banner

বুধবার, ১১ মার্চ ২০২৬ ইং, ,

Daily Archives: January 16, 2026

 

কাঁঠালিয়ায় স্বামীর হাতে স্ত্রী নিহত


নারী সংবাদ


ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় পারিবারিক কলহে স্বামীর দা-এর কোপের আঘাতে স্ত্রী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। নিহত পারভিন আক্তার (৫২) ওই উপজেলার উত্তর চেঁচরী রামপুর গ্রামের শহীদুল ইসলাম জমাদ্দারের (৬০) প্রথম স্ত্রী এবং তিন সন্তানের মা। বুধবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে জানায় পুলিশ। ঘটনার পর থেকেই ঘাতক স্বামী পলাতক রয়েছে।

ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, নিহতের উরুতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে ওই গৃহবধূর মৃত্যু হয়।

নিহতের প্রতিবেশী স্থানীয় ইউপি সদস্য মোঃ সোহেল বলেন, দ্বিতীয় বিয়ের পর থেকে প্রথম স্ত্রীর সঙ্গে কলহ লেগেই থাকতো। কয়েক দিন ধরেই শুনছি স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়।

কাঁঠালিয়া থানার ওসি মোঃ এনামুল হক বলেন, পারভিনের অনুমতি ছাড়াই আরেক নারীকে বিয়ে করেন শহীদুল। আর তা নিয়ে পারভিনের সাথে শহীদুলের ঝগড়া-বিবাদ লেগেই থাকতো।

তারই ধারাবাহিকতায় বুধবার দুপুরে ঘরে থাকা ধারালো গাছ কাটার দা দিয়ে পারভিনকে কুপিয়ে আহত করে স্বামী শহীদুল। এসময় এলাকাবাসী পারভিনকে উদ্ধার করে পার্শ্ববর্তী পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরে তার মৃত্যু হয়।

অতিরিক্ত রক্তক্ষরণে পারভিনের মৃত্যু হয়েছে জানিয়ে ওসি বলেন ঘাতক শহীদুলকে আটকের অভিযান চলছে। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ পিরোজপুর হাসপাতালে নেয়া হয়েছে।
সুত্রঃ নয়াদিগন্ত।