

এই সংগঠনের কেয়া চৌধুরী ২০০৭ সালে তাকে খুঁজে পান। তারপর থেকেই তার অধিকারটুকু প্রতিষ্ঠা করার কাজ করেন তিনি। ফারিজা আজ মুক্তিযোদ্ধা হিসেবে গেজেডের অন্তর্ভুক্ত একটি নাম। দুই একটি সংগঠন থেকে সামান্য কিছু সাহায্য আর এই পা এখন সব। নিজের পায়ে দাঁড়িয়ে তার সামনের দিকে হেঁটে যাওয়ার চেষ্টা কি আর্থিক অনটনে আবার অচল হবে? চোখের জলে সে প্রশ্নই করেন আমাদের ফারিজা খাতুন।সূত্র: ওয়েবসাইট

 

অপরাজিতাবিডিডটকম/আরএ/১২১২২ফেব্রুয়ারী২০১৪

গাড়ির ধাক্কায় বুয়েট ছাত্রী আহত সড়ক অবরোধ

প্রতিবেদক,অপরাজিতাবিডি ডটকম:

BUETঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক ছাত্রী মাইক্রোবাসের ধাক্কায় আহত হওয়ার প্রতিবাদে রাজধানীর পলাশী মোড়ে গতকাল রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় বুয়েটের ভিসি পলাশী মোড়ে অস্থায়ী গোল চত্বর নির্মাণের আশ্বাস দেন।

বুয়েট ছাত্র কল্যাণ অফিস এবং প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে আটটার দিকে রিক্সায় চড়ে ক্যাম্পাসের দিকে যাচ্ছিলেন স্থাপত্যবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী অনিতা তাসনিম। পলাশী মোড়ের সোনালী ব্যাংকের সামনের সড়কে একটি বাস পেছন থেকে ধাক্কা দেয় রিক্সাটিকে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সার জন্য নিয়ে যান। কয়েকজন মাইক্রোবাসটি আটক করেন। দুর্ঘটনার সংবাদ বুয়েট ক্যাম্পাসে পৌঁছলে শতাধিক শিক্ষার্থী ক্ষুব্ধ হয়ে পলাশী মোড়ে এসে আটক মাইক্রোবাসটি ভাংচুর করে। পরে তারা সড়ক অবরোধ করে রাখেন। শিক্ষার্থীরা পলাশী মোড়ে স্থায়ীভাবে ট্রাফিক পুলিশ ও গোল চত্বর স্থাপনা নির্মাণের দাবিতে শ্লোগান দেন। অবরোধের কারণে সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত ঐ সড়কে গাড়ি চলাচল বন্ধ ছিল। এসময় আজিমপুর-পলাশী-নীলক্ষেত সড়কে যানজটের সৃষ্টি হয়।

দুপুর ১২টার দিকে বুয়েটের ভিসি অধ্যাপক নজরুল ইসলাম ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়ে অবরোধ তুলে নিতে অনুরোধ করেন। তিনি সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীদের দাবি মেনে নেয়া হবে। এজন্য সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করা হচ্ছে। তাত্ক্ষণিকভাবে পলাশী মোড়ে অস্থায়ী গোল চত্বর নির্মাণ এবং বুয়েটের প্রধান ফটকে ট্রাফিক পুলিশ বসানোর ব্যবস্থা করা হচ্ছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে যায়। শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করলেও তারা মাইক্রোবাসটি ভাংচুর করে ও সড়ক অবরোধ করে রাখেন।

অপরাজিতাবিডিডটকম/আরএ/১২১২২ফেব্রুয়ারী২০১৪