banner

রবিবার, ১৫ মার্চ ২০২৬ ইং, ,

Daily Archives: January 16, 2026

মহিলা জজ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

woman joj assosion

 

অপরাজিতাবিডি ডটকম, ঢাকা: সম্প্রতি বাংলাদেশ মহিলা জজ অ্যাসোসিয়েশনের ২০১৪ সালের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে নুরুন নাহার ওসমানী সভাপতি ও তাবাসসুম ইসলাম মহাসচিব নির্বাচিত হয়েছেন।

 

২৭ সদস্যবিশিষ্ট এই কমিটিতে নির্বাচিত অন্যরা হলেন, সহ-সভাপতি লুৎফা বেগম, হোসনে আরা বেগম ও হাসিনা রৌশন জাহান। যুগ্ম মহাসচিব নুরুন্নাহার শিউলী, কোষাধ্যক্ষ আবেদা সুলতানা, সাহিত্য সম্পাদক উম্মে কুলসুম, সহ-সাহিত্য সম্পাদক ইসরাত জাহান।

 

এ ছাড়া কার্যকরী কমিটির সদস্যরা হলেন- তানজিনা ইসমাইল, লায়লা সালমা বানু, জেসমিন আনোয়ার, কবিতা খানম, ফজিলা বেগম, ফাতেমা নজীব, জেসমিন আরা বেগম, ফাহমিদা কাদের, হোসনে আরা আকতার, জয়শ্রী সমাদ্দার, শারমিন নিগার, শামীমা আফরোজ, দিলরুবা সুলতানা, শরনিম আক্তার, কামরুন নাহার কাকলী, মাকসুদা পারভীন, ফাতেমা ফেরদৌস, শিরিন নাহার, লায়লা শারমিন ও চাঁদনী রুপম।

 

অপরাজিতাবিডি ডটকম/আরআই/এ/২৯ মার্চ, ২০১৪

ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে ২ গৃহবধুর মৃত্যু

mritu

 

অপরাজিতাবিডি ডটকম, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পুকুরে ডুবে একই পরিবারের দুই গৃহবধুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে পরস্পরের জা হয়।

 

শনিবার দুপুরে পীরগঞ্জ পৌরশহরের গুয়াগাঁও এলাকায় পুকুরে গোসল করতে গিয়ে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- গুয়াগাঁও এলাকার স্বপনের নববিবাহিত স্ত্রী মুন্নি বেগম (১৭) ও তার ভাই হাবিবের  স্ত্রী  শিউলী বেগম (২৫) ।

 

জানা যায়, পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায় তারা। খবর পেয়ে পীরগঞ্জ ফার্য়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এরপর কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

 

অপরাজিতাবিডি ডটকম/আরআই/এ/২৯ মার্চ, ২০১৪

কুষ্টিয়ায় বৃদ্ধার লাশ উদ্ধার

lash

 

অপরাজিতাবিডি ডটকম, কুষ্টিয়া : কুষ্টিয়ার খোকসায় অজ্ঞাত নামা এক বৃদ্ধার (৬০) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে জানিপুর পুরাতন বাজারের গড়াই নদীর ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নদীতে লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী নেওয়াজ জানান, ধারণা করা হচ্ছে ২-৩ দিন আগে মারা গেছেন। অজ্ঞাত ব্যক্তির বয়স ৬০-৬৫ বছর হবে।

অপরাজিতাবিডি ডটকম/আরআই/এ/২৯ মার্চ, ২০১৪

১০ টাকার জন্য স্কুল ছাত্রীর আত্মহত্যা

attohotta

 

অপরাজিতাবিডি ডটকম, নীলফামারী : ১০ টাকার লটারির টিকেট কিনতে না পেরে মায়ের ওপর অভিমান করে গলায় দড়ি দিয়ে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে।

 

শনিবার ভোরে নীলফামারীর খামার বামুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্রীর নাম পল্লবী রাণী। তার বাবার নাম ধর্ম নারায়ন।

 

নিহতের পারিবারিক সূত্র জানায়, গতকাল শুক্রবার বিকালে লটারির টিকেট কেনার জন্য পল্লবী তার মায়ের কাছে ১০ টাকা দাবি করে। এ সময় তার মা টাকা দিতে পারবেনা বলে জানান।

 

টাকা না পেয়ে পরে সে মায়ের ওপর অভিমান করে শনিবার ভোরে নিজ শোয়ার ঘরে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।

 

অপরাজিতাবিডি ডটকম/আরআই/এ/২৯ মার্চ, ২০১৪

শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা

hotta

 

অপরাজিতাবিডি ডটকম, কুষ্টিয়া : কুষ্টিয়া শহরের অর্পা রানী (৮) নামে এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

 

পুলিশ আজ শনিবার সন্ধ্যায় শহরের দত্তপাড়া এলাকার অর্পার পাশের বাড়ির পরিত্যাক্ত কুপের পাশ থেকে তার মুখ ও হাত-পা বাঁধা লাশ উদ্বার করেছে।

 

নিহত অর্পা স্থানীয় শহীদ দিদার কিন্ডার গার্টেন দ্বিতীয় শ্রেণির ছাত্রী ও দত্তপাড়ার বাসিন্দা স্বপন পালের মেয়ে।

 

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, শুক্রবার বিকেলে অর্পা নিখোঁজ হয়। এরপর সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার সন্ধান মেলেনি। পরে আজ শনিবার সন্ধ্যায় অর্পার পাশের বাসার এক ভাড়াটিয়া পরিত্যক্ত কুপের পাশে তার মুখ ও হাত-পা বাঁধা লাশ দেখতে পেলে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়।

 

খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। পরিবারের সদস্যরা ও স্থানীয়দের ধারণা শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

 

লাশের সুরতহাল প্রস্তুতকারী পুলিশ কর্মকর্তা কুষ্টিয়া মডল থানার এসআই মনির জানান, অর্পাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

 

কুষ্টিয়া মডল থানার ওসি আব্দুল খালেক জানান, শিশুটি নিখোঁজের পর পাশের বাড়ির ভাড়াটিয়া তপনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তপন এ হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে ওসি জানান।

 

উল্লেখ্য, শহরের একটি কাপড়ের দোকানের কর্মচারী স্বপন বেশ কয়েক বছর ধরে একমাত্র সন্তান অর্পা রানি ও স্ত্রীকে নিয়ে দত্তপাড়ার ওই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।

 

অপরাজিতাবিডি ডটকম/আরআই/এ/২৯ মার্চ, ২০১৪

স্বামীর দেয়া আগুনে প্রাণ গেল দুই বোনের

mritu


অপরাজিতাবিডি ডটকম, গোপালগঞ্জ
: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্ত্রী কর্তৃক তালা দেয়ায় স্বামীর আগুনে প্রাণ গেল কুলসুম বেগম (১৮) ও তার বোন স্বর্ণার (৬)।

 

শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

 

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ ঢাকা থেকে গোপালগঞ্জে আনা হচ্ছে। ময়নাতদন্ত শেষে লাশ দাফন করা হবে।

 

প্রসঙ্গত, স্বামীকে স্ত্রী তালাক দেয়ায় গত শুক্রবার ভোর রাতে স্বামী মান্দার মোল্লা স্ত্রী কুলসুমদের বাড়িতে ঢুকে তাদের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এতে স্ত্রী কুলসুম বেগম (১৮), কুলসুমের বোন স্বর্ণা (৬) এবং সাথী (১২) অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়।

 

অগ্নিদগ্ধ অবস্থায় তাদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করার পর আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে পাঠানো হয়।