banner

রবিবার, ১৫ মার্চ ২০২৬ ইং, ,

Daily Archives: January 16, 2026

রাবি কর্মচারীর স্ত্রীর আত্মহত্যা

attohotta logo

 

অপরাজিতাবিডি ডটকম, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রকাশনা দপ্তরের সহকারী রেজিস্ট্রার বদর উদ্দিন আহমেদের স্ত্রী উম্মে কুলসুম রিতা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

 

রোববার দুপুরে রাজশাহী নগরীর সাধুর মোড় এলাকায় অবস্থিত তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। পরে দুপুর আড়াইটার দিকে বোয়ালিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।

 

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, বিষয়টি জানতে পেরে সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে। তবে কি কারণে আত্মহত্যা করেছে তার সঠিক কারণ এখনও জানা যায়নি।

 

আত্মহত্যাকারী রিতা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে, একথা জানিয়েছেন ওসি।

 

অপরাজিতাবিডি ডটকম/আরআই/এ/২৩মার্চ,২০১৪