banner

শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ ইং, ,

পোস্টটি 825 বার পঠিত

 

মোহাম্মদপুরে স্ত্রীকে হত্যার পর ড্রামে লাশ রেখে পলায়ন


নারী সংবাদ


রাজধানীর মোহাম্মদপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার পর লাশ ড্রামের ভেতরে রেখে পালিয়েছে তার স্বামী সেলিম। খবর পেয়ে পুলিশ ওই গৃহবধূর গলিত লাশ উদ্ধার করেছে।

মোহাম্মদপুর থানার পরিদর্শক অপারেশন শরিফুল ইসলাম জানান, সোমবার রাত সাড়ে ১২টায় ঢাকা উদ্যানের বি ব্লকের ওই বাড়ির একটি কক্ষে ড্রামের ভেতর থেকে অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, জানুয়ারি মাসে সেলিম নামে এক ব্যক্তি ওই বাসাটি ভাড়া নেয়। ওই বাসায় তারা স্বামী-স্ত্রী থাকতেন। তিন-চার দিন ধরে প্রতিবেশিরা স্বামী-স্ত্রী কাউকেই দেখতে পাননি।

সুত্র: যুগান্তর।

Facebook Comments Box