banner

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ ইং, ,

পোস্টটি 425 বার পঠিত

 

ভক্তকে চড় মারলেন জন?

বলিউড অভিনেতা জন আব্রাহাম শান্তশিষ্ট বলেই পরিচিত। এই ঠান্ডা মেজাজের মানুষই কিনা রাগের মাথায় চড় মেরে বসলেন এক ভক্তকে। গত বৃহস্পতিবার এই তারকার আসন্ন ছবি ‘ফোর্স টু’-এর ট্রেলার উদ্বোধনীর পর এই ঘটনা ঘটে।
একটি সূত্র জানায়, ট্রেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষ হওয়ার পর এক ভক্ত জনের সঙ্গে সেলফি তোলার আরজি করেন। পরিস্থিতি তখন স্বাভাবিক ছিল না। ঘটনার একপর্যায়ে জন সেই ভক্তের গায়ে হাত তুলে বসেন। কিন্তু এই নায়কের এক মুখপাত্র আবার বলছে ভিন্ন কথা। তাঁর দাবি, জন কখনোই ইচ্ছা করে কারও গায়ে হাত তোলেননি। বরং ওই ভক্তই পরে নিজে থেকে জনের বাড়িতে এসে দেখা করে গেছেন। তিনি তাঁর দায়িত্বজ্ঞানহীনতার জন্য নাকি ক্ষমাও চেয়েছেন এই অভিনেতার কাছে।
কিছুদিন আগে বলিউডের কাপুর পরিবারের দুই ভাই রণধীর কাপুর ও ঋষি কাপুরও প্রকাশ্যে সাংবাদিকদের গায়ে হাত তুলেছিলেন। সে সময় এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। টাইমস অব ইন্ডিয়া

Facebook Comments Box