banner

রবিবার, ১৫ মার্চ ২০২৬ ইং, ,

Daily Archives: January 16, 2026

চাকরির সাক্ষাতকারে সঠিক হতে হবে ৪টি প্রশ্ন

careerar

 

অপরাজিতাবিডি ডটকম,ঢাকা: বেশিরভাগ চাকরিপ্রার্থীই চাকরির সাক্ষাতকারের সময় প্রথম মুহূর্তটি ভালোমত সামলাতে পারেন না। খুব সহজ প্রশ্নের উত্তর দিতে তারা ভুল করে ফেলেন। এর কারণ হলো, তারা আসলে ঐ মুহূর্তে প্রশ্নকর্তার প্রশ্নটিই ভালমতো বুঝতে পারেন না। সাক্ষাতকারের শুরুতে সাধারণত ব্যাক্তিগত প্রশ্ন করা হয়ে থাকে। যদি এসব প্রশ্নে কেউ ভুল উত্তর দিয়ে থাকেন তবে তাকে প্রথমেই অযোগ্য হিসেবে ধরে নেয়া হয়। চাকরির সাক্ষাতকারের শুরুতে যে প্রশ্নগুলো করা হয় এবং চাকরিপ্রার্থীরা যে ধরণের ভুলগুলো করে থাকেন তা সম্পর্কে আলোচনা করা হলো।

 

১। “আপনার সম্পর্কে বলুন”
আপনার মনে হতে পারে এই প্রশ্নটি সবচেয়ে সহজ। কিন্তু আপনি যা ভাবছেন আসলে ব্যাপার তা নয়। কারণ প্রশ্নকর্তা আপনার কথাগুলো খুবই মনযোগ দিয়ে শুনবে। আপনি কেমন বলতে পারেন? আপনি কি আত্মবিশ্বাসী? আপনার কি প্রতিষ্ঠানের হয়ে কথা বলার মতো যোগ্যতা আছে? প্রশ্নকর্তা আপনার কথার মাধ্যমে এ সবগুলো প্রশ্নের উত্তর খুঁজে নিবেন। এই প্রশ্নের উত্তরে আপনার জীবনের পুরো ইতিহাস বলার প্রয়োজন নেই। চাকরির সাথে সম্পর্কযুক্ত কিছু সংক্ষিপ্ত তথ্য সুন্দরভাবে উপস্থাপন করুন।

 

২। “আপনি আমাদের সম্পর্কে কি জানেন?’’
আপনি কতটুকু উদ্যোগী এবং কতটুকু সুদূরপ্রসারী চিন্তার অধিকারী প্রশ্নকর্তা এ প্রশ্নের উত্তর থেকেই খুঁজে নিবে। আপনি যদি সাক্ষাতকার দিতে যাওয়ার আগে প্রতিষ্ঠান সম্পর্কে ভালমতো জেনে না যান তবে চাকরি পাওয়ার আশা ছেড়ে দিন। সাক্ষাতকার গ্রহণকারী অবশ্যই আশা করবেন আপনি প্রতিষ্ঠান সম্পর্কে আগে থেকেই ভালমতো জেনে নিবেন। সুতরাং সাক্ষাতকার দিতে গিয়ে কখনোই এ ধরণের ভুল করবেন না।

 

৩। “আপনার সবচেয়ে বড় গুন কি?”
আপনার মধ্যে বিশেষ কি গুন আছে এ প্রশ্নের মাধ্যমে তাই জানতে চাওয়া হয়। এটি একটি ক্লাসিক প্রশ্ন। এ প্রশ্নের উত্তর দেওয়ার সময় আপনাকে ভালোমত ভাবতে হবে। এখানে একটি গুনের কথা জানতে চাওয়া হয়েছে। সুতরাং, অতিরিক্ত কথা বলে কিংবা উদাহরণ দিয়ে সময় নষ্ট করতে যাবেন না। আপনি মানুষের সাথে ভালো মিশতে পারেন কিংবা আপনার আচরণ খুবই ভালো এ ধরণের কথা প্রশ্নকর্তা আপনার কাছে জানতে চায় নি। সুতরাং, উত্তর দেওয়ার সময় ভেবে-চিন্তে নিজের একটি সত্যিকার গুনের কথা প্রকাশ করুন।

 

৪। “আপনি কেমন বেতন আশা করছেন?”
এ প্রশ্নটি করা হয় মূলত আপনার প্রত্যাশা জানার জন্য। আপনাকে এক্ষেত্রে বলতে হবে আপনি এ প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানটির বেতন কাঠামো সম্পর্কে জানেন। কখনো কখনো আপনাকে সরাসরিও উত্তর দিতে হতে পারে। এর জন্য প্রস্তুত থাকুন। আপনার সমপরিমাণ অভিজ্ঞতা নিয়ে অন্যান্যরা কি পরিমাণ বেতনাদি পাচ্ছে তাও নিশ্চয়ই আপনি জানেন। সুতরাং এরই পরিপ্রেক্ষিতে বেতনের একটি রেঞ্জ সম্পর্কে প্রশ্নকর্তাকে জানান। সরাসরি বেতন বলার চেয়ে একটি সীমা দিয়ে দেওয়াই এক্ষেত্রে শ্রেয়।

 

সাক্ষাতকারের সময় আপনি যেমন নিজের সম্পর্কে বলছেন, একইভাবে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষও তাদের সম্পর্কে আপনার কাছে বর্ণনা করছে। সুতরাং আপনারও এখানে সবকিছু পরিষ্কার হওয়ার সুযোগ রয়েছে।

 

অপরাজিতাবিডি ডটকম/আরআই/এ/১৯ফেব্রুয়ারি২০১৪

ইচ্ছার বিরুদ্ধে বিয়ে ঠিক করায় স্কুল ছাত্রীর আত্মহত্যা

attohotta logo

 

অপরাজিতাবিডি ডটকম, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার পদ্মবিলা ইউনিয়নের ধুতোরহাট গ্রামে ইচ্ছার বিরুদ্ধে বিয়ে ঠিক করায় নিশি খাতুন (১৫) নামের এক নবম শ্রেণির ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে সদর উপজেলার ধুতোরহাট গ্রামের আব্দুর রশিদের মেয়ে। বুধবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

 

এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার বিকেলে সদর উপজেলার সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী নিশি খাতুনের কাছে তার বাবা-মা পার্শ্ববর্তী গ্রামে বিয়ের কথা বলে। এই বিয়েতে সে রাজি না হওয়ায় বাবা-মার সঙ্গে কথাকাটাকাটি হয়। এরপর পরিবারের সবার অজান্তে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।

 

অপরাজিতাবিডি ডটকম/আরআই/এ/১৯মার্চ, ২০১৪

ধর্ষণ মামলায় যাবজ্জীবন

rape

 

অপরাজিতাবিডি ডটকম, চট্টগ্রাম : মহানগরীর মোহরা এলাকায় বাক প্রতিবন্ধী তারুণীকে ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা দিয়েছে আদালত।

 

বুধবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোঃ রেজাউল করিম এই রায় দেন। তবে আসামি পলাতক রয়েছে।

 

আদালত সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ১৭ আগস্ট সকালে নগরীর চান্দগাঁও থানার মধ্যম মোহরা ইসলাম কলোনীর সামনে এক বাসায় ২৫ বছর বয়সী বাক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ করেন প্রতিবেশী লিংকন দাশ। এ ঘটনায় ২০০৮ সালের ২৮ আগস্ট ধর্ষিতার পিতা বাদি হয়ে চান্দগাঁও থানায় মামলা দায়ের করেন।

 

একই বছরের ২৪ অক্টোবর তদন্ত শেষে আসামি লিংকন দাশকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। ২০১০ সালের ৫ জানুয়ারি আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। মোট পাঁচজনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত বুধবার এ রায় দেন। আসামি লিংকন দাশ বর্তমানে পলাতক রয়েছে।

 

অপরাজিতাবিডি ডটকম/আরআই/এ/১৯মার্চ, ২০১৪

৪৮ ঘণ্টায়ও জ্ঞান ফেরেনি ধর্ষিতা কিশোরীর

rape

 

অপরাজিতাবিডি ডটকম, নোয়াখালী : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী ইউনিয়নের চরকলমী গ্রামের নদীর পাড় থেকে উদ্ধারকৃত কিশোরীর (১৬) ৪৮ ঘন্টায়ও জ্ঞান ফেরেনি। তাকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।

 

অজ্ঞাত দুর্বৃত্তরা সোমবার রাত ভর কিশোরীকে ধর্ষণের পর নদীর পাড়ে ফেলে যায়। মঙ্গলবার সকালে অজ্ঞান অবস্থায় ধর্ষিতাকে স্থানীয় চৌকিদার ফোরকান, স্থানীয় মেম্বার মাহফুজ ও স্থানীয় লোকজন খাল পাড়ের নিকট থেকে উদ্ধার করে ।

 

এ ঘটনায় দুইজনকে আটক করা হলেও রহস্যজনক কারণে এলাকার প্রভাবশালীরা তাদের ছেড়ে দেয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। কিশোরীকে উদ্ধার করে মঙ্গলবার দুপুরে অজ্ঞান অবস্থায় প্রথমে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলেও পরবর্তীতে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

 

স্থানীয়দের ধারণা, সোমবার কিশোরীকে অপহরণ করে রাতভর দূর্বৃত্তরা খালপাড়ে ধর্ষণ করে। চরএলাহী ইউপি চেয়ারম্যান তোতা মিয়া জানান, এ ঘটনার পর কিশোরীকে হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা প্রকৃত অপরাধীদের ধরার চেষ্টা করছি।

 

কোম্পানীগঞ্জ থানার এসআই সুধীর রঞ্জন বড়ুয়া  জানান, কাউকে আটক করে ছেড়ে দেওয়ার বিষয়টি আমাদের জানা নেই। ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করা হয়েছে। তবে সব কিছু নির্ভর করছে কিশোরীর জ্ঞান  ফেরা ও সুস্থতার উপর। তার জ্ঞান ফিরলেই এ ঘটনার প্রকৃত অপরাধীদের গ্রেফতার করা যাবে।

 

অপরাজিতাবিডি ডটকম/আরআই/এ/১৯মার্চ, ২০১৪

বাড্ডায় তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

attohotta logo

 

অপরাজিতাবিডি ডটকম, ঢাকা : রাজধানীর বাড্ডা থেকে রাবেয়া (১৪) নামের এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে নড়াইল জেলার লোহাগাড়া থানার আমডাঙ্গা এলাকার বকুল আহমদের মেয়ে। সোমবার বিকেল ৪টার দিকে লাশ উদ্ধার করে বাড্ডা থানার এসআই মোশারফ।

 

জানা যায়, নিহত রাবেয়া তার বাবা-মায়ের সঙ্গে পূর্ব বাড্ডার ৪নং ওয়ার্ডের ৫৪২/মনিভিলা নামক বাসায় থাকতো। সে দশম শ্রেণীর ছাত্রী ছিল। বিকেলে সে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে।

 

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বিষয়টি নিশ্চিত করে  জানান, খবর পেয়ে পূর্ব বাড্ডার বাসা থেকে রাবেয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ রাত ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

অপরাজিতাবিডি ডটকম/আরআই/এ/১৯মার্চ, ২০১৪

রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় গৃহকর্মীর আত্মহত্যা

attohotta logo

 

অপরাজিতাবিডি ডটকম, ঢাকা : রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় সুফিয়া (১৩) নামের এক গৃহকর্মী আত্মহত্যা করেছে। নিহত সুফিয়া ক্যান্টমেন্ট থানার অফিসার্স কোয়ার্টারের ১৬৯/১ নম্বর বাসায় কাজ করতো।

 

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। সুফিয়া লালমনিরহাট জেলার হাতিভাঙ্গা থানার সাফটাপাড়ার মৃত হাবিবর রহমানের মেয়ে।

 

ক্যান্টনমেন্ট থানার এসআই বজলুর রহমান জানান, খবর পেয়ে ওই বাসা থেকে গলায় ওড়না দিয়ে পেচানো ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। তবে তার মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

 

অপরাজিতাবিডি ডটকম/আরআই/এ/১৯মার্চ, ২০১৪

মুগদায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

attohotta logo

 

অপরাজিতাবিডি ডটকম, ঢাকা: রাজধানীর মুগদা থেকে শহিদা বেগম (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৮টায় লাশটি উদ্ধার করে মুগদা থানা পুলিশ।

 

মুগদা থানার এসআই আতাউর রহমান জানান, মুগদা থানাধীন উত্তর মান্ডা এলাকার সাহেব বাড়ি রোড়ের ১০৭ নম্বর বাড়ি থেকে শহিদার (২৫) লাশ উদ্ধার করা হয়। উদ্ধারের সময় লাশটি রুমের সিলিং প্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল। নিহতের স্বামীর নাম আব্দুর রহিম। ঘটনার সময় নিহতের স্বামী বাসার বাইরে কর্মস্থলে ছিলেন।

 

তিনি আরও জানান, নিহতের প্রতিবেশীরা জানায় নিহত শহিদার সঙ্গে তার স্বামীর প্রায়ই ঝগড়া হতো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামীর সঙ্গে অভিমান করেই সে আত্মহত্যা করেছে।

 

শহিদা ময়মনসিংহ জেলার কোতয়ালী থানার ঝারমন্ডলপাড়া গ্রামের সোহরাব আলীর মেয়ে। পরে বেলা ৩টা ৫০ মিনিটে শহিদার লাশ ঢাকা মেডিকলে কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়।

 

অপরাজিতাবিডি ডটকম/আরআই/এ/১৯মার্চ, ২০১৪

পুলিশের হাতে নারী পোশাক শ্রমিক আহত

অপরাজিতাবিডি ডটকম, ঢাকা: রাজধানীর ফকিরাপুল ট্রাফিক মোড়ে এক ট্রাফিক পুলিশের লাঠির আঘাতে রিয়া আক্তার (২৮) নামের এক তৈরি পোশাক শ্রমিক আহত হয়েছেন। তিনি খিলগাঁও সিপাহীবাগ নেরাদিয়া এলাকায় থাকেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, রিয়া আক্তার রিকশাযোগে খিলগাঁও থেকে ফকিরাপুল আসার পথে ফকিরাপুল ট্রাফিক মোড়ে সিগনালে পড়েন। সিগনাল অমান্য করে রিকশাটি এগিয়ে গেলে সেখানে দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ আনিছ লাঠি দিয়ে আঘাত করেন। এতে মাথায় আঘাত পান রিয়া। পরে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)  হাসপাতালে চিকিৎসা নেন।

 

পরবর্তীতে এ ঘটনার জন্য ট্রাফিক পুলিশ দুঃখ প্রকাশ করেছে। একই সঙ্গে ট্রাফিক বিভাগের মতিঝিল জোনের এসি হাফিজ আলী অভিযুক্ত ট্রাফিক পুলিশকে সাময়িকভাবে বরখাস্ত করেছেন।

 

অপরাজিতাবিডি ডটকম/আরআই/এ/১৯মার্চ, ২০১৪

বন্দরে শিশুকে ধর্ষণ: ২০ হাজার টাকায় ধামাচাপা

rape

 

অপরাজিতাবিডি ডটকম, বন্দর : বন্দরে ৫ বছর বয়সের এক শিশু ধর্ষনের শিকার হয়েছে। সোমবার সন্ধ্যায় মুছাপুর ইউপির ভাঙ্গালবাড়ি গ্রামের এ ঘটনা ঘটে।

 

স্থানীয় মাতাব্বর সুরুজ মিয়া ধর্ষকের পরিবারের কাছ থেকে ২০টাকা হাতিয়ে নিয়ে ধর্ষিতার পরিবারকে ৫ হাজার টাকা হাতে ধরিয়ে দিয়ে প্রকৃত  ঘটনা ধাপাচাপা দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

 

এলাকাবাসী সূত্রে জানাযায়, উপজেলার ভাঙ্গালবাড়ি গ্রামের রওশন আলীর ছেলে শান্ত (১৬)একই গ্রামের মৃত মোক্তার হোসেনের দ্বিতীয়  শ্রেনীর ছাত্রী (৫)কে দোকান থেকে চকলেট খাওনের  কথা বলে বাড়ি থেকে নিয়ে আসে। এর পর ধর্ষক শান্ত মিয়ার পিতা-মাতা বাড়িতে না থাকায় ওই ঘরে নিয়ে ধর্ষন করে।

 

এসময় ধর্ষিতার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসরে ধর্ষক পালিয়ে যায়। পরে ধর্ষিতাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। পরদিন সকালে গ্রাম্য মাতাব্বর সুরুজ মিয়াসহ কয়েকজন ধর্ষক শান্ত মিয়ার পক্ষ নিয়ে ঘটনা ধামাচাপা দিতে ধর্ষিতার মা জোসনা বেগমকে মামলা না করতে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখায়। পরে স্বামী হারা জোসনা বেগম এলাকায় একা বসবাস করে এ চিন্তা করে নিরূপায় হয়ে মেয়েকে নিয়ে বাড়ি ছেড়ে কয়েক মাসের জন্য অন্যত্রে চলে যায়।

 

এদিকে ধর্ষকের পরিবারের কাছে থেকে মাতাব্বর সুরুজ  ২০ হাজার টাকা হাতিয়ে নিয়ে মাত্র ৫হাজার টাকা ধর্ষিতার মা জোসনা হাতে তুলে দিয়ে বাকি টাকা আত্মসাত করে। বন্দর থানার অফিসার ইনচার্জ আক্তার র্মোশেদ জানান, এ ঘটনায় থানায় কোন অভিযোগ করতে কেউ আসেনি।

 

অপরাজিতাবিডি ডটকম/আরআই/এ/১৯মার্চ, ২০১৪

গরমে ঠান্ডা তরমুজের জুস

অপরাজিতাবিডি ডটকম: ফাল্গুন শেষ হয়ে চৈত্র চলে এসেছে। আর চৈত্র নিয়ে এসেছে উষ্ণ আবহাওয়া। এই গরমে সারা দিন শেষে এক গ্লাস ঠান্ডা শরবত খেলে কেমন হয়?

 

jus

 

এখন বাজারে উঠেছে প্রচুর তরমুজ। উপরে সবুজ আর ভেতরে টকটকে লাল রসালো এই মিষ্টি ফলটির জুস খুবই সুস্বাদু। নিমিষেই চাঙ্গা করে দেয় তরমুজের জুস। সারাদিনের গরমের ক্লান্তি এক মূহূর্তেই দূর করে দেবে মাত্র এক গ্লাস তরমুজের জুস। খুব কম সময়ে তৈরি করা যায় বলে যখন তখন খেতে পারবেন এই মজাদার পানীয়টি। আসুন জেনে নেয়া যাক তরমুজের জুসের সহজ রেসিপি।

 

উপকরণ :
তরমুজের টুকরো ১ কাপ, চিনি পরিমাণমত,বিট লবণ অল্প, বরফ কুচি এক কাপ, লেবুর রস পুদিনা পাতা কয়েকটি।

 

প্রস্তুত প্রণালী :
তরমুজের খোসা ছাড়িয়ে বিজ ফেলে ছোট ছোট টুকরো করে নিন। এবার ব্লেন্ডারে টুকরো করা তরমুজ, চিনি, বিট লবণ, লেবুর রস এবং কয়েকটি পুদিনার পাতা দিয়ে ব্লেন্ড করে নিন। এরপর ছাঁকনি দিয়ে জুস ছেঁকে নিন। গ্লাসে জুস ঢেলে বরফ কুচি দিয়ে দিন। পরিবেশন করুন মজাদার ঠান্ডা তরমুজের জুস।

 

অপরাজিতাবিডি ডটকম/আরআই/এ/১৯মার্চ, ২০১৪