banner

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ ইং, ,

পোস্টটি 554 বার পঠিত

 

বিশ্ব নারী দিবসে শাহরুখের বার্তা

লিঙ্গ বৈষম্য থেকে বেরিয়ে আসার মত পদক্ষেপ বলিউড সিনেমা ইন্ডাস্ট্রিতে প্রথম শুরু করেছিলেন জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান। আগে সিনেমার শুরুতে নায়কের পরে নায়িকার নাম দেখানো হত। ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমা থেকে সেই ফর্মুলা বদলে ফেলেন শাহরুখ। আজ আন্তর্জাতিক নারী দিবসে সেই স্মৃতি আরও এক বার শেয়ার করলেন বাদশাহ খান।

কিং খান শাহরুখ বলেন, ‘আমি প্রত্যেক নারীকে সম্মান করি। পৃথিবীতে নারীরা আরও বেশি সম্মান এবং স্বাধীনতা পাক সেটাই আমি চাই।’

তিনি আরও জানান, মা, বান্ধবী, সহ-অভিনেত্রী, স্ত্রী, মেয়ে— সকলের কাছ থেকেই কিছু না কিছু শিখেছেন তিনি। আর এই সুন্দরীরা ছিলেন বলেই তাঁর চলার পথ আজ এত মসৃণ।

Facebook Comments Box