banner

রবিবার, ১৫ মার্চ ২০২৬ ইং, ,

Daily Archives: January 16, 2026

সুনামগঞ্জে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু

sunamganj

 

অপরাজিতাবিডি ডটকম, সুনামগঞ্জ : সুনামগঞ্জের তাহিরপুরে ঝুমা আক্তার নামে এক স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাধাঘাট ইউনিয়নের কামরাবন্দ গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত ঝুমা ওই এলাকার নওসর আলীর মেয়ে। এবং স্থানীয় বাধাঘাট দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্রী।

 

বাধাঘাট ইউপি চেয়ারম্যান নিজামউদ্দিন জানান, মেয়েটিকে পড়ার টেবিলে রেখে তার মা পার্শ্ববর্তী ঘরে গল্প করতে যায়। এসে রাত সাড়ে ১০টার দিকে তিনি মেয়ের ঘরের দরজা বন্ধ দেখেন। অনেক ডাকা ডাকি করেও কোনো সাড়া পাওয়া না গেলে তিনি পাশের ঘরে লোকদের ডাকতে যান। ফিরে এসে দেখেন দরজা খোলা এবং ঘরের মেঝেতে ঝুমার লাশ পড়ে আছে।

 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। জেলা পুলিশ সুপার মো. হারুন-অর-রশিদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে এটা হত্যা না আত্মহত্যা।

 

অপরাজিতাবিডি ডটকম/আরআই/এ/২৭ মার্চ, ২০১৪

যশোরে দুজনের আত্মহত্যা

attohotta

অপরাজিতাবিডি ডটকম, যশোর: যশোরে পৃথক স্থানে ইমতিয়াজ আরেফিন রহমান (২৮) নামে এক যুবক ও  আঁখি (১৮) নামের এক তরুণী আত্মহত্যা করেছে।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে পরিবারিক কলহের জের ধরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে আঁখি।

অপরদিকে, ইমতিয়াজ আরেফিন রহমান সিলিং ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। এ ব্যাপারে পৃথক দুটি অপমৃত্যু মামলা হয়েছে।

অপরাজিতাবিডি ডটকম/আরআই/এ/২৭ মার্চ, ২০১৪

সন্তানসহ বিষপানে মায়ের মৃত্যু, ২ সন্তান আশঙ্কাজনক

magura suiside pic 1_30845

 

অপরাজিতাবিডি ডটকম, মাগুরা : জুয়াড়ী ও বেকার স্বামীর নির্যাতন সইতে না পেরে সদরের রাজিবের পাড়া গ্রামে আনজিরা বেগম আঞ্জু (৩৫) নামে এক গৃহবধূ তার দুই সন্তানসহ বিষপান করেছে। এ ঘটনায় মা আনজিরা মারা গেছে। অপর দুই সন্তান ফাতেমা (১০) ও আহাদের (৭) অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে।

 

প্রতিবেশী রুবিয়া খাতুন, আমানত হোসেন জানান, ১২ বছর আগে রাজিবের পাড়ার গোলাম কুদ্দুসের ছেলে রবিউল ইসলামের সঙ্গে একই উপজেলার দক্ষিণ মির্জাপুর গ্রামের হতদরিদ্র কৃষক সুলতান মিয়ার মেয়ে আনজিরার বিয়ে হয়। বিয়ের সময় রবিউল কৃষিকাজ করতো। পরে জুয়াড়ীদের সঙ্গে মিশে সর্বস্ব হারায়। জুয়ার আসর থেকে ফিরে প্রায় রাতেই রবিউল আনজিরাকে মারধর করতো। নির্যাতনের ভয় দেখিয়ে সে আনজিরার বাবার বাড়ি থেকে একাধিকবার নগদ অর্থ আদায় করে আসছিল। এসব ঘটনা নিয়ে বেশ কয়েক দফা সালিশ বৈঠক হয়েছে।

 

বুধবার রাত ১০টার দিকে রবিউল জুয়ার আসর থেকে বাড়িতে এসে বাকবিতন্ডার জের ধরে আনজিরাকে আবার মারধর করে। এ সময় তাদের দুই সন্তান কান্নাকাটি করলে তাদেরও নির্দয়ভাবে মারপিট করে।

 

এ ঘটনায় কিছুক্ষণ পর আনজিরা দুই সন্তানকে বিষপান করিয়ে নিজে বিষপান করে। মারাত্মক অসুস্থ অবস্থায় তাদের সদর হাসপাতালে আনা হলে দুপুর আড়াইটার দিকে আনজিরা মারা যায়। অন্যদিকে অবস্থার অবনতি হওয়ায় দুই সন্তান আহাদ ও ফাতেমাকে আশঙ্কাজনক অবস্থায় মাগুরা সদর হাসপাতাল থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর থেকে রবিউল পলাতক রয়েছে।

 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ হাসেম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিবারের অভিযোগ গ্রহণ করেছে। আনজিরার বাবার বাড়ির লোকজন এটিকে হত্যা বলে দাবি করেছে। ঘটনার তদন্ত চলছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

 

অপরাজিতাবিডি ডটকম/আরআই/এ/২৭ মার্চ, ২০১৪

নলছিটিতে বাস চাপায় স্কুলছাত্রী নিহত

অপরাজিতাবিডি ডটকম, ঝালকাঠি : ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কে রায়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বৃহস্পতিবার দুপুরে বাস চাপায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে। নিহত নুসরাত জাহান মীম (৭) পশ্চিম রায়পুর গ্রামের ইউনুছ আলী খানের কন্যা ও ওই স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী।

 

প্রতক্ষ্যদর্শীরা জানান, রাস্তা পারাপারের সময় বরিশাল থেকে ছেড়ে আসা দ্রুত গতির একটি যাত্রীবাহী বাস স্কুলছাত্রী মীমকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। এদিকে বাস চাপায় স্কুলছাত্রী আহত ও পরে নিহত হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে প্রায় এক ঘণ্টা বরিশাল-ঝালকাঠি মহাসড়ক অবরোধ করে রাখে ওই বিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ও এলাকাবাসী।

 

এতে দক্ষিণাঞ্চলের ওই ব্যস্ততম সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসানাত মোহাম্মদ আরেফিন ও নলছিটি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মাকসুদুর রহমান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন এবং ঘাতক বাস ও চালকের দ্রুত বিচারের আশ্বাস দিয়ে অবরোধ তুলে নেন।

 

অপরাজিতাবিডি ডটকম/আরআই/এ/২৭ মার্চ, ২০১৪