banner

রবিবার, ১৫ মার্চ ২০২৬ ইং, ,

Daily Archives: January 16, 2026

রান্নার আগুনে প্রাণ গেল বেদেনার

প্রতিনিধি,অপরাজিতাবিডি ডটকম
Kishoregonj_271891142
কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে অগ্নিদগ্ধে আহত নারী বেদেনা খাতুন (৭০) মারা গেছেন।

 

অগ্নিদগ্ধের সাত দিন পর শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

মৃত বেদেনা খাতুন কিশোরগঞ্জ শহরের আলোর মেলা এলাকার বাসিন্দা বিশিষ্ট মুক্তিযোদ্ধা আক্কাছ আলীর স্ত্রী ও স্থানীয় সাংবাদিক মারুফ আহমেদের মা।

 

গত ২৩ ফেব্রুয়ারি রান্না ঘরে কাজ করতে গিয়ে গ্যাসের চুলার আগুনে অগ্নিদগ্ধ হয়ে তিনি গুরুতর হন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢামেকে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যান।

 

অপরাজিতাবিডিডটকম/আরআই/এ/০১মার্চ২০৩৪ঘন্টা২০১৪

চুয়াডাঙ্গায় গৃহবধুর আত্মহত্যা

প্রতিনিধি,অপরাজিতাবিডি ডটকম
attohotta logo
চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার শঙ্কর চন্দ্রপুর ইউনিয়নের হানুরবাড়াদী গ্রামে গলায় ফাঁস দিয়ে রিজিয়া খাতুন (২৫) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে। রিজিয়া একই  গ্রামের আব্দুল মালেকের স্ত্রী। আজ শনিবার বিকাল সাড়ে ৫টায় আত্মহত্যার এ ঘটনা ঘটে।

 

জানা গেছে, শনিবার বিকালে রিজিয়া স্বামীর সাথে অভিমান করে সবার অজান্তে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়নার মাধ্যমে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

 

পুলিশের ধারণা, স্বামীর পরকীয়া প্রেমের কারণেই রিজিয়া খাতুন আত্মহত্যা করেছে।

 

অপরাজিতাবিডিডটকম/আরআই/এ/০১মার্চ২০৩৪ঘন্টা২০১৪