banner

রবিবার, ১৫ মার্চ ২০২৬ ইং, ,

Daily Archives: January 16, 2026

ধর্ষণের প্রতিবাদে শ্রমজীবী নারী ঐক্যের হুঁশিয়ারি

manobbondhon

 

অপরাজিতাবিডি ডটকম,ঢাকা: সাভারে গার্মেন্টস শ্রমিককে ধর্ষণের পর গলা কেটে হত্যার প্রতিবাদে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করছে শ্রমজীবী নারী ঐক্য।

 

মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমজীবী নারী ঐক্যের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এই হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা।

 

মানববন্ধনে বক্তারা বলেন, ‘যে নারী শ্রমিকের ঘামে দেশের অর্থনীতি সচল থাকে, সেই নারীকে কেউ সম্মান করে না। তাদের ওপর নির্যাতন দিন দিন বেড়েই চলেছে, যা জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক।’

 

বক্তারা আরো বলেন, গত ১৩ মার্চ রাতে সাভারের হেমায়েতপুরে দস্তগীর অ্যাপারেলস গার্মেন্টসের শ্রমিক আল্পনাকে তার মায়ের সামনেই কিছু নেশাখোর বখাটে ধর্ষণের পর গলা কেটে হত্যা করেছে। এমনকি তার মাকেও গলা কেটে হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা।

 

সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উদ্দেশ করে বক্তারা বলেন, নারীদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের। কিন্তু আজ পর্যন্ত হত্যা ও ধর্ষণের কোনো বিচার পাননি নারী শ্রমিকরা।

 

তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তারা বলেন, আল্পনাসহ যেসব নারী ধর্ষিত ও খুন হয়েছেন, তাদের খুনিদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা হলে দেশ অচল করে দেবে শ্রমজীবী নারী ঐক্য।

 

শ্রমজীবী নারী ঐক্যের সমন্বয়কারী লীমা ফেরদৌসের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য দেন শ্রমজীবী নারী ঐক্যের কেন্দ্রীয় কমিটির নেতা ফিরোজা বেগম, শাহিদা সরকার, শারমিন পারভিন প্রমুখ।

-প্রতিবেদক

অপরাজিতাবিডিডটকম/আরআই/এ/১৮ফেব্রুয়ারি২০১৪

ধর্ষণের প্রতিবাদে শ্রমজীবী নারী ঐক্যের হুঁশিয়ারি

বখাটেদের উত্ত্যক্তে নওগাঁয় স্কুলছাত্রীর আত্মহত্যা : আহত ২

attohotta

 

অপরাজিতাবিডি ডটকম, নওগাঁ : উত্ত্যক্তের জের ধরে নওগাঁর সদর উপজেলার আনজুমান আরা নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। তাছাড়া রানীনগর উপজেলায় বখাটেদের হামলায় আহত ২ স্কুলছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আনজুমান আরা সদর উপজেলার বলিহার ইউনিয়নের চকপাকুরিয়া গ্রামের বাসিন্দা। সে স্থানীয় মৈনম উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী ছিল।

 

এদিকে পুলিশ ও গ্রামবাসী জানায়, বেশ কিছুদিন ধরেই স্কুলে যাওয়ার পথে একই গ্রামের সুমন মল্লিক ও তার বন্ধু রাজ্জাকসহ বেশ কয়েকজন আনজুমান আরাকে বিয়ের প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিল। তাদের উৎপাতে একপর্যায়ে ওই ছাত্রী স্কুলে যাতায়াত বন্ধ করে দেয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলাও হয়। সম্প্রতি আসামিরা জামিনে ছাড়া পেয়ে আরো বেপেরোয়া হয়ে উঠেন। গত বুধবার তারা ওই ছাত্রীর বাড়িতে গিয়ে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়। এরপর লজ্জা, ক্ষোভ ও অভিমানে বৃহস্পতিবার রাতে ওই স্কুলছাত্রী কীটনাশক ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে।

 

এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় আজ শুক্রবার ওই ছাত্রীর বাবা আজিজুল মল্লিক ৫ জনকে আসামি করে একটি মামলা করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

অন্যদিকে রানীনগর উপজেলার কামতা গ্রামে ৭ম শ্রেণীতে পড়–য়া দুই ছাত্রীকে একই গ্রামের মিলন (২২), রাব্বি (২৩), নাছির (২০) এবং সাগর (২৫) নামে ৪ বখাটে যুবক প্রতিদিনই স্কুলে যাওয়ার পথে উত্যক্ত করে আসছিল। বিষয়টি অভিভাবকদের জানালে তারা আরো ক্ষিপ্ত হয়ে উঠে। এর জের ধরে গতকাল বৃহস্পতিবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে তারা ওই দুই ছাত্রীকে মোটরসাইকেলে চাপা দিয়ে মাটিতে ফেলে বেদম মারধর করে। একপর্যায়ে বখাটেরা তাদের শ্লীলতাহানির চেষ্টা চালায়। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে বখাটেরা পালিয়ে যায়। এলাকাবাসী আহত অবস্থায় ওই দুই ছাত্রীকে উদ্ধার করে আদমদিঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

 

এ বিষয়ে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী বলেন, এ ঘটনায় আজ শুক্রবার চয়েন উদ্দিন প্রামাণিক নামে একজন বাদী হয়ে ৪ জনকে আসামি করে মামলা করেছেন। আসামিরা পলাতক থাকায় তাদের এখনো গ্রেফতার করা যায়নি। তাদের গ্রেফতারে পুলিশের জোর তৎপরতা অব্যাহত রয়েছে।

 

অপরাজিতাবিডিডটকম/আরআই/এ/১৮ফেব্রুয়ারি২০১৪

পোশাকে দেশপ্রেম

bijoy

 

অপরাজিতাবিডি ডটকম,ঢাকা: দেশপ্রেম প্রকাশের আয়োজন নানা মাধ্যমে হতে পারে। বাঙালি হিসেবে হৃদয়ে ধারণ করা দেশপ্রেমের চেতনার অনেকটাই ফুটে ওঠে পোশাকে, মননে। সে ভাবনা থেকেই আমাদের ফ্যাশন হাউসগুলো এ প্রজন্মকে পোশাকের দিক থেকে করেছে স্বদেশমুখী। ফলে এ সময়ের তারুণ্যের পোশাকের ডিজাইনের বড় অংশজুড়ে রয়েছে দেশাত্মবোধের চেতনা। এবারের স্বাধীনতা দিবসে লাল-সবুজের প্রত্যয়ে আবারও ফুটে উঠেছে দেশপ্রেম প্রকাশের সে ভাবনাই।

এবারের স্বাধীনতা দিবসে লাল-সবুজের প্রত্যয়ে আবারও সে চেষ্টাই চালিয়েছেন তারা। মূলত, ফ্যাশনের ধারাটা সময়কে ধারণ করে। স্টাইল, স্মার্টনেস, আউটলুকিংয়ের সামগ্রিক কনসেপ্টে বৈচিত্র্য এলেও স্বাধীনতা দিবসের ফ্যাশনে দেশাত্মবোধের ভাবধারাটা উন্মোচিত হয়। বাঙালির স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, বাংলা ভাষার প্রতি সশ্রদ্ধ মমতা এবং এক রক্তক্ষয়ী ইতিহাসের প্রবল অনুরণন—যে অনুরণনের প্রতিটি মুহূর্তে রয়েছে স্বাধীনচেতা বাঙালির হাজার বছরের ঐতিহ্যের মহিমান্বিত গৌরব গাঁথা। দীর্ঘ আন্দোলন, সংগ্রাম, যুদ্ধ এবং পরিণতিতে স্বাধীনতা অর্জন। আর এই অর্জনের ভেতর দিয়েই অন্ধকার সরিয়ে-সরিয়ে বাঙালির পথচলা হচ্ছে সেই ৪২ বছর আগে পাওয়া রক্তোজ্জ্বল বিজয়ের আলোয়। ১৯৭১-এর ২৬ মার্চের স্বাধীনতা দিবস এখন ফ্যাশন স্টাইলের অনুষঙ্গ হিসেবে যোগ করেছে নতুন মাত্রা। এ ফ্যাশন-স্টাইলে উত্সবী আমেজ থাকলেও তার থেকে বেশি থাকে দেশাত্মবোধ তথা দেশপ্রেম। আর সে কারণেই স্বাধীনতা, বিজয় কিংবা ভাষা দিবসের ফ্যাশনের প্রথম চিত্রকল্প হিসেবে পোশাকে। আমাদের জাতীয় পতাকার রঙকে তুলির আঁচড়ে নান্দনিকভাবে পোশাকের গায়ে ফুটিয়ে তোলা হয়েছে নয়নাভিরাম আঙ্গিকে।

 

1487337_588035737910488_1859329548_n

 

ফ্যাশন হাউস অঞ্জন’স স্বাধীনতা দিবসকে সামনে রেখে লাল-সবুজকে প্রাধান্য দিয়ে নতুন ডিজাইনের পোশাক এনেছে। পাশাপাশি ট্রেন্ডি এই আউটলাইনে থাকছে শাড়ি, কুর্তা, পাঞ্জাবি, সালোয়ার-কামিজ, ফতুয়া, টি-শার্ট ও শার্ট। এবারের ডিজাইনে গুরুত্ব দেওয়া হয়েছে স্বাধীনতা দিবসের বিভিন্ন মোটিভ। বড়দের পোশাকের পাশাপাশি ছোটদের জন্যও থাকছে বিভিন্ন পোশাক যা অঞ্জন’স-এর সকল শোরুমে পাওয়া যাবে। ফ্যাশন হাউস রঙ-এর ফ্যাশনের মূল ভাবনা গড়ে উঠেছে দেশীয় আত্মপরিচয়কে ঘিরে। দেশীয় রং, দেশীয় কাপড় রঙ-এর আয়োজনের মূল উপাদান। লাল-সবুজ আমাদের পতাকার রং, আমাদের স্বাধীনতার প্রতীক।

 

স্বাধীনতার এই মার্চ মাসজুড়ে তাই লাল-সবুজকে নিয়েই রঙ-এর যত আয়োজন। রঙ-এর স্বাধীনতা দিবসের পোশাকগুলো ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থেকে নয়, দায়িত্ব ও মূল্যবোধ থেকেই করা হয়েছে। রঙ-এর স্বাধীনতা দিবসের আয়োজনে কিছুটা ভিন্নতা আনা হয়েছে। পোশাকগুলোতে ব্যবহার করা হয়েছে সুতি ও খাদি কাপড়। রঙ-এর স্বাধীনতা দিবসের বিশেষ আয়োজন শাড়ি, থ্রিপিস, ফতুয়া, পাঞ্জাবি, টি-শার্ট, মগ, টুপি ইত্যাদিতে তুলে ধরা হয়েছে বাংলাদেশ সংবলিত লেখা। আর লাল-সবুজ রঙের মাধ্যমে উঠে এসেছে দেশীয় ভাবনার পাশাপাশি দেশীয় সংস্কৃতির বিভিন্ন উপাদান ডিজাইনের অনুষঙ্গ হিসেবে। কাজের মাধ্যম হিসেবে এসেছে চুনরি, টাই-ডাই, ব্লক, বাটিক, অ্যাপলিক, কাটওয়ার্ক, স্ক্রিন ইত্যাদি। এ ছাড়া স্বাধীনতা দিবসে প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য রঙ-এ রয়েছে গিফট ভাউচার। গর্ব করার মতো আমাদের যা কিছু আছে, তার অনুভূতিকে আরও বেশি মানুষের কাছে তুলে ধরার প্রচেষ্টায়, স্বাধীনতার এ মাসে স্বাধীনতার মহিমাকে পোশাকের মাধ্যমে সমুন্নত করতে সচেষ্ট হয়েছে দেশের অন্যতম ফ্যাশন হাউস কে ক্র্যাফট ।

 

aj_posake

 

স্বাধীনতার মাসে কে ক্র্যাফট আয়োজন করেছে স্বাধীনতার পোশাকের একটি বিশেষ কালেকশন। পহেলা মার্চ থেকে প্রতিটি কে ক্র্যাফট আউটলেটে এই কালেকশনের পোশাক পাওয়া যাচ্ছে। প্রধানত সুতি কাপড়ে তৈরি এ কালেক্শনে রং হিসেবে ব্যবহূত হয়েছে সবুজ ও লাল। নিজস্ব উইভিং ডিজাইনে লাল-সবুজে শাড়ি, টাই-ডাই শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া ও টপস, পাঞ্জাবি, টি-শার্ট, শাল, ব্যান্ডানা, স্কার্ফের একটি সমৃদ্ধ আয়োজন করা হয়েছে। এ আয়োজনে শিশুদের জন্যও পোশাক রয়েছে। প্রতি বছরের মতো এই বছরও নগরদোলা নিয়ে এসেছে স্বাধীনতার মাসে স্বাধীনতার পোশাক। লাল-সবুজের নান্দনিকতায় নগরদোলার স্বাধীনতার পোশাক সম্ভারে রয়েছে শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি, ছেলে-মেয়েদের ফতুয়া এবং বাচ্চাদের সব ধরনের পোশাক। বাবা-মায়ের পোশাকের সাথে মিল রেখে করা হয়েছে বাচ্চাদের পোশাক। এ সমস্ত পোশাকসমূহে কারুকাজ হিসেবে ব্যবহার করা হয়েছে হাতের কাজ, এমব্রয়ডারি, স্ক্রিন প্রিন্ট, ব্লক, কারচুপি ও অন্যান্য কাজ। পোশাকে রং নির্বাচনের ক্ষেত্রে বিজয়ের প্রচলিত লাল-সবুজের পাশাপাশি অন্যান্য রংগুলো এসেছে পোশাক ও স্বাধীনতার মর্যাদার সাথে সমন্বয় রেখে। পোশাকের দাম নির্ধারণ করা হয়েছে ক্রেতাসাধারণের ক্রয় ক্ষমতা ও সাধ্যের মধ্যে।

 

 

এ ছাড়া বাংলার মেলা, অন্যমেলা, নিপুণ, আড়ং, নিত্য উপহার, বিবিআনা, তারামার্কা, পঙিত, বাসন্তী, এড্রয়েট, ওজি, ইনফিনিটি, নন্দনকুঠিরসহ অন্যান্য ফ্যাশন হাউসগুলো স্বাধীনতা দিবসে এনেছে লাল-সবুজের নানা ডিজাইনের পোশাক। মাত্র কয়েক প্রজন্ম আগেও আমাদের পোশাকে যে স্বাধীনতার চেতনাটুকু ছিল অনেকটাই অনুজ্জ্বল, সময়ের বিবর্তনে আজ সেই পোশাক সম্ভারেই লাল-সবুজের দৃপ্ত পদচারণা। উত্সবের যে রং মানুষ এতকাল ধরে তার পরিধেয়র মাঝে ধারণ করত এখন সেই উত্সবের ধারায় যুক্ত হয়েছে দেশপ্রেমের আবহও। আর তাই যেকোনো জাতীয় দিবসের মতো স্বাধীনতা দিবসেও এখন সর্বত্রই চোখে পড়ে পোশাকের মাঝে এক টুকরো স্বদেশ।

 

অপরাজিতাবিডিডটকম/আরআই/এ/১৮ফেব্রুয়ারি২০১৪

অ্যাসিড সন্ত্রাসের শিকার সাবিনা আক্তার

acid

 

অপরাজিতাবিডি ডটকম, বরিশাল: জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বানারীপাড়ায় অ্যাসিড সন্ত্রাসের শিকার দুই সন্তানের জননী সাবিনা আক্তার (২৫)।

 

বৃহস্পতিবার সকালে হামলা চালায় তার দুই ভাশুর। বিকেল ৩টার দিকে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত গৃহবধূ জানিয়েছেন, ২০০২ সনে স্বরূপকাঠির ঝিলবাড়ি গ্রামের সাবিনা আক্তারের সঙ্গে বানারীপাড়ার উমারেরপাড় গ্রামের বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে বজলুর রহামানের প্রেমের সম্পর্ক থেকে বিয়ে হয়।

 

সাবিনার এ বিয়ে শ্বশুর-শাশুড়ি মেনে নিলে পরিবারের অন্য সদস্যরা তা মানতে পারেনি। বিয়ের পর সাবিনার শ্বশুর তার নামে কিছু সম্পত্তি লিখে দিলে তা নিয়ে ক্ষুব্ধ হয় বজলুর পরিবারের অন্য সদস্যরা।

 

পরবর্তীতে বজলু ও তার ভাইরা পৈত্রিক সম্পত্তি ভাগাভাগি করেতে গিয়ে ওই সম্পত্তি নিয়ে দ্বন্ধ বেধে যায়। যা নিয়ে বজলুর পরিবারের ওপর অত্যাচার শুরু হলে স্থানীয়রা মীমাংসাও করে দেয়। এরই জের ধরে বজলু বাড়িতে না থাকায় সুযোগে ভাই আফজাল ও মজনু গৃহবধূ সাবিনার শরীরে অ্যাসিড নিক্ষেপ করে। এ সময় সাবিনার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে আফজাল ও মজনু পালিয়ে যায়।

 

তবে সাবিনা দাবি করেন, আফজাল ও মজনু একটি কাপে করে অ্যাসিড নিয়ে তাকে খাওয়ানোর চেষ্টা করেছিল। ধস্তাধস্তিতে  অ্যাসিড সাবিনার শরীরে পড়ে যায়।

 

অপরাজিতাবিডিডটকম/আরআই/এ/১৮ফেব্রুয়ারি২০১৪

বাইচের নাওয়ে নারীর বৈঠা

nouka

 

অপরাজিতাবিডি ডটকম, বরিশাল: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বরিশালে নারীদের ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বরিশাল-গোপালগঞ্জ জেলার সীমান্তবর্তী আগৈলঝাড়া উপজেলার কদমবাড়ি এলাকায় পয়সারহাট নদীতে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।

 

বরিশাল, গোপালগঞ্জ, কোটালীপাড়া এলাকার ১৪টি দল নৌকা বাইচে অংশগ্রহণ করে। প্রতিবছর নারী দিবসে এখানে নৌকা বাইচের আয়োজন করে আসছে তরঙ্গ নামের স্থানীয় একটি বেসরকারি সেচ্ছাসেবী সংস্থা।

 

নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন উপলক্ষে পয়সারহাট নদীর পাড়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক কহিনুর ইয়াসমিন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম তালুকদার।

 

বিশেষ অতিথি ছিলেন বাকাল ইউনিয়নের চেয়ারম্যান বিপুল দাস, বাগধা ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, আমেরিকার প্রতিনিধি লুচিয়া, স্থানীয় সমাজসেবক অনন্ত কুমার অধিকারী, আবুল বাশার হাওলাদার, মো. জয়নাল মিয়া, জগদীশ অধিকারী। অনুষ্ঠান পরিচালনা করেন সংস্থার কর্মকর্তা সুভাষ সমাদ্দার। কহিনুর ইয়াসমিন বলেন, ‘পুরুষের চেয়ে নারীরা এখন আর পিছিয়ে নেই।’

 

তিনি বলেন, ‘আমরা নারীরা আর পিছিয়ে থাকতে চাই না, চাই নারী-পুরুষের সমঅধিকার। এ অধিকার আদায়ের অংশ হিসেবেই আমরা নারীদের নৌকা বাইচের আয়োজন করেছি।’

 

নৌকা বাইচে প্রথম স্থান অধিকার করেছে ঊষা অধিকারীর গোলাপ দল, দ্বিতীয় স্থান অধিকার করেছে ফুলমালা রায়ের বেলী দল, তৃতীয় স্থান অধিকার করেছে সরস্বতী জয়ধরের জুঁই দল।

 

অপরাজিতাবিডিডটকম/আরআই/এ/১৮ফেব্রুয়ারি২০১৪

কালীগঞ্জে শ্রেষ্ঠ নারী উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ

sera

 

অপরাজিতাবিডি ডটকম, কালীগঞ্জ (গাজীপুর) : গাজীপুরের কালীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ চত্ত্বরে আয়োজিত তিন দিনব্যাপী মেলায় অংশগ্রহণকারী শ্রেষ্ঠ নারী উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

 

বুধবার সকালে উপজেলা মিলনায়তনে উপজেলা মহিলা বিষয়ক অফিসার ফারহানা ইয়াসমিনের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে- উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল আহ্সান তালুকদার।

 

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মো. আমিনুর রহমান, প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. আবুল কালাম, কৃষি অফিসার মো. জসিম উদ্দিন, মৎস্য অফিসার মুহাম্মদ দেলোয়ার হোসাইন, শিক্ষা অফিসার আবু ইউসুফ খান ও যুব উন্নয়ন অফিসার শেখ নওশের আলী।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা উপস্বাস্থ্য প্রকৌশলী মো. তদবীরুর রহমান, পরিবার পরিকল্পনা অফিসার মোহাম্মদ আমান উল্ল্যাহ, নির্বাচন অফিসার মো. জহরুল আলম, জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জ শাখার চেয়ারম্যান আমিনা বেগম প্রমুখ।

 

পরে মেলায় অংশগ্রহণকারী শ্রেষ্ঠ নারী উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে শ্রেষ্ঠ উদ্যোক্তা হিসেবে ১ম আফরিন, ২য় আমিনা আক্তার এবং ৩য় স্থান অধিকার করেন ফুন্ডাসিয়ন ইন্টারভিডা।

 

অপরাজিতাবিডিডটকম/আরআই/এ/১৮ফেব্রুয়ারি২০১৪

সিরাজগঞ্জে নারী উদ্যোক্তা মেলা

2220140313122046

 

অপরাজিতাবিডি ডটকম, সিরাজগঞ্জ : ‘শ্রমবাজারে নারীর অধিকতর অংশগ্রহণ, নিশ্চিত করবে নারীর ক্ষমতায়ন’ শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে উদ্বোধন করা হয়েছে নারী উদ্যোক্তা মেলা-২০১৪।

বৃহস্পতিবার সকাল ১০টায় সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশনে মুক্তির সোপান মঞ্চে দুই দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন। পরে নারী মুক্তি সংস্থার চেয়ারম্যান নিয়াজী সুলতানার সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক কে এম আলী আজম, অতিরিক্ত পুলিশ সুপার মোতাহার হোসেন, জেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলম রতন, মানব মুক্তি সংস্থার উপ-পরিচালক আমির হোসেন, প্রকল্প সমন্বয়ক মনিরা সুলতানা প্রমুখ।

 

অপরাজিতাবিডিডটকম/আরআই/এ/১৮ফেব্রুয়ারি২০১৪

বাল্য বিয়ের প্রস্ততিকালে আটক ৫

atok

 

অপরাজিতাবিডি ডটকম,গাজীপুর : বাল্য বিয়ে পড়ানোর প্রস্ততিকালে রোববার রাতে গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের সরল  গ্রাম থেকে কাজী, কনে, বর ও বরের পিতাসহ পাঁচ জনকে আটক করেছে পুলিশ। আটকৃতরা হলেন- সরল গ্রামের সালাম মোল্লার ছেলে সাহাজ উদ্দিন ওরফে সাহেব আলী (৪০) ও তার ছেলে (বর) সাদ্দাম হোসেন (২২), কাজী’র দুই  সহকারী মোশারফ হোসেন (৩৫) ও জহিরুল সরকার (৩০) এবং কালীগঞ্জ উপজেলার সাতানিপাড়া এলাকার প্রবাসী আকবর হোসেনের মেয়ে (কনে) আমেনা আক্তার (১৫)।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রেমের টানে আমেনা রোববার সাদ্দামের বাড়িতে যায়। পরে সদ্দামের স্বজনরা তাদের বিয়ের আয়োজন করে। খবর পেয়ে আমেনার স্বজনারা বিষয়টি পুলিশে জানায়। পরে বিয়ের প্রস্তুতি নেয়ার সময় ওই ৫ জনকে আটক করে পুলিশ।

 

জয়দেবপুর থানার পূবাইল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোবারক হোসেন জানান, আমেনা কালীগঞ্জের তুমুলিয়া এলাকার একটি স্কুলের দশম শ্রেণির ছাত্রী। প্রাপ্ত বয়স্ক না হওয়ায় তাদের আটক করা হয়েছে।

 

অপরাজিতাবিডিডটকম/আরআই/এ/১৮ফেব্রুয়ারি২০১৪

কাপাসিয়ায় স্কুল ছাত্রী ধর্ষিত

rape

 

অপরাজিতাবিডি ডটকম, গাজীপুর: গাজীপুরের কাপাসিয়া উপজেলার দেওনা গ্রামের প্রবাসী সাখাওয়াত হোসেনের স্কুল পড়ুয়া মেয়ে  (১৬) কে পাশ্ববর্তী বাঘিয়া গ্রামের আমীন নামক এক বখাটে ধর্ষণ করেছে। গ্রামবাসী ধর্ষককে পুলিশে দিয়েছে।

 

কাপাসিয়া থানার ডিউটি অফিসার এ এস আই ইকবাল জানায় গত ১৩ মার্চ বৃহস্পতিবার বিকালে স্কুল ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একটি ঘরে আটকিয়ে জোড় পূর্বক ধর্ষণ করেছে। মেয়েটির চিৎকারে গ্রামবাসী ধর্ষক আমিনুল ইসলাম আমীনকে (২৪) হাতে নাতে আটক করে থানায় দেয়। এ ব্যাপারে ধর্ষিতা বাদী হয়ে কাপাসিয়া থানায় একটি মামলা (নং ১২) দায়ের করেছে। ধর্ষক আমীন বাগিয়া গ্রামের আ. কুদ্দুছের ছেলে।

 

অপরাজিতাবিডিডটকম/আরআই/এ/১৮ফেব্রুয়ারি২০১৪