banner

বুধবার, ১১ মার্চ ২০২৬ ইং, ,

Daily Archives: January 16, 2026

 

দাম্পত্য জীবনের কিছু কথা

দাম্পত্য


“দুনিয়ার সব থেকে কঠিন কাজ হচ্ছে নিজেকে সংশোধন করা এবং
সব থেকে সহজ কাজ হচ্ছে অন্যের সমালোচনা করা”।
—— আমীরুল মু’মিনীন আলী (রা)

দাম্পত্য জীবন কি?

দাম্পত্য জীবনের বিষয়টি হচ্ছে পৃথক ব্যক্তিদের মধ্যে একটি ইউনিয়ন। এটি একটি চুক্তি মত। বিয়ের ফলে দুইজন ব্যক্তির মধ্যে একটি সামাজিক ও আইনি চুক্তি হয়ে থাকে, যেখানে অর্থনৈতিক ভাবে এবং মানসিক ভাবে একে অপরের জীবনে সম্পৃক্ত হয়।

ঐতিহ্যগতভাবে, বিয়েকে নৈতিকতা ও সভ্যতার সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে দেখা হয়।

দাম্পত্যজীবনে কিছু মৌলিক টিপস:

উৎফুল্ল আচরণ

আপনার উৎফুল্ল আচরণ হতে পারে আপনার জীবনসঙ্গী/জীবনসঙ্গিনীর জন্য খুব দামি একটি উপহার।

অভিযোগ করা থেকে বিরত

কাউকে একইসাথে ভালোবাসা এবং ঘৃণা করা আপনার জন্য অসম্ভব নয়। আপনার জীবনসঙ্গী/জীবনসঙ্গিনীর ব্যাপারে বন্ধুদের কাছে অভিযোগ করা থেকে বিরত থাকুন। মনে রাখবেন বন্ধুদের প্রতিক্রিয়া আপনার দাম্পত্য সম্পর্কে বিপর্যয় ডেকে আনতে পারে।

সময় দিন

সুন্দর সম্পর্ক নিজে থেকেই তৈরি হয় না, সেটি তৈরি করতে হয়। তাই আপনাকেও সেটি তৈরি করতে হবে। কর্মক্ষেত্রেই যদি আপনার সবটুকু কর্মক্ষমতা নিঃশেষ করে ফেলেন, তাহলে আপনার দাম্পত্য জীবন ক্ষতিগ্রস্ত হবে।

চাপা ক্ষোভ বর্জন করুন

সাময়িক ঝগড়া বিবাদের কারণে দাম্পত্য সম্পর্ক পুরোপুরি ধ্বংস হয়ে যায় না। মনের মধ্যে জমে থাকা চাপা ক্ষোভ আর যন্ত্রণাই দাম্পত্য জীবনকে তিলে তিলে ধ্বংস করে দেয়। দাম্পত্য জীবনে তা-ই নিয়ম যা দুইজনের পছন্দের ভিত্তিতে ঘটে।

নিজেকে যাচাই করুন

“জীবনসঙ্গী/জীবনসঙ্গিনী হিসেবে আমি সর্বোত্তম”-এমনটি মনে হওয়া অতি আত্মবিশ্বাসের লক্ষণ। এমনটি মনে হলে নিজেকে যাচাই করুন। সংসারের ক্রমাগত আর্থিক সচ্ছলতা অর্থ এই নয় যে, দাম্পত্য জীবনও সুখের মধ্য দিয়ে কাটছে।

পরিশেষে বলা যায় যে, দাম্পত্য সম্পর্ক, “কী পেলাম?” –এর হিসেবে মেলানোর জন্য নয়। বরং সঙ্গী বা সঙ্গিনীকে “কী দিতে পেরেছি,” তা-ই দাম্পত্য সম্পর্কের মূলকথা।

 

নীলফামারীতে ট্রাকের চাকায় প্রাণ গেলো মা-মেয়ের


নারী সংবাদ


নীলফামারীর ডোমারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা- মেয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছে। বুধবার রাত নয়টার দিকে উপজেলার ভাটিয়াপাড়া নামক স্থানে ওই হতাহতের ঘটনা ঘটে। চালকসহ ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে বলে জানান ডোমার থানার অফিসার ইনচার্জ মোকছেদ আলী ব্যাপারী।

নিহতরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের মোড় গুচ্ছগ্রামের রুবেল ইসলামের স্ত্রী নাজমা বেগম (৩০) ও তার পাঁচ বছরের শিশু মেয়ে রুবিনা আক্তার।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, রাত নয়টার দিকে সোনারায় ইউনিয়নস্থ বাবার বাড়ি থেকে বাবা হিমানুর রহমানের রিক্সাভ্যানে চড়ে নাজমা বেগম ও তার মেয়ে রুবিনাকে নিয়ে নিজ বাড়ি যাচ্ছিলেন। এসময় সৈয়দপুর পৌর এলাকার আন্ধারুরমোড় সড়কের ভাটিয়াপাড়া নামক স্থানে একটি মালবাহি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-৩২১১) তাদের রিক্সাভ্যানে ধাক্কায় দেয়।

এতে মা নাজমা বেগম ও তার মেয়ে রুবিনা আক্তার রিক্সাভ্যান থেকে ছিটকে রাস্তায় পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলেই নিহত হন। এসময় নাজমার বেগমের বাবা হিমানুরকে (৫৫) গুরুতর অবস্থায় উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান এলাকাবাসী।

এসময় এলাকাবাসী ঘাতক চালক ট্রাক চালকসহ ট্রাকটি আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত মা-মেয়ের লাশ উদ্ধারসহ ট্রাক ও চালক মো. ইসলামকে (৫৫) আটক করে থানায় নেয়া হয়। সুত্র: নয়াদিগন্ত।