banner

রবিবার, ১৫ মার্চ ২০২৬ ইং, ,

Daily Archives: January 16, 2026

আশুলিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

প্রতিনিধি,অপরাজিতাবিডি ডটকম
savar
সাভার : শিল্পাঞ্চল আশুলিয়ায় শিরিনা আক্তার (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।

 

সোমবার রাত ১২টায় আশুলিয়ার ধলপুর এলাকায় এই ঘটনা ঘটে।

 

থানা পুলিশ সূত্রে জানা যায়, ধলপুর গ্রামের খলিলুর রহমানের স্ত্রী বিষপানে আত্মহত্যা করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে এলাকাবাসী এই মৃত্যুকে রহস্যজনক বলে দাবি করেছেন।

 

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, নিহত গৃহবধুর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

 

অপরাজিতাবিডিডটকম/আরএ/এ/৪মার্চ২০১৪

ঈশ্বরদীতে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

প্রতিনিধি,অপরাজিতাবিডি ডটকম
Pabna_sm1_809007681
পাবনা (ঈশ্বরদী): পাবনার ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের মিরকামারী গ্রামে তুলি খাতুন (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

 

সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

 

নিহত তুলি মিরকামারী গ্রামের তহুরুল মালিথার মেয়ে। সে মিরকামারী আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছিল।

প্রতিবেশী মিজানুর রহমান জানান, রাতে তুলি তার শোবার ঘরের বৈদ্যুতিক লাইন কেটে দিয়ে ঘর অন্ধকার করে আঁড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

 

তিনি আরও জানান, এলাকার একটি ছেলের সঙ্গে তুলির প্রেমের সম্পর্ক ছিল। পরিবারের সদস্যরা এ সম্পর্ক মেনে না নেওয়ায় অভিমান করে সে আত্মহত্যা করে।

 

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে ঈশ্বরদী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

 

অপরাজিতাবিডিডটকম/আরএ/এ/৪মার্চ২০১৪