banner

রবিবার, ১৫ মার্চ ২০২৬ ইং, ,

Daily Archives: January 16, 2026

সিলেটে পানির জন্য মহিলাদের সড়ক অবরোধ

http://www.sheershanews.com/assets/images/news_images/2014/04/16/index_33095.jpg

অপরাজিতাবিডি ডটকম, সিলেট : সিলেট নগরীতে খাবার পানির জন্য সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মহিলারা। অবরোধের খবর পেয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও সিটি করপোরেশনের পানি বিভাগের কর্মকর্তা ঘটনাস্থলে গেলে তারাও তোপের মুখে পড়েন।

বুধবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত নগরীর কাস্টঘরে এ অবরোধের ঘটনা ঘটে। অবরোধকালে কাস্টঘর-মহাজনপট্টি রাস্তায় যানজট দেখা দেয়।

অবরোধকারীদের একজন মঈনুন্নেসা বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ঊষা রাণী পাল জানান, গত প্রায় তিন মাস ধরে কাস্টঘর এলাকার লোকজন পানির জন্য দুর্ভোগ পোহাচ্ছেন। সিটি করপোরেশনের পানির লাইন থেকে পানি পাওয়া যাচ্ছে না। পানির লাইনম্যান শাহেদ আহমদ কাস্টঘরের লোকজনের জন্য বরাদ্দকৃত পানির গাড়ি এনে পার্শ্ববর্তী হোটেল ও মার্কেটে বিক্রি করে দিচ্ছেন। বিষয়টি স্থানীয় লোকজন সিটি করপোরেশনকে অবগত করলেও কোনো কাজ হয়নি। তাই বাধ্য হয়ে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

এদিকে, অবরোধের খবর পেয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম ও সিটি করপোরেশনের পানি শাখার নির্বাহী প্রকৌশলী হোসেন জামাল কাস্টঘরে যান। তারা অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করলে বিক্ষুব্ধ নারীরা আরো ক্ষেপে যান।

একসময় কাউন্সিলর ও নির্বাহী প্রকৌশলী নারীদের তোপের মুখে পড়েন। পরে পানি সরবরাহের আশ্বাস দিলে লোকজন অবরোধ তুলে নেন।

অপরাজিতাবিডি ডটকম/আরআই/এ/১৬এপ্রিল,২০১৪

৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টায় আনসার কমান্ডার গ্রেফতার

Rape

অপরাজিতাবিডি ডটকম,বরগুনা : আনসার বাহিনীর অবসরপ্রাপ্ত কমান্ডার আবদুল খবিরকে গ্রেফতার করেছে পুলিশ।  বুধবার সকালে বরগুনার সোনিয়া সিনেমা হল সংলগ্ন একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বরগুনা থানার ওসি আজম খান ফারুকী জানান, শিশুটি তার মায়ের সাথে নানার বাসায় বেড়াতে এসেছিল। সকালে আবদুল খবির ওই শিশুকে ডেকে নিয়ে পাশবিক নির্যাতনের চেষ্টা চালায়। এ সময় শিশুটির চিৎকারে লোকজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করে।  এ ব্যাপারে বরগুনা থানায় একটি মামলা হয়েছে বলে জানান ওসি।

অপরাজিতাবিডি ডটকম/আরআই/এ/১৬এপ্রিল,২০১৪

ফুলবাড়ীতে গৃহবধূর আত্মহত্যা

attohotta logo

 

অপরাজিতাবিডি ডটকম, কুড়িগ্রাম : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় স্বামীর নির্যাতন সইতে না পেরে সাহেরা বেগম (৩২) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।  সাহেরা বেগম পূর্ব রাবাইতারী গ্রামের আঃ হাকিম মিয়ার স্ত্রী।

এলাকাবাসী সূত্রে জানা যায়, চার সন্তানের জননী সাহেরা স্বামী ও সন্তানকে নিয়ে সুখে শান্তিতে ঘর সংসার করছিল। হাকিম তার স্ত্রীর অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করে। তখন থেকেই তার উপর পাশবিক নির্যাতন শুরু হয়। নির্যাতনে অতিষ্ঠ হয়ে বুধবার ভোর রাতে গৃহবধূ শোয়ার ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে ময়না তদন্ত ছাড়া বুধবার দুপুরে স্বামীর বাড়িতে তার লাশ দাফন করা হয়।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, ঘটনাস্থলে গিয়ে দেখা যায় সে প্রকৃতপক্ষেই অত্মহত্যা করেছে। তাই ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

অপরাজিতাবিডি ডটকম/আরআই/এ/১৬এপ্রিল,২০১৪

তাহিরপুরে নারী নির্যাতনের অভিযোগ

অপরাজিতাবিডি ডটকম, সুনামগঞ্জ : স্বামী পরিত্যক্তা এক অসহায় নারীকে মদ্যপ অবস্থায় অমানসিক নির্যাতন করেছে স্থানীয় প্রভাবশালীরা। এলাকায় বিচার না পাওয়ায় অবশেষে সুবিচারের আশায় বুধবার সকালে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন নির্যাতিত ওই নারী। ন্যাক্কারজনক এ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাতে তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের খালা শ্রীপুর গ্রামে।

জানা গেছে, পার্শ্ববর্তী শিবরামপুর গ্রামের নুর মিয়ার ছেলে সুয়েব মিয়া ও তার সহযোগী একই গ্রামের ফারুক মিয়ার ছেলে আতাবুর মিয়া একাধিক মামলার আসামি। মঙ্গলবার রাতে এ দু’জন মাতাল অবস্থায় অভিযোগকারী নারীর ঘরে অনধিকার প্রবেশ করে তাকে কুপ্রস্তাব দেয়। এক পর্যায়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালালে তার ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাকে রক্ষা করে। কয়েকদিন আগে একইভাবে ওই নারীর মাকেও লাঞ্ছিত করে অভিযুক্ত দু’জন। তাহিরপুর থানার সাব-ইন্সপেক্টর (এসআই) জিয়াউল হক জানান, তদন্তে সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অপরাজিতাবিডি ডটকম/আরআই/এ/১৬এপ্রিল,২০১৪

ভান্ডারিয়ায় মাঠ থেকে নারীর লাশ উদ্ধার

http://www.sheershanews.com/assets/images/news_images/2014/04/16/59_33106.jpg

অপরাজিতাবিডি ডটকম, পিরোজপুর : পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ইকরী ইউনিয়নের উত্তর বোথলা গ্রাম থেকে পুলিশ বুধবার সকালে এক নারীর লাশ উদ্ধার করেছে।

ইকরী ইউনিয়নের ১নং বোথলা ওয়ার্ডের ইউপি সদস্য নূরুল আমিন বলেন, সকালে এলাকাবাসী মাঠে কাজ করতে গেলে বোরকা পরিহিত লাশটি দেখতে পায়। পরে আমাকে খবর দিলে আমি সেখানে গিয়ে পুলিশকে খবর দেই।

ভান্ডারিয়া থানার উপ-পরিদর্শক মো. জুয়েল জানান, ধারণা করা হচ্ছে তিন থেকে চারদিন আগে ওই নারীকে হত্যা করা হয়েছে।

উল্লেখ্য, গত ৯ এপ্রিল একই উপজেলার পশ্চিম গোলবুনিয়া গ্রাম থেকে নবী হোসেন নামের এক যুবকের লাশ উদ্ধার করেছিল পুলিশ।

 

অপরাজিতাবিডি ডটকম/আরআই/এ/১৬এপ্রিল,২০১৪

তাহিরপুরে এসিড পানে গৃহবধূর মৃত্যু

http://www.sheershanews.com/assets/images/news_images/2014/04/16/sunamgonj-map_33133.jpg

অপরাজিতাবিডি ডটকম, সুনামগঞ্জ : সুনামগঞ্জের তাহিরপুরে পারিবারিক কলহের জের ধরে এসিড পান করে রুমা আক্তার (২৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে।

বুধবার বিকেল চারটার দিকে উপজেলার বড়দল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুমা আক্তার বড়দল গ্রামের হোসেন আলীর স্ত্রী।

এলাকাসী সূত্রে জানা যায়, সকালে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে অভিমান করে সৌর বিদ্যুতের ব্যাটারি থেকে এসিড নিয়ে তা পান করে রুমা। পরে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বড়দল গ্রামের ইউপি সদস্য সামায়ুন আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

অপরাজিতাবিডি ডটকম/আরআই/এ/১৬এপ্রিল,২০১৪

সোনারগাঁওয়ে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যা

http://www.sheershanews.com/assets/images/news_images/2014/04/16/index_33132.jpg

 

অপরাজিতাবিডি ডটকম, সোনারগাঁও : সোনগাঁওয়ে নাছরিন আক্তার (২২) নামে এক গৃহবধূকে যৌতুকের দাবিতে শ্বশুরবাড়ির লোকজন শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার ভোরে উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের সাত ভাইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ নাছরিনের মা শান্তনা বেগম জানায়, উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে আরিফের সাথে প্রায় চার বছর পূর্বে বরিশালের মেহেন্দীগঞ্জের চরসন্দেস গ্রামের খলিলুর রহমানের মেয়ে নাছরিনকে নগদ দুই লাখ টাকা যৌতুক দিয়ে বিয়ে দেয়া হয়। এরপরেও স্বামী আরিফ ও তার বাবা-মা আরো দুই লাখ টাকা যৌতুক দাবি করে আসছিল। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার রাতে শ্বশুরবাড়ির লোকজনের সাথে নাছরিনের কথাকাটাকাটি হয়। পরে বুধবার ভোরে তারা নাছরিনকে শ্বাসরোধ করে হত্যার পর বিষয়টি ধামাচাপা দিতে আত্মহত্যার নাটক সাজায়। তবে ঘটনার পরপরই গৃহবধূর স্বামীসহ পরিবারের লোকজন পালিয়ে যায়।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক জানায়, গৃহবধূ নাছরিনের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

অপরাজিতাবিডি ডটকম/আরআই/এ/১৬এপ্রিল,২০১৪

শ্রীনগর ইউপি ভবন থেকে নারী চৌকিদারের লাশ উদ্ধার

http://www.sheershanews.com/assets/images/news_images/2014/04/16/index_33169.jpg

অপরাজিতাবিডি ডটকম, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়ন পরিষদের একটি কক্ষ থেকে এক নারী চৌকিদারের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুর দেড়টার দিকে পারভীন বেগম (৩৫) নামে ওই চৌকিদারের লাশ উদ্ধার করা হয়। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

মৃত পারভীন একই উপজেলার কেয়টখালী গ্রামের আশরাফ আলীর স্ত্রী। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনার পর থেকে ওই ইউনিয়নের  অপর চৌকিদার লাল মিয়া পলাতক রয়েছেন। এ ঘটনার সাথে লাল মিয়া জড়িত থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

অপরাজিতাবিডি ডটকম/আরআই/এ/১৬এপ্রিল,২০১৪

পুঠিয়ায় স্কুলছাত্রী গণধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে তৎপর পুলিশ

http://www.sheershanews.com/assets/images/news_images/2014/04/16/images_33168.jpg

 

অপরাজিতাবিডি ডটকম, রাজশাহী : রাজশাহীর পুঠিয়ায় মাদক ব্যবসায়ীদের গণধর্ষণের শিকার হয়েছে এক স্কুলছাত্রী। সোমবার সন্ধ্যায় পুঠিয়ার জিউপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। ওইদিন বান্ধবীদের সাথে পহেলা বৈশাখ উপলক্ষে পুঠিয়ার রাজবাড়িতে আয়োজিত অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলো ওই স্কুলছাত্রী।

ধর্ষণের শিকার ওই ছাত্রী একই এলাকার বাসিন্দা। সে ঝলমলিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় ওই ছাত্রী বাদি হয়ে পুঠিয়া থানায় স্থানীয় চার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করলেও তাদের গ্রেফতারে গড়িমসি করছে পুলিশ।

মামলার আসামিরা হলেন, স্থানীয় শীর্ষ মাদক ব্যবসায়ী জিউপাড়া গ্রামের আব্দুল সাত্তারের ছেলে পলান, মোজাহারের ছেলে হান্নান, আব্বাস আলীর ছেলে কুরবান আলী ও  মালেক নামের আরো একজন।

অভিযোগ উঠেছে, মোটা অংকের অর্থের বিনিময়ে পুলিশ ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এদিকে থানায় মামলা দায়ের করায় বুধবার ঝলমলিয়া বাজারে ওই ছাত্রীর চাচাকে মারপিট করেছে ধর্ষক ও তাদের লোকজন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

পাশবিকতার শিকার স্কুল ছাত্রীর পারিবার জানায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বান্ধবীদের সঙ্গে পুঠিয়া রাজবাড়ির মাঠে অনুষ্ঠান দেখে বাড়ি ফিরছিলো। পথে বান্ধবীরা নিজ নিজ বাড়ি  ফিরে  গেলে সে একা হয়ে যায়।

এসময় আগে থেকে ওঁৎপেতে থাকা চার মাদক ব্যবসায়ী ওই স্কুল ছাত্রীকে মুখে কাপড় বেঁধে পাশের একটি ভুট্টার ক্ষেতে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় ওই ছাত্রীর আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ধর্ষকরা পালিয়ে যায়। পরে ওই ছাত্রীকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

এ নিয়ে গত মঙ্গলবার বিকেলে মীমাংসার জন্য গ্রাম্য সালিশ বসে। সেখানে ধর্ষণের শিকার ওই ছাত্রী ও তার পরিবারকেই তিরস্কার করে গ্রাম্য মাতবররা। একই সঙ্গে এ নিয়ে থানায় মামলা দায়ের থেকে বিরত থাকতেও চাপ দেয় তারা। পরে ওই দিনই সন্ধ্যায় থানায় মামলা দেয় ওই ছাত্রী।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়দা খান জানান, ঘটনাটি গণধর্ষণ বা ধর্ষণ নয়, ধর্ষণ চেষ্টা। তবে ঘটনার তদন্ত চলছে। জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ওই ছাত্রীকে এ নিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন।

এছাড়া আসামিরা পলাতক থাকায় তাদের গ্রেফতারের চেষ্টাও অব্যাহত রয়েছে। ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন ওসি।

অপরাজিতাবিডি ডটকম/আরআই/এ/১৬এপ্রিল,২০১৪

পেশি শক্তিশালী করবে সবুজ টমেটো

http://admin.newspage24.com/upload_pic/2014/April/resize_1397641646.jpg

অপরাজিতাবিডি ডটকম : টমেটোর অনেক গুণ। খাবারেও রয়েছে টমেটোর বিচিত্র ব্যবহার। বলা হয়ে থাকে অনেক ক্ষেত্রে আপেলের চেয়ে বেশি উপকারী গুণ রয়েছে টমেটোর। তবে এসব শোনা যায় লাল বা পাকা টমেটোর ক্ষেত্রে।

কিন্তু সবুজ টমটোরও রয়েছে বিস্ময়কর শক্তি। নতুন এক গবেষণায় বলা হয়েছে, সবুজ টমেটো খেলে শারীরিক শক্তি বাড়াতে সাহায্য করে। সবচেয়ে বেশি কাজ করে মজবুত পেশি গঠনে।

মার্কিন যুক্তরাষ্ট্রের এক গবেষণায় বলা হয়, লাল টমেটো যেখানে খাবারে স্বাদ বাড়াতে সাহায্য করে। অন্যদিকে সবুজ টমেটো শুধু স্বাদ বাড়ায় না, সঙ্গে শরীরের পেশি বৃদ্ধিতেও সাহায্য করে৷ পেশিকে শক্তিশালী করে তোলে৷

গবেষণায় বলা হয়, সবুজ টমেটো থেকে শরীরের কোনো অংশের পেশি যদি দুঘর্টনায় ক্ষতিগ্রস্ত হয় তাহলে সে অংশও নিরাময় করতে সবুজ টমেটো বেশ উপকারী।

লম্বা হওয়ার ক্ষেত্রেও সবুজ টমেটোর জুড়ি মেলা ভার।তবে সেক্ষেত্রে সবুজ টমেটো খাওয়ার রয়েছে বিশেষ নিয়ম।

গবেষণায় দেয়া নির্দেশনায় বলা হয়, ভাল করে ধুয়ে, কাঁচা খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়। অথবা সালাদ তৈরি করেও খাওয়া যেতে পারে।

প্রয়োজনে সেদ্ধ বা রান্না করা তরকারির মধ্যেও ব্যবহার করতে পারেন এই টমেটো৷

যেখানে লাল টমেটো ইউরিক অ্যাসিড বৃদ্ধি করে, সেখানে ইউরিক অ্যাসিডের অসুবিধা দূর করতে উপকারী এই সবুজ টমেটো।

ইউরিক এসিড অনেক ক্ষেত্রেই স্বাস্থ্যের জন্য ভালো নয়। বিশেষ করে যাদের কিডনীতে সমস্যা রয়েছে অতিরিক্ত ইউরিক এসিড তাদের জন্য ক্ষতিকর। সবুজ টমেটো অতিরিক্ত ইউরিক এসিড প্রতিরোধে বেশি উপকারী।

 

অপরাজিতাবিডি ডটকম/আরআই/এ/১৬এপ্রিল,২০১৪

নিম পাতার শত গুণ

http://admin.newspage24.com/upload_pic/2014/April/resize_1397448740.png

 

অপরাজিতাবিডি ডটকম : কথাসাহিত্যিক বনফুলের ‘নিম গাছ’ পড়া হয়েছে সেই কবে। তখন শুধু নিম গাছ নিয়ে একজন লেখকের বহুদর্শী দৃষ্টিভঙ্গিই জানা হয়েছে। জানা হয়নি ঔষধি গাছ হিসেবে নিম গাছের গুনাগুণ। আসুন, নিম গাছের কিছু গুনের কথা জেনে নেই।

– মুখে ব্রণের সমস্যা থাকলে নিম পাতা বেঁটে ব্রণে লাগিয়ে দিন। জাদুর মতো কাজ হবে।

– অ্যালার্জির সমস্যায় নিম পাতা ফুটিয়ে গোসল করুন। অ্যালার্জি যাবে ১০০ হাত দূরে। তাছাড়া কাঁচা হলুদ ও নিম পাতা একসাথে বেঁটে শরীরে লাগান। অ্যালার্জি কমবেই।

– বাচ্চাদের কৃমির সমস্যা থাকলে পানির সাথে ৫-১০ ফোঁটা নিম পাতার রস মিশিয়ে খালি পেটে খাইয়ে দিন। আর বড়রা এক চা চামচ রস পর পর ৪/৫ দিন সকাল-বিকাল খান। কৃমি নির্বংশ হবে।

– মাথায় খোস পাচড়া হলে নিম পাতা ফুটিয়ে সেই পাতা দিয়ে চুল ধুয়ে ফেলুন। উপকার পাবেন।

– চোখে ভাইরাসের আক্রমণ হলে কচি নিম পাতার ১ ফোঁটা রস চোখে দিন। একটু জ্বালা-পোড়া হলেও ৩ দিনেই ভাইরাস থেকে মুক্তি পাবেন। ব্যবহার করতে হবে প্রতিদিন ১২ ঘন্টা পর পর।

– ১০টি নিম পাতা ও ৫টি গোল মরিচ একসাথে সকালে খালি পেটে খেয়ে ফেলুন। ডায়াবেটিস দৌড়ে পালাবে।

– জন্ডিস হলে এক চামচ রসের সাথে একটু মধু মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে খান। পুরোপুরি নিরাময় হতে এক সপ্তাহ চালিয়ে যেতে হবে।

তাহলে এবার নিম পাতা সংগ্রহে নেমে পড়ুন। রোগ- বালাই থাকুক নিরাপদ দূরত্বে।

অপরাজিতাবিডি ডটকম/আরআই/এ/১৬এপ্রিল,২০১৪

খাবার হিসেবে সালাদ

http://imgcdn.priyo.com/201311/chefsalad1.jpg

অপরাজিতাবিডি ডটকম : সালাদের কদর আমাদের খাবার টেবিলে সেই অনেক দিন থেকেই। একটু ভাল রান্না হলে বাঙ্গালীর খাবার টেবিলে সালাদ হবেই। প্রধান খাবারের পাশাপাশি খালি সালাদ খাওয়ার গুরুত্ব কিন্তু কম নয়। দেহের মেদ ঝড়াতে ও পুষ্টি চাহিদা পূরণে সালাদের জুড়ি নেই। কয়েকটি সালাদের রেসিপি পাঠকদের উদ্দেশ্যে দেওয়া হলো-

স্টাফ এগ সালাদ
উপকরণ : সিদ্ধ চিকেন কিমা ১ কাপ, ধনে পাতা ১ টে. চামচ, শসা কুচি ১ কাপ, লবণ পরিমাণ মতো, ডিম ৪টি, টমেটো ২টি, মেয়োনিজ পরিমাণ মতো।

প্রণালি : চিকেন সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে সিদ্ধ করে নিন। ডিম সিদ্ধ করে নিন। শসা কুচি করে নিন। টমেটো কুচি করে নিন। ডিম সিদ্ধ কেটে ২ ভাগ করে নিন। কুসুম বের করে নিন। এবার চিকেন কিমা, শসা কুচি, ডিমের কুসুম মেয়োনিজ টমেটো কুচি করে এক সঙ্গে মেখে নিন। এবার ডিমের সাদা অংশের ভেতরে স্টাফিং ভরে নিন। তৈরি হয়ে গেল স্টাফ এগ সালাদ।

http://bengalirecipes4u.files.wordpress.com/2012/05/pudina-salad-251011-p-alo.jpg?w=645

পুদিনা সালাদ
উপকরণ : আপেল ছোট চাক করে কাটা আধা কাপ, গাজর ছোট চাক করে কাটা আধা কাপ, শসা ছোট চাক করে কাটা আধা কাপ, টমেটো ছোট চাক করে কাটা সিকি কাপ, টক দই ১ কাপ ফেটানো, পুদিনাপাতা বাটা ২ টেবিল-চামচ, গোলমরিচের গুঁড়া ১ টেবিল-চামচ, বিট লবণ ১ চা-চামচ, লবণ স্বাদমতো, চিনি আধা চা-চামচ।

প্রণালি: টক দই, পুদিনাবাটা, গোলমরিচ, বিট লবণ, লবণ ও চিনি একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। মিশ্রণে একে একে আপেল, গাজর, শসা, টমেটো মিলিয়ে নিন।

http://www.amarrecipe.com/wp-content/uploads/2014/03/%E0%A6%B8%E0%A6%AC%E0%A6%9C%E0%A6%BF-%E0%A6%AE%E0%A7%81%E0%A6%B0%E0%A6%97%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6.jpg

ফল, সবজি ও ছোলার সালাদ
উপকরণ : ছোলা পৌনে ১ কাপ, যেকোনো সবজি টুকরা আধা কাপ, বিটলবণ আধা চা চামচ, শসা ১ টেবিল চামচ, আনারস আধা কাপ, কাঁচা মরিচ কুচি ১ চা চামচ, খেজুর আধা কাপ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, আলু সিদ্ধ ৩টি, ডালিম পরিমাণমতো, নাশপাতি ১টি, লেবুর রস ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো।

প্রণালী : ছোলা সারা রাত ভিজিয়ে রেখে অল্প সিদ্ধ করে নিন। আনারস, খেজুর, আলু সিদ্ধ, নাশপাতি চারকোনা করে কাটুন। সবজি হালকা লবণ দিয়ে সিদ্ধ করে নিন। এরপর ছোলা, সবজি ও ফলের সঙ্গে বিটলবণ, কাঁচা মরিচ কুচি, ধনেপাতা কুচি, লবণ, লেবুর রস একসঙ্গে মিশিয়ে পরিবেশন করুন।

মিষ্টি দইয়ে মাংসের সালাদ

উপকরণ : হাড় ছাড়া গরুর মাংস সেদ্ধ এক কাপ, ক্যাপসিকাম তিন রঙের তিনটি, কাঁচা মরিচকুচি ২ টেবিল-চামচ, লবণ পরিমাণমতো, শসা ১টা, গাজর ১টা, পেঁয়াজ ১টি বড়, মিষ্টি দই পরিমাণমতো ও গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ।

প্রণালি: প্রথমে মাংস সেদ্ধ করে লম্বা করে কেটে নিন বা ছিঁড়ে নিন। এবার ক্যাপসিকাম, শসা, পেঁয়াজ, গাজর লম্বা করে কেটে সব একসঙ্গে মেশাতে হবে। এবার কাঁচা মরিচকুচি, লবণ, গোলমরিচ ও মিষ্টি দই দিয়ে পরিবেশন করুন।

অপরাজিতাবিডি ডটকম/আরআই/এ/১৬এপ্রিল,২০১৪

দই ইলিশ

http://admin.newspage24.com/upload_pic/2014/January/resize_1390452447.jpg

 

অপরাজিতাবিডি ডটকম : ইলিশের নামে লোভ হয় না এমন বাঙালি খুঁজে পাওয়া ভার। বিশেষ করে পদ্মার তৈলাক্ত ইলিশ মানেই যেন অমৃত। ভাজা,ভুনা,ঝোল কিংবা সরষে ইলিশ তো অনেক খাওয়া হলো। এখন হয়ে যাক ভিন্নধর্মী একটি খাবার “দই ইলিশ”! ভাতের পাতে এক টুকরো দই ইলিশ মানেই দারুণ একটা ভুঁড়িভোজ নিঃসন্দেহে। মুখে দিলে গলে যাবে মাখনের মতন,স্বাদ জিভে লেগে থাকবে অনেকক্ষণ।

আসুন জেনে নেই দারুণ রেসিপিটি।

https://lh4.googleusercontent.com/-9_rKUt82KOE/UjacNLVubCI/AAAAAAAACYU/Sq_5gSYd0FQ/w880-h495-no/P1210106.JPG

উপকরণ :
ইলিশ ১টা, (এক কেজি ওজনের)
সয়াবিন তেল হাফ কাপ,
পেঁয়াজ বাটা হাফ কাপ,
পেঁয়াজ কুঁচি হাফ কাপ,
হলুদ গুঁড়ো ১ চা চামচ,
মরিচ গুঁড়ো ১ চা চামচ (না দিলেই হবে)
ধনে গুঁড়ো ২ চা চামচ,
ভাজা জিরার গুঁড়ো হাফ চা চামচ,
আদা বাটা হাফ চা চামচ,
লবণ পরিমাণ মত।
টক বা মিষ্টি দই হাফ কাপ
কাঁচা মরিচ- স্বাদমত

https://lh4.googleusercontent.com/-9_rKUt82KOE/UjacNLVubCI/AAAAAAAACYU/Sq_5gSYd0FQ/w880-h495-no/P1210106.JPG

প্রণালী :
• -ইলিশ মাছের বড় টুকরা করে নিতে হবে।
• -কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজ একটু ভেজে জিরা ও দই বাদে বাকি সব মসলা দিয়ে কষিয়ে নিন।
• -অল্প পানি দিয়ে দই ভালো করে ফেটিয়ে দিয়ে দিন। কিছুক্ষণ কষিয়ে ১ কাপ পানি ও লবণ দিয়ে ঢেকে মৃদু আঁচে রান্না করতে হবে।
• – দই ভালো করে রান্না হয়ে তেলের উপরে উঠে এলে মাছের টুকরাগুলো বিছিয়ে দিন। চাইলে অল্প পানি দিয়ে ঢেকে রান্না করুন।
• -মাঝখানে ঢাকনা খুলে মাছ উল্টিয়ে কাঁচামরিচ দিয়ে ঢেকে নিন। টক দই হলে সামান্য চিনি দিন। মৃদু আঁচে রেখে ভুনা করে চুলা থেকে নামান।

অপরাজিতাবিডি ডটকম/আরআই/এ/১৬এপ্রিল,২০১৪

নখের যত্ন

http://admin.newspage24.com/upload_pic/2014/March/resize_1394204713.jpg

 

অপরাজিতাবিডি ডটকম : এ সময়ে নখ শুষ্ক হয়ে যাওয়ার অন্যতম কারণ হলো আর্দ্রতার ওঠানামা। একটু ঠান্ডা আবহাওয়ায় পানি কমই খাওয়া হয়। চেষ্টা করুন দিনে অন্তত আট গ্লাস পানি পান করে দেহের আর্দ্রতা ধরে রাখতে।

 

বাসনকোসন ধোয়ার আগে হাতে গ্লাভস পরে নেওয়াই ভালো, নইলে নখ ভেঙে বা বিবর্ণ হয়ে যেতে পারে। অতিরিক্ত গরম পানি দিয়ে গোসল করলে .নখ, সেই সঙ্গে চুলও তার উজ্জ্বলতা হারাতে পারে। তাই ঈষদুষ্ণ পানিতে গোসল করাই ভালো। সারা দিনের কাজ শেষে কুসুম গরম পানিতে পাঁচ মিনিট নখ ডুবিয়ে রাখুন। হাতের ত্বকের সঙ্গে নখও ভালো থাকবে।

 

ভালো মানের কিউটিকল অয়েল দিয়ে নখ ম্যাসাজ করুন প্রতিদিন। নিজেই দেখতে পাবেন, কীভাবে আপনার নখ দিন দিন মসৃণ হয়ে ওঠে। প্রতিদিন কয়েক ফোঁটা কিউটিকল অয়েলের সঙ্গে একটুখানি পেট্রোলিয়াম জেলি মিশিয়ে নখ ম্যাসাজ করুন। কিউটিকল অয়েল না পেলে অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন।

 

সপ্তাহে এক দিন রাতে নখে পুরু করে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে ম্যাসাজ করে সুতির হাতমোজা পরে ঘুমাতে যান। নখ ভঙ্গুর হয়ে গেলে সঠিকভাবে নখ ফাইল করা জরুরি, সে ক্ষেত্রে ধাতব ফাইলার ব্যবহার না করাই ভালো। নখ সব সময় একই দিকে ফাইল করুন, নইলে তা ভেঙে যেতে পারে। ভেজা অবস্থায়, বিশেষত গোসলের পরপরই নখ ফাইল করবেন না। এ সময়ে নখ নরম থাকে বলে অনেকেই নখ কাটতে এই সময়কে বেছে নেন। কিন্তু এতে নখে চিড় ধরতে পারে এবং ভেঙে যেতে পারে।

কিছুদিনের জন্য নেইলপলিশ থেকে ছুটি নিন। সব সময় নেইলপলিশ ব্যবহারে নখের স্বাভাবিক ঔজ্জ্বল্য ক্ষতিগ্রস্ত হয়। আর অবশ্যই ভালো মানের নেইলপলিশ ব্যবহার করুন। সস্তা নেইলপলিশে সিসা-জাতীয় পদার্থ বেশি থাকায় তা ব্যবহারে নখ শুষ্ক হয়ে যায়। নেইলপলিশ দেওয়ার মধ্যে দুদিন বিরতি নিন। এতে অ্যাসিটোন-জাতীয় উপাদান আছে কি না দেখুন; থাকলে তা এড়িয়ে যান।

বাইরে থেকে যতই নখের যত্ন করি না কেন খাদ্যাভ্যাসের মাধ্যমে প্রয়োজনীয় পুষ্টি না দিলে তো আর চলবে না। তাই প্রতিদিনের খাদ্য তালিকায় ভিটামিন এ এবং ক্যালসিয়ামযুক্ত শীতকালীন খাবার রাখুন। পালংশাক, মিষ্টি আলু, গাজর, ডিম, মিষ্টিকুমড়া, ব্রকলি ইত্যাদি রাখুন। প্রতিদিন এক গ্লাস গাজরের রস খেলেও উপকার পাবেন।

 

অনেক সময় নখের চারপাশের চামড়া কুঁচকে থাকে এবং কিউটিকল উঠে যেতে থাকে। এমন হলেই কিউটিকলগুলো পুরো অপসারণ করবেন না। এতে নখের ভালোর চেয়ে মন্দই হবে বেশি। তার চেয়ে কিউটিকল অয়েল বা পেট্রোলিয়াম জেলি লাগিয়ে পুশার দিয়ে পেছনের দিকে ঠেলে দিতে পারেন।

 

বাড়িতে সপ্তাহে এক দিন অন্তত ১০ মিনিট নখের যত্ন নিন। কুসম গরম পানিতে শ্যাম্পু আর একটুখানি সামুদ্রিক লবণ মিশিয়ে নখ ভিজিয়ে রাখুন পাঁচ মিনিট। তারপরে ব্রাশ করে ত্বকের মরা চামড়া তুলে ফেলুন অথবা স্ক্রাবার থাকলে সেটা দিয়ে স্ক্রাব করুন। নখের চারপাশের কিউটিকলগুলো ঠেলে দিয়ে হাত ধুয়ে লাগিয়ে নিন ভালো মানের হ্যান্ড ময়েশ্চারাইজার অথবা নারকেল তেল।

 

অপরাজিতাবিডি ডটকম/আরআই/এ/১৬এপ্রিল,২০১৪

খাঁটি মধু যেভাবে চিনবেন

http://admin.newspage24.com/upload_pic/2014/April/resize_1397448276.png

 

অপরাজিতাবিডি ডটকম : মৌচাক থেকে মধু সংগ্রহের সময় নিজে উপস্থিত থেকে মধু আনতে পারলে তবেই এর আসল-নকল নিয়ে কোন সন্দেহে ভুগবেন না আপনি। কিন্তু আপনার পক্ষে কী মৌচাক থেকে সব সময় মধু সংগ্রহ করা সম্ভব? অনেকের পক্ষেই এটা সম্ভব না। তাই সবচেয়ে ভাল উপায়, কিছু সহজ পরীক্ষা জেনে নেওয়া। যার মাধ্যমে আপনি নিশ্চিত হতে পারবেন- আপনার কেনা মধু খাঁটি, না কি ভেজাল।

খাঁটি মধুতে কখনো পিঁপড়া ধরে না। জেনে অবাক হচ্ছেন নিশ্চয়ই? অবাক হওয়ার কিছু নেই। মধুর আসল-নকল নির্ধারণ করতে এক টুকরো কাগজে অল্প একটু মধু লাগিয়ে যেখানে পিঁপড়া আছে সেখানে রেখে দিন। তারপর অপেক্ষা করতে থাকুন। মধুতে যদি পিঁপড়া ধরে তাহলে বুঝে নেবেন আপনার কেনা মধুতে ভেজাল আছে।

প্রচণ্ড ঠাণ্ডায় খাঁটি মধু কখনো জমে না। তাই মধুর আসল-নকল পার্থক্য করতে এ পরীক্ষাটাও করতে পারেন। মধু ডিপ ফ্রিজে রেখে দিন। ভেজাল মধু হলে এটা জমে যাবে। আর না জমলেও ভেজাল মধুর নিচে জমাট তলানি পড়বে।

এক গ্লাস পানিতে এক চামচ পরিমাণ মধু দিন। তারপর আস্তে আস্তে গ্লাসটি নাড়া দিন। মধু পানির সাথে মিশে গেলে নিশ্চিতভাবেই সেটা ভেজাল মধু। আর মধু যদি ছোট ছোট পিণ্ডের আকারে গ্লাসের পানিতে ছড়িয়ে যায়, তাহলে সেটা খাঁটি মধু।

পরিষ্কার সাদা কাপড়ে অল্প একটু মধু লাগিয়ে শুকিয়ে নিন। একটু পর কাপড়টি ধুয়ে ফেলুন। কাপড়ে দাগ থেকে গেলে বুঝতে হবে এই মধু নকল। আর কাপড়ে দাগ না থাকলে সেটা খাঁটি মধু।

আশা করি ছোট্ট এই টিপসগুলো আপনাকে ‘সকল রোগের মহৌষধ’ হিসেবে পরিচিত খাঁটি মধু চিনতে অনেকটাই সাহায্য করবে।

অপরাজিতাবিডি ডটকম/আরআই/এ/১৬এপ্রিল,২০১৪

লিপস্টিকে ক্যানসার

অপরাজিতাবিডি ডটকম : মহিলারা সাজবেন আর লিপস্টিক মাখবেন না তাও কি হয়? এযে মহিলাদের এক অত্যন্ত জরুরি প্রসাধনী৷ সে কারণেই প্রত্যেকটি মহিলার পার্সের অন্দরে লিপস্টিকের অবাধ বিচরন৷ কিন্তু জানেনকি আপনার এই সাধের লিপস্টিকই হতে পারে প্রাণঘাতী ক্যানসারের কারণ? সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য৷

ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার গবেষকেরা অকল্যান্ডের ১৪ থেকে ১৯ বছর বয়সী ১২ জন মেয়ের ব্যবহৃত লিপস্টিক ও লিপগ্লসের নাম ও ব্যান্ড সম্পর্কে জানেন এবং এদের নমুনা সংগ্রহ করেন৷

গবেষকেরা দেখেন এই লিপস্টক গুলিতে শিশা, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, অ্যালুমিনিয়াম ও অন্য আরো ৫টি ক্ষতিকর উপাদান অবস্থিত যা মানব দেহে ক্যানসার সৃষ্টি করতে সক্ষম৷ গবেষকেরা জানান, প্রায় সব লিপস্টিকেই এই ধরনের উপাদান কম বেশি মাত্রায় রয়েছে৷ লিপস্টিক ঠোঁটে ব্যবহার করা হলেও মুখে চলে যায় ফলে এর থেকে ক্যানসারের সম্ভবনা থাকে৷

সম্প্রতি এই গবেষণাটি এনভায়রনমেন্টাল হেলথ পারসপেকটিভ নামক এক সরকারি জার্নালে প্রকাশিত হয়েছে৷– ওয়েবসাইট

 

অপরাজিতাবিডি ডটকম/আরআই/এ/১৬ এপ্রিল, ২০১৪