banner

রবিবার, ১৫ মার্চ ২০২৬ ইং, ,

Daily Archives: January 16, 2026

ক্লাশ রুমে স্কুলছাত্রীর আত্মহত্যা, শিক্ষকের ওপর হামলা

অপরাজিতিবিডি ডটকম , ময়মনসিংহ : ময়মনসিংহ শহরের কালিবাড়ী রোডস্থ কুমার উপেন্দ্র বিদ্যাপিঠের নিজ ক্লাশ রুমে রিতু বিশ্বাস (১৬) নামে এক ছাত্রী আত্মহত্যা করেছে। এ ঘটনার জের ধরে দায়িত্বহীনতার অভিযোগ এনে এলাকার ক্ষুব্ধ লোকজন স্কুলের প্রধান শিক্ষকের ওপর হামলা করেছে।

শনিবার দুপুর দেড়টার দিকে ক্লাস বিরতিতে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি প্রেমঘটিত কারণে সে আত্মহত্যা করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুর দেড়টার দিকে টিফিন বিরতিতে রুমের দরজা বন্ধ করে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে। এসময় তার কোন সহপাঠী ক্লাস রুমে ছিল না। টিফিন থেকে ছাত্রছাত্রীরা ফিরে এসে ক্লাশ রুমের দরজা ভেতর দিয়ে বন্ধ পায়। অনেক ডাকাডাকির পর দরজা না খোলায় জানালার ফাঁক দিয়ে দেখে রিতু বিশ্বাস ফাঁসিতে ঝুলে আছে।

স্কুলের প্রধান শিক্ষক কোতোয়ালী থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে রিতুর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার জানান, প্রেমঘটিত কারণে আত্মহত্যা করতে পারে। হৃদয় নামে এক ছেলেকে সে ভালবাসতো। তার বান্ধবী নিপাও সেই হৃদয়কে ভালবাসতো। এনিয়ে সে আত্মহত্যা করতে পারে।

তিনি আরো জানান, পুলিশ তার স্কুল ব্যাগ থেকে একটি চিরকুট উদ্ধার করেছে। সেখানে সে লিখেছে, তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

নিহত স্কুল ছাত্রী শহরের ১৭১, বড় কালীবাড়িস্থ হোটেল কর্মচারী বিপিন বিশ্বাসের ছোট মেয়ে।

স্কুলের গনিত শিক্ষক সুনিল কুমার মজুমদার জানান, স্কুল বিরতির সময় শিক্ষকরা দুপুরের খাবার খেতে চলে যান। পরে স্কুলে এসে এ ঘটনা জানতে পেরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এদিকে আত্মহত্যার ঘটনা ছড়িয়ে পড়লে এলাকার শতশত লোক স্কুলে ছুটে আসে। স্কুল চলাকালে আত্মহত্যার ঘটনার খবরে এলাকাবাসী ক্ষুদ্ধ হয়ে দায়িত্বহীনতার জন্য প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনুল ইসলামের উপর হামলা করে।

অপরাজিতিবিডি ডটকম/আরএ/এ/০৫ এপ্রিল, ২০১৪

গাইবান্ধায় গৃহবধূর লাশ উদ্ধার

lashঅপরাজিতিবিডি ডটকম , গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে শম্পা বেগম (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলা সদরে হিজলগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শম্পা হিজলগাড়ী গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী এবং জেলার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্তু ইউনিয়নের অবিরামপুর গ্রামের ইসলাম মন্ডলের মেয়ে।

পলাশবাড়ী থানার উপ-পরিদর্শক (ওসি) তৌহিদ হাসান জানান, দুপুরে নিজ ঘরের আড়ার সঙ্গে শম্পার মৃতদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।

 

অপরাজিতিবিডি ডটকম/আরএ/এ/০৫ এপ্রিল, ২০১৪

গরমে চুলের যত্ন

chul
অপরাজিতিবিডি ডটকম : বইছে গ্রীষ্মের বৈরী হাওয়া। বাইরে বের হলে রেহাই নেই রোদের প্রখরতা থেকে। আর সূর্যের উত্তাপটা যেন ছড়ায় একেবারে শিরোদেশকে উদ্দেশ করেই। ঘেমে-নেয়ে চুলের চিটচিটে অবস্থা। এ থেকে মাথায় খুশকি, চুল নিষপ্রাণ হয়ে যাওয়া, চুল পড়ার মতো সমস্যার সঙ্গে কমবেশি আমরা সবাই পরিচিত। এ সমস্যার সমাধান কি?
ঢাকার হলি ফ্যামিলি মেডিকেল কলেজের চর্ম বিভাগের অধ্যাপক সৈয়দ আফজালুল করিম বলেন, ‘গরমে ঘাম ও ধুলাবালুর কারণে চুলের গোড়ায় ব্যাকটেরিয়া ও ফাঙ্গাসের উপদ্রব হতে পারে। তাই এ সময় সবচেয়ে জরুরি হলো চুল পরিচ্ছন্ন রাখা।
তিনি মনে করেন, এ সময়ে প্রয়োজনে প্রতিদিন চুল শ্যাম্পু করতে হবে। শ্যাম্পু করলে চুলের ক্ষতি হয় এমন ধারণা ঠিক নয়। শ্যাম্পুর কাজ হচ্ছে চুল পরিচ্ছন্ন করা। এ ছাড়া খুশকির জন্য চুল পড়ছে, এ ধারণাও ভুল। বরং গরমে চুল ঘেমে গেলে চুলের গোড়ায় চুলকানো ও চুল টানার কারণে গোড়া নরম হয়ে চুল পড়তে থাকে। তাই এ অভ্যাস এড়িয়ে চলতে হবে।
এর পাশাপাশি ঘামের সমস্যা কমাতে উত্তেজনা, দুশ্চিন্তা, গরম আবহাওয়া যথাসম্ভব পরিহার করাই বুদ্ধিমানের কাজ হবে। গরমের সময় গরম চা, গরম কফি, বেশি ঝাল খাবারও পরিহার করতে হবে।
এ সময়ে চাই চুলের জন্য বিশেষ কিছু পরিচর্যা।হেরোবিক্স ব্রাইডালের রূপবিশেষজ্ঞ তানজিমা শারমিন দিয়েছেন কিছু পরামর্শ দিয়েছেন।
গরমের দিন গরমকে এড়িয়ে যাওয়া সম্ভব নয়। তবে চাইলে ঘামকে এড়িয়ে চলা সম্ভব হতে পারে। বাতাস চলাচল করে এ রকম জায়গা দিয়ে চলাফেরা করলে ঘাম কম হয়।
 চুলের গোড়া ঘেমে গেলে বাইরে থেকে ঘরে ফিরে পাখার ঠান্ডা বাতাসে চুলটা শুকিয়ে নিতে হবে। কোনোভাবেই ঘামে ভেজা চুল বেঁধে রাখা যাবে না। এতে চুলের গোড়া নরম হয়ে যায় এবং চুল পড়া বাড়ে।
ধুলাবালু ও ঘামের কারণে চুল নিষ্প্রাণ হয়ে গেলে প্রয়োজনে প্রতিদিন শ্যাম্পু ব্যবহার করা যেতে পারে। তবে খেয়াল রাখতে হবে শ্যাম্পু করার পর চুলের গোড়ায় যেন বাড়তি শ্যাম্পু না লেগে থাকে।
যাঁদের খুশকির প্রবণতা বেশি, তাঁরা খুশকিনাশক শ্যাম্পু ব্যবহার করুন। তবে এর আগে মাথায় ত্বকে তেল দিয়ে মালিশ করে নিন। এটি আপনাকে প্রাকৃতিক কন্ডিশনারের সুফল দেবে।
 যাঁদের চুল খুশকিনাশক শ্যাম্পু ব্যবহারে নিষ্প্রাণ হয়ে যায়, তাঁরা খুশকিনাশক তেল ব্যবহার করতে পারেন। এরপর আপনার চুলের ধরন অনুযায়ী শ্যাম্পু ব্যবহার করতে পারেন।
 চুলের পরিচর্যার জন্য টক দই, মেহেদি পাতা, মেথি গুঁড়া ও কাগজি লেবুর কয়েক ফোঁটা রস একসঙ্গে মিশিয়ে নিন। এটি চুলে ৩০ মিনিটের জন্য লাগিয়ে ধুয়ে ফেলতে পারেন। টক দই করবে ময়েশ্চারাইজারের কাজ। মেথি গুঁড়া খুশকি দূর করবে এবং চুলের ঔজ্জ্বল্য বাড়াবে কাগজি লেবুর রস। এভাবে মাসে অন্তত এক দিন যত্ন নিন।
চুল দিন দিন নিষপ্রাণ হয়ে যাচ্ছে, এমন মনে হলে প্রোটিন ট্রিটমেন্ট নিতে পারেন। যা পারলারে গিয়ে করতে পারেন।আর ঘরে বসে করতে চাইলে ডিমের সাদা অংশ, পাকা কলা, টক দই একসঙ্গে মিশিয়ে লাগাতে পারেন।
চুল পড়া কমাতে আমলকীর রস ও ক্যাস্টর অয়েল চুলের গোড়ায় মালিশ করুন। এক ঘণ্টা পর ধুয়ে ফেলুন।
এ সময় চুলটা আঁটসাঁট করে না বেঁধে পাঞ্চ ক্লিপে হালকা করে আটকে নিন। ছেলেমেয়ে উভয়ের ক্ষেত্রেই চুলের এমন কোনো কাট দিন, যেটি গরমের সময় আরামদায়ক।
চুল শুকাতে বা ঘাম শুকাতে হেয়ার ড্রায়ারের গরম বাতাস পরিহার করুন।
প্রখর রোদে বাইরে বের হলে অবশ্যই ছাতা ব্যবহার করুন।

অপরাজিতিবিডি ডটকম/আরএ/এ/০৫ এপ্রিল, ২০১৪

পার্বতীপুরে প্রেমিকের হাতে প্রেমিকা খুন

khun

অপরাজিতিবিডি ডটকম, পার্বতীপুর (দিনাজপুর) : দিনাজপুরের পার্বতীপুরে প্রেমিকের হাতে মাসুমা আকতার কেয়া (১৫) নামে এক প্রেমিকা নির্মমভাবে খুন হয়েছে। শনিবার দুপরে আম গাছ থেকে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ।

জানা যায়, উপজেলার মোমিনপুর ইউনিয়নের পশ্চিম শুকদেবপুর গ্রামের মাজেদুর রহমানের মেয়ে কেয়া যশাই হাইস্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিলেন। একই গ্রামের রেজওয়ানুল হকের পুত্র পলাশ মাহমুদ (২৪) সাথে কেয়ার প্রেমের সম্পর্ক ছিল।

পারিবারিক সুত্র ও পুলিশ জানান, মাসুমা আকতার কেয়ার সাথে দীর্ঘ আড়াই বছর ধরে পলাশ মাহমুদের প্রেমের সম্পর্ক চলছিল। কিন্তু গত এক মাস আগে পলাশ মাহমুদের অন্যত্র বিয়ে হয়। গতকাল শুক্রবার রাতে উপজেলার মোমিনপুর ইউনিয়নের পশ্চিম শুকদেবপুর গ্রামের ৩শ’ গজ দুরে একটি বাঁশ বাগানে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। ধারনা করা হচ্ছে, প্রেমিক পলাশ তাকে খুন করে গাছে ঝুলিয়ে রাখে।

এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল বলেন, এটি একটি প্রেমঘটিত ঘটনা। এ ঘটনায় থানায় নিহতের পিতা মাজেদুর রহমান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। প্রেমিক পলাশ মাহমুদকে পুলিশ এখনও গ্রেফতার করতে পারেনি। নিহতের লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অপরাজিতিবিডি ডটকম/আরএ/এ/০৫ এপ্রিল, ২০১৪