banner

রবিবার, ১৫ মার্চ ২০২৬ ইং, ,

Daily Archives: January 16, 2026

বাগেরহাটে এক নারী গণধর্ষনের শিকার : আটক ১

প্রতিনিধি, অপরাজিতাবিডি ডটকম
rape

বাগেরহাট : বাগেরহাটে মধ্যবয়সী এক নারী গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় মঙ্গলবার বিকালে শহরতলীর মুনিগঞ্জ সেতুর বাইপাশ সড়কের মাঝিডাঙ্গা এলাকার কবির মুন্সি (৩৫) নামের এক ধর্ষককে আটক করেছে পুলিশ।

 

গনধর্ষনের শিকার ওই নারীর ডাক্তারী পরীক্ষা বাগেরহাট সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে।
পুলিশ জানায়, চিতলমারী উপজেলার বড়বাড়িয়া গ্রামের স্বামী পরিত্যক্তা (৩০) এক নারী বাড়ি ফেরার পথে সোমবার সন্ধ্যায় বাগেরহাট সদরের মুণিগঞ্জ সেতু এলাকায় পৌছালে কবিরসহ ৭/৮ জন বখাটে তাকে আটকে রাখে। পরে গভীর রাতে কবির ও তার সহযোগিরা তাকে গনধর্ষন করে। মঙ্গলবার সকালে ওই নারী কৌশলে পালিয়ে বাগেরহাট মডেল থানায় এসে এই গনধর্ষনের ঘটনা জানায়। পরে পুলিশ তাকে ডাক্তারী পরিক্ষার জন্য সদর হাসপাতালে পাঠায়।

 

বাগেরহাট মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. আলী আজম খান জানান, এ ঘটনায় ধর্ষনের শিকার এক মহিলা বাদী হয়ে কবির ও আলম এর নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৮/১০ জনকে  আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। পুলিশ কবির মুন্সিকে গ্রেফতার করা হয়েছে। সে মাঝিডাঙ্গা আশ্রায়ন প্রকল্পের মৃতঃ হামিদ মুন্সি’র ছেলে। এলাকাবাসি জানায়, মুনিগঞ্জ সেতু এলাকায় দীর্ঘদিন ধরে মাদক সেবীদের আনাগোনা বৃদ্ধি পায়। তবে সেখানে নানা অপরাধ কর্মকান্ডে লিপ্ত হয় বখাটেরা।

 

অপরাজিতাবিডিডটকম/আরএ/এ/৩মার্চ২০১৪

নির্যাতিত অসহায় নারীদের পুনর্বাসনে ‘ক্যাফে জয়িতা’

প্রতিবেদক, অপরাজিতাবিডি ডটকম

Chumki

ঢাকা : নির্যাতনের শিকার নারীদের পুনর্বাসনে ‘ক্যাফে জয়িতা’র উদ্বোধন করা হয়েছে আজ। ক্যাফে জয়িতা পরিচালিত হবে নির্যাতিত নারীদের দ্বারা এবং লভ্যাংশ ব্যয় করা হবে ওই নির্যাতিত নারীদের কল্যাণে। পাচার ও নির্যাতনের শিকার নারীরা যাতে নিজে স্বাবলম্বী হতে পারে এজন্য তাদেরকে খাবার প্রক্রিয়াজাতকরণ ও পরিবেশনে প্রশিক্ষণ প্রদান করা হবে এবং ক্যাফে জয়িতায় তাদের কর্মসংস্থান করা হবে।

 

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি মঙ্গলবার ঢাকায় ক্যাফে জয়িতা উদ্বোধন করেন। প্রাথমিকভাবে আজ রাজধানী ইস্কাটনে হলি ফ্যামিলির বিপরীত পাশে ক্যাফে জয়িতা কার্যক্রম উদ্বোধন করা হয়।

 

প্রধান অতিথির বক্তৃতায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বলেন- নির্যাতিত নারীদের সহায়তায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সর্বদা পাশে আছে। তাদের কল্যাণে এবং ভবিষ্যতে যেন নির্যাতিত নারীর সংখ্যা কোনভাবে বৃদ্ধি না পায় তার জন্য কাজ করবে। তিনি বলেন নারী নির্যাতন প্রতিরোধে নারীদেরকে স্বাবলম্বী হতে হবে।

 

অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হতে হবে। নারীদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার জন্য মন্ত্রণালয় কাজ করছে। বিভিন্ন আইন ও নীতি প্রণয়ন করছে।

 

মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আশরাফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল-ইসলাম এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার বাংলাদেশ মিশন প্রধান শরৎ দাস।

 

প্রথমবছর ঢাকা শহরে বিভিন্ন সরকারি, বেসরকারি কর্পোরেট অফিসে ন্যূনতম দশটি ক্যাফে জয়িতা চালু করা হবে। পর্যায়ক্রমে খাদ্য ব্যবসায় একটি বিশ্বস্ত ব্র্যান্ড হিসেবে ক্যাফে জয়িতা সারাদেশে সম্প্রসারণ করা হবে।

 

অপরাজিতাবিডিডটকম/আরএ/এ/৩মার্চ২০১৪

রাজধানীতে বিষপানে শিশু গৃহপরিচারিকার আত্মহত্যা

প্রতিবেদক, অপরাজিতাবিডি ডটকম
attohotta
ঢাকা : রাজধানীর মালিবাগে তাসলিমা আক্তার পপি (১০) নামের এক গৃহপরিচারিকার বিষপানে আত্মহত্যা করেছে।

 

সে পশ্চিম মালিবাগে একজন ব্যাংক কর্মকর্তার বাসায় কাজ করত। বৃহস্পতিবার পপিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পপি দিনাজপুরের মো. বকুলের মেয়ে।

 

গৃহকর্তা মোহাম্মদ বিন জহির জানান, পপি ও তার বোন ববি একসঙ্গে তাদের বাসায় কাজ করত। বুধবার রাতে দুই বোনের ঝগড়া হয়। একপর্যায়ে পপি বিষপান করে। আজ ভোর ৫টার দিকে তিনি ও তার স্ত্রী তাসলিমা বেগম মুমূর্ষু অবস্থায় পপিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

 

এদিকে, জহির ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য রমনা থানায় নেয়া হয়েছে।

 

অপরাজিতাবিডিডটকম/আরএ/এ/৫মার্চ২০১৪