banner

শনিবার, ১৪ মার্চ ২০২৬ ইং, ,

Daily Archives: January 16, 2026

শীতে গরম গরম মাশরুম আর টমেটো ক্রিম স্যুপ

1406100274মাশরুম স্যুপ
উপকরণ: মাশরুম ১০০ গ্রাম, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি ২টি, সিরকা ১ চা-চামচ, স্বাদলবণ সিকি চা-চামচ, সয়াসস ১ টেবিল চামচ, সাদা গোলমরিচ গুঁড়া আধা চা-চামচ, ডিম ১টি, মুরগির স্টক ৮ কাপ।
প্রণালি: মাশরুম হালকা গরম পানিতে ধুয়ে কুচি করে নিন। সসপ্যানে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি ও মাশরুম কুচি দিয়ে নাড়তে হবে। সব উপকরণ নরম হয়ে গেলে তাতে সয়াসস দিতে হবে। এরপর স্টক দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এবার ১ কাপ ঠান্ডা পানিতে কর্নফ্লাওয়ার মিশিয়ে স্যুপের মধ্যে ঢেলে চামচ দিয়ে অনবরত নাড়তে হবে। ডিম ফেটিয়ে নিয়ে ফুটে ওঠা স্যুপের মধ্যে মিশিয়ে দিতে হবে। সব শেষে সিরকা ও স্বাদলবণ মিশিয়ে গরম গরম পরিবেশন করতে হবে।

টমেটো-স্যুপ

টমেটো ক্রিম স্যুপ
উপকরণ: টমেটো ৪টি, মুরগির স্টক ৫ কাপ, লবঙ্গ ৫টি, মাখন ১ টেবিল চামচ, ভাঁজ খোলা পেঁয়াজ ২টি, কাঁচা মরিচ ২টি, গোলমরিচ ১ চা-চামচ, চিনি ১ চা-চামচ, লবণ স্বাদমতো, রসুন কুচি ১ চা-চামচ, ক্রিম ২ টেবিল চামচ।
প্রণালি: টমেটো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ব্লেন্ড করে নিতে হবে। সসপ্যানে টমেটো পেস্ট ও মুরগির স্টক দিয়ে চুলায় দিতে হবে। ফুটে উঠলে অন্য সব উপকরণ দিয়ে আবার ফুটতে দিতে হবে। অন্য একটি ফ্রাইপ্যানে মাখন গরম করে তাতে রসুন কুচি দিতে হবে। হালকা বাদামি হলে স্যুপের ওপর ঢেলে দিতে হবে। গরম গরম ব্রেড টোস্টের সঙ্গে পরিবেশন করতে হবে টমেটো ক্রিম স্যুপ।

সুত্র- রান্না-বান্না

 

আউটসোর্সিং এ অবদান রাখায় ১০ নারীকে সংবর্ধনা।

বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের দক্ষতা বৃদ্ধি কর্মসূচি বৃত্তির আওতায় প্রায় ২০০ নারীকে গ্রাফিক ডিজাইন প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাঁদের মধ্য থেকে আউটসোর্সিংয়ে অবদান রাখায় ১০ নারীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ ও ক্রিয়েটিভ আইটি।

সংবর্ধনাপ্রাপ্তরা হলেন ফওজিয়া ইয়াসমিন, জিনিয়া সওদাগর, তানজিন আকতার, আমেনা আকতার, আয়েশা সিদ্দিকী, জুই সাহা, তানিয়া তাহমিনা, তিথি, নাইমা চৌধুরী ও শবনম ইয়াসমিন।

অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ জানান, বাংলাদেশের ফ্রিল্যান্সারদের ৯ শতাংশ নারী। এই সংখ্যা ৫০ শতাংশে উন্নীত করতে কাজ করছে সরকার। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম এবং ক্রিয়েটিভ আইটির ব্যবস্থাপনা পরিচালক মনির হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সূত্র- কালের কন্ঠ।

 

গৃহসজ্জায় কার্পেটের ব্যবহার,প্রয়োজন সতর্কতা ।

বর্ষা বা গরমকালে দরকার না হলেও এই শীতে ঠান্ডা মেঝে ঢেকে রাখতে কার্পেটের তুলনা হয় না।

জন্ম সনদ পেলো যুদ্ধশিশু মনোয়ারা

শুধু ঘুম কম হওয়াটাই ক্লান্তির কারণ নয়…