banner

রবিবার, ১৫ মার্চ ২০২৬ ইং, ,

Daily Archives: January 16, 2026

১০৫ বছর বয়সী নারীর ফেসবুকে বন্ধু ৪১ হাজার!

১১ফেসবুকের নিবন্ধিত ব্যবহারকারীদের মধ্যে সবচেয়ে প্রবীণ মানুষটির নাম এডিথ কির্চমায়ার। অবিশ্বাস্য হলেও সত্যি, ১০৫ বছর বয়সী এ নারী পূর্ণোদ্যমে যেভাবে ফেসবুক ব্যবহার করেন, তাতে হার মানবেন তরুণ-তরুণীরাও।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান্তা বারবারার বাসিন্দা এডিথ বলছিলেন, ৯৫ বছর বয়সে তিনি সামাজিক নেটওয়ার্কিং ওয়েবসাইট ফেসবুকে প্রথম অ্যাকাউন্ট খুলেছিলেন। তার সন্তানরা তাকে একটি কম্পিউটার, একটি প্রিন্টার ও একটি ডিজিটাল ক্যামেরা দিয়েছিলেন। সেখান থেকেই শুরু। শুধু নাতি-নাতনিদের ফটো দেখার জন্য এডিথ ওয়েবসাইটটি ব্যবহার করেন না। ফেসবুকে তার বন্ধুর সংখ্যা ৪১ হাজারের বেশি। বিশ্বকে আরও উপযুক্ত স্থানে পরিণত করার করতে তিনি প্রচারণা চালাচ্ছেন। বরাবরই তিনি মানুষকে সহায়তা করতে পছন্দ করতেন।

১৯৩০ ও ১৯৪০’র দশকে সারা বিশ্ব যখন ভয়াবহ অর্থনৈতিক মন্দা গ্রেট ডিপ্রেশনে জর্জরিত ছিল, তখন শিকাগোতে এক তরুণের সঙ্গে পরিচয় হয়েছিল তার। পরবর্তীতে তারা বিয়ে করেন। ৭০ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটে স্বামীর মৃত্যুর মধ্য দিয়ে। গত ৪০ বছর ‘ডিরেক্ট রিলিফ’ সংস্থায় স্বেচ্ছাসেবকের কাজ করছেন এডিথ। এটি একটি মানবাধিকার সংস্থা। জনকল্যাণে নিজেকে নিবেদিত করতে পেরে খুশি তিনি। এ কাজে তিনি আত্মিক প্রশান্তি খুঁজে পান। স্বপ্ন দেখেন একটি সুন্দর পৃথিবী গড়ার। সে লক্ষ্যেই কাজ করে চলেছেন বয়সের বাধাকে দূরে ঠেলে।

ফেসবুকে তিনি বিখ্যাত মনীষীদের অনুপ্রেরণামূলক উক্তি শেয়ার করেন। মানুষকে উৎসাহিত করেন, অনুপ্রাণিত করেন ভালো কাজ করতে।

ডিপ্রেসন বা বিষন্নতা বা মানসিক অবসাদ

বিষন্নতাডিপ্রেসন বা মানসিক অবসাদের কথা অমরা আজকাল প্রায়ই লোকের মুখে শুনে থাকি অনেকেই হয়ত কম বেশী এই অবস্থার মধ্যে দিয়ে গেছেন কেউ কেউ প্রায় সময়ই বলে থাকেন মন ভাল নেই, সেটা কি ডিপ্রেসন না অন্য কিছু, যেমন মনে আনন্দ নেই, সেটা যে কারনেই হোক না কেনউদাহরন স্বরূপ বলা যেতে পারে কেউ কোনো কাজে অসফল হয়েছে তার জন্য মন খারাপ, বা কেউ পরিক্ষায় ফেল করেছে তার জন্য মন খারাপ, বা কেউ ভালবাসায় ব্যর্থ হয়েছে তার জন্য মনে আঘাত লেগেছে এই অবস্থাগুলোকে কি ডিপ্রেসন বলা যাবে? হয়ত কিছু কিছু ক্ষেত্রে বলা যাবে যদি দৈনন্দিন কাজ কর্ম ব্যহত হয়, আর মনে বিশেষ কষ্ট হয় তাহলে এই বিষন্ন অবস্থা অনেক সময় ভুক্তভোগী নাও বুঝতে পারে, যদিও তার খুব অসুবিধা হয়

বিষন্নতাবামানসিকঅবসাদেরকিকিউপসর্গ?

ডিপ্রেসনের প্রধান উপসর্গ হল, ভাল না লাগা, বা ইংরাজিতে যাকে বলে লো মুড(Low mood) কিন্তু কারও কারও ডিপ্রেসন না হয়ে খিটখিটে বা রাগের ভাব বেশী হতে পারে। আরো উপসর্গগুলো নিচে দেওয়া হলঃ

) বেশীরভাগ সময় মন ভাল না লাগা, বা কারও কারও সব সময় রাগ বা খিটখিটে মেজাজ

) ঘুমের অসুবিধা, যেমন, প্রথম রাত্রিতে ঘুম ঠিক এসে যায়, কিন্তু মাঝ রাত্রিতে বা খুব সকালে ঘুম ভেঙ্গে যায়, তারপর যার ঘুম আসে না। আবার ঘুমটা ভাঙ্গা ভাঙ্গাও হতে পারে

) খেতে ইচ্ছা না করা, তার জন্য দেহের ওজন কমে যেতে পারে। আবার কেউ কেউ ম্ন খারাপের জন্য অনেক বেশী খেয়ে বেশ মোটা হয়ে যেতে পারে। তারা আবার বেশি ঘুমায়ও

)আগে যা যা করতে ভাল লাগত তা আর ভাল লাগে না, যেমন গান শোনা, বই পড়া, বা সিনেমায় যাওয়া, বা বেড়াতে যাওয়া ইত্যাদি।এমনকি যৌনকাঙ্খাও কমে যায়

)নিজেকে গুটিয়ে ফেলে, বন্ধু বান্ধব, বা আত্মীয় স্বজন কারো সাথে মেলামেশা না করা

) কাজে না যাওয়া, বা পড়াশোনা বন্ধ করে দেয়

) অনেকে বলেন স্মৃতি শক্তি কমে গেছে, কিছু মনে থাকে না, ঠিক মত মনোযোগ দিয়ে কাজ করতে পারেন না। তার জন্য কাজে ভুল হতে পারে। কাজ সম্পূর্ন করতে অনেক বেশি সময় নিতে পারে

) কেউ কেউ বলেন, যখন ডিপ্রেসনের মাত্রা বেশী হয়, যে বেঁচে থেকে লাভ নেই। মরে যাওয়াই ভাল। এই সময় অনেকে আত্মহত্যা করে ফেলতে পারেন

) আমাদের দেশে ডিপ্রেসন হলে অনেকে বলেন, গা, হাত পা ব্যথা করছে, মাথা ব্যথা সব সময়। যাদের ডিপ্রেসনের সাথে টেনশন থাকে তারা বলেন, বুক ধড়ফড় করছে, গা, হাত পা ঝিন ঝিন করছে, যেন সাংঘাতিক কোনো দুরর্ঘটনা ঘটে যাবে।এক মুহূর্তের জন্য শান্ত থাকতে পারেন না। ভারতবর্ষে বা তার আশপাশের দেশ গুলোতে অবসাদের রোগীরা আরো নানা রকম শারীরিক উপসর্গ যেমন, হজমে গন্ডগোল, মাসিকে গন্ডগোল বা মাসিক বন্ধ হয়ে যাওয়া, কোষ্ঠকাঠিন্ন, ইত্যাদিও হয়। তারজন্য রোগি অনেক সময় চিকিৎসার জন্য জেনারেল ডাক্তারের কাছে যায়

১০) এমনও দেখা গেছে অবসাদ অবস্থা যখন খুব বেশি হয় তখন রোগী কানে নানা কথা শুনতে পারে(হ্যালুসিনেসন,) যেমন কেউ যেন বলছে, ‘ তোমার বেঁচে থেকে লাভ নেই,এখনই মরে যাও, তুমি অনেক পাপকাজ করেছ, ইত্যাদি এই সময় রোগী ওই কথাগুলোকে সত্যি মনে করে আর তাতে আত্মহত্যা করার প্রবনতা অনেক বেশি হয়

ডিপ্রেসনকাদের?

পরিসংখ্যানে দেখা গেছে যে ডিপ্রেসন বা মানসিক অবসাদ ভোগেন এমন রোগীর সংখ্যা এমন কিছু কম নয়, এবং বেশীর ভাগ রোগীরই চিকিৎসা করা হয় না  কারন তারা বুঝতে পারে না যে তাদের ডিপ্রেসন হয়েছে। বিশ্বস্বাস্থ্য সংস্থার এক পরিসংখ্যানে দেখা গেছে যে সারা বিশ্বে যে কোনো সময় প্রায় দশ কোটি মানুষের ডিপ্রেসন হয়, কিন্তু তার মধ্যে মাত্র এক কোটি রোগি ডাক্তারের কাছে যায় চিকিৎসা করাতে।মানসিক অবসাদের এই অবস্থা নারী পুরুষের মধ্যে প্রায় সমান সংখ্যায় হয়, যদিও পুরুষদের মধ্যে ডিপ্রেসন বেশী হয় বৃদ্ধ অবস্থায়। যেকোনো বয়সে এই মানসিক অবসাদ হতে পারে, এমনকি দশ বছরের কম শিশুদের মধ্যেও। শিশু বা বয়ঃসন্ধিক্ষনে ডিপ্রেসনের উপসর্গগুলো অনেকটা আলাদা হয়

ডিপ্রেসনবাঅবসাদকিভাবেপ্রভাবফেলতেপারে?

কারও মানসিক অবসাদ হলে তার জীবনে বেশ গভীর ভাবে প্রভাব ফেলতে পারে, যেমন

) কাজকর্মে অসুবিধা, নানা ভুল করতে পারে, কাজে মন না লাগার জন্য কাজে দেরী হওয়া, কাজে না যাওয়া, ইত্যাদি। কাজ না করার জন্য পরিবারের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে যায়

) পরিবারের সঙ্গে মানিয়ে চলতে পারে না। ছেলে মেয়েদের দেখাশোনা ইত্যাদি ঠিকমত করতে পারে না

) বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের থেকে দূরে সরে যায়

) যদি উঠতি বয়সের সময় এই অবসাদ হয় তখন তারা পড়াশোনায় মন দিতে পারে না, প্রায় রাগ ভাব আব ছটফটে ভাব হয় বা একদম নিস্তেজ ভাব হয়ে যায়। এতে পড়াশোনায় পিছিয়ে পড়তে পারে, সেটা আর কখনো মেকাপ করতে পারে না, যদি না সঙ্গে সঙ্গে চিকিৎসা করা হয়

) কেউ কেউ আবার নানা ড্রাগ নেওয়া শুরু করতে পারে, তখন ডিপ্রেসনের মাত্রা আরো বাড়তে পারে। অনেকে ভাবেন অ্যালকোহল খেলে হয়ত মনের অবসাদের ভাবটা কেটে যাবে। কিন্তু তাতে ডিপ্রেসনের মাত্রা আরো বেশী বেড়ে যায়। এমনকি আত্মহত্যা করার প্রবনতা বেড়ে যায়।সুতরাং দেখা যাচ্ছে মানসিক অবসাদের জন্য রোগীর জীবনে সব ক্ষেত্রেই প্রভাব ফেলে

ডিপ্রেসনবাঅবসাদকেন?

দেহের কোনো কারনের জন্য বিষন্নতা হতে পারে কি?

অনেক পরিক্ষায় বা গবেষনায় পাওয়া গেছে যে শারীরিক কিছু পরিবর্তনের জন্য মনের বিষন্নতা আসতে পারে। যেমন

ব্রেনেরবামস্তিষ্কেরনানানিউরোট্রান্সমিটারেরপরিবর্তনেরজন্যঅবসাদহতেপারে

নানা নিউরোট্রান্সমিটারের মধ্যে দুটি বিশেষ উল্লেখ যোগ্য, যেমন নর এপিনেফ্রিন(norepinephrine) সেরোটোনিন(serotonin)নিউরোট্রান্সমিটার হল এক রকমের কেমিক্যাল যেটা সাধারনতঃ নার্ভকোষে সব সময় তৈরী হয়ে চলেছে।যখন নার্ভ এর উত্তেজনা হয় তখন সেটা বাইরে বেরিয়ে এসে অন্য নার্ভকে উত্তেজিত করে, এই ভাবে এক নার্ভ থেকে অন্য নার্ভে যোগাযোগের জন্য আমরা সব অনুভূতি পাই।  এই নর এপিনেফ্রিন( norepinephrine) এর উপর প্রভাব ফেলে ভেনলাফাক্সিন(Venlafaxine) নামক ঔষধ যেটা ডিপ্রেসনের চিকিৎসায় ব্যবহৃত হয়। সেই জন্য মনে করা হয় নরএপিনেফ্রিন যে নার্ভকোষের উপর কাজ করে তার বেশী ক্রিয়ার জন্য ডিপ্রেসন হয়

নার্ভে  সেরোটোনিন(serotonin) এরকমহওয়াজন্যডিপ্রেসন

কারন দেখাগেছে ফ্লুওক্সেটিন(Fluoxetine) নামকডিপ্রেসনেরঔষধব্রেনেসেরোটোনিনেরপরিমানবাড়িয়েদেওয়াজন্য  মনেরঅবস্থারউন্নতিয়েছে। তাই মনে করা হয়, সেরোটোনিন এর পরিমান কমে যাওয়ার জন্য হয়ত এই রোগটা হয়।শেষ কয়েক দশকে আরো কয়েক রকমের সেরোটোনিনের সন্ধান পাওয়া গেছে, যেগুলো আরো নানা ভাবে মনের উপর প্রভাব ফেলে

ডোপামিন(Dopamine) আরেকরকমেরনিউরোট্রান্সমিটারযেটাকমহওয়াজন্যডিপ্রেসন কারন দেখা গেছে, টাইরোসিন (tyrosine) নামক অ্যামিনো অ্যাসিড, অ্যাম্ফিটামিন(amphetamine), বা বিউপ্রোপিওন(Bupropion),ইত্যাদি ব্রনের মধ্যে ডোপামিনের পরিমান বাড়িয়ে দেয়, তার জন্য এই ঔষঢগুলোকে ডিপ্রাসনের চিকিৎসায় ব্যবহার করা যেতে পারে। আবার আমরা জানি যে পারকিনসন স্নায়ু রোগের(Parkinson’s disease)কারন হল ব্রেনের কিছু স্থানে বা সেন্টারে ডোপামিন কম হওয়া। সেই জন্য অনেক পারকিনসন রোগীর ডিপ্রেসন হয়।উপরের যে নিউরোট্রান্সমিটার গুলো বলা হল তাছাড়াও আরো নিউরোট্রান্সমিটার আছে যেমন, অ্যসিটাইলকোলিন(Acetylcholine) , গাবা( GABA, Gama Amino Butyric Acid), ইত্যাদি ডিপ্রেসনের কারন হতে পারে

হরমোনেরকমবেশিহওয়াজন্যওডিপ্রেসনহতেপারে

যেমনথাইরয়ে (thyroid hormone ) হরমোনগ্রোথ (Growth hormone ) হরমোনকমহলেডিপ্রেসন এছাড়া আরো নানা হরমোন আছে যার পরিমানের কম বেশি হওয়ার জন্য মনে উপর প্রভাব ফেলতে পারে,সেগুলো আর বলা হল না।হরমোন নিউরোট্রান্সমিটার কিভাবে কাজ করে,এবং কি ভাবে ডিপ্রেসন হয় এটা খুব জটিল, আর উপরের কারন গুলো খুব সরল ভাবে বর্ননা করা হল

ব্রেনেরআকৃতিরপরিবর্তনঃ

ক্যাট স্ক্যান (CAT Scan) বা এম আর আই(MRI) করে ব্রেনে নানা পরিবর্তন পাওয়া গেছেযেমনভেন্ট্রিকলয়েছে, ব্রেনেরকিছুজাগানার্ভশুকিয়েগেছে, ইত্যাদিসেগুলোআবারসবরোগিরক্ষেত্রেপাওয়াযানি।আবার পেট স্ক্যান(PET scan) করে পাওয়া গেছে যে যাদের ডিপ্রেসন হয়েছে তাদের ব্রেনেরকিছুকিছুজাগারক্তেরচলাচলকমেগেছে।যখনডিপ্রেসনেরথেকেসেরেউঠেছেতখনআবাররক্তচলাচলস্বাভাবিকয়েগেছে।এই সব পরিবর্তন কিছু কিছু ডিপ্রেসনের রোগির ব্রেনে পাওয়া গেছে, সবার ডিপ্রেসন রোগির মধ্যে পাওয়া যায় নি

ডিপ্রেসনবাবিষন্নতারোগকিবংশগত?

ফ্যামিলি স্টাডি, যেসব শিশুদের দত্তক নেওয়া হয়েছে তাদেরকে, এবং যমজ ছেলে মেয়েদের বেশ কয়েক বছর লক্ষ্য করার পর জানাগেছে যে, আমাদের এই মুডের (Mood) এর কারন অনেকটা বংশগত। যদি মা বা বাবার কোন একজনের ডিপ্রেসন বা ম্যানিয়া থাকে তাহলে তাদের সন্তানদেরও  ওই ডিপ্রেসন বা ম্যানিয়া হওয়ার সম্ভাবনা ১০ থেকে ২৫ শতাংশ। আর যদি পিতা মাতার দুজনেরই মুড প্রবলেম আছে তাহলে সন্তানদের হওয়ার সম্ভাবনা দ্বিগুন হয়ে যায়।যমজ( যারা একদম একরকম) এক জনের যদি ডিপ্রেসন বা ম্যানিয়া থাকে তবে অন্য যমজ সন্তানের হওয়ার সম্ভাবনা ৭০ থেকে ৯০ শতাংশ। যমজ (অথচ একদম একরকম নয়) তাদের একজনের যদি হয় তবে অন্য জনের হওয়ার সম্ভাবনা ১৬ থেকে ৩৫ শতাংশ। সুতরাং এর থেকে বেশ বোঝা যাচ্ছে যে বংশগত কারণ একটা প্রধান কারণ

ডিপ্রাসনকিসামাজিককোনোকারণে?

জীবনেরপারিপার্শিকনানাকারনেমানসিকচাপেরজন্যএইবিষন্নতাভাবআসতেপারে। কেউ কেউ মনে করেন জীবনের নানা ঘাতপ্রতিঘাত মানসিক চাপের জন্যই ডিপ্রেসন হয়। আর কেউ কেউ মনে করেন এই মানসিক চাপ ডিপ্রেসন করার জন্য এমনকিছু প্রভাব ফেলে না

লক্ষ্যকরাগেছেযেকোনোশিশুযদিএগারোবছরসেরআগেতারমাবাবারএকজনকেহারাতবেতাদেরয়েবিষন্নতাবাঅবসাদঅবস্থাহওয়াসম্ভাবনাখুববেশি।এটাপ্রাদেখাযাবিশেষকোনোক্ষতিহলেবাবিশষকিছুহারালেডিপ্রেসনেরআরম্ভ যেমন নিকট কোনো আত্মীয় স্বজন হারালে বা মৃত্যু হলে, হঠাৎ  বেশীটাকারকোনোলোকসানবাহারালে, বা চাকরিহারালে বা অবসরনিলে(বিশেষ করে যদি পরিবার স্বচ্ছল অবস্থায় না হয়), বিবাহবিচ্ছেদবাভালবাসাবিচ্ছেদহলে, এমনকিপরীক্ষাঅসফলহলে, ইত্যাদি। কোনকারনেডিপ্রেসনহবেতাঅনেকটানির্ভরকরেবিভিন্নমানুষেরবিভিন্নকারনেরউপরবিশেষগুরুত্তদেওয়াজন্য

বিশেষচিন্তারপরিবর্তনেকিডিপ্রেসনেরকারনহতেপারে?

বিখ্যাত সাইকোলজিস্ট অ্যারন বেক(Aaron Beck)এর মতে, ডিপ্রেসনে ভোগেন সেই সব রোগিদের চিন্তার কিছু পরিবর্তন হয় যেমনঃ

Ø তারা নিজেদের সম্বন্ধে নেতিবাচক ধারনা থাকে যেমন ভাবে তাদের দ্বারা কিছু হবে না,তারা অপদার্থ ইত্যাদি,

Ø পারিপার্শিক অবস্থা সম্বন্ধে ভাবে যে সেটা ভীষন এবং অনেককিছু আশা করে তার কাছ থেকে

Ø ভবিষ্যত সম্বন্ধে ভাবে সব সময় তাদের হার হবে আর তাদের ভুগতে হবে। সেই মনে করা হয় যদি এই ভুল ধারনা গুলো থেরাপি করে ঠিক করা যায় তবে ডিপ্রেসনেরও উপশম হবে

ডিপ্রেসনকিএকটাঅসহাঅবস্থাযেটামানুষজীবনধারনেরমধ্যেশেখে?

মনে করা হয় যদি কেউ পরের পর খারাপ অবস্থার বা মানসিক চাপের মধ্যে দিয়ে যেতে থাকে তবে তাদের মধ্যে এই অবস্থার সৃস্টি হতে পারে। তখন সে ভাবে তার আর এই খারাপ অবস্থার মধ্যেদিয়ে বেরোনোর উপায় নেই, হতাশ হয়ে যায়, সব আত্মবিশ্বাসও হারিয়ে ফেলে।সেই অবস্থাকে ডিপ্রেসন বলা হয়। সুতরাং একে বলা যেতে পারে বার বার আঘাতের জন্য এক অসহায় অবস্থা

মনেরাখাদরকারকোনোএকটাবিশেষকারনেডিপ্রেসননা।বেশিরভাগক্ষেত্রেইঅনেকগুলোকারনএকসঙ্গেকাজকরে।আবারআরএকরকমেরবিষন্নতাআছেযেটারকোনকারননেই, সেটাকেবলামেলানকোলিকডিপ্রেসন(Melancholic depression). এতেরোগিরমনেরমধ্যেএকদমআনন্দথাকেনা,অনেকসকালেঘুমভেঙ্গেযা, খাওয়াদাওয়াকমকরারজন্যবেশরোগায়েযা, আরমনেরমধ্যেখুবঅনুশোচনাভাবথাকে(এমনকিখুবছোটকিছুরজন্যও)এদেরকেউকেউআত্মহত্যারকরারকথাওবলেন।এদেরকোনোকোনোসমনানাহরমোনেরগন্ডগোলথাকতেপারে

ডিপ্রেসনেরসাথেআরকিকোনোউপসর্গথাকতেপারে?

ডিপ্রেসনের সঙ্গে বেশির ভাগ সময়েই আরো নানা উপসর্গ থাকে, যেমন

Ø কারো কারো উদ্দিগ্নভাব থাকে, যেমন বলে এক জায়গায় স্থির হয়ে থাকতে পারে না। নানা শারীরিক উপসর্গ থাকে যেমন, বুক ধড় ফড় করা, মাথা ঝিম ঝিম করা, অনেকটা প্যানিক অ্যাটাকের মত

Ø কারো কারো নানা রকম বাতিক থাকে যেমন, ধোয়া ধুয়ি বাতিক, গোনা বাতিক, রোগের বাতিক, নিয়মের বাতিক ইত্যাদি

Ø এর সঙ্গে কেউ কেউ কানে নানা কথা শুনতে (হ্যালুসিনেসন) পান, যেন কেঊ তাদের নানা দোষারোপ করছে, বা তাদের সমালোচনা করছে ইত্যাদি হতে পারে

Ø কেউ কেউ নানা ড্রাগ ব্যাবহার করতে পারে, তার জন্য এই ডিপ্রেসন হতে পারে

Ø কারো যদি কোনো ক্রনিক কোনো রোগ অনেকদিন ধরে থাকে, তবে তাদেরও ডিপ্রেসন বা বিষন্নতা হতে পারে

সন্তানপ্রসবেরপরডিপ্রেসনবাবিষন্নতাভাব

সন্তানপ্রসবের পর কম বেশি মন থারাপ হওয়া প্রায়ই হয়ে থাকে। সেই অবস্থাটা সাধারনতঃ কয়েক সপ্তাহ থেকে মাস দুয়েকের মধ্যে ঠিক হয়ে যায়। যদি এই বিষন্নতা ভাব খুব বেশি হয়, তখন নিম্নলিখিত উপসর্গগুলো থাকেঃ

Ø মনে ডিপ্রেসনের ভাব, আনন্দফুর্তি লাগে না। সন্তানকে দেখা শোনা পর্য্যন্ত করে না, খাওয়া দাওয়া কম করে বা বন্ধ করে দিতে পারে। ঘুমের অসুবিধা হয়

Ø মনে করতে পারে বাচ্চার বা সন্তানের কোনো দারুন অসুখ করেছে

Ø এমনকি কোনো কোনো মা আত্মহত্যা পর্য্যন্ত করে ফেলে, বাচ্চাকেও মেরে ফেলতে পারে।এই রকম অবস্থা হলে বাচ্চাকে মায়ের কাছথেকে আলাদা রাখা দরকার মায়ের সঙ্গে সঙ্গে চিকিৎসা করা দরকার।কোনো মায়ের সন্তান সম্ভবা হওয়ার আগেই তাদের যদি ডিপ্রেসন থাকে, তাদের ডিপ্রেসনের মাত্রা বেড়ে যেতে পারে। যাদের আগের ডিপ্রেসন অবস্থা ছিল, কিন্তু সেরে গেছিল, তাদের সেই বিষন্নতা অবস্থা আবার সন্তান হওয়ার পরে হতে পারে

ডিপ্রেসনআত্মহত্যা

আত্মহত্যার একটা বিশেষ কারন হল ডিপ্রেসন বা বিষন্নতা অবস্থা। সেই জন্য ডিপ্রেসন হলেই বিশেষ করে খেয়াল রাখতে হবে এই আত্মহত্যার কথা। প্রচলিত ধারনা আছে যে আত্মহত্যার কথা জিজ্ঞাসা করলে নাকি আত্মহত্যার প্রবনতা বেড়ে যায়। এর কোনো সঠিক প্রমান পাওয়া যায় নি

কোনোডিপ্রেসনেররোগিরআত্মহত্যারকরারপ্রবনতাবাড়েযদিঃ

Ø সে পুরুষ হয়, অবিবাহিত বা একা থাকেন বা পত্নিবিয়োগ হয়েছে

Ø ডিপ্রেসনের মাত্রা বেশি হয়, যেমন কানে নানা কথা শুনছেন যেবেচে থেক কি লাভ, মরে যাওয়াই ভাল ইত্যাদি বা বলছেন যেআগে অনেক পাপ করেছেন, বা দুর্নিতি করেছেন তার জন্য ভুগতে হচ্ছে, বা পুলিশে ধরে নিয়ে যাবে, ইত্যাদি

Ø বলেন ভবিষ্যতে আর আশা নেই, অসহায় অবস্থা প্রকাশ করছেন সব সময়। বলছেন কেউ তাকে আর ঠিক করতে বা সাহায্য করতে পারবে না

Ø আত্মহত্যা করার আগে তাঁরা বেশ প্ল্যান করেই করেন। অনেকেই মরার আগে সুইসাইড নোট লিখে রেখে যান

Ø যারা আগে আত্মহত্যা করতে গিয়ে অসফল হয়েছেন, তারা পরের বার আরও সাংঘাতিক রকমের আত্মহত্যার চেস্টা করেন। সুতরাং এটাও ভুল ধারনা যে যারা একবার আত্মহত্যায় অসফল হয় তারা আর আত্মহত্যার চেস্টা করে না

Ø কোনো না কোনো ভাবে আগে কাউকে আত্মহত্যার কথা বলে থাকেন এই সব ডিপ্রেসনের রোগিরা।তাই সব সময় সতর্ক থাকা দরকার

Ø ডিপ্রেসনের রোগির অ্যালকোহলের নেশা থাকলে, আত্মহত্যার প্রবনতা বেড়ে যায়

লিখেছেনঃশানুপাল

Ø কো

সুখী দাম্পত্যের দশ সূত্র

জীবনের এক প্রয়োজনীয় একইসাথে চ্যালেঞ্জিং ক্ষেত্র হলো দাম্পত্যজীবন। ছোট ছোট কয়েকটি টিপস অনুসরণ করলেই এ জীবন হতে পারে অনেক আনন্দময়।

সূখী দাম্পত্য

১. বাস্তববাদী হোন
আপনার দাম্পত্যজীবন নিয়ে আপনার ভাবনা কী? সেটা কি রূপকথার গল্পের মতো অত:পর তাহারা সুখে-শান্তিতে বসবাস করিতে লাগিলো ধরনের, নাকি বাংলা সিনেমার মতো সারাক্ষণ প্রেম-ভালবাসা-ভালবাসি র মতো অলীক কল্পনাবিলাস?
আপনি কি নাটক-উপন্যাস-সিনেমার নায়ক-নায়িকার মতো সর্বগুণ-রূপধারী জীবনসঙ্গী/ জীবনসঙ্গিনীর স্বপ্ন দেখেন?
অথবা আপনি কি বিয়ের পরও আশা করেন আপনার স্ত্রী/স্বামী সেই আচরণ করবে যা সে করতো বিয়ের আগে প্রেমিক/প্রেমিকা হিসেবে?
দাম্পত্যজীবনে অশান্তির একটা বড় কারণ এই অবাস্তব, অলীক প্রত্যাশা। কারণ বাস্তবজীবনে অলীক প্রত্যাশাগুলো যখন বাস্তবায়িত না হয় তখন তা আশাভঙ্গ ও মর্মপীড়ার কারণ হয়। আবার বৈজ্ঞানিকভাবেই এটা এখন প্রমাণিত যে, প্রেমের প্রাথমিক উন্মাদনা ক্ষণস্থায়ী। আপনি যাকেই বিয়ে করেন না কেন, সে কখনোই ১০০% নিখুঁত হবে না। সারাক্ষণ শুধু আপনার চিন্তা করবে না। সুখী হতে হলে আপনাকে তাই বাস্তববাদী হতে হবে। সফল দম্পতিরা দৈনন্দিন জীবনযাপনেই রোমান্টিকতা খুঁজে নেন, প্রেমের প্রাথমিক উন্মাদনাকে দীর্ঘস্থায়ী প্রেমানুভূতিতে রূপান্তরিত করেন।

২. কাকে বিয়ে করবেন
শুধু বাইরের চাকচিক্য দেখে বিয়ে করার সিদ্ধান্ত নিলে আপনি ভুল করবেন। যেমন, পাশ্চাত্যের একজন তরুণী হয়তো একজন পুরুষ কতটা সুদর্শন, লম্বা বা তার মধ্যে পুরুষালি বৈশিষ্ট্য আছে কিনা বা তার ধনসম্পদের পরিমাণ কেমন ইত্যাদি বিবেচনায় সিদ্ধান্ত নেবে। আবার আমাদের প্রাচ্যের কোনো অভিভাবক হয়তো পাত্রের ডিগ্রী, টাকা-পয়সা কিংবা পাত্র বিদেশে থাকে ইত্যাদি বৈশিষ্ট্য দিয়ে প্রভাবিত হতে পারে। আপাত অনেক কিছু দেখে, অনেকভাবেই একজন প্রভাবিত হতে পারে। কিন্তু বাস্তবতা হচ্ছে বিয়ে সুখের হবে কিনা তা এসবের ওপর নির্ভর করে না। হয়তো দেখা গেল এসবকিছু দেখে যে পাত্র বা পাত্রীকে বাছাই করা হলো, বাস্তবে সে একজন স্বার্থপর মানুষ অথবা পাত্র-পাত্রীর মধ্যকার সামাজিক এবং সাংস্কৃতিক ব্যবধান এত বেশি যে মানিয়ে চলা অসম্ভব।
আবার আমরা মনে করি প্রেমের বিয়ে হয়তো সুখের হয়। কিন্তু বিয়ের আগে প্রেম থাকলেই যে তা সুখের বিয়ে হবে তেমন কোনো কথা নেই। কারণ প্রেম আসলে নারী-পুরুষের শারীরিক আকর্ষণেরই এক পোশাকী নাম।
সুখী দাম্পত্যের জন্যে যা প্রয়োজন তাহলো আপনার জীবনসঙ্গী/সঙ্গিনী ভালো মানুষ কিনা, সৎ বিশ্বস্ত এবং উদারমনা কিনা। আদর্শ দাম্পত্য সম্পর্ক তখনই সৃষ্টি হয় যখন স্বামী এবং স্ত্রী দুজনই একই মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গির অধিকারী হন।
তাই বিয়ের আগে যে মানুষটিকে আপনি জীবনসঙ্গী করতে চাচ্ছেন, তার সম্পর্কে সম্ভাব্য সবকিছু জেনে নিন। পাত্র-পাত্রীর ব্যাপারে নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ তথ্য দিতে পারে এমনদের সাথে যোগাযোগ করুন। আর যদি তথ্যের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ থাকে তাহলে একাধিক সূত্র থেকে পাওয়া তথ্যগুলো মিলিয়ে নিজে সিদ্ধান্ত নিন। সবসময় মনে রাখবেন যা রটে তা কিছুটা বটে। কাজেই কোনো নেতিবাচক তথ্য পেলে তা যাচাই না করে হেলায় উড়িয়ে দিলে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্তে আপনি বড় ধরনের ভুলও করে ফেলতে পারেন। আর অবশ্যই নিজের সম্পর্কে এমনকিছু গোপন করবেন না যা পরে জানলে ভুল বোঝাবুঝি হবে।

৩. শুধু দুজনে মিলে সুখী হতে পারবেন না
অভিভাবকের দোয়া ছাড়া আপনার দাম্পত্যজীবন কখনোই সুখী হতে পারে না। বাবা-মায়ের সংসারের সাথে যতই আপনি বাহ্যিক সম্পর্ক ছেদ করুন না কেন এর প্রভাব আপনার ওপর থেকেই যায়। পরিবারের বিরুদ্ধে গিয়ে যারা বিয়ে করেন তাদের দাম্পত্যজীবনে একটা শূন্যতা থেকেই যায় যা কখনো পূরণ হয় না। এর মানে এই নয় যে, জীবনসঙ্গী নির্বাচনে আপনার কোনো ভূমিকা থাকবে না বা আপনার ওপর যেকোনো সিদ্ধান্ত চাপিয়ে দেয়া হবে। বিয়েতে আপনার পছন্দকে যেমন অগ্রাধিকার পেতে হবে তেমনি থাকতে হবে দু’পরিবারের সর্বসম্মত অনুমোদন এবং সমর্থন।

৪. বিয়ের অনুষ্ঠান অনাড়াম্বর রাখুন
ইদানিং বিয়েতে আনুষ্ঠানিকতা এবং খরচের বাহুল্য একটি নৈমিত্তিক ব্যাপার। আর এর কারণ ছোটবেলা থেকে আমরা এক রূপকথাময় বিয়ের কল্পনা করে বড় হই। কিন্তু বিয়ের অনুষ্ঠানে যতই জাঁকজমক হোক তার স্থায়িত্ব মাত্র একদিন। প্রাচ্যের কোনো কোনো সংস্কৃতিতে বড়জোর এক সপ্তাহ। অথচ এই ক্ষণস্থায়ী আয়োজনে লোকদেখানো খরচের প্রতিযোগিতায় মাততে গিয়ে দুপরিবারকে হয়তো ঋণের জালে জর্জরিত হতে হয়। আর পরিণাম হয় আর্থিক-মানসিক এবং আত্মিক অশান্তি। শান্তিপূর্ণ দাম্পত্যজীবনের জন্যে তাই বিয়ের আনুষ্ঠানিকতা যথাসম্ভব অনাড়াম্বর রাখুন।

৫. আপনার সঙ্গী আপনাকে বুঝবে নয়, আপনি আগে তাকে বোঝার চেষ্টা করুন
দাম্পত্যজীবনে সমস্যার একটা অন্যতম কারণ হলো আমরা নিজেরাই যে সমস্যার জন্যে দায়ী – এটা আমরা মেনে নিতে পারি না। আমরা সবসময় মনে করি: আমি ঠিক, আমার স্বামী/স্ত্রী ভুল। অথবা মনে করি ও আমার প্রতি অন্যায় করছে কিংবা মনে করি যে ও আমাকে বোঝে না। কিন্তু আমরা এটা বুঝি না যে, আরেকজনকে বোঝার জন্যে আমিই আগে উদ্যোগ নিতে পারি।
দাম্পত্যজীবনে ভুল বোঝাবুঝি দূর করার অন্যতম উপায় হলো, নিজের ভুলগুলো নিজেই খুঁজে বের করা এবং অপরপক্ষের অবস্থান থেকে দেখার চেষ্টা করা। আমরা এটা কখনোই আশা করতে পারি না যে, আমি যা করি না, আমার স্বামী/স্ত্রী সেটা করবে। আমরা যখন ধরে নিই যে, সমস্ত ভুল আরেকজনের, তখন ভুল বোঝাবুঝি দূর করার দায়ও আমরা তার ওপরই চাপিয়ে দিই। যদি আমরা শুধু এটা মনে করতাম যে, বোঝাবুঝির অভাব হলেই ভুল বোঝাবুঝি হয়, তখন আমরাই উদ্যোগ নিতাম। কোন সমস্যাই আর সমস্যা থাকতো না।

৬. জীবনসঙ্গী/ জীবনসঙ্গিনীর দূর্বলতা এবং সীমাবদ্ধতার ক্ষেত্রে প্রো-একটিভ হোন
প্রতিটি মানুষের মতো আপনার স্ত্রী বা স্বামীরও কিছু দোষ-ত্রুটি বা সীমাবদ্ধতা থাকবেই। তার চরিত্রের এমন কিছু দিক থাকবে যা আপনার মনপছন্দ না-ও হতে পারে। এই দিকগুলো আপনি কীভাবে সামলাবেন তার উপরই নির্ভর করবে আপনার দাম্পত্যজীবন কতটা সুখের হবে। খেয়াল রাখুন নিচের টিপসগুলো:
· জীবনসঙ্গী/ জীবনসঙ্গিনীকে পুরোপুরি গ্রহণ করুন – তার দুর্বলতা এবং সীমাবদ্ধতাসহ। মনে রাখবেন সমমর্মিতা/ প্রেম আরেকজনকে বিচার করে না, বরং তাকে বোঝার চেষ্টা করে।
· ব্যক্তিকে তার আচরণ থেকে আলাদা করে দেখুন। আজকের আচরণের চাইতে তার ভবিষ্যৎ সম্ভাবনার দিকে মনোযোগ দিলে তার বর্তমান সীমাবদ্ধতাগুলো মেনে নেওয়া সহজ হবে।
· পরস্পরের প্রতি ভালো ধারণাগুলোকেই লালন করুন। স্বামী/স্ত্রীর ভালো গুণগুলো খুঁজে দেখুন এবং সেগুলোর প্রশংসা করুন। এটা তাকে তার সীমাবদ্ধতাগুলো কাটিয়ে উঠতে উৎসাহিত করবে।
· অতীত ভুলে যান। স্বামী/স্ত্রীর অতীত ভুলকে মনে রাখবেন না। বর্তমানকে নিয়ে বাঁচুন।
· স্বামী/স্ত্রীকে কখনো অন্যের সাথে তুলনা করবেন না। বরং অতীতের সাথে তার বর্তমানের অবস্থানকে তুলনা করে দেখুন তার কতটুকু অগ্রগতি হয়েছে।

৭. আর্থিক বিষয় পরিচালনার ক্ষেত্রে দক্ষ হোন
দাম্পত্যজীবনে সমস্যার অন্যতম একটি কারণ। সমস্যাটি আরও প্রকট হয় যখন স্বামী হয় পরিবারের প্রধান উপার্জনকারী এবং স্ত্রী থাকে আর্থিক ব্যাপারে পুরোপুরি স্বামীর ওপর নির্ভরশীল। এসব ক্ষেত্রে স্বামীর উপার্জন এবং স্ত্রীর প্রত্যাশার মধ্যে ভারসাম্য না থাকলেই সমস্যা দেখা দেয়। অর্থনৈতিক বিষয়ে ঝামেলা এড়াতে নিচের বিষয়গুলো লক্ষ্য রাখুন।
· প্রথম থেকেই স্বামী/স্ত্রীকে নিজের উপার্জন সম্পর্কে বাস্তব ধারণা দিন। ফলে অবাস্তব প্রত্যাশা সৃষ্টি হওয়ার সম্ভাবনা কমে যায়।
· পরস্পরের জন্যে ছোটখাটো হলেও উপহার কিনুন।
· স্বামী/স্ত্রী তার পরিবারকে আর্থিকভাবে সাহায্য করতে চাইলে বা কোন উপহার দিলে অযৌক্তিকভাবে বাধা দেবেন না।
· ঝোঁকের বশে কেনাকাটা করে অপচয় করবেন না। অপচয় আপনার জীবনে দুর্ভাগ্য নিয়ে আসবে।
· পরিবারে আপনি (স্বামী হিসেবে) একা উপার্জনক্ষম হলে জীবনসঙ্গিনীর আর্থিক চাহিদার উত্তরে যত বেশীবার সম্ভব হ্যাঁ বলুন। আপনার স্ত্রীকে হাতখরচ হিসেবে টাকা দিন এবং সেই টাকা তিনি কীভাবে খরচ করেন সে ব্যাপারে কোন খোঁজ-খবর নেবেন না।
· পরিবারে আপনার স্বামী একা উপার্জনক্ষম হলে আপনার প্রত্যাশাকে যৌক্তিক সীমার মধ্যে রাখুন। তার সামর্থ্যের বাইরে কিছু চাইবেন না।

৮. পরিবারে সময় দিন, সম্পর্ক লালন করুন
জীবনের অন্যান্য ক্ষেত্রের মতো পরিবারিক জীবনেও আপনি যদি সাফল্য চান, আপনাকে পরিবারের প্রতি মনোযোগী হতে হবে। বন্ধুদের সাথে আড্ডা কিংবা ক্লাবে তাস বা পুল খেলে সময় কাটানোর চাইতে পরিবারে সময় দিলে সেটা আপনার ভবিষ্যৎ জীবনের জন্যে ভালো হবে। মনে রাখবেন, বাসায় থাকা আর পরিবারের সাথে সময় কাটানো – দুটি সম্পূর্ণ আলাদা ব্যাপার। বাসায় থাকলে টিভি না দেখে পরস্পরের সাথে কথা বলুন, অনুভূতি-মতামত-পরামর্শ বিনিময় করুন। অফিসের চাপ, ঝামেলা বা টেনশনকে অফিসে রেখে শুধুমাত্র পরিবারকেই সময় দিন। সুযোগ থাকলে ঘরের কাজে স্ত্রীর সাথে অংশ নিন।

৯. পরিবারিক সম্পর্কে আত্মিকতা বজায় রাখুন
শুধুমাত্র জৈবিক বা বাহ্যিক আকর্ষণের ভিত্তিতে গড়ে ওঠা সম্পর্কের ভিত খুব দুর্বল হয়। পারস্পরিক সম্পর্কে যখন সমমর্মিতা এবং ধর্মীয় বন্ধন থাকে তখনই সেই সম্পর্ক হয় সুখপ্রদ এবং দীর্ঘস্থায়ী।
জৈবিক সত্তা আমাদেরকে ভাবায় আমি কী পাবো ? আর আত্মিক সত্তা ভাবতে শেখায় আমি কী দিতে পারি? দাম্পত্য জীবন সম্পর্কে সাধারণ ধারণা হলো আমি কী পাবো। কিন্তু মৌলিক সত্য হচ্ছে: যতই আমরা দিতে থাকবো, প্রাকৃতিক প্রতিদানের নিয়ম অনুযায়ী আমরা ততই পেতে থাকবো। আমাদের বিবাহিত জীবনে সবসময় আমরা শুধু যদি এটা ভাবতে পারি যে: আমি আমার সঙ্গীকে কি দিতে পারি, এর ফলাফল আমাদের বিস্মিত করবে। আমরা তখন আমাদের সঙ্গীর সেইসব দিকে তাকাতে পারবো, যেগুলোর দিকে আমরা আগে নজরই দেইনি। আমরা আরও উপলব্ধি করতে পারবো যে, স্বামী/স্ত্রীi কাছ থেকে কিছু চাওয়ার পরিবর্তে তাকে কোনো কিছু দিতে পারার আনন্দ অনেক বেশী। নিঃশর্ত ভালবাসা যে সম্পর্ক তৈরী করে, কোন চাহিদা-চুক্তি-কর্তৃত্ব সেরকম সম্পর্ক তৈরী করতে পারে না। কাজেই কোনোরকম প্রাপ্তির প্রত্যাশা না করে শুধু দিয়ে যান।

১০. কখন হাল ছাড়তে হবে, এটা বুঝুন
যতই চেষ্টা করা হোক, কিছু বিয়ে হয়তো টিকিয়ে রাখা সম্ভব হয় না। স্বামী বা স্ত্রী যদি অত্যাচারী হয়, তার এমন কোনো চারিত্রিক দোষ থাকে যা সে শোধরাতে রাজী নয়, সে যদি সবসময় অমর্যাদাকর ব্যবহার করে বা আপনার প্রতি বিশ্বস্ত না হয়ে থাকে, তবে এ ধরনের দাম্পত্য সম্পর্কের ইতি ঘটানোই ভাল। এসব ক্ষেত্রে তিনি নিজের স্বভাব পরিবর্তন করে ভালো হয়ে যাবেন এমন আশা না করে বাচ্চা আসার আগেই দৃঢ় সিদ্ধান্ত নিন। আসলে কেউ কেউ আছে কখনো বদলাতে চায় না। এও মনে রাখা দরকার, দাম্পত্যজীবনে আমি কী দিতে পারি এটা ভাবা আর দুর্বল বা নির্ভরশীল হওয়া এক কথা নয়। তবে আপনার যদি সন্তান থাকে, আইনানুগ বিবাহবিচ্ছেদের আগে সময় নিয়ে, গভীরভাবে সবদিক ভেবে নেবেন।

সূত্র: কোয়ান্টাম মেথড

বিয়ের আগে কনের প্রস্তুতি

বিয়ের প্রস্তুতি

বিয়ে প্রতিটি মেয়ের জীবনেই অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। তাই বিয়ের আয়োজন নিয়ে মেয়েদের মনে নানা ধরনের স্বপ্ন, ইচ্ছা, আকাঙ্খা বাসা বাঁধে। বিয়ের কাজ ও নানা মানসিক চাপের ফলে চেহারায় একটি ক্লান্তিভাব চলে আসে। তাই আগে থেকে যত্ন নিতে হবে।

বিয়ের অন্তত পনের দিন আগে থেকে প্রস্তুতি নেয়া প্রতিটি মেয়ের জন্য খুব জরুরি, যাতে বিয়ের দিন কনে হিসেবে তাকে অনেক সুন্দর ও প্রাণবন্ত দেখায়। সঠিক নিয়ম পালন ও পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে আপনি চাইলে আপনার ত্বকের ও চুলের যে কোন সমস্যা প্রতিহত করতে পারেন।

বিয়ের আগে কনে যেসব পরিচর্যা করতে পারেন তা হল-

ত্বক: 

বিয়ের আগে কনে বাসায় নিয়মিত কিছু নিয়ম মেনে চলতে পারে। এতে ত্বক মসৃণ ও উজ্জ্বল হবে। যেমন-

  •  ক্লিনজার দিয়ে দিনে অবশ্যই দু’বার মুখ ধুতে হবে। এর পর মুখ শুকিয়ে এলে আবার টোনার দিয়ে মুখ মুছে নিন। এর পর আপনার ত্বকের জন্য উপযুক্ত ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।
  • বেশি চা, কফি খাবেন না। কারণ বেশি চা, কফি খেলে নার্ভ উত্তেজিত হয় এবং শরীর থেকে প্রয়োজনীয় পানি ও গুরুত্বপূর্ণ উপাদান বেরিয়ে যায়।

ত্বকের যত্ন

 দিনে ৮ থেকে ১০ গ্লাস পানি ও ফলের রস খান।

  • ·         প্রচুর পানি পান করবেন; দিনে অন্ততপক্ষে ৭-৮ গ্লাস পানি পান করার চেষ্টা করবেন।
    ·         ভিটামিন এ ও ই সমৃদ্ধ এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডস্ ও জিঙ্ক সমৃদ্ধ খাবার খাওয়ার চেষ্টা করুন।
    ·         আপনি অবশ্যই বাইরে যাওয়ার আগে সানস্ক্রিন লাগানোর চেষ্টা করবেন।
    ·         পর্যাপ্ত পরিমাণে ঘুম, পরিমিত খাবার এবং যথেষ্ট পানি খেতে চেষ্টা করুন।
    ·         রোদের তাপ থেকে সবসময় আড়াল থাকতে হবে।
    ·         বিয়ের আগে কনে বাসায় নিয়মিত কিছু ফেইস পেকও ব্যবহার করতে পারে। যেমনÑ
    ·         ত্বকের যে কোন দাগ দূর করার জন্য পাকা পেঁপের কোন ঝুড়ি নেই। পাকা পেঁপে চটকে তাতে টকদই মিশিয়ে একটি প্যাক তৈরি করা যেতে পারে। এই প্যাকটি ত্বকে লাগিয়ে ২০ মিনিট রেখে উঠিয়ে ফেলতে হবে। এর পর মুখে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।

·         এছাড়া পাকা পেঁপে চটকে এর সঙ্গে মধু মিশিয়ে মুখে, গলা ও হাতে লাগিয়ে ২০ মিনিট রেখে দিতে হবে। এর পর শুকিয়ে গেলে পানি দিয়ে আলতো করে ম্যাসাজ করে তুলে ফেলতে হবে।
·         চালের গুঁড়া টকদই, মূলতানি মাটি কমলালেবুর খোসার গুঁড়ার সঙ্গে মিশিয়ে পেক তৈরি করে মুখে এবং গলায় লাগাতে হবে। এই পেক নিয়মিত লাগালে ত্বক হবে উজ্জ্বল ও সতেজ।
·         এছাড়া পাকা কলা লেবুর রস এবং মধু ভালো করে মিশিয়ে পেক তৈরি করে সেই পেকটি মুখে লাগিয়ে বিশ মিনিট রাখতে হবে। এর পর শুকিয়ে গেলে পানি দিয়ে আলতো করে ম্যাসাজ কর তুলে ফেলতে হবে।
·         আপনার ত্বক বিরক্তি প্রকাশ করে এমন কোন কিছুই করা আপনার ত্বকের জন্য ভালো নয়। আপনি লোশন টাইপের পণ্য দিয়ে ক্লিনজিং ও ময়েশ্চারাইজিং করবেন এবং টোনিং করার জন্য অ্যালকোহলবিহীন টোনার নেবেন এবং যে ধরনের ফেসিয়াল মাস্ক ত্বককে উষ্ণ করে ফেলে তা আপনার জন্য প্রযোজ্য না।
·         আপনি যে কোন ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট কেনার সময় প্রোডাক্টটি সেনসিটিভ স্কিনের জন্য প্রযোজ্য কিনা জেনে কিনবেন। এখন অধিকাংশ ব্র্যান্ডের গায়ে লেখা থাকে এটি কোন ধরনের ত্বকের জন্য প্রস্তুত হয়েছে।
·         বাসাতে আপনার ত্বকে ক্লিনজার হিসেবে ব্যবহারের জন্য নিতে পারেন ১ চা চামচ করে মধু ও অ্যালোভেরার জেল এবং একটি ডিমের কুসুম মিলিয়ে ত্বকে ব্যবহার করে ৫ মিনিট পর উষ্ণ পানিতে ধুয়ে নিন।

  • ত্বকের মরা কোষ ঝরানোর জন্য ২ টেবিল চামচ করে ওটমিল ও অ্যালোভেরার জেল, ২ চা চামচ চিনি এবং ১ চা চামচ লেবুর রস একসঙ্গে মিলিয়ে ত্বকে ব্যবহার করে ৩ মিনিট পর ভেজা ও নরম হাতে ম্যাসাজ করে হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিন। এভাবে প্রতি সপ্তাহে একবার মরা চামড়ার কোষ ঝরানো যেতে পারে।

 চুল:
·         বিয়ের আগে কনে বাসায় নিয়মিত কিছু চুলের পেকও ব্যবহার করতে পারে। যেমন :
·         চুলের ডগা ফেটে গেলে তা কাটা ছাড়া কোন উপায় নেই। এ ছাড়া চুলে নিয়ম করে যতœ নিতে হবে। ২০০ গ্রাম নারকেল তেলের সঙ্গে ২০টা জবাফুল, দুটি আমলকী, দুই চামচ মেথি ১০ মিনিট ফোটান। সপ্তাহে দুই থেকে তিন দিন এই মিশ্রণ চুলে লাগাবেন।

চুলের যত্ন
·         রোজমেরি অ্যাসেন্সিয়াল অয়েল ও অলিভ অয়েল মেশানো কন্ডিশনার ভেজা চুলে লাগান। হালকা কুসুম গরম পানিতে তোয়ালে ভিজিয়ে মাথায় জড়িয়ে রাখুন ৪৫ মিনিট। তারপর মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল শুকিয়ে নিন ।
·         প্রতিদিন একটি করে ডিম মাথার ত্বক ও চুলে ম্যাসাজ করে ২০ মিনিট পর ধুয়ে নিতে পারেন। অথবা তিনটা অ্যালোভেরার পাতা থেকে ভালো করে জেল বের করে নিয়ে এতে মধু মিশিয়ে মাথার ত্বকে লাগিয়ে বিশ মিনিট রেখে ধুয়ে নিন। সপ্তাহে একবার করে তিন মাস এভাবে পরিচর্যা করতে থাকুন।
·         চুলের রুক্ষতা দূর করতে সপ্তাহে তিন দিন চুলে তেল লাগিয়ে এ প্যাকটি ব্যবহার করুনÑ এক চামচ নারিকেল তেল, এক চামচ কাস্টার অয়েল, এক চামচ ভিনেগার, এক চামচ শ্যাম্পু, একটা পাকা কলা ও এক চামচ মধু মিশিয়ে প্যাক বানিয়ে চুলে লাগিয়ে রাখুন চলি¬শ মিনিট। এরপর পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন।
·         সপ্তাহে দুই থেকে তিন দিন নারকেলের দুধ, পাতিলেবুর রস ও নিমপাতা বাটা মিশিয়ে প্যাক বানিয়ে চুলে লাগিয়ে রাখুন। এক ঘণ্টা পর শ্যাম্পু করে ফেলুন। শেষে দুধ ও মধুর মিশ্রণ দিয়ে চুল ধুয়ে নিন।

·         খুশকি থেকে মুক্তি পেতে সপ্তাহে দুই দিন এই প্যাকটি লাগান। টকদই, একটি ডিস্ট্রিন ট্যাবলেট ও পাতিলেবুর রস একসঙ্গে মিশিয়ে পুরো স্ক্যাল্পে লাগিয়ে রাখুন। দু-ঘণ্টা পর শ্যাম্পু করে ফেলুন। শেষে চায়ের লিকারে পাতিলেবুর রস মিশিয়ে চুল ধুয়ে ফেলুন।

  • এছাড়া বিয়ের পনের দিন আগে থেকেই ভালো কোন স্যালন থেকে কনে ত্বক ও চুলের কিছু ট্রিটমেন্ট করিয়ে নিতে পারে।
    ·         বিয়ের পনের দিন আগে থেকে ভালো কোন বিউটি পার্লার থেকে কমপক্ষে দু’বার ফেসিয়াল করে নিন।
    ·         বিয়ের আগে ত্বকে বাড়তি উজ্জ্বলতা আনতে গোল্ড ফেসিয়াল, পার্ল ফেসিয়াল, ব্রাইটেনিং ফেসিয়াল, অক্সি-ব্রাইট ফেসিয়াল ইত্যাদি করা যেতে পারে।
    ·         বিয়ের দুই-তিন দিন আগে ম্যানিকিউর-পেডিকিউর করে নিন। অনুষ্ঠানের আগে পুরো মুখে থ্রেডিং করে নিতে পারেন।
    ·         ত্বকের উজ্জ্বলতা বাড়াতে থ্রেডিং না করতে চাইলে মুখে ও হাতে ফেয়ারপলিশ করে নিন।
    ·         মেকআপের এক দিন আগে আই-ব্রাউ শেপ করে নিন। বিয়ের তিন-চার দিন আগে ওয়্যাক্সিং করে নিন।
    ·         চুলের স্বাস্থ্যোজ্জ্বল লুকের জন্য বিয়ের আগে অন্ততপক্ষে দু’বার হেয়ার ট্রিটমেন্ট করাতে হবে। যেমন : প্রোটিন হেয়ার ট্রিটমেন্ট, হার্বাল ট্রিটমেন্ট, হেয়ার স্পা ইত্যাদি করতে পারেন।
    ·         এছাড়া বিয়ের আগে কনের কিছু আলাদা প্রিপারেশনের প্রয়োজন পড়ে। যেমন :
    ·         বিয়ের আগের দিন হাতে মেহেদি পরুন। বিয়ের সাজের দিন পার্লারে যাওয়ার আগে ফুল কিনে রাখুন। শাড়ি, গহনা, জুতাসহ সব জিনিস সঙ্গে নিয়ে নিন।
    ·         মনের চাপ কমাতে বিয়ের আগে থেকে পাওয়ার ইয়োগা অথবা ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন।
    ·         নিজেকে রিল্যাক্স রাখতে ভালো কোন স্পা থেকে বডি ম্যাসাজ বা অ্যারোমা থেরাপি নিয়ে নিতে পারেন।

– কানিজ আলমাস খান

 

‘নারী সমাজকে পিছিয়ে রেখে উন্নয়ন কখনোই সম্ভব নয়’

বাংলাদেশের সংবিধানে নারী-পুরুষের সম-অধিকার স্বীকৃত। এর পরও ঘরে-বাইরে সবখানেই নারীরা প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছেন। নারীর প্রতি সহিংসতা রোধে আইন রয়েছে, কিন্তু কোনো বাস্তবায়ন নেই। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে নারীর প্রতি সহিংসতা বেড়ে চলেছে ক্রমেই। সাক্ষাৎকারে এসব নিয়ে কথা বলেছেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির (বিএনডব্লিউএলএ) নির্বাহী পরিচালক সালমা আলী।

সালমা আলী

# বর্তমানে প্রচলিত বিভিন্ন আইনে যেসব বিধান রয়েছে, তা নারীর প্রতি সহিংসতা রোধে কতটুকু কার্যকর?

সালমা আলী: আমাদের দেশে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বেশ কিছু আইন রয়েছে, যেমন নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩); যৌতুক নিরোধ আইন, ১৯৮০; অ্যাসিড অপরাধ দমন আইন, ২০০২; ভ্রাম্যমাণ আদালত আইন, ২০০৯; পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২; মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ ইত্যাদি। এসব আইনে যেসব বিধান রয়েছে, তা নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বলিষ্ঠ ও কার্যকর ভূমিকা রাখতে পারে। কিন্তু দুঃখজনক যে, এসব আইনের প্রয়োগ ও বাস্তবায়নে দুর্বলতা রয়েছে। এ ক্ষেত্রে ভুক্তভোগী ও সাক্ষীদের সুরক্ষায় সঠিক ও সময়োপযোগী পদক্ষেপ না নেওয়া এবং সংশ্লিষ্ট প্রশাসনের দুর্নীতি ও স্বজনপ্রীতিও উল্লেখযোগ্য। পাশাপাশি বিচার-প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার জন্য নারীরা হয়রানির শিকার হন। মামলা পরিচালনার খরচ বেশি হওয়ায় অনেকের পক্ষে মামলা করা কঠিন হয়ে পড়ে।

# পারিবারিক সহিংসতা প্রতিরোধে ২০১০ সালে আইন করা হয়েছে। কিন্তু এর বাস্তবায়ন কতটুকু?

সালমা আলী: পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ২০১০ আইনটি একটি প্রতিরোধমূলক ও নমনীয় আইন। এটি পারিবারিক নির্যাতনকে অপরাধ হিসেবেও স্বীকৃতি দিয়েছে। এ আইনের আওতায় দেশে ইতিমধ্যে ১১৫টির বেশি মামলা করা হয়েছে। এর মধ্যে বিএনডব্লিউএলএ ৫০টির বেশি মামলা করেছে। এই আইনে বিধি দ্বারা নির্ধারিত ফরমে মামলা করার নিয়ম রয়েছে। কিন্তু সুনির্দিষ্ট বিধিমালা না থাকায় কোনো কোনো আদালত এ-সংক্রান্ত অভিযোগ আমলে নিতে অপারগতা প্রকাশ করতেন। একই কারণে আইন প্রয়োগকারী কর্মকর্তারা কার্যকর ভূমিকা রাখতে পারছিলেন না। ব্যক্তিগত উদ্যোগে এ আইনের আওতায় খুব বেশি মামলা না হলেও বেশ কিছু সংগঠন আইনের আওতায় উপযুক্ততা ব্যবহার করে কিছু মামলা করেছে। গত ২৯ এপ্রিল সরকার গেজেট আকারে এই আইনের বিধিমালা প্রকাশ করেছে। এতে করে এ আইনের আওতায় মামলা করা এখন সহজ হবে।

# আইনটি বাস্তবায়নের পথে প্রধান বাধাগুলো কী?

সালমা আলী: আইনটি বাস্তবায়নের পথে প্রধান বাধা হচ্ছে আইনটি সম্বন্ধে সাধারণ জনগণের অজ্ঞতা। সাধারণ মানুষ পারিবারিক সহিংসতাকে নিতান্তই ব্যক্তিগত ও পারিবারিক বিষয় বলে মনে করে বিধায় একে বেশি গুরুত্ব দেয় না। এ আইনের আওতায় প্রয়োগকারী কর্মকর্তাদের অনেকের তাঁদের দায়িত্ব ও কর্তব্য সম্বন্ধে সুস্পষ্ট ধারণা নেই। অনেক ক্ষেত্রে মামলা করায় ‘স্বামী কর্তৃক তালাক’ দেওয়ার প্রবণতা লক্ষ করা যায়, যা একজন নারীর জীবনকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দেয়। কারণ, একজন স্বামী পরিত্যক্ত বা নির্যাতনের শিকার নারীর পুনর্বাসনের জন্য পর্যাপ্ত প্রাতিষ্ঠানিক কাঠামো নেই। ফলে সাধারণ নারীরা পারিবারিক সহিংসতার বিষয় নিয়ে মামলা করতে আগ্রহী হন না। পাশাপাশি স্বামীর বিরুদ্ধে মামলা করা এখনো আমাদের সমাজে নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখা হয়। এ ছাড়া বিচার-প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা, দুর্নীতি, তদন্তে অবহেলা ও ধীরগতির কারণে অপরাধীরা অনেক সময় শাস্তি থেকে রেহাই পেয়ে যায়। এ ক্ষেত্রে অপরাধীরা আরও বেশি সক্রিয় হয়। এ ধরনের অপরাধের পেছনে জেন্ডার সংবেদনশীলতার অভাব, সামাজিক ও নৈতিক মূল্যবোধের অবক্ষয়, বেকারত্ব, দারিদ্র্যও ভূমিকা রাখছে।

# বিএনডব্লিউএলএর সাম্প্রতিক গবেষণায় নারীর প্রতি সহিংসতা কোন পর্যায়ে?

সালমা আলী: আমরা নিয়মিত ১৪টি জাতীয় পত্রিকায় প্রকাশিত নারীর প্রতি সহিংসতাবিষয়ক তথ্য পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করি। এ ছাড়া সমিতির সদস্য এবং মাঠপর্যায়ের কর্মকর্তাদের মাধ্যমে বিভিন্ন তথ্য পেয়ে গুরুতর নির্যাতন বা অপরাধের ক্ষেত্রে সত্যানুসন্ধান করি। সমিতির পক্ষ থেকে চলতি বছরের জানুয়ারি মাসে নারীর প্রতি সহিংসতার কিছু তথ্য উপস্থাপন করেছিলাম। এতে দেখা গেছে, সম্প্রতি বাংলাদেশে নারীর প্রতি বিভিন্ন ধরনের সহিংসতা ব্যাপকভাবে বেড়েছে। ধর্ষণ, গণধর্ষণ, যৌন হয়রানি, অপহরণ, যৌতুকের কারণে নির্যাতন ও হত্যা, পারিবারিক সহিংসতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। তবে পারিবারিক সহিংসতার কথা সাধারণত নারীরা বলতে চান না। মানসিক নির্যাতনের বেশির ভাগ ঘটনার তথ্য ঘরের বাইরে আসে না। আমরা শুধু প্রকাশিত তথ্য দিয়ে নির্যাতনের হার কম না বেশি, তা নিরূপণ করছি।

আমরা সমিতির পক্ষ থেকে প্রয়োজনে অপরাধের শিকার ব্যক্তিদের আইনগত সাহায্য করি। সম্প্রতি একজন সাংসদের এপিএস কর্তৃক গাজীপুরে কিশোরী গৃহপরিচারিকা নির্যাতন ও ধর্ষণ, মধুুপুরে কিশোরী গণধর্ষণের ঘটনায় সমিতি ওই কিশোরীদের পাশে দাঁড়িয়ে আইনগত সহায়তা দিয়েছে।

# সংসার, ঘরের বাইরে বা কর্মস্থলে নারীর প্রতি মানসিক নির্যাতন ক্রমেই বেড়ে চলেছে। এর পেছনে কী কারণ?

সালমা আলী: নারীরা আগের চেয়ে বেশি ঘরের বাইরে কাজ করছেন। তাঁরা নিজেদের যোগ্যতা, দক্ষতা, সততা, আন্তরিকতা কাজে লাগিয়ে কর্মক্ষেত্রে উন্নতি করছেন দ্রুত। ফলে নারীদের সফলতা ঈর্ষণীয়। এতে কিছু কিছু পুরুষ হীনম্মন্যতায় ভুগতে পারেন। এ কারণে নারীর প্রতি মানসিক নির্যাতন বাড়তে পারে। নারীর প্রতি মানসিক নির্যাতনের পেছনে পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থার পাশাপাশি দারিদ্র্য, নিরক্ষরতা ও কুসংস্কার দায়ী। পারিবারিক ক্ষেত্রে মানসিক নির্যাতন প্রতিরোধে পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ২০১০ রয়েছে। তবে পারিবারিক পরিমণ্ডলের বাইরে বা কর্মক্ষেত্রে মানসিক নির্যাতন প্রতিরোধে বাংলাদেশে কোনো আইন নেই। শিক্ষা, চাকরি ও রাজনীতিতে নারী যখন নিজ মেধা, যোগ্যতা ও দক্ষতা নিয়ে এগিয়ে যাচ্ছেন, তখন পুরুষতান্ত্রিক সমাজের নেতিবাচক মানসিকতার কারণে নারীরা নানা নির্যাতনের মুখোমুখি হচ্ছেন। নারীর প্রতি বৈষম্য, নিষ্ঠুরতা, যৌন হয়রানি ও নিপীড়নসহ সব ধরনের সহিংসতা প্রতিরোধ না করলে সমাজ থেকে নারী বিচ্ছিন্ন হয়ে পড়বেন। দেশের অর্ধেক জনসংখ্যা এই নারী সমাজকে পিছিয়ে রেখে দেশের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়ন কখনোই সম্ভব নয়। তবে সরকারি-বেসরকারি পর্যায় থেকে বিভিন্নমুখী উদ্যোগের ফলে সাধারণ মানুষের সচেতনতা বেড়েছে। ফলে মানুষ, বিশেষত নারীরা নির্যাতনের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন। এটাও ঠিক, নারীদের একটা বড় অংশ এখনো তাঁদের অধিকার সম্পর্কে অসচেতন।

সাক্ষাৎকার নিয়েছেন অনিকা ফারজানা

সূত্র: প্রথম আলো