banner

রবিবার, ১৫ মার্চ ২০২৬ ইং, ,

Daily Archives: January 16, 2026

নারীদের সোজা হয়ে দাঁড়াতে হবে : খায়রুল হক

nari

 

অপরাজিতাবিডি ডটকম, ঢাকা : আইন কমিশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক বলেছেন, দেশের সংবিধান ও আইন নারীদের নিরাপত্তা দিচ্ছে, তারপরও নারীরা সোজা হয়ে দাঁড়াতে পারছেন না।

শনিবার সন্ধ্যায় রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত নারী নির্যাতন প্রতিরোধে বিচারক, প্রশাসন, আইনজীবী, সাংবাদিক, চিকিৎসকসহ পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব একথা বলেন।

খায়রুল হক বলেন,‘মেয়েদের সবচেয়ে বড় শত্রু মেয়েরাই। মা  ছেলেকে দেন মুরগির রান আর মেয়েকে দেন মুরগির ডানা। নির্যাতনের শিকার নারী স্বামীকে পুলিশের হাতে তুলে দিতে চান না।’

তিনি নারীদের সোজা হয়ে দাঁড়ানো এবং সাহস নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আহ্বান জানান। বর্তমানে নারী নির্যাতন প্রতিরোধের ক্ষেত্রে আইনি সমস্যার চেয়েও সামাজিক সমস্যাকে বেশি দায়ী বলে উল্লেখ করেন সাবেক এই প্রধান বিচারপতি।

বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানমের সভাপতিত্বে এতে মূল বক্তব্য পড়ে শোনান পরিষদের সহসাধারণ সম্পাদক মাসুদা রেহানা বেগম। এতে আরো অংশ নেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল-ইসলাম, প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর জেয়াদ-আল-মালুম, ন্যাশনাল ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরির জাতীয় উপদেষ্টা (টেকনিক্যাল) শরীফ আখতারুজ্জামান, এটিএন নিউজের নিউজ এডিটর (আউটপুট) প্রণব সাহা প্রমুখ।

অপরাজিতাবিডি ডটকম/প্রতিানাধ/আরএ/এ/১৩ এপ্রিল, ২০১৪

রাজধানীতে কলেজ ছাত্রীর আত্মহত্যা

attohotta logo

 

অপরাজিতাবিডি ডটকম, ঢাকা : রাজধানী গোড়ান টেম্পুস্টান্ডে সীমা আক্তার (১৮) নামের এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

সে খিলগাঁও আইডিয়াল স্কুল এন্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। তার পিতা শামসুল ইসলাম। গ্রামের বাড়ি শরীয়তপুর। রাত সাড়ে ১০ টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরাজিতাবিডি ডটকম/প্রতিানাধ/আরএ/এ/১৩ এপ্রিল, ২০১৪

রাজধানীতে পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

attohotta logo

 

অপরাজিতাবিডি ডটকম, ঢাকা: রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন বেগুনবাড়ি এলাকায় মুক্তা (১৮) নামের এক পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেল সাড়ে ৫ টায় তার লাশটি উদ্ধার করা হয়।

সূত্র জানায়, মুক্তার স্বামীর নাম রাজু ওরফে রতন। তাদের গ্রামের বাড়ি নরসিংদী রায়পুরার শিবগ্রাপুরে। তারা বর্তমানে তেজগাঁও শিল্পাঞ্চল বেগুনবাড়ি এলাকার ৩৭/১/এফ নম্বর বাড়ির ৪র্থ তলায় ভাড়া থাকতেন। মুক্তা ওই এলাকার একটি গার্মেন্টেসে চাকরি করতেন।

নিহতের প্রতিবেশীরা জানায়, শনিবার দুপুর দেড়টায় মুক্তা বাসার দরজা বন্ধ করে। পরে এক প্রতিবেশী তার কিছুক্ষণ পরে তাকে ডাক দিয়ে কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে তাকে রুমের ফ্যানের লোহার রডের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয়। পরে তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই মাসুদ রানা লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়।

এসআই মাসুদ রানা জানান, আত্মহত্যার কারণ এখনো জানা সম্ভব হয়নি। তবে বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।

অপরাজিতাবিডি ডটকম/প্রতিানাধ/আরএ/এ/১৩ এপ্রিল, ২০১৪

রাজধানীতে গৃহপরিচারীকার লাশ উদ্ধার

lash

 

অপরাজিতাবিডি ডটকম, ঢাকা : রাজধানী রমনার সখিকুঞ্জ আবাসিক এলাকা থেকে সালমা সাজেদা (২৪) নামে এক গৃহপরিচারীকার লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকাল ৯টার দিকে এ লাশ উদ্ধার করা হয়। জানা যায়, সালমা সফিকুঞ্জ আ/এ এর ৬/এ নম্বর ফ্লাটের ৩৯৭/২ নম্বর মিজানুর রহমানের বাসায় কাজ করতো। সেখানেই স্বামী মিজানুর রহমানকে নিয়ে থাকতেন তিনি।

রমনা থানার এসআই শাহ মোজাহিদুল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সালমার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তবে এটি আত্মহত্যা কিনা তা জানা যায়নি।

ময়নাতদন্তের জন্য মরদেহ দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত সালমা যশোরের কোতোয়ালী থানার ফরিদপুর এলাকার বাসিন্দা।

অপরাজিতাবিডি ডটকম/প্রতিানাধ/আরএ/এ/১৩ এপ্রিল, ২০১৪

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে নারী

oggan party

 

অপরাজিতাবিডি ডটকম, ঢাকা : রাজধানীর যাত্রাবাড়ীতে রহিমা (৫০) নামের এক নারী পথচারী অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন। পরে অচেতন অবস্থায় যাত্রাবাড়ী থানা পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেছে। রোববার সন্ধ্যা সোয়া পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী থানার এসআই মনোজ শীর্ষ নিউজকে জানান, মাতুয়াইল মৃধাবাড়ী এলাকা থেকে সন্ধ্যা পৌঁনে ৬টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রহিমার স্বামীর নাম আকবর হোসেন। তিনি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জের ভিক্ষাখালী এলাকার বাসিন্দা।

অপরাজিতাবিডি ডটকম/প্রতিানাধ/আরএ/এ/১৩ এপ্রিল, ২০১৪

বিষপানে গৃহবধূর আত্মহত্যা

bis

 

অপরাজিতাবিডি ডটকম, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় পারিবারিক কলহের জের ধরে বিষপান করে আত্মহত্যা করেছে সাগরিকা (২৪) নামে এক গৃহবধূ। শনিবার দিবাগত রাতে উপজেলার জহরেরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

 

রোববার সকালে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ।

 

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, বিয়ের পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে স্বামী উত্তম বিশ্বাসের সাথে সাগরিকার কলহ চলে আসছিল। এর জের ধরে সাগরিকা ঘরে রাখা বিষ পান করে। পরে পরিবারের লোকজন সাগরিকাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

অপরাজিতাবিডি ডটকম/প্রতিানাধ/আরএ/এ/১৩ এপ্রিল, ২০১৪

অগ্নিদগ্ধ হয়ে দাদী-নাতনী নিহত

mritu

অপরাজিতাবিডি ডটকম, জামালপুর : দেওয়ানগঞ্জের তিলকপুর কাউনিয়ার চরে রোববার ভোররাতে অগ্নিদগ্ধ হয়ে দাদী ও নাতনী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো পাঁচজন।

দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুৎ জানান, তিলকপুর কাউনিয়ার চর গ্রামের আফছার আলীর বাড়ির রান্না ঘরের চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত হয়ে নিমিষেই ছড়িয়ে পড়ে। ঘুমন্ত অবস্থায় আফছার আলীর বৃদ্ধা স্ত্রী জরিনা বেগম ও তার নাতনী ১০ বছরের সাজিনা অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়। আগুন নিভাতে গিয়ে স্থানীয় পাঁচজন আহত হয়েছে। পুড়ে গেছে ছয়টি ঘর, ঘরের আসবাবপত্র, ধানচাল, নগদ টাকা, তিনটি গরু ও দু’টি ছাগল।

এদিকে, রোববার সকালে জামালপুর শহরের বেলটিয়া এলাকায় একটি স-মিলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগলে প্রায় ৯ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

অপরাজিতাবিডি ডটকম/প্রতিানাধ/আরএ/এ/১৩ এপ্রিল, ২০১৪