অপরাজিতাবিডি ডটকম, ঢাকা : রাজধানীর বাড্ডা থেকে রাবেয়া (১৪) নামের এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে নড়াইল জেলার লোহাগাড়া থানার আমডাঙ্গা এলাকার বকুল আহমদের মেয়ে। সোমবার বিকেল ৪টার দিকে লাশ উদ্ধার করে বাড্ডা থানার এসআই মোশারফ।
জানা যায়, নিহত রাবেয়া তার বাবা-মায়ের সঙ্গে পূর্ব বাড্ডার ৪নং ওয়ার্ডের ৫৪২/মনিভিলা নামক বাসায় থাকতো। সে দশম শ্রেণীর ছাত্রী ছিল। বিকেলে সে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পূর্ব বাড্ডার বাসা থেকে রাবেয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ রাত ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
অপরাজিতাবিডি ডটকম/আরআই/এ/১৯মার্চ, ২০১৪


