মাসুমা_তাসনিম
আজ ২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস। প্রতিটি সভ্যতায় রয়েছে নারী নির্যাতনের করুন ইতিহাস। কোন কোন সভ্যতা নারী নির্যাতনকে একটি স্বাভাবিক ঘটনা হিসেবে নিয়েছে, বিধায় গড়ে ওঠেনি কোন কার্যকর প্রতিরোধ ব্যবস্থা। ইতিহাসের পথপরিক্রমায় একপর্যায়ে এসে আন্তর্জাতিক স্বীকৃতি পায় নারী নির্যাতন প্রতিরোধ দিবস। ১৯৬০ সালে (২৫ নভেম্বর) ডমিনিকান প্রজাতন্ত্রের স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে আন্দোলনের কারণে প্যাট্রিয়া; মারিয়া তেরেসা ও মিনার্ভা মিরাবেল নামের তিন বোনকে হত্যা করা হয়। এ ঘটনার প্রেক্ষাপটে ২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে ১৯৯৩ সালে ভিয়েনায় বিশ্ব মানবাধিকার সম্মেলনে স্বীকৃতি পায়। পরে ১৯৯৯ তারিখে ১৭ ডিসেম্বর জাতিসংঘ দিবসটি আন্তর্জাতিকভাবে পালনের স্বীকৃতি দেয়।বাংলাদেশে দিবসটি পালন শুরু হয় ১৯৯৭ সাল থেকে।
🔹 নারী নির্যাতনের মৌলিক ধারণা:
নারী নির্যাতন (Violence Against Women) বলতে সাধারণভাবে লিঙ্গভিত্তিক বৈষম্য, ক্ষমতার আধিপত্যবাদ বা অপব্যবহারের কারণে নারীর ওপর সংঘটিত যেকোনো ধরনের শারীরিক, মানসিক, যৌন বা অর্থনৈতিক সহিংসতা ও নিপীড়নকে বোঝায়। এর মাধ্যমে নারীর মৌলিক মানবাধিকার, মর্যাদা, স্বাধীনতা এবং নিরাপত্তার সুস্পষ্ট লঙ্ঘন হয়।
জাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী, “নারী নির্যাতন হলো এমন যেকোনো লিঙ্গভিত্তিক সহিংসতা যা নারীর শারীরিক, যৌন বা মানসিক ক্ষতি বা দুর্ভোগের কারণ হয় বা হওয়ার সম্ভাবনা থাকে—এর মধ্যে এ ধরনের কাজের হুমকি, বলপ্রয়োগ বা স্বেচ্ছাচারীভাবে স্বাধীনতা খর্ব করাও অন্তর্ভুক্ত, তা জনসমক্ষে বা ব্যক্তিগত জীবনেই ঘটুক না কেন।”
নারীরা পরিবার, কর্মক্ষেত্র, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপরিসর, নীরব জায়গা এবং অনলাইন প্ল্যাটফর্ম—সমাজের প্রায় প্রতিটি স্তরেই বিভিন্ন উপায়ে নির্যাতিত হন। অবস্থান ও মাধ্যমের ওপর ভিত্তি করে নির্যাতনের ধরন ও কৌশলগুলো ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এ নির্যাতন থেকে সেইফ অবস্থানে নাই নবজাতক কন্যা শিশুটিও।
🔹 নারী নির্যাতনের ধরনসমূহ:
১) শারীরিক নির্যাতন: মারধর, চড়-থাপ্পড়, লাথি, আঘাত করা, অ্যাসিড নিক্ষেপ, পুড়িয়ে দেওয়া বা শারীরিক নিরাপত্তা বিঘ্নিত করে এমন যেকোনো কাজ।
২) মানসিক বা মৌখিক নির্যাতন: অপমান করা, গালিগালাজ, হুমকি দেওয়া, ভয়ভীতি প্রদর্শন, অবমূল্যায়ন, বডি শেমিং, মানসিকভাবে হয়রানি করা বা পরিবার-পরিজন ও সমাজ থেকে বিচ্ছিন্ন করে রাখা।
৩) যৌন নির্যাতন ও হয়রানি: সম্মতির বিরুদ্ধে যেকোনো যৌন আচরণ বা স্পর্শ, ধর্ষণ, অশ্লীল মন্তব্য বা ইঙ্গিত, এবং কর্মক্ষেত্র, শিক্ষাপ্রতিষ্ঠান বা রাস্তায় যৌন হয়রানি।
৪) অর্থনৈতিক নির্যাতন: উপার্জনে বাধা দেওয়া, আয়ের ওপর নিয়ন্ত্রণ রাখা, প্রয়োজনীয় খরচ বা ভরণপোষণ না দেওয়া, সম্পত্তি থেকে বঞ্চিত করা কিংবা যৌতুকের জন্য চাপ সৃষ্টি করা।
৫) সাইবার বা ডিজিটাল নির্যাতন: অনুমতি ছাড়া ছবি বা ভিডিও ধারণ ও প্রকাশ, অডিও ভিডিও কলের মাধ্যমে যৌন হয়রানি, অনলাইনে হয়রানি, ব্ল্যাকমেইল বা ভুয়া তথ্য ছড়িয়ে মানহানি করা।

🔹 কম বয়সী নির্যাতীত কন্যাশিশু:
▪️’মায়ের পেট থেকে ডাস্টবিনের পেটে পলিথিনে মোড়ানো পাওয়া কন্যা শিশু’র ঘটনা একটি কমন ঘটনা। এক সময় কন্যা শিশু জন্মের পরেই জীবন্ত শিশুর স্থান হতো মাটির নিচে, এখন স্থান হয় নানান জায়গায়। আইয়ামে জাহিলিয়াতের এই নিকৃষ্ট ঘটনাকে নথিভুক্ত করেছে পবিত্র কোরআন— পিতা চিন্তা করে সন্তানকে (কন্যা শিশু) লাঞ্ছনা-গঞ্ছনা সহ্য করে কিছুদিন জীবিত রাখবে, না সঙ্গে সঙ্গে মাটির নিচে পুঁতে ফেলবে? (আন নাহল -৫৮)
▪️চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে যৌন নির্যাতনের শিকার হয়ে সবচেয়ে কম বয়সে মা হওয়ার নথিভুক্ত ঘটনাটি পেরুর লিনা মেদিনা (Lina Medina)-এর। ১৯৩৩ সালে জন্মগ্রহণকারী এই শিশুটি বিরল ‘প্রিকোশাস পিউবার্টি’ (অকাল বয়ঃসন্ধি) অবস্থায় ছিল। মাত্র ৪ বছর বয়সে সে really fucking evil man দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়ে গর্ভবতী হয় এবং ১৯৩৯ সালে ৫ বছর ৭ মাস ২১ দিন বয়সে অস্ত্রোপচারের মাধ্যমে একটি সুস্থ পুত্র সন্তানের জন্ম দেয়।
▪️চট্টগ্রামের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারের (OCC) ২০১৭–২০২৪ সালের এক গবেষণায় দেখা গেছে, যৌন নির্যাতনের শিকার শিশুদের বয়স সর্বনিম্ন ৬ মাস পর্যন্ত নথিভুক্ত হয়েছে।
▪️unicef org. ২০২৫ সালের এক প্রতিবেদনে জানানো হয়েছে, সুদানের সংঘাতপূর্ণ পরিস্থিতিতে যৌন নির্যাতনের শিকার শিশুদের মধ্যে ১ বছর বয়সী কন্যাশিশুও রয়েছে।
সুদানে লিঙ্গ-ভিত্তিক সহিংসতা পরিষেবা প্রদানকারীদের সংকলিত তথ্য শিশুদের ওপর চাপানো সংকটের এক মর্মান্তিক চিত্র তুলে ধরে; ২০২৪ সালের শুরু থেকে শিশুদের বিরুদ্ধে ২২১টি ধর্ষণের ঘটনা নথিভুক্ত করা হয়েছে। ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বলেছেন, “এক বছরের মতো কম বয়সী শিশুদের সশস্ত্র ব্যক্তিদের দ্বারা ধর্ষণের ঘটনা যে কাউকে মর্মাহত করা উচিত এবং অবিলম্বে ব্যবস্থা নিতে বাধ্য করা উচিত। সুদানে লক্ষ লক্ষ শিশু ধর্ষণ এবং অন্যান্য ধরনের যৌন সহিংসতার ঝুঁকিতে রয়েছে, যা যুদ্ধের কৌশল হিসেবে ব্যবহৃত হচ্ছে। এটি আন্তর্জাতিক আইনের এক জঘন্য লঙ্ঘন এবং যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে। এটি অবশ্যই বন্ধ করতে হবে।”
▪️ফিলিপাইনে ২৭ এপ্রিল ২০১৬ তে একটি হৃদয়বিদারক উদ্ধার অভিযানে সাইবারসেক্স পাচার থেকে চারজন মেয়ে ও একজন ছেলেকে উদ্ধার করা হয়েছে। এই অভিযানটি আইজেএম-কে তাদের এ যাবৎকালের সর্বকনিষ্ঠ ভুক্তভোগীর সন্ধান পেতে সাহায্য করেছে। এই পাঁচজন ভুক্তভোগী—যাদের মধ্যে সর্বকনিষ্ঠ হলো এক বছরেরও কম বয়সী একটি শিশু। ভয়ংকর ব্যাপার হল অনেক সময় সাইবারসেক্সে কন্যা শিশুদের তুলে দেয় তার পরিবারের লোকেরাও। অর্থাৎ এই অপরাধগুলো তাদের নিজেদের বাড়ির ভেতরেই লুকিয়ে থাকে। এ জন্য সাইবারসেক্স অপরাধের মতো অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করা বর্তমান সময়ে দূরহ হয়ে পড়েছে।

🔹 অধিকার কর্মী সানজিদা নূরের উপস্থাপিত একটি জরিপ-
১)
২০০১ থেকে ২০২৬ এর অক্টোবর পর্যন্ত ধর্ষণ:
ধর্ষণের শিকার – ২১,৬২৭ জন
কন্যা শিশু – ১১,৭১৫ জন
নারী- ৯,৫০৯ জন
পরিচয় জানা যায়নি এমন নারী- ৪০৩ জন।
২)
২০০১ থেকে ২০২৬ এর অক্টোবর পর্যন্ত যৌতুকজনিত সহিংসতা:
যৌতুকের কারণে নির্যাতনের শিকার- ৬৮১৫ জন
যৌতুকের কারণে হত্যা করা হয়েছে- ৩,৭৪৮ জন
বিভিন্নভাবে নিপীড়নের শিকার- ২,৭৮৭ জন
নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন – ২৮০ জন।
৩)
২০১১ থেকে অক্টোবর ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত যৌন হয়রানি:
মোট নারী ও শিশু যৌন হয়রানির শিকার- ৩,৫০৩ জন
নির্যাতনের প্রতিবাদ করতে গিয়ে আক্রমণের শিকার- ১,১৯৫ জন (যার মধ্যে পুরুষ ৯৭০ জন, নারী- ২২৫ জন)
🔹 এইচআরএসএসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত সারা দেশে-
শিশু নির্যাতনের শিকার-১৮৯০ জন
শিশু নিহত হয়-৪৮৩ জন
এসব শিশুর মধ্যে ধর্ষণ -৫৮০ জন
যৌন নিপীড়নের শিকার- ৩১৮ জন
তবে, একটি গুরুত্বপূর্ণ ও দুঃখজনক তথ্যগত বাস্তবতা হলো—জাতীয় পর্যায়ে নিয়মিত ও পৃথকভাবে কেবল “কন্যা শিশু ধর্ষণের হার” পরিমাপকারী কোনো স্বতন্ত্র রাষ্ট্রীয় জরিপ এখনো নেই। অথচ দিন দিন কন্যা শিশু নির্যাতনের, এমনকি নির্যাতনের পরে নির্মমভাবে হত্যা করার মতো ঘটনা একটার পর একটা ঘটেই চলেছে। রাষ্ট্রের এ ব্যাপারে কোন উল্লেখযোগ্য উদ্যোগ নাই। আছে শুধু কন্যা শিশুটির বাবা-মায়ের আক্ষেপ ও ক্ষোভ, আর আহাজারি এবং ঘটনার রমরমা সম্প্রচার।
🔹 একটি বিশেষ রিপোর্ট:
▪️২০২৩ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) কর্তৃক প্রকাশিত হিসাব অনুযায়ী,
▪️ বিশ্বব্যাপী প্রতি ৩ জন নারীর মধ্যে প্রায় ১ জন (৩১.৬%) (৮৪০ মিলিয়ন নারী ও মেয়ে) তাদের জীবদ্দশায় শারীরিক এবং/অথবা যৌন আইপিভি অথবা সঙ্গী-বহির্ভূত যৌন সহিংসতার শিকার হয়েছেন।
▪️বিশ্বব্যাপী, ১৫-৪৯ বছর বয়সী নারীদের এক চতুর্থাংশ (২৫.৮%) এবং ১৫ বছর বা তার বেশি বয়সী সম্পর্কে থাকা নারীদের ২৪.৭% তাদের জীবনে অন্তত একবার বর্তমান বা প্রাক্তন স্বামী অথবা পুরুষ ঘনিষ্ঠ সঙ্গীর দ্বারা শারীরিক এবং/অথবা যৌন সহিংসতার শিকার হয়েছেন।
▪️কিশোরী মেয়েরা সহিংসতার বিশেষ উচ্চ ঝুঁকিতে রয়েছে; ১৫-১৯ বছর বয়সী বিবাহিত বা সম্পর্কে থাকা প্রতি পাঁচজন মেয়ের মধ্যে একজনেরও বেশি ইতোমধ্যে কোনো ঘনিষ্ঠ সঙ্গীর দ্বারা শারীরিক এবং/অথবা যৌন সহিংসতার শিকার হয়েছে। (ই-পেপার)
▪️WHO এর ২০২৫ সালে প্রকাশিত হিসাব অনুযায়ী, বিশ্বে প্রায় ৮৪ কোটি নারী-জীবনের কোনো না কোনো পর্যায়ে সঙ্গীর হাতে শারীরিক বা যৌন সহিংসতা কিংবা অন্য কারো দ্বারা যৌন সহিংসতার শিকার হয়েছেন।
🔹 নারী নির্যাতনে বিচারহীনতা:
▪️বিবিএস এর ২০২৪ সালের জরিপ মতে শারীরিক বা যৌন সহিংসতার শিকার নারীদের ৬৪ শতাংশ কাউকে কিছু জানাননি। মাত্র ৭.৪ শতাংশ আইনি পদক্ষেপ নিয়েছেন।
▪️এমজেএফ এর পরিচালক বনশ্রী মিত্র নিয়োগী বলেন, সুপ্রিম কোর্ট ও ব্র্যাকের যৌথ গবেষণায় দেখা গেছে—
২০২৫ সালে ৪৬টি ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া ৪০৪০ মামলার মাত্র ৩ শতাংশের সাজা হয়েছে। এসব মামলা নিষ্পত্তিতে গড়ে প্রায় ১৩৭০ দিন সময় লেগেছে।
বিচার প্রক্রিয়ায় সাক্ষীদের অনুপস্থিতি ও গুরুত্বপূর্ণ আলামত নষ্ট হয়ে যাওয়ার ঘটনা একটি সাধারণ ঘটনা। (আমার দেশ)
▪️একজন নারী অধিকার বিষয়ক আইনজীবীর মতেঃ “সমাজ পারিবারিক সহিংসতাকে তুচ্ছ সহিংসতা বলে মনে করে, এটা এমন যে এ ধরনের ঘটনা পরিবারে স্বাভাবিকভাবেই ঘটে থাকে।“
▪️উদাহরণস্বরূপ, ৪০ বছর বয়সী পাপিয়াকে ১৯৯৮ সালে তার স্বামী অ্যাসিড দিয়ে আক্রমণ করে, কারণ তার পরিবার যৌতুক হিসেবে ৫০,০০০ টাকা (৫৯২ মার্কিন ডলার) দিতে অস্বীকার করেছিল। শেষ পর্যন্ত, শুধুমাত্র একটি আইনি মামলা দায়ের করার জন্য তার পরিবারকে পুলিশকে ঘুষ হিসেবে আরও অনেক বেশি অর্থ দিতে হয়েছিল। যখন তাকে একজন সরকারি আইনজীবী দেওয়া হয়, তিনিও ঘুষ প্রত্যাশা করেছিলেন। তিনি বলেন, “আমি খুব অসুস্থ ছিলাম এবং আমার কাছে কোনো টাকা ছিল না, তাই আমি আমার মামলা তুলে নিয়েছিলাম।”
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে একাধিক আইন ও নীতিমালা থাকলেও বিচারপ্রাপ্তি ও সেবা নিশ্চিত করার ক্ষেত্রে বড় ধরনের ঘাটতি রয়েছে। মামলা দায়ের থেকে শুরু করে তদন্ত ও বিচারপ্রক্রিয়ার বিভিন্ন ধাপে ভুক্তভোগীদের নানা বাধার মুখে পড়তে হচ্ছে। বিচারগুলি প্রায়ই বিলম্বিত হয় বা বছরের পর বছর ধরে টানা হয়। কোনও সাক্ষী সুরক্ষা আইন বা ব্যবস্থা গ্রহণ ছাড়া, নির্যাতনকারীদের ভয় বা হুমকির সাথে সাথে আদালতে মামলা চালিয়ে যাওয়ার আর্থিক ও মানসিক চাপ থেকে বেঁচে থাকা নারীদেরকে প্রায়শই আদালতের বাইরে আলোচনা মাধমে মীমাংসার জন্য চাপ দেওয়া হয়।
অনেক ক্ষেত্রে অভিযোগ জানাতে গিয়ে নতুন করে হয়রানির শিকার হন।
দুঃখজনক হলেও সত্য যে এতটা বছর পরে এসেও এই একই চিত্র বর্তমান রয়েছে। কিছু ভুক্তভোগী জানিয়েছেন যে, তাঁরা যখন পুলিশকে ঘুষ দিচ্ছিলেন, তখন তাঁরা শুনছিলেন যে অভিযুক্ত ব্যক্তি আরও বেশি টাকা দিয়ে তদন্তকে নিজের পক্ষে প্রভাবিত করছে। একটি প্রতিবেদনের যথার্থ একটি হেডিং পড়েছিলাম–
“I Sleep in My Own Deathbed”
“আমি আমার নিজের মৃত্যুশয্যায় ঘুমাই”
🔹 ২০২৬ সালের আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসের (২৫ নভেম্বর) মূল প্রতিপাদ্য ও স্লোগান:
“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই : ন্যায়বিচার নিশ্চিত করি, ভুক্তভোগীদের সুরক্ষা দিই, দায়মুক্তির অবসান ঘটাই।”
দিবসটি এবং এর সাথে শুরু হওয়া ১৬ দিনব্যাপী সক্রিয়তা অভিযানের (২৫ নভেম্বর – ১০ ডিসেম্বর) প্রধান দিকগুলো হলো:
১) জাতিসংঘের মূল বক্তব্য (UNiTE Campaign): “UNiTE to End Violence Against Women and Girls: Ensure Justice, Protect Survivors, End Impunity.”
২) বৈশ্বিক হ্যাশট্যাগ ও আহ্বান:
NoExcuse যার মূল বার্তা হলো—
কথা_বলুন #SpeakOut
ভুক্তভোগীদেরবিশ্বাসকরুন #BelieveSurvivors.
ন্যায়বিচারদাবিকরুন #DemandJustic
৩) দিবসের সময়কাল: ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর (আন্তর্জাতিক মানবাধিকার দিবস) পর্যন্ত ১৬ দিনব্যাপী প্রচারণা।
🔹 “তার প্রাপ্য ভবিষ্যৎ” প্রচারাভিযান:
“তার প্রাপ্য ভবিষ্যৎ” (The Future She Deserves) প্রচারাভিযানটি ২০২৬ সালের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং জাতিসংঘের UNiTE উদ্যোগের অধীনে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনের সক্রিয়তা (16 Days of Activism Against Gender-Based Violence) কর্মসূচির অংশ হিসেবে ২০২৬ সালে এই প্রচারাভিযানটি পরিচালিত হচ্ছে। এর মূল লক্ষ্য হলো বিশ্বজুড়ে ১৫ থেকে ১৯ বছর বয়সী কিশোরীদের ওপর হওয়া শারীরিক ও যৌন সহিংসতার বিরুদ্ধে সচেতনতা তৈরি করা এবং তাদের সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করা । লক্ষ লক্ষ মেয়ের জন্য সহিংসতা জীবনের শুরুতেই শুরু হয়, এবং তখন থেকেই তার সুস্থতার সাথে বেড়ে ওঠার অধিকার নষ্ট করে ফেলা হয়।
🔹 নারী নির্যাতন রোধে করনীয়:
১) আইনের কার্যকর প্রয়োগ। এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা।
২) দ্রুততম আইনে বিচার কমপ্লিট করা।
৩) সামাজিক সচেতনতা বৃদ্ধি করা।
৪) শিক্ষাপ্রতিষ্ঠানে নৈতিক শিক্ষাদান।
৫) নির্যাতন প্রতিরোধের আলোচনা ও ক্যাম্পেইনে পুরুষ ও তরুণদের সক্রিয়ভাবে যুক্ত করা, যাতে তারা নিজেরাও ইতিবাচক পরিবর্তনের অংশীদার হয়।
৬) ভুক্তভোগীদের জন্য মানসিক স্বাস্থ্য সহায়তা, আইনি পরামর্শ চালু রাখা।
৭) অনলাইন হয়রানি বা সাইবার বুলিং প্রতিরোধে নিরাপদ ইন্টারনেট ব্যবহার এবং সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ জানানো, পদক্ষেপ নেয়া।
৮) ভুক্তভোগীদের সব ধরনের সামাজিক সুরক্ষা নিশ্চিত করা, কথা বলার সাহসের জায়গা তৈরি করা।
৯) অপরাধীদের দায় মুক্তির সংস্কৃতি থেকে বের হয়ে আসা।
১০) সহিংসতা রোধে সবাইকে এক প্লাটফর্মে ঐক্যবদ্ধ হয়ে লড়াই চালিয়ে যেতে হবে।
১১) নারী নির্যাতন রোধে যারাই কাজ করবেন তাদের সবার অনলাইন ও অফলাইন নিরাপত্তা প্রদান ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা।
১২) গুমের শিকার ব্যক্তিদের পরিবারের নারী সদস্যদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা।

🔹 একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ —
নারী পুরুষের সম্মানজনক সম্পর্ক তৈরি হয়েছে জান্নাত থেকেই। হযরত আদম (আঃ) ও হযরত হাওয়া (আ)-এর যখন প্রথম সাক্ষাৎ তখন আদম (আ) জিজ্ঞেস করলেন হয
আদম (আ) তাঁকে বললেন انت من তুমি কে?
উত্তরে তিনি বললেন
حواء خلقنى الله لتسكن الى واسكن اليك –
“আমি হাওয়া, আল্লাহ আমাকে এ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন যে, তুমি আমার কাছে শান্তি লাভ করবে, আর আমি শান্তি লাভ করব তোমার কাছে।”-(বদরুদ্দীন আইনী, উমদাতুল কারী, ৫ম খন্ড, বৈরুত: দারুল ফিকর, তা. বি., পৃঃ ২১২)
বিশ্বের সমগ্র মানবজাতি অর্ধেক নর আর অর্ধেক নারী। আবার নর সৃষ্টি নারী থেকে। গোটা সভ্যতা নির্মাণে রয়েছে নারীর অনবদ্য ভূমিকা। নারীকে উপেক্ষিত রেখে মানবতার জন্য কোন পরিকল্পনা রচিত হলে, নিঃসন্দেহে তা ত্রুটিপূর্ণ এবং অসম্পূর্ণ হবে। এমন কোন সমাজের কথা কল্পনা করা যায় না, যা শুধু পুরুষ দ্বারা গঠিত হতে পারে এবং যেখানে নারীদের প্রয়োজনই অনুভূত হবে না। তাই নারী নির্যাতন প্রতিরোধ দিবসে এ কথা দৃঢ়ভাবে বলতে চাই, যখন নারীর কোন ধরনের মূল্য ছিল না, ছিল না স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার, তখন ইসলাম ধর্মের মাধ্যমে একটি নির্ভুল ও সুষ্ঠু সমাধান দিয়েছিলেন প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা)। এই সমাধান ছাড়া আর ভিন্ন কোন সমাধান নারী নির্যাতন রোধে কার্যকর হতে পারে না। ইসলাম ছাড়া অন্য কোন পথে সমাধান খুঁজতে চাওয়ার ব্যাপার টা এমন —
সূর্যের আবর্তমানে রাত্রিতে আলো পাওয়ার জন্য দুনিয়ার মানুষ কত প্রকার আলো জ্বালে। কিন্তু এতো ধরনের আলো জ্বেলেও রাতকে এতটুকু দূর করা যায় না। তেমনি আল্লাহ প্রদত্ত সমাধান ছাড়া অন্য কোথাও সমাধান খোঁজা মানেই বিফল হওয়া।
▪️কত চমৎকার জবাবদিহিতার জায়গা ইসলাম —
নারীর চোখ, কান এবং যে কোন অঙ্গ যখম অপরাধী পুরুষের নিকট হতে অনুরূপ বদলা করতে হবে। (আবূ দাউদ, সুনান, কিতাবুদ দিয়াত, প্রাগুক্ত, পৃষ্ঠা ৬২৪)
“কোন পুরুষ কোন মহিলাকে হত্যা করলে, শাস্তিস্বরূপ সেই পুরুষকেও হত্যা করা হবে” -(আহমাদ ইবনুল হুসাইন আবূ বকর আল বায়হাকী, সুনানুল কুবরা, ৪ খণ্ড, মক্কাঃ মাকত দারুল বায, পৃ ৮৯।)
হযরত উমর (রা) একজন স্ত্রীলোকের হত্যাকাণ্ডে কয়েকজন পুরুষ জড়িত প্রমাণ হওয়ায় সব কয়জন পুরুষকেই মৃত্যুদণ্ড দিয়েছিলেন। (আবূ বকর আল জাসসাস, আহকামুল কুরআন, ১ম খণ্ড, প্রাগুপ্ত, পৃ ১৬২)
🔹 উপসংহার:
আধুনিক মানবসভ্যতা সকল ক্ষেত্রে অভাবনীয় অগ্রগতি অর্জন করলেও নারী নির্যাতন প্রতিরোধে এখনো কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারেনি। আইন হয়েছে, নীতিমালা হয়েছে, আন্তর্জাতিক দিবস পালিত হচ্ছে; কিন্তু নারীর নিরাপত্তা, মর্যাদা ও ন্যায়বিচার এখনো নিশ্চিত হয়নি। এর প্রধান কারণ শুধু আইনের অভাব নয়; বরং বিচারহীনতার সংস্কৃতি, পুরুষতান্ত্রিক আধিপত্যবাদ, সামাজিক নীরবতা এবং অপরাধীর প্রতি প্রশ্রয়। সর্বোপরি জবাবদিহিতামূলক নৈতিক শিক্ষা থেকে দূরে সরে যাওয়া।
বেগম রোকেয়া যথার্থই বলেছেন, “এগিয়ে যাবেন নাম করে অনিয়ম, বাড়াবাড়ি যেন না হয়। আমি ভগিনীদের কল্যাণ কামনা করি, তাঁহাদের ধর্মবন্ধন ছিন্ন করিয়া তাঁহাদিগকে একটা উন্মুক্ত প্রান্তরে বাহির করিতে চাহি না।” (অর্ধাঙ্গী, পৃ. ৪৪)
তিনি আরো বলেন, “আমরা যাহা চাহিতেছি তাহা ভিক্ষা নয়, অনুগ্রহের দান নয়— আমাদের জন্মগত অধিকার। ইসলাম নারীকে ৭০০ বছর আগে যে অধিকার দিয়েছে তার চেয়ে আমাদের দাবি একবিন্দুও বেশি নয়।”–(রোকেয়া রচনাবলী,পৃ. ১২১)
নারীর অধিকার কোনো দয়া বা অনুগ্রহের বিষয় নয়; এটি তার জন্মগত অধিকার। ইসলাম নারীকে যে মর্যাদা, নিরাপত্তা ও ন্যায়বিচারের অধিকার দিয়েছে, তার যথাযথ বাস্তবায়ন এবং অপরাধীর জবাবদিহি নিশ্চিত করা আজ সময়ের দাবি।
ছাপ্পান্ন হাজার বর্গমাইলের এই ভূখণ্ড আজ অসংখ্য নারীর কাছে নিরাপত্তাহীনতার এক জনপদ। ঘরে, বাইরে, শিক্ষাপ্রতিষ্ঠানে, কর্মক্ষেত্রে কিংবা ভার্চুয়াল জগতে—কোথাও যেন নারীর নিরাপত্তার নিশ্চয়তা নেই। আমরা এমন বাংলাদেশ চাই না, যেখানে কোনো মা তাঁর কন্যাসন্তানের নিরাপত্তা নিয়ে প্রতিটি মুহূর্ত আতঙ্কে থাকবেন। কোনো কন্যাশিশুর শৈশব নির্যাতনের কাছে পরাজিত হবে। কোনো নারী বিচার না পেয়ে নীরবে হারিয়ে যাবেন।
আমি, আমরা, আমাদের কন্যাশিশুরা আর নিজেদের মৃত্যুশয্যায় ঘুমাতে চাই না। আমরা নিরাপদে বাঁচতে চাই, মর্যাদা নিয়ে বাঁচতে চাই, ন্যায়বিচার পেতে চাই।
নারী নির্যাতন প্রতিরোধ কেবল নারীর একার লড়াই নয়; এটি রাষ্ট্র, সমাজ, পরিবার এবং প্রতিটি বিবেকবান মানুষের সম্মিলিত দায়িত্ব। আসুন, নীরবতার সংস্কৃতি ভেঙে প্রতিবাদ ও প্রতিরোধের ঐক্য গড়ে তুলি। এমন একটি বাংলাদেশ নির্মাণ করি, যেখানে নারী কোনো করুণার পাত্র নয়, বরং একজন পূর্ণ মর্যাদাসম্পন্ন নাগরিক হিসেবে নিরাপদে বাঁচার অধিকার ভোগ করবেন।
“আমরা মৃত্যুশয্যার বাংলাদেশ চাই না; আমরা চাই নারীর নিরাপত্তা, মর্যাদা ও ন্যায়বিচারের বাংলাদেশ।”
বিশেষ প্রতিবেদক, অপরাজিতাবিডি
তথ্যসূত্র:
ইন্টারনেট
ই-পেপার, অনলাইন প্রতিবেদন
প্রথম আলো
প্রেক্ষণ
কুরআন ও হাদীসের আলোকে নারী
The Youngest Survivor We’ve Ever Met is Now Safe from Cybersex Trafficking April 28, 2016
Children as young as one reported among survivors of rape during Sudan’s violent conflict 03 March 2025
Raped at eight months old: the child the world forgot




















