banner

শনিবার, ১৪ মার্চ ২০২৬ ইং, ,

Daily Archives: January 16, 2026

 

চুলের রুক্ষতা দূর করুন সহজেই

রুক্ষ চুলের যন্ত্রণায় আমরা অনেকেই বিরক্ত থাকি,কিন্তু একটু খেয়াল করে চুলের যত্ন নিলেই কিন্তু এই সমস্যা থেকে অনেকটাই রেহাই পাওয়া সম্ভব। অপরাজিতার এবারের সংখ্যায় থাকছে চুলের রুক্ষ দূর করতে কিছু টিপস,
চা এবং মেহেদি

তাজা মেহেদি পাতা বেটে এর মধ্যে ২/৩ টেবিল চামচ চায়ের লিকার দিয়ে রাখুন সারা রাত। পরের দিন ১টি ডিম, ৩ চা চামচ টকদই, ২ টেবিল চামচ লেবুর রস এবং ১ টেবিল চামচ নারিকেল তেল খুব ভালো করে মিশিয়ে নিয়ে চুলে লাগিয়ে রাখুন ২ ঘণ্টা। এরপর হালকা কোনো শ্যাম্পু দিয়ে চুল ভালো করে ধুয়ে ফেলুন। সপ্তাহে ১ বার ব্যবহারে চুলের রুক্ষতা দূর হবে একেবারে।

ডিম এবং ক্যাস্টর অয়েল

চুলে প্রোটিনের ঘাটতি হলে চুল অনেক বেশি রুক্ষ হয়ে পরে। তাই ব্যবহার করুন এ প্যাকটি। ১টি ডিমের কুসুম, ১ টেবিল চামচ ক্যাস্টর অয়েল, ১ টেবিল চামচ মধু খুব ভালো করে মিশিয়ে নিন। এ মিশ্রণটি মাথার ত্বকে ভালো করে লাগান। ৩০ মিনিট পরে ভালো করে ধুয়ে নিন। সপ্তাহে ৩ বার ব্যবহারে এতে চুলে পুষ্টি পৌঁছাবে এবং চুলের রুক্ষতা দূর হবে।

কলা এবং মেয়নেজ

দুটি পাকা কলা বাটিতে নিয়ে চামচের সাহায্যে পিষে নিন ভালো করে। এরপর এতে ২ টেবিল চামচ মেয়োনেজ এবং ১ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন ভালো করে। এ মিশ্রণটি চুলে ১ ঘণ্টা লাগিয়ে রাখুন। এবং ভালো করে ধুয়ে নিন। কলা চুল নরম এবং উজ্জ্বল করে তুলবে। ২টি কলা নিয়ে পিষে নিন ভালো করে। এরপর এতে ১টি ডিমের কুসুম এবং ১ চা চামচ তাজা লেবুর রস দিয়ে ভালো করে মেশান। এ মিশ্রণটি পুরো চুলে লাগিয়ে রাখুন ৩০-৪০ মিনিট। এরপর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। সপ্তাহে ১ দিন ব্যবহারে চুলের রুক্ষতা দূর হবে দ্রুত। এ প্যাকটি চুলের ঘনত্ব বৃদ্ধি করবে এবং চুল পড়াও বন্ধ করবে।

৫/৬টি স্ট্রবেরি ধুয়ে ব্লেনডারে ব্লেন্ড করে নিন, চাইলে চামচ দিয়ে পিষে নিতে পারেন। এতে ১টি ডিমের কুসুম, ২ টেবিল চামচ অলিভ অয়েল দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এ মিশ্রণটি পুরো চুলে রাখুন ২০ মিনিট। এরপর শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ বার ব্যবহারে ভালো ফল পাবেন।

 

লীলা জানাহঃ২০১৪ সালের সেরা প্রতিভাবান নারী উদ্যোক্তা

২০১৪ সালের সবচেয়ে প্রতিভাবান উদ্যোক্তার মধ্যে একজন নির্বাচিত হয়েছেন লীলা জানাহ। নিজের কোম্পানি ‘সামাসোর্স’ দিয়েই এই অবস্থানে আসেন লীলা। মূলত ডিজিটাল কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র্য দূর করার জন্যই তার এই প্রচেষ্টা।
৯ অক্টোবর, ১৯৮২ সালে জন্মগ্রহণ করা এই প্রতিভাবান নারী জীবনের প্রতি পদেই দিয়েছেন নিজের ব্যতিক্রমধর্মী মানসিকতার পরিচয়। ১৬ বছর বয়সে স্কলারশিপ পেয়েও তাতে না পড়ে ঘানায় শিক্ষকতা করার ইচ্ছা পোষণ করেন এবং পরবর্তীতে ‘আফ্রিকান ডেভেলপমেন্ট স্টাডিজ’-এর উপর ডিগ্রি নেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে। এরপর কাজ করেন বিশ্বব্যাংক এবং আরও অনেক প্রতিষ্ঠানের সাথে।
নিজের মতো কিছু করা এবং দারিদ্র্য দূরীকরণের ইচ্ছা থেকেই মূলত ‘সামাসোর্স’-এর যাত্রা শুরু। নারী এবং তরুণ সমাজের কর্মসংস্থানের জন্যই এর কাজ করে চলা। ডিজিটাল ট্র্যান্সকিপশন, ইমেজ ট্যাগিং, কারিগরি জ্ঞান ইত্যাদি আরও অনেক ধরনের কাজের সুযোগ করে দেয় এই প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার ৬ বছর পর এটি প্রায় ৪০০০ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। গুগল, ই-বে, মাইক্রোসফট, লিঙ্কেডিন ইত্যাদি বড় বড় প্রতিষ্ঠান থেকে আয় করেছে প্রায় ৫ মিলিয়ন মার্কিন ডলার।
‘কিছু মানুষ দারিদ্র্যসীমার এত নিচে বসবাস করে আর কিছু মানুষ এত অভিজাত জীবন যাপন করে যে, এই অসামঞ্জস্য আমার সহ্য করতে কষ্ট হয়। আমি যদি এই দরিদ্রদের জন্য কিছু করতে না পারি তাহলে আমি নিজেকেই সহ্য করতে পারব না। এই কারণেই আমি তাদের কর্মসংস্থানের জন্য কাজ করে যাচ্ছি। যখন আমি অনুন্নত দেশগুলোতে কাজ করেছি, তখন সবার সাথে কথা বলার পর আমার মনে হয়েছে সবার প্রথম চাহিদা হলো চাকরি।’
লীলা প্রিক্স নেট-এক্সপ্লোরেটর অ্যাওয়ার্ড অর্জন করেন ফ্রেঞ্চ সিনেট থেকে ২০১০ সালে। এছাড়াও সামাসোর্সের সাথে সম্পৃক্ততার কারণে আরও অনেক কিছু অর্জন করেন তিনি।
– ফোর্বস

 

এবার থেকে সন্তান জন্মের পর বাবারাও ছুটি নিতে পারবেন!

এবার থেকে সন্তানের জন্মের পর সরকারিভাবে ছুটি নিতে পারবেন ব্রিটেনের সদ্য বাবারা।
রবিবার নজীরবিহীন এক আইন জারি করে জানানো হয়েছে, ব্রিটেনে লিঙ্গ নির্বিশেষে ৫০ সপ্তাহ পর্যন্ত মাতৃত্বকালীন বা পিতৃত্বকালীন ছুটি নেয়া যাবে। এমনকি সন্তান দত্তক নিলেও এই সুবিধা পাওয়া যাবে।
সরকারের অনুমান এই আইনে বছরে প্রায় দুই লক্ষ ৮৫ হাজার দম্পতি উপকৃত হবেন।
বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় সন্তান জন্মানোর পর তার পুরো দায়িত্বটাই গিয়ে পরে মায়ের উপর। সদ্যজাতের লালন পালন করতে গিয়ে বহু সময় তাদের কেরিয়ার ক্ষতিগ্রস্থ হয়। অনেক সময় বাধ্য হয়ে সফল কেরিয়ার বা মাতৃত্বের মধ্যে যে কোনও একটাকে বেছে নিতে হয় নারীদের।
নতুন আইনের সাহায্যে, সন্তানের লালন পালনের দায়িত্ব এবার ৫০ সপ্তাহের ছুটির মধ্যে ভাগাভাগি করে নিতেন পারবেন বাবা-মা দু’জনেই।
অন্তঃসত্ত্বা বা মাতৃত্বকালীন ছুটির সময় কোনও নারীকে চাকরি থেকে বরখাস্ত করা ব্রিটেনে বেআইনি।
”বাড়িতে থেকে শুধুমাত্র মাকেই সন্তানের দেখভাল করতে হবে বহু প্রচলিত এই ধারাকে আমাদের চ্যালেঞ্জ করতে হবে। বাবাদেরও একই দায়িত্ব পালন করা দরকার। আমরা এমন একটা সমাজ তৈরি করতে চাই যেখানে সন্তানের জন্মের প্রথম বছরে বাবা-মা দু’জনেই তার দেখভালের দায়িত্ব ভাগাভাগি করে নেবেন।” জানিয়েছেন ব্রিটেনের ডেপুটি প্রধানমন্ত্রী নিক ক্লেগ।
– সানডে টাইমস।