banner

রবিবার, ১৫ মার্চ ২০২৬ ইং, ,

Daily Archives: January 16, 2026

গরমে পরিপাটি বিছানা

অপরাজিতাবিডি ডটকম, ঢাকা: পরিপাটি বিছানা শোবার ঘরে বিছানা থাকবে এ তো জানা কথা। এর জন্য তো মাপজোকের দরকার নেই। আর শোবার ঘর তো বৈঠকখানা নয় যে বাহারি সাজ চাই। কিন্তু এ ধারণা এখন বাতিল।

4-final-bg20120515144413

*শোবার ঘরে খাট রাখার জন্য সঠিক স্থান নির্বাচন করুন। সরাসরি দরজা বরাবর খাট রাখবেন না। সম্ভব না হলে এমনভাবে খাট রাখুন, যাতে দরজা থেকে পায়ের অংশ দেখা যায় কিন্তু মাথা বা ওপরের অংশ দেখা না যায়।

*খাটের অবস্থান হবে উত্তর-দক্ষিণমুখী। মাথার দিকটা দক্ষিণে হওয়া ভালো। পূর্ব-পশ্চিমে খাট রাখতে হলে মাথার দিকটা পশ্চিম দিকে দিন।

*ঘরে জানালা থাকলে খাটের মাথার অংশ জানালার পাশে রাখুন। খাটের অবস্থানের ক্ষেত্রে সিলিং ফ্যানও গুরুত্বপূর্ণ বিষয়। সিলিং ফ্যান বরাবর খাট ফেলুন।

*বিছানার বিপরীতে ড্রেসিং ইউনিট না রেখে একপাশে বা কর্নারে রাখুন। আলমারি, কেবিনেট বা টিভি রাখতে পারেন বিছানার বিপরীতে।

*শোবার ঘরে ছোট্ট পরিসরে বসার ব্যবস্থা করতে চাইলে তা খাটের পাশে বা জানালার পাশে রাখুন।

*ঘরের আয়তন অনুযায়ী খাটের আকার-আয়তন নির্বাচন করুন। লো হাইট খাট ঘরকে বড় দেখায়, তাই ছোট আয়তনের ঘরে কম উচ্চতার ছিমছাম ডিজাইনের খাট বেছে নিন। বড় ঘরে নকশাদার খাট ভালো মানাবে।

*শোবার ঘরে খাটই মুখ্য। তাই খাটের রঙের সঙ্গে মিলিয়ে ওয়ার্ডরোব, আলমারি, কেবিনেট, ড্রেসিং ইউনিটসহ অন্যান্য ফার্নিচার বেছে নিন।
*বিছানার চাদর নির্বাচন করুন ঘরের পর্দার সঙ্গে সামঞ্জস্য রেখে।

*বিছানার ওপর ছোটবড় বিভিন্ন আকৃতির কয়েকটি কুশন রাখুন। কুশন রঙিন হলে বিছানার চাদর একরঙা বেছে নিন। আবার ফুলেল নকশা বা প্রিন্টের চাদরের সঙ্গে একরঙা কুশন রাখুন।

*বঙ্ খাটের সঙ্গে অনেক ক্ষেত্রে মাথার কাছে তাক দেওয়া থাকে। সেখানে রাখতে পারেন দু-একটা শোপিস, ফটোফ্রেম বা ইনডোর প্লান্ট।

*খাটের সামনে বিছিয়ে দিন রুচি অনুযায়ী শতরঞ্জি, কার্পেট, পাপোশ বা শীতলপাটি।

 

অপরাজিতাবিডি ডটকম/আরআই/এ/১৪মার্চ,২০১৪

ফেইসবুকে ‘বাংলাদেশি গহনা’র বিশাল আয়োজন

2

অপরাজিতাবিডি ডটকম, ঢাকা: সময়ের সঙ্গে বদলে গেছে রুচী ও ফ্যাশন। এখন ফ্যাশন মানে শুধুই চমৎকার একটা কালার কম্বিনেশন আর নয়া কাটের পোশাক নয়, এর সঙ্গে নিত্যনতুন গহনার পারফেক্ট ম্যাচিংটাও থাকা চাই।  আসলে গহনাটা ফ্যাশনের অন্যতম অনুষঙ্গও বটে।

হাল আমলের ব্যস্ত জীবনে আপনার দোরগোড়ায়ে এই গহনা পৌঁছে দিতে ফেইসবুকভিত্তিক ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে দেশী প্রতিষ্ঠান ‘বাংলাদেশি গহনা’। SO FASHIONABLE SO REASONABLE-স্লোগান নিয়ে ফেইসবুকে তাদের জুয়েলারি সামগ্রীর প্রদর্শনী চলছে।

ফেইসবুকে বাংলাদেশি গহনার পেজটিতে ( www.facebook.com/pages/Bangladeshi-Gohona/183858221659041 )  ডায়মন্ড কাট জুয়েলারি, গোল্ড প্লেটেড ইন্ডিয়ান জুয়েলারি, ব্রাইডাল সেট জুয়েলারি, পিওর সিলভার জুয়েলারি, কপার, ইমিটেশন, অরিজিনাল কুন্দন জুয়েলারি, ২৪ কেরেট গোল্ড প্লেটেড সিলভার, কিউবিক জারকান সেট, লকেট ও নেকলেসসহ অসংখ্য নকশার ও আইটেমের জুয়েলারির প্রদর্শন করা হচ্ছে।

ডিজাইনার সাবরিনা আক্তার টিনার নকশায় বাহারি নকশার জমকালো সব সেট পাওয়া যাচ্ছে ফেইসবুক পেজটিতে। আগ্রহীরা অনলাইনে বা ফোনের মাধ্যমে অর্ডার দিতে পারবেন। ৩ হাজার টাকার পণ্য ক্রয়ে রয়েছে দেশের যে কোন প্রান্তে ফ্রি হোম ডেলিভারির ব্যবস্থা।

‘বাংলাদেশি গহনা’র উদ্যোক্তা ও ডিজাইনার সাবরিনা আক্তার টিনা বলেন, ‘আধুনিক ডিজাইনের কারণে আমাদের পণ্যের চাহিদা দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও সুনাম অর্জন করেছে। বাংলাদেশ ছাড়াও বর্তমানে আমাদের গহনাগুলো অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা, ইউকে, ইটালি, স্পেন, ব্রাজিল, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভারত ও পাকিস্তানে পাঠানো হচ্ছে। নিরাপত্তার কথা ভেবে ও সঠিক ডেলিভারির জন্য দেশের বাইরে জুয়েলারি পণ্য পাঠানো হচ্ছে ফেডএক্স কুরিয়ারের মাধ্যমে।’

তিনি জানান, দেশের গ্রাহকরা বর্তমানে ব্যাংক আকাউন্টের মাধ্যমে পেমেন্ট করতে পারছে। বাইরের গ্রাহকরা ভেলিড এক্সচেঞ্জ হাউস অথবা ওয়্যার ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট করে থাকেন। খুব শিগগিরি ভিসা, মাস্টার কার্ড ও পেপালের মাধ্যমে দাম পরিশোধের সুবিধা আমরা চালু করছি।

‘বাংলাদেশি গহনা’র প্রসার ও প্রচারের ক্ষেত্রে ফেইসবুক নির্বাচন করার কারণ সম্পর্কে বলেন, সামাজিক যোগাযোগ এমন একটি মাধ্যম যার দ্বারা অতি সহজেই বিরাট জনগোষ্ঠীকে আকৃষ্ট করা যায়। এর ব্যপ্তি অসীম যার মাধ্যমে অনলাইন কমিউনিটি গড়ে তুলা যায় এবং আমাদের দেশীয় পণ্য পুরো বিশ্বের কাছে তুলে ধরার পাশাপাশি নতুন ক্রেতা পাওয়ার বিষয়টিও অনেকটাই সহজতর।

তিনি জানান, গহনাগুলোর বেশিরভাগই দেশে তৈরি করছি এবং নিজস্ব ডিজাইনকৃত। পাশাপাশি আমাদের ব্যপ্তি যেহেতু এখন বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে তাই গ্রাহকের চাহিদার দিকে লক্ষ্য রেখে এক্সক্লুসিভ ইমপোর্টেড জুয়েলারিও আমরা সেল করছি। গহনা ছাড়াও শাড়ি, সালওয়ার কামিজ ও পার্টি ব্যাগও আমাদের পণ্যের তালিকায় রয়েছে।

বাংলাদেশি গহনার ফেইসবুকের ঠিকানা : www.facebook.com/pages/Bangladeshi-Gohona/183858221659041 ।
ওয়েবসাইট : www.bangladeshigohona.com ।
ফোন: +৮৮০১৬৮৩২৫২৯৯৯, +৮৮০১৯৩৬০০৭০৬০।

অপরাজিতাবিডি ডটকম/আরআই/এ/১৪মার্চ,২০১৪

মিরপুরের বেনারসী পল্লীতে লীলাবালি

top20140305190732

অপরাজিতাবিডি ডটকম, ঢাকা: দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন হাউজ লীলাবালির নতুন শো-রুম চালু হয়েছে মিরপুর বেনারসী পল্লীতে। সম্প্রতি সুবিশাল পরিসরের শো-রুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মেহজাবিন চৌধুরী।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন ডিজাইনার সেলিনা ইসলাম ও আফসানা মুনমুন, লাক্স সুন্দরী অরিনসহ অনেকে। এ বিষয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নাহিদা ইসলাম বলেন, বাংলাদেশে তৈরি বিশ্বমানের পোষাক সুলভমূল্যে ফ্যাশন সচেতন মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। এখানে এসে প্রতিটি তৈরি পোষাকে ক্রেতারা ভিন্নতা  খুঁজে পাবেন।

 

মডেল ও অভিনেত্রী মেহজাবিন বলেন, দারুণ দারুণ ডিজাইনের পোশাক এনেছে লীলাবালি। এদের কাপড়ও আন্তর্জাতিক মানের। সব মিলিয়ে কেনাকাটার জন্য বিদেশমুখীদের পথ অনেকটাই বন্ধ করে দিচ্ছে এই ফ্যাশন হাউজ। লীলাবালিতে নিজস্ব ব্র্যান্ডের তৈরি পোষাকের পাশাপাশি ক্রেতারা বিশ্বখ্যাত নানা ব্র্যান্ডের গার্মেন্টস ও শাড়ী সুলভমূল্যে কেনার সুযোগ পাচ্ছেন। ঠিকানা: বাড়ি: ৭/৮(২য় তলা), লেন-০১, বেনারসী পল্লী, মিরপুর-১০, ঢাকা।

 

অপরাজিতাবিডি ডটকম/আরআই/এ/১৪মার্চ,২০১৪

এই গরমে যত্ন

gorome-nijer-jotno অপরাজিতাবিডি ডটকম, ঢাকা: গরমের কারণে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। গরমে চুলের গোড়া ঘেমে যায়।সঙ্গে ধুলোবালির আক্রমণ তো আছেই। অনেক সময় অতিরিক্ত গরমে মাথায় খুশকি বা ঘামাচি বের হয়।তাই যতুটুকু সম্ভব চুল ঢেকে রাখতে হবে।এ ক্ষেত্রে নিয়ম মাফিক শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে।

রোদে বের হলে চুল খোলা না রাখাটাই ভালো।এ ক্ষেত্রে বেণী অথবা খোঁপা করে রাখতে পারেন। সে ক্ষেত্রে কিছু সহজ এবং আকর্ষণীয় বেণী যেমন ফিশ বেণী অথবা চুল সামনে একটু ফুলিয়ে বেণী করা যেতে পারে।

cover-gorome-nijer-jotno-1

 

কিছু সহজ খোঁপা, যেমন– ফ্রেঞ্চ রোল খোঁপা, চুড়া-জুড়া, টুইস্ট বান খোঁপা করা যেতে পারে। বাইরে থেকে এসে ফেইসওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে।এতে মুখ থেকে ময়লা চলে যাবে এবং ব্রণ হওয়ার সম্ভাবনা কমে যায়। গরমে মুখের তৈলাক্তভাব বেড়ে যায়, যা বারবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।

 

ডিমের সাদা অংশ, লেবুর রস, শশার রস একসঙ্গে মিশিয়ে মুখে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। মুখের তৈলাক্তভাব অনেকখানি কমে যাবে। অথবা, মসুরডাল বাটা, শশার রস ও ডিমের সাদা অংশ মিশিয়ে লাগাতে পারেন। উপকার পাবেন।

 

এছাড়া কাঁচা হলুদ, বেসন, শশার রস ও গাজরের রস ভালো করে মিশিয়ে মুখে লাগান। কাঁচা হলুদ ত্বক উজ্জ্বল করে। তবে প্যাকে বা মিশ্রণে কাঁচা হলুদের পরিমাণ বেশি হলে মুখ কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সূর্যের তাপে হাত-পা কালো হওয়া থেকে বাঁচাতে বড় হাতার জামা এবং পায়ের পাতা সম্পূর্ণ ঢেকে রাখে এমন জুতা পরা উচিত।ধুলোবালি এবং সূর্যের অতিবেগুনি রশ্মি হতে নিজেকে সুরক্ষিত রাখার জন্য সানক্রিম, সানগ্লাস, টুপি, ছাতা ব্যবহার করা যেতে পারে।

 

অপরাজিতাবিডি ডটকম/আরআই/এ/১৪মার্চ,২০১৪

ভেজাল চিনি চেনার সহজ উপায়

chini

 

 অপরাজিতাবিডি ডটকম, ঢাকা: আজকাল কিসে ভেজাল নেই বলুন? খাবারের ওজন বাড়াতে দেয়া হয় ভেজাল, দাম কমাতে দেয়া হয় ভেজাল, এমনকি খাবারকে সুন্দর ও আকর্ষণীয় করে উপস্থাপন করার জন্য দেয়া হয় ভেজাল। চিনির ক্ষেত্রেও এই কথা প্রযোজ্য। লক্ষ্য করে দেখবেন, আজকাল চিনির চেহারা ভারী সুন্দর। ধবধবে সাদা, মিহি গুঁড়োর চিনি। কিন্তু দেখতে যত সুন্দর, আসলেই কি ততটা সুন্দর এই চিনি? আসুন জেনে নেই ভেজাল চিনিতে ভেজাল নির্ণয়ের সহজ পদ্ধতি।

প্রায়ই দেখবেন যে চিনিটা খাচ্ছেন, সেটায় মিষ্টি খানিকটা কম। এমনিতে হয়তো এক চামচ চিনি খান, তখন দিতে হচ্ছে দেড় বা দুই চামচ। আবার দেখবেন খাবার গরম অবস্থায় খাবার একটু মিষ্টি লাগলেও, ঠাণ্ডা হবার পর হয়ে যাবে পানসে, যাকে বলে ভালো চিনির সম্পূর্ণ বিপরীত অবস্থা।

চিনি ভালো মন্দ নির্ণয় করার জন্য করতে হবে পিঁপড়া টেস্ট! খানিকটা চিনি ফেলে রাখুন কোথাও। যদি পিঁপড়া এসে আক্রমণ করে, বুঝবেন যে চিনিটা ভালো। তবে দুঃখের বিষয় হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রেই হতাশ হবেন। আজকাল চিনিতে এত বেশি ভেজাল যে পিঁপড়া ধরতেই দেখা যায়না।

অপরাজিতাবিডি ডটকম/আরআই/এ/১৪মার্চ,২০১৪

এবি ফ্যাশন নিয়ে এলো সব বয়সীর পোশাক

(JPEG Image, 201 × 300 pixels)

অপরাজিতাবিডি ডটকম, ঢাকা: আসি আসি করছে গ্রীষ্মকাল। এরই মধ্যে গরমকালের পোশাকের চাহিদাও বাড়ছে দিন দিন। বিষয়টি মাথা রেখে ফ্যাশন হাউস ‘এবি ফ্যাশন মেকার’ নিয়ে এসেছে গ্রীষ্মের উপযোগী নানা ধরণের পোশাক।

যেহেতু প্রকৃতিতে গ্রীষ্মের প্রভাব বাড়ছে। তাই পোশাকের ফেব্রিক আর রঙে প্রাধান্য পেয়েছে দেশীয় আবহাওয়া। এবি ফ্যাশনের পোশাকের ক্যানভাসে গ্রীষ্ম কিছুটা ফেস্টিভমুডে ফিউশনের আদলে তুলে ধরা হয়েছে। তরুণীদের কুর্তার পাশাপাশি থাকছে কটনের এর বিভিন্ন আউটফিট।

top.lifestyle20140311175921

তরুণীদের জন্য ক্যাটিং, নেক লাইনে ভিন্নতায় তৈরি সালোয়ার কামিজ, কুর্তা যেগুলোর নকশায় ব্যবহার করা হয়েছে ফুলেল, সার্কেল, গোল্ডেন-লেসসহ ব্লক মোটিভ।

২০০০ সালে প্রতিষ্ঠিত পোশাকের এই ফ্যাশন হাউসটি, ডিজাইন ও ফ্যাশনে দেশে বৈচিত্রতা আনায় দ্য ডেইলি স্টার ঈদ ফ্যাশন প্রতিযোগিতা, পাক্ষিক আনন্দ আলো এবং ভোরের কাগজ অ্যাওয়ার্ড অর্জন করেছে। সালোয়ার কামিজ, টপস, ফতুয়া, স্কার্ট, শিশুদের পোশাক, পাঞ্জাবিই বেশি তৈরি করে থাকে এবি ফ্যাশন মেকার।

পোশাকের ডিজাইনের মোটিফ দেশীয় হলেও কাটিং-প্যাটার্নে পাশ্চাত্য স্টাইল অনুসরণ করা হয়েছে। পোশাক এর খোঁজে যেতে পারেন ২৮ গোল্ডেন গেইট শপিং সেন্টার, মিরপুর রোড, ঢাকা এই ঠিকানায়।

অপরাজিতাবিডি ডটকম/আরআই/এ/১৪মার্চ,২০১৪