banner

শনিবার, ১৪ মার্চ ২০২৬ ইং, ,

Daily Archives: January 16, 2026

 

অবরোধ সহিংসতায় এ পর্যন্ত ৩৮জন নারী-শিশুর মৃত্যু

অপরাজিতা ডেস্কঃ বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানমের সভাপতিতে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স কক্ষে সম্প্রতি চলমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অ্যাডভোকেসি লবি ডিরেক্টর গোস্বামী বলেন, চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে সাধারণ মানুষ, নারী ও শিশু চরম অনিশ্চয়তার শিকার হচ্ছে। রাজনৈতিক কর্মসূচির নামে অবরোধ ও হরতাল কর্মসূচি পালন দিনে দিনে সহিংস-সন্ত্রাসী আকার ধারণ করছে। এই অবরোধ ও হরতালে নিরীহ নারী-পুরুষ-শিশু মৃত্যুবরণ করছে। ৪ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত ২৩ দিনে পেট্রলবোমা বিস্ফোরণ, আগুন ও সহিংসতায় নারী এবং শিশুসহ ৩৮ জন মানুষের মৃত্যু হয়েছে। রাজনৈতিক কর্মসূচির নামে নারী, শিশুসহ মানুষ হত্যা বন্ধ করতে হবে।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু, যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম, সাংগঠনিক সম্পাদক উম্মে সালমা বেগম, প্রশিক্ষণ গবেষণা ও পাঠাগার সম্পাদক রীনা আহমেদ, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক বুলা ওসমান প্রমুখ।

 

দেশের সব ব্যাংক,আর্থিক প্রতিষ্ঠানে নারী উদ্যোক্তা ইউনিট খোলার নির্দেশ

অপরাজিতা ডেস্কঃ  দেশে কার্যরত সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নারী উদ্যোক্তা উন্নয়ন ইউনিট খোলার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক স্বপন কুমার রায় স্বাক্ষরিত সার্কুলারে এ আদেশ দেওয়া হয়।

এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকে নারী উদ্যোক্তা উন্নয়ন ইউনিট খোলা হয়েছে। এরই ধারাবাহিকতায় দেশের সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমুহের প্রধান কার্যালয়সহ আঞ্চলিক কার্যালয়ে(যদি থাকে)নারী উদ্যোক্তা উন্নয়ন ইউনিট গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রস্তাবিত ইউনিট শাখা পর্যায়ের এ সংক্রান্ত কার্যক্রম মনিটরিং করবে। এ ইউনিটে নারী কর্মকর্তা নিয়োজিত করার বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করতে হবে। নারী উদ্যোক্তাদের সকল প্রকার সেবাদান, ঋণ বিতরণে উদোগী ভূমিকা পালন, এসএমই ঋণ বিতরণ ও লক্ষ্যমাত্রা অর্জন,নারী উদ্যোক্তাদের ক্লাস্টার খুঁজে বের করে তাদের ঋণ বিতরণ কর্মকাণ্ডে আনতে এ ইউনিট কাজ করবে বলেও উল্লেখ করা হয়।

সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তাকে পাঠানো এ সংক্রান্ত চিঠিতে ১৫ দিনের মধ্যে ইউনিট গঠন করে তা অবহিত করতে বলা হয়েছে।