banner

মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ইং, ,

পোস্টটি 19 বার পঠিত

 

যুক্তরাষ্ট্রে ফুল ফান্ডেড পিএইচডি পেলেন জাবির ফারিয়া

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) Geography and Environment বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী ফারিয়া রহমান ঐশী যুক্তরাষ্ট্রের University of Toledo-তে ফুল ফান্ডেড পিএইচডি করার সুযোগ পেয়েছেন। বিশ্ববিদ্যালয়টির Geography and Planning Department-এ Geography and Planning বিষয়ে পিএইচডি করবেন তিনি। Graduate Assistantship-এর আওতায় তাঁর এই পিএইচডি প্রোগ্রামের অর্থায়ন হবে।

ফারিয়া রহমান ঐশীর একাডেমিক ফলাফলও বেশ ভালো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অনার্সে তিনি ৩.৭৫ এবং মাস্টার্সে ৩.৯২ সিজিপিএ অর্জন করেছেন। একাডেমিক ফলাফলের পাশাপাশি গবেষণার ক্ষেত্রেও রয়েছে তাঁর উল্লেখযোগ্য অভিজ্ঞতা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের Geography and Environment বিভাগের Spatial Analysis Lab-এ Assistant Researcher হিসেবে কাজ করেছেন ফারিয়া। গবেষণার পাশাপাশি এ পর্যন্ত তাঁর তিনটি গবেষণাপত্র, দুটি কনফারেন্স পেপার এবং দুটি গবেষণা প্রকল্পে কাজের অভিজ্ঞতা রয়েছে। একটি বইয়েও অবদান রেখেছেন তিনি।

উচ্চশিক্ষার আবেদনের জন্য ফারিয়া রহমান ঐশীর IELTS স্কোর ছিল ৬.৫।
গবেষণা ও একাডেমিক কাজের পাশাপাশি বিশ্ববিদ্যালয়জীবনে Geography Debating Club-এর বিতার্কিক হিসেবে কাজ করেন।
এবং Geography and Environment Alumni Association-এর Student Member ছিলেন।

নিজের পিএইচডিতে ভর্তির প্রক্রিয়া নিয়ে ফারিয়া রহমান ঐশী বলেন, আবেদন করার সময় তিনি বিশ্বাস করতেন- কেউ যদি গবেষণার প্রতি সত্যিকার অর্থে আগ্রহী হন, গুরুত্বপূর্ণ গবেষণা কীভাবে করতে হয় তা শেখার আগ্রহ রাখেন এবং সে কাজে নিজেকে নিবেদিত করতে প্রস্তুত থাকেন, তাহলে শুধু টেস্ট স্কোর, সিজিপিএ কিংবা আগের অভিজ্ঞতা দিয়ে তাঁর সম্ভাবনার সীমা নির্ধারণ করা যায় না।
তিনি আরও বলেন, শেষ পর্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠাই একজন শিক্ষার্থীর জন্য সঠিক সুযোগ তৈরি করে দেয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের Geography and Environment বিভাগের শিক্ষার্থী হিসেবে ফারিয়া রহমান ঐশীর এই অর্জন আন্তর্জাতিক উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশের শিক্ষার্থীদের জন্যও একটি ইতিবাচক দৃষ্টান্ত। একাডেমিক ফলাফলের পাশাপাশি গবেষণায় ধারাবাহিকভাবে যুক্ত থাকা এবং নিজের দক্ষতা বিকাশের গুরুত্ব তাঁর এই অর্জনের মধ্য দিয়ে উঠে এসেছে।

Facebook Comments Box